ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৭ ১২/১ পৃষ্ঠা ২১-২৪
  • সফল ছাত্র থেকে সফল মিশনারী

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সফল ছাত্র থেকে সফল মিশনারী
  • ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • উদ্যোগী ছাত্রেরা পরিচর্যায় আনন্দ খুঁজে পান
  • দীর্ঘসময়ের মিশনারীগণ সফলতার রহস্যকে বন্টন করে নেন
  • ইচ্ছুক মনোভাব লোকেদেরকে গিলিয়েডে নিয়ে আসে
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবাতে আনন্দ কর, উল্লাস কর
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • সেবা করার জন্য অনুপ্রাণিত
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ঈশ্বরের বাক্যের গ্র্যাজুয়েটিং ছাত্রছাত্রীরা
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৭ ১২/১ পৃষ্ঠা ২১-২৪

সফল ছাত্র থেকে সফল মিশনারী

“আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আমাদের এই সুযোগটি ছিল!” ওয়াচটাওয়ার বাইবেল স্কুল অফ গিলিয়েডের ১০৩তম ক্লাসের ছাত্রছাত্রী হিসাবে তার ও তার স্ত্রী প্যাটসির সদ্য সম্পন্নকৃত প্রশিক্ষণের প্রতি নির্দেশ করে উইল বিস্ময়ে কথাগুলি বলেছিলেন। জেহিদ ও জেনিও একমত হয়েছিলেন। “এই সুযোগকে আমরা সম্মানসূচক বলে মনে করি,” তারা বলেছিলেন। বিদ্যালয়ে সমস্ত ছাত্রছাত্রীই অধ্যবসায়ের সাথে অধ্যয়ন করেছেন। এখন তারা মিশনারী হিসাবে তাদের কর্মজীবন শুরু করতে উৎসুক। কিন্তু, ১৯৯৭ সালের ৬ই সেপ্টেম্বর গ্র্যাজুয়েশন কার্যক্রমে প্রথমে তারা প্রেমপূর্ণ উপদেশ লাভ করেন যা তাদের মিশনারী কার্যভারে সফল হতে তাদের সাহায্য করবে।

কার্যক্রমের সভাপতি ছিলেন পরিচালক গোষ্ঠীর একজন সদস্য থিয়োডর জারাস। তিনি উল্লেখ করেছিলেন যে—বেথেল পরিবার এবং ওয়াচ টাওয়ার সোসাইটির ৪৮টি শাখার প্রতিনিধিদের সাথে—কানাডা, ইউরোপ, পুয়ের্টো রিকো এবং যুক্তরাষ্ট্র থেকে আসা বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনেরা তাদের সমর্থন ও প্রেম সম্বন্ধে ছাত্রদের আশ্বস্ত করতে সেখানে উপস্থিত ছিলেন। ভাই জারাস উল্লেখ করেছিলেন যে খ্রীষ্টীয় জগতের গির্জাগুলির পক্ষ থেকে বিদেশে পাঠান মিশনারীরা প্রায়ই মিশনারী কাজ থেকে পথভ্রষ্ট হয়ে পণ্ডিতসুলভ খ্যাতি অর্জনের প্রচেষ্টা করতে শুরু করেছে অথবা এমনকি রাজনীতিতে জড়িয়ে পড়েছে। কিন্তু বিপরীতে, গিলিয়েড গ্র্যাজুয়েটরা সেটিই করে থাকেন যা করার জন্য তারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন। তারা লোকেদের বাইবেল সম্বন্ধে শিক্ষা দেন।

এরপর সোসাইটির ব্রুকলিন দপ্তরের রবার্ট বুটলার “আপনার পথ সফল করুন” নামক বিষয়বস্তুটির উপর বক্তব্য রাখেন। তিনি ব্যাখ্যা করেন যে যখন মানুষ আর্থিক অথবা অন্যান্য ব্যক্তিগত মাপকাঠিতে সফলতার পরিমাপ করে, তখন প্রকৃত বিষয়টি হল ঈশ্বর কিভাবে সফলতার পরিমাপ করেন। যীশুর পরিচর্যা সফল ছিল আর তা এই কারণে নয় যে তিনি বহুসংখ্যক লোককে ধর্মান্তরিত করেছিলেন কিন্তু তিনি তাঁর কার্যভারে বিশ্বস্ত ছিলেন বলে। যীশু যিহোবার জন্য গৌরব নিয়ে এসেছিলেন এবং জগৎ থেকে কলুষতামুক্ত থেকেছিলেন। (যোহন ১৬:৩৩; ১৭:৪) এইগুলি হল সেই বিষয় যা প্রত্যেক খ্রীষ্টান করতে পারেন।

“সমস্ত লোকের দাস হও,” রবার্ট পেভি উপদেশ দেন, যিনি প্রাচ্যের একজন প্রাক্তন মিশনারী। প্রেরিত পৌল ছিলেন একজন সফল মিশনারী। তার সফলতার রহস্যটি কী ছিল? তিনি নিজেকে সকলের দাসে পরিণত করেছিলেন। (১ করিন্থীয় ৯:১৯-২৩) বক্তা ব্যাখ্যা করেছিলেন: “এই মনোবৃত্তিসম্পন্ন একজন গিলিয়েড গ্র্যাজুয়েট, মিশনারী পরিচর্যাকে এই দৃষ্টিতে দেখবেন না যে এটি কর্মজীবনের এক পদোন্নতি, সংগঠনে আরও গুরুত্বপূর্ণ পদের ক্ষেত্রে এক ভিত্তি প্রস্তর। বরং একজন মিশনারী কেবলমাত্র একটি লক্ষ্য নিয়েই তার কার্যভারকে গ্রহণ করবেন—যা হল পরিচর্যা করা কারণ দাসেরা সেটিই করে থাকে।”

প্রধানত ২ করিন্থীয় ৩ ও ৪ অধ্যায়ের উপর ভিত্তি করে তার উপদেশে পরিচালক গোষ্ঠীর গ্যারেট লোয়েশ ছাত্রদের “দর্পণের মত যিহোবার গৌরব প্রতিফলিত” করতে পরামর্শ দিয়েছিলেন। তিনি তাদের স্মরণ করিয়ে দিয়েছিলেন যে ঈশ্বরবিষয়ক জ্ঞান দীপ্তির মত যা একজন খ্রীষ্টানকে আলোকিত করে যখন তিনি তা গ্রহণ করার জন্য তার হৃদয় খুলে দেন। সুসমাচার প্রচার করা এবং আমাদের উত্তম আচরণ বজায় রাখার দ্বারা আমরা সেই দীপ্তি প্রতিফলিত করি। “কখনও কখনও আপনার হয়ত নিজেকে অযোগ্য বলে মনে হতে পারে,” তিনি স্বীকার করেছিলেন। “যখন এইরূপ অনুভূতি আসে, যিহোবার উপর নির্ভর করুন, ‘যেন পরাক্রমের উৎকর্ষ ঈশ্বরের হয়।’” (২ করিন্থীয় ৪:৭) ২ করিন্থীয় ৪:১ পদে লিপিবদ্ধ পৌলের বাক্যগুলির প্রতিধ্বনি করে ভাই লোয়েশ ছাত্রদের কাছে আবেদন রেখেছিলেন যে: “আপনার মিশনারী কার্যভারের ক্ষেত্রে হাল ছেড়ে দেবেন না। আপনার দর্পণ স্বচ্ছ রাখুন!”

গিলিয়েড শিক্ষাবিভাগের একজন সদস্য কার্ল অ্যাডামস্‌ “যিহোবা কোথায়?” এই আগ্রহজনক বিষয়বস্তুটির উপর বক্তব্য রেখেছিলেন। প্রশ্নটি মহাবিশ্বে ঈশ্বরের অবস্থান প্রসঙ্গে উল্লেখ করা হয়নি কিন্তু এটি যিহোবার দৃষ্টিভঙ্গি এবং তাঁর নির্দেশনার ইঙ্গিতগুলিকে বিবেচনা করার প্রয়োজনীয়তা সম্বন্ধে উল্লেখ করেছিল। “চাপের মধ্যে” তিনি বলেছিলেন, “এমনকি যিহোবার সেবায় দীর্ঘ নথি থাকা সত্ত্বেও একজন ব্যক্তি হয়ত যিহোবার দৃষ্টিভঙ্গি সম্বন্ধে ভুলে যেতে পারেন। (ইয়োব ৩৫:১০) আমাদের আধুনিক দিন সম্বন্ধে কী? ১৯৪২ সালে ঈশ্বরের লোকেদের পরিচালনার প্রয়োজন ছিল। প্রচার কাজ কি শেষ হয়ে আসছিল অথবা আরও কাজ করার ছিল? তাঁর লোকেদের জন্য যিহোবার ইচ্ছা কী ছিল? যতই তারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করে, উত্তরটি আরও স্পষ্ট হয়ে উঠেছিল। “সেই বছরটি শেষ হওয়ার পূর্বেই” ভাই অ্যাডামস্‌ ঘোষণা করেছিলেন, “ওয়াচটাওয়ার বাইবেল স্কুল অফ গিলিয়েডের জন্য পরিকল্পনা করা হয়ে গিয়েছিল।” সেই স্কুল থেকে বিদেশে পাঠান মিশনারীদের কাজকে যিহোবা নিশ্চিতভাবে আশীর্বাদ করেছেন।

মার্ক নুমার ছিলেন দ্বিতীয় নির্দেশক যিনি বক্তব্য রেখেছিলেন। “আপনার তালন্ত আপনি কিভাবে ব্যবহার করবেন?,” শিরোনামযুক্ত তার বক্তৃতায় তিনি ছাত্রদের তাদের নতুন কার্যভারে পৌঁছানোমাত্র তারা গিলিয়েড থেকে যে প্রশিক্ষণ লাভ করেছেন তা প্রয়োগ করতে উৎসাহিত করেন। “অন্যদের কাছে পৌঁছাতে প্রাণপণ করুন,” তিনি বলেছিলেন। “লোকেদের সাথে পরিচিত হোন। দেশের রীতিনীতি, ইতিহাস এবং অধিবাসীদের মানসিক অবস্থা সম্বন্ধে জানতে উৎসুক হোন। যত শীঘ্র আপনি ভাষা শিখবেন, আপনার পক্ষে ততই নতুন কার্যভারের সাথে মানিয়ে নেওয়া সহজ হবে।”

উদ্যোগী ছাত্রেরা পরিচর্যায় আনন্দ খুঁজে পান

গিলিয়েডে তাদের অধ্যয়ন কাজে নিজেদের যুক্ত রাখা ছাড়াও, ছাত্রদের ১১টি স্থানীয় মণ্ডলীতে নিযুক্ত করা হয়েছিল। সপ্তাহশেষগুলিতে তারা উদ্যোগের সাথে প্রচার কাজে অংশ নিতেন। গিলিয়েড শিক্ষাবিভাগের ওয়াল্স লিভারেন্স, শ্রোতাদের সাথে তাদের কিছু অভিজ্ঞতা বন্টন করে নেওয়ার জন্য তাদের মধ্যে বেশ কিছুজনকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তাদের আনন্দ স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছিল যখন তারা বিক্রয় কেন্দ্র, গাড়ি রাখার জায়গা, ব্যবসায়ী এলাকা, রাস্তায় এবং গৃহ থেকে গৃহের সাক্ষ্যদানের সময়ে যে অভিজ্ঞতাগুলি লাভ করেছিলেন তা বর্ণনা করেন। তাদের মধ্যে কয়েকজন তাদের মণ্ডলীর এলাকায় বসবাসকারী ও কার্যরত বিদেশী-ভাষী লোকেদের কাছে পৌঁছানোর উপায়গুলি খুঁজে নিয়েছিলেন। তাদের পাঁচ মাসের প্রশিক্ষণ কালে ১০৩তম ক্লাসের সদস্যেরা অন্ততপক্ষে দশটি গৃহ বাইবেল অধ্যয়ন আরম্ভ এবং পরিচালনা করেছিলেন।

দীর্ঘসময়ের মিশনারীগণ সফলতার রহস্যকে বন্টন করে নেন

এই উপভোগ্য কার্যক্রমের পর, প্যাট্রিক লাফ্রাংকা এবং উইলিয়াম ভান ডি ওয়াল সাতজন শাখা কমিটির সদস্যকে ক্লাসের উপকারের জন্য তাদের মিশনারী কর্মজীবনে তারা যে শিক্ষা লাভ করেছিলেন তা বর্ণনা করতে আমন্ত্রণ জানান। তারা গ্র্যাজুয়েটদের তাদের মিশনারী কার্যভারকে যিহোবার কাছ থেকে আসা দায়িত্ব হিসাবে বিবেচনা করতে এবং সেই কার্যভারে লেগে থাকার জন্য সংকল্পবদ্ধ হতে উপদেশ দেন। তারা অন্যান্য দেশগুলিতে গিলিয়েড প্রশিক্ষিত মিশনারীদের তাদের কাছ থেকে প্রাপ্ত ইতিবাচক ফলগুলি সম্বন্ধে বলেছিলেন।

কোন্‌ বিষয়টি শাখা কমিটির এই সদস্যদের দশকের পর দশক ধরে সুখী, ফলোৎপাদক মিশনারী হিসাবে পরিচর্যা করার জন্য সাহায্য করেছিল? তারা স্থানীয় ভাইদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন এবং তাদের কাছ থেকে শিখেছিলেন। তারা তাদের কার্যভারে পৌঁছানো মাত্রই ভাষা শেখার কাজে নিজেদের নিয়োগ করেছিলেন। তারা নমনীয় হতে এবং স্থানীয় রীতিনীতির সাথে মানিয়ে নিতে শিখেছিলেন। চার্লস ইসেনহোয়ার, যিনি প্রথম গিলিয়েড ক্লাসের একজন গ্র্যাজুয়েট এবং ৫৪ বছর ধরে একজন মিশনারী, পাঁচটি “রহস্যকে” বন্টন করে নেন যা সফল মিশনারীরা শিখেছেন: (১) নিয়মিতভাবে বাইবেল অধ্যয়ন করা, (২) ভাষা অধ্যয়ন করা, (৩) পরিচর্যায় সক্রিয় হওয়া, (৪) মিশনারী গৃহে শান্তির জন্য কাজ করা এবং (৫) যিহোবার কাছে নিয়মিতভাবে প্রার্থনা করা। যে ব্যবহারিক উপদেশ তারা লাভ করেছিলেন কেবলমাত্র সেই কারণেই নয় কিন্তু এই অভিজ্ঞ মিশনারীদের যিহোবার পরিচর্যায় যে স্পষ্ট প্রতীয়মান আনন্দ ছিল তাও ছাত্রদের প্রভাবিত করেছিল। যেমন আরমানডো এবং লুপে এটিকে এইভাবে বর্ণনা করেন যে, “যখন তারা তাদের জীবন সম্বন্ধে কথা বলেন, তারা আনন্দিত হন।”

সাক্ষাৎকারগুলির পর, একটি বক্তৃতা বাকি থাকে। পরিচালক গোষ্ঠীর একজন সদস্য, এলবার্ট শ্রোডার, “ঈশ্বরের বাক্যের বিশ্বস্ত তত্ত্বাবধায়ক সত্যের মহামূল্যবান রত্নগুলি প্রকাশ করেন” নামক বিষয়টিকে তার বিষয়বস্তু হিসাবে বেছে নেন। যেহেতু বাইবেলই গিলিয়েড স্কুলের মুখ্য পাঠ্যপুস্তক, তাই ছাত্রেরা আগ্রহী হয়েছিলেন যে এই বিষয়ে তার কী বলার ছিল। ভাই শ্রোডার উল্লেখ করেছিলেন যে ৫০ বছর আগে যখন পবিত্র শাস্ত্রের নতুন জগৎ অনুবাদ (ইংরাজি) এর কাজ শুরু হয়েছিল, তখন নতুন জগৎ বাইবেল অনুবাদ কমিটির অভিষিক্ত সদস্যেরা মানুষের অনুমোদনের দিকে তাকাননি কিন্তু পবিত্র আত্মার পরিচালনার উপর নির্ভর করেছিলেন। (যিরমিয় ১৭:৫-৮) আর সাম্প্রতিককালে, নতুন জগৎ অনুবাদ এর দ্বারা স্থাপিত উচ্চ মানকে কিছু কর্তৃপক্ষেরা স্বীকার করে নিয়েছেন। সোসাইটির কাছে একটি চিঠিতে, একজন পণ্ডিত লিখেছিলেন: “একটি উৎকৃষ্ট প্রকাশনা দেখেই, আমি সেটিকে চিনতে পারি আর আপনাদের ‘নতুন জগৎ বাইবেল অনুবাদ কমিটি’ চমৎকার কাজ করেছে।”

এই বক্তৃতাটির পর, ছাত্রেরা তাদের উপাধি-পত্র লাভ করেন আর শ্রোতাদের সামনে তাদের কার্যভার সম্বন্ধে ঘোষণা করা হয়। ক্লাসের সদস্যদের কাছে এটি ছিল এক মর্মস্পর্শী মুহূর্ত। যখন ক্লাসের এক প্রতিনিধি কৃতজ্ঞতাজ্ঞাপক চিঠিটি পড়েছিলেন, তখন অনেকেরই গলা রুদ্ধ হয়ে এসেছিল ও চোখ জলে ভরে গিয়েছিল। কিছু ছাত্র বেশ কিছু বছর ধরে মিশনারী কাজের জন্য প্রস্তুত হয়েছিলেন। তাই গিলিয়েড ক্লাস ইংরাজি ভাষায় পরিচালিত হবে এটি উপলব্ধি করে কিছুজন ইংরাজি ভাষী মণ্ডলীগুলিতে যেতে থাকেন যাতে করে তারা ঐ ভাষার উপর দক্ষতা বাড়াতে পারেন। আবার অন্যেরা, তাদের নিজের দেশেই হোক বা বিদেশে, যেখানে অগ্রগামীর প্রয়োজন বেশি ছিল সেখানে গিয়েছিলেন। এছাড়াও, অন্যান্যেরা অভিজ্ঞতাগুলি পড়ে, গবেষণা করে অথবা বার বার সোসাইটির ভিডিও ক্যাসেট জগতের শেষ পর্যন্ত (ইংরাজি) দেখে প্রস্তুত হয়েছিলেন।

প্রারম্ভেই উল্লেখিত উইল এবং প্যাটসি, ছাত্রদের প্রতি প্রদর্শিত ব্যক্তিগত আগ্রহ দেখে অভিভূত হয়ে গিয়েছিলেন। “এমনকি যে ব্যক্তিরা আমাদের কখনও জানতেনই না, আমাদের আলিঙ্গন করেন এবং আমাদের ছবি তোলেন। পরিচালক গোষ্ঠীর একজন সদস্য আমাদের করমর্দন করে বলেছিলেন, ‘আমরা আপনাদের জন্য গর্বিত!’” এই বিষয়ে কোন সন্দেহ নেই যে ১০৩তম ক্লাসের ছাত্রেরা খুবই প্রিয় ছিলেন। তারা উত্তমভাবে প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছেন। গিলিয়েডে যে বিদ্যালয় প্রশিক্ষণ তারা লাভ করেছিলেন তা তাদের সফল ছাত্র থেকে সফল মিশনারীতে উর্ত্তীণ হতে পরিচালিত করবে।

[২২ পৃষ্ঠার বাক্স]

ক্লাসের পরিসংখ্যান

প্রতিনিধিত্বকারী দেশগুলির সংখ্যা: ৯

নিযুক্তিকৃত দেশগুলির সংখ্যা: ১৮

ছাত্রছাত্রীদের সংখ্যা: ৪৮

বিবাহিত দম্পতিদের সংখ্যা: ২৪

গড় বয়স: ৩৩

সত্যে থাকার গড় বছর: ১৬

পূর্ণ সময় পরিচর্যার গড় বছর: ১২

[২৩ পৃষ্ঠার চিত্র]

ওয়াচটাওয়ার বাইবেল স্কুল অফ গিলিয়েডের ১০৩তম গ্র্যাজুয়েটিং ক্লাস

নিম্নলিখিত তালিকাতে সামনে থেকে পিছনে সারিগুলিকে সংখ্যান্বিত করা হয়েছে এবং প্রত্যেক সারিতে বামদিক থেকে ডানদিকে নামগুলি তালিকা বদ্ধ করা হয়েছে।

(১) বেন, এ.; ডালস্টেড, এম.; কামপান্যায়, জেড.; বয়াজুলু, আর.; ওগানডো, জি.; নিক্যানচ্যাক, টি.; মেলভ্যান, এস.; (২) মা, এম.; মাপ্যাল্যা, এম.; লুঅ্যান, জে.; হাইট্যামা, ডি.; হারনানডেস, সি.; বয়াসিওগ্লু, এন.; স্টেঅ্যার্ম, এ.; মেলভ্যান, কে.; (৩) টম, জে.; মাপ্যাল্যা, ই.; নোল, এম.; টিসডেল, পি.; রাইট, পি.; পিরাস, এল.; শেন্যাফেট, এম.; পাক, এইচ.; (৪) মার্ফি, এম.; কামপান্যায়, জে.; স্টেওয়ার্ট, এস.; চেরেডা, এম.; রিড, এম.; পিরাস, এ.; টিসডেল, ডব্লু.; পাক, জে.; (৫) স্টিওয়ার্ট, ডি.; রাইট, এ.; চেরেডা, পি.; নিক্যানচ্যাক, এফ.; রিড, জে.; হাইট্যামা, কে.; ওগানডো, সি.; শেন্যাফেট, আর.; (৬) মার্ফি, টি.; হারনানডেস, জে.; নোল, এম.; বেন, বি.; টম্‌, আর.; ডালস্টেড, টি.; লুঅ্যান, জেড.; মা, আর.; স্টেঅ্যার্ম, এ.;

[২৪ পৃষ্ঠার চিত্র]

আমরা কোথায় যাচ্ছি?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার