ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৮ ২/১৫ পৃষ্ঠা ৩২
  • ঈশ্বর কি জগৎকে ধ্বংস করবেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঈশ্বর কি জগৎকে ধ্বংস করবেন?
  • ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৮ ২/১৫ পৃষ্ঠা ৩২

ঈশ্বর কি জগৎকে ধ্বংস করবেন?

পোপ জন পল দ্বিতীয় এর মতানুসারে, মানবজাতি প্রত্যয়ের সাথে ভবিষ্যতের জন্য সানন্দে প্রতীক্ষা করতে পারেন। ইতিহাসব্যাপী, তিনি লক্ষ্য করেন, “লোকেরা অবিরতভাবে পাপ করে চলেছেন, এমনকি জলপ্লাবনের পূর্বে যেমন ঘটেছিল বলে বর্ণনা করা হয়েছিল তার চাইতেও অধিক মাত্রায়।” তবুও, পোপ এভাবে ব্যাখ্যা করেছিলেন, “ঈশ্বর নোহের সাথে যে চুক্তি করেছিলেন তা থেকে আমরা বুঝতে পারি যে এখন আর এমন কোন পাপ নেই যা ঈশ্বরকে জগৎ ধ্বংস করার জন্য পরিচালিত করতে পারে, যেটি তিনি নিজেই সৃষ্টি করেছিলেন।”

এটি কি সত্য যে ঈশ্বর কখনও জগৎকে ধ্বংস করবেন না? বাইবেল জানায় যে জলপ্লাবনের পর ঈশ্বর নোহকে বলেছিলেন: “জলপ্লাবন দ্বারা সমস্ত প্রাণী আর উচ্ছিন্ন হইবে না; এবং পৃথিবীর বিনাশার্থে জলপ্লাবন আর হইবে না।” (আদিপুস্তক ৯:১১) পোপ বলেন যে এই বাক্যগুলির দ্বারা ঈশ্বর “[পৃথিবীকে] ধ্বংস থেকে রক্ষা করার জন্য নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করেছিলেন।”

বাইবেল এটি স্পষ্ট করে যে সৃষ্টিকর্তা আমাদের গ্রহকে ধ্বংস হতে দেবেন না। “পৃথিবী নিত্যস্থায়ী”, বাইবেল বলে। (উপদেশক ১:৪) কিন্তু জলপ্লাবন থেকে আরও অনেক কিছু শেখার আছে—এমন কিছু যে বিষয়ে পোপ মন্তব্য করেননি।

যীশু বলেছিলেন যে তাঁর ভবিষ্যৎ উপস্থিতির সময়ে পৃথিবীর পরিস্থিতি “নোহের সময়ে যেরূপ হইয়াছিল” তদ্রূপ হবে, যখন লোকেরা “বুঝিতে পারিল না, যাবৎ না বন্যা আসিয়া সকলকে ভাসাইয়া লইয়া গেল।” (মথি ২৪:৩৭-৩৯) অনুরূপভাবে, প্রেরিত পিতর লিখেছিলেন যে ঠিক যেমন “তখনকার জগৎ জলে আপ্লাবিত হইয়া নষ্ট হইয়াছিল” তেমনি “ভক্তিহীন মনুষ্যদের বিচার ও বিনাশের দিন” বর্তমান জগৎকে হুমকি দেয়।—২ পিতর ৩:৫-৭.

যীশু এবং পিতর কি নোহের সাথে কৃত ঈশ্বরের চুক্তিটি সম্বন্ধে ভুলে গিয়েছিলেন? কোন ক্রমেই না! নোহের সাথে কৃত চুক্তিতে যেমন তিনি উল্লেখ করেছিলেন, সেই অনুসারে এই দুষ্ট বিধিব্যবস্থার শেষ আনতে ঈশ্বর জলপ্লাবন ব্যবহার করবেন না। পরিবর্তে, তিনি “রাজাদের রাজা ও প্রভুদের প্রভু,” যীশু খ্রীষ্টের ক্ষমতা ব্যবহার করবেন। (প্রকাশিত বাক্য [রহস্যোদ্ঘাটন] ১৯:১১-২১) অতএব, বাইবেল অনুযায়ী পৃথিবী ধ্বংস হবে না কিন্তু দুষ্ট মানবজাতির এই “জগৎ” অবশ্যই ধ্বংস হবে। (হিতোপদেশ ২:২১, ২২; প্রকাশিত বাক্য ১১:১৮) এরপর “ধার্ম্মিকেরা দেশের অধিকারী হইবে, তাহারা নিয়ত তথায় বাস করিবে।”—গীতসংহিতা ৩৭:২৯.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার