ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৭ ১২/১ পৃষ্ঠা ২৫-২৮
  • পবিত্র পরিচর্যার প্রচুর পুরস্কারগুলি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পবিত্র পরিচর্যার প্রচুর পুরস্কারগুলি
  • ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আমি বাইবেল সত্য শিখেছিলাম
  • আধ্যাত্মিক আশীর্বাদগুলি
  • বৃদ্ধির জন্য ভিত্তিগুলি
  • যুদ্ধকালীন সময়ে বৃহৎ সম্মেলন
  • লাইসেসটারের অদ্বিতীয় বাৎসরিক সভা
  • ১৯৯৮ সালের “জীবনের জন্য ঈশ্বরের পথ” জেলা সম্মেলনগুলি
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ১৯৯৫ সালের “আনন্দিত প্রশংসাকারীগণ” জেলা সম্মেলন
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আধ্যাত্মিকভাবে সতেজ হওয়ার তিনটে দিন
    ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আমাদের জেলা সম্মেলনগুলো—সত্যের পক্ষে এক জোরালো প্রমাণ
    ২০১২ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৭ ১২/১ পৃষ্ঠা ২৫-২৮

পবিত্র পরিচর্যার প্রচুর পুরস্কারগুলি

হ্যারী ব্লুর দ্বারা কথিত

প্রায় একশো বছর আগে, আমার ঠাকুরদা মেথোডিস্ট গির্জার একজন একনিষ্ঠ সদস্য ছিলেন। তিনি একজন সম্মানিত অপেশাদার প্রচারকও ছিলেন, যিনি ইংল্যান্ডের মৃৎশিল্পাঞ্চল স্টোক অন ট্রিন্টের বহু উপাসনালয়গুলিকে সাহায্য করার জন্য উদারভাবে দান করেছিলেন। পরে তিনি আর্থিক সংকট ভোগ করেন। ঠাকুরদাকে সাহায্য করার জন্য, আমার বাবা তার জন্য গ্রামে একটি ছোট দোকান চালানোর ব্যবস্থা করে দেন। দোকানটির সুরাজাতীয় দ্রব্য বিক্রয়ের ছাড়পত্র ছিল আর যখন মেথোডিস্টরা এটি জানতে পারে, তারা তৎক্ষণাৎ ঠাকুরদাকে গির্জা থেকে বহিষ্কার করে।

বাবা ভীষণ রেগে যান এবং প্রতিজ্ঞা করেন যে তিনি আর কখনও ধর্মের সাথে কোন সম্পর্ক রাখবেন না—আর তিনি তার কথা রেখেছিলেন। তিনি একজন পুলিশ কর্মী ছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি একটি পানশালার মালিক হন। সুতরাং আমি সেই পরিবেশের গন্ধ ও ধোঁয়ার মাঝে বড় হয়ে উঠি। ধর্ম আমার জীবনে কোন ভূমিকাই পালন করেনি কিন্তু আমি দক্ষতার সাথে অধিকাংশ বোর্ড গেমগুলি খেলতে শিখেছিলাম! কিন্তু, আমার ঠাকুরদার প্রাথমিক প্রভাবের দরুন, আমি বাইবেলের প্রতি এক উল্লেখযোগ্য শ্রদ্ধা গড়ে তুলেছিলাম যদিও এটি সম্বন্ধে আমি খুব অল্পই জানতাম।

আমি বাইবেল সত্য শিখেছিলাম

১৯২৩ সালে, যখন আমার বয়স ছিল ২৪ বছর, আমি নটিংহামের পূর্ব প্রান্তে চলে আসি এবং মেরীর সাথে মেলামেশা শুরু করি, যে প্রায় ৪০ কিলোমিটার দূরে লাইসেসটারের দক্ষিণপশ্চিমে অবস্থিত ওয়েটস্টোন গ্রামে বাস করত। তার বাবা আর্থার রেস্ট একটি স্থানীয় উপাসনালয়ে অর্গান্‌-বাদক ছিলেন কিন্তু তিনি একজন অত্যুৎসাহী বাইবেল ছাত্রে পরিণত হয়েছিলেন, যেমন যিহোবার সাক্ষীরা তখন পরিচিত ছিল। আর্থার সবসময়ে আমাকে তার নতুন গড়ে ওঠা বিশ্বাস সম্বন্ধে বলতেন—যে বিষয়ে আমার খুব অল্পই আগ্রহ ছিল। কিন্তু, আমার আগ্রহ উদ্দীপিত হয়ে উঠেছিল যখন আমি ১৯২৪ সালের ১৩ই জুলাই, রবিবার অপরাহ্ণে স্থানীয় ব্যাপটিস্ট উপাসনালয়ে একজন সংসদ সদস্যের বক্তৃতা শোনার জন্য তার সঙ্গী হয়েছিলাম, যিনি একজন বিশিষ্ট ব্যাপটিস্ট মতাবলম্বী ছিলেন। তার বিষয়বস্তু, “শাস্ত্রের আলোকে অনুসন্ধানকৃত পাস্টার রাসেলের শিক্ষাগুলি” আমাকে কৌতুহলী করে তুলেছিল। সেই সময়ে আমি যে নোট নিয়েছিলাম তা এখনও আমার কাছে আছে।

তাদের বিশ্বাসের উপর আক্রমণের বিষয়ে উত্তর দেওয়ার জন্য বাইবেল ছাত্রদের অনুরোধ ব্যাপটিস্টরা প্রত্যাখ্যান করেছিল। আমি এতে ক্রোধদীপ্ত হয়ে উঠি এবং এইধরনের একটি সভা অনুষ্ঠিত করার জন্য একটি বিকল্প স্থান খুঁজতে স্থিরসংকল্পবদ্ধ হই। কাছাকাছি একটি শস্যাগার আদর্শ বলে প্রমাণিত হয়। আমরা দ্রুত সেটিকে পরিষ্কার করি, মাকড়সার জালগুলি ঝেড়ে ফেলি, শস্যাদি মাড়ানোর কলগুলিকে একদিকে সরিয়ে রাখি আর তারপর আমরা সকলে প্রস্তুত হই। আমরা ৭০টি চেয়ার একত্রিত করি এবং আমরা ইশতিহারগুলি ছাপাই।

যখন বক্তৃতা দেওয়ার জন্য ফ্রাঙ্ক ফ্রিয়ার লাইসেসটার থেকে এসে পৌঁছান, তখন সমস্ত আসন পূর্ণ হয়ে গিয়েছিল এবং আরও ৭০ জন লোক দাঁড়িয়ে ছিল! শাস্ত্র থেকে ফ্রাঙ্কের স্পষ্ট যুক্তি আমার কাছে আবেদনমূলক ছিল, যেমন এটি উপস্থিত অন্যান্য অনেকের কাছে ছিল। সেই সময় থেকে, লাইসেসটারের কাছাকাছি ব্লেবিতে বাইবেল ছাত্রদের ক্ষুদ্র মণ্ডলীটি দ্রুত বৃদ্ধি পেতে থাকে। এটি আমার ও সেই সাথে মেরীর জীবনে এক সন্ধিক্ষণও ছিল। ১৯২৫ সালে আমরা উভয়েই যিহোবার কাছে নিজেদের উৎসর্গ করি, বাপ্তিস্মিত হই এবং বিবাহ করি।

আধ্যাত্মিক আশীর্বাদগুলি

পরের বছর, আমি ব্লেবি মণ্ডলীর পরিচর্যা নির্দেশক হিসাবে নিযুক্ত হই। আমার স্ত্রী এবং আমি ধর্মপুস্তক বিক্রেতাদের পদক্ষেপ অনুসরণ করতে এবং পূর্ণ সময়ের প্রচারক হতে চেয়েছিলাম কিন্তু শীঘ্রই এটি স্পষ্ট হয়ে উঠেছিল যে মেরীর স্বাস্থ্য তাকে এইধরনের সক্রিয় একটি তালিকার সাথে তাল মিলিয়ে চলতে অনুমতি দেবে না। যদিও ১৯৮৭ সালে তার মৃত্যু পর্যন্ত সে ভগ্ন স্বাস্থ্যজনিত কষ্টভোগ করেছিল, তবুও সে একজন উত্তম সঙ্গী এবং এক অত্যুৎকৃষ্ট পরিচারক ছিল যে রীতিবহির্ভূত সাক্ষ্যদান এবং বাইবেল অধ্যয়ন আরম্ভ করতে সুদক্ষ ছিল। রাতের পর রাত আমরা হয় সভাগুলিতে যোগদান করতাম নয়তো আমাদের প্রতিবেশীদের সাথে বাইবেল সত্য বন্টন করে চলতাম।

আমি একজন যন্ত্রশিল্পী ছিলাম এবং একটি প্রতিষ্ঠানে কাজ করতাম যেটি কাঠের কারখানার যন্ত্রপাতি উৎপাদন করত। আমার কাজ ব্রিটেনের চতুর্দিকে ও সেই সাথে ফ্রান্সে ব্যাপক ভ্রমণকে জড়িত করেছিল আর সাধারণত মেরী আমার সঙ্গী হত। এই ভ্রমণ আমাদের ব্যাপকভাবে সাক্ষ্যদান করার সুযোগগুলি করে দিয়েছিল।

বৃদ্ধির জন্য ভিত্তিগুলি

১৯২৫ সালে ব্লেবিতে আমাদের সভাগুলির জন্য আমরা একটি সুন্দর অট্টালিকা গড়ে তুলি আর সেখান থেকে আমরা এক কার্যকারী সাক্ষ্যদানের কার্যক্রম সংগঠিত করি। প্রত্যেক রবিবার সকালে, আমরা একটি বাস ভাড়া করতাম যা আমাদের বিচ্ছিন্ন গ্রামগুলিতে এবং ছোট শহরগুলিতে নিয়ে যেত। প্রচার করার জন্য প্রকাশকদের রাস্তায় নামিয়ে দেওয়া হত এবং তারপর ফিরে আসার জন্য আবার বাসটি তাদের তুলে নিত। গ্রীষ্মকালীন উষ্ণ মাসগুলিতে, রবিবারে আমাদের একটি সান্ধ্য বাইবেল অধ্যয়ন হত যেখানে আমরা প্রহরীদুর্গ এর সাম্প্রতিক সংখ্যাটি ব্যবহার করতাম। পরে, আটটার সময়ে, আমরা লাইসেসটার বাজার সংলগ্ন এলাকায় একটি খোলা জায়গায় জনসাধারণের বক্তৃতার জন্য মিলিত হতাম। একদিন রাতে ২০০ জন লোক এটি শুনেছিল। এই কাজটি অনেক মণ্ডলীর জন্য ভিত্তি স্থাপন করেছিল যেগুলি এখন লাইসেসটারের মধ্যে এবং চতুর্দিকে বিদ্যমান।

১৯২৬ সালে এক নবযুগ সৃষ্টিকারী সম্মেলন লন্ডনের আলেকজান্ড্রা প্যালেস এবং রয়াল এলবার্ট হলে যুগ্মভাবে অনুষ্ঠিত হয়েছিল। সেই অনুষ্ঠানে ওয়াচ টাওয়ার সোসাইটির তৎকালীন সভাপতি যোষেফ এফ. রাদারফোর্ড মুক্তি (ইংরাজি) নামক বইটি প্রকাশ করেছিলেন। “জগতের শাসকদের কাছে একটি সাক্ষ্য” এই সংকল্পপত্র এবং ভাই রাদারফোর্ডের “কেন বিশ্বশক্তিগুলি টলটলায়মান—এর প্রতিকার” নামক শক্তিশালী জনসাধারণের বক্তৃতা উপস্থাপিত হওয়ার পরের দিনই একটি প্রধান সংবাদপত্রে মুদ্রিত হয়েছিল। ১০,০০০ জনেরও বেশি ব্যক্তি জনসাধারণের সেই বক্তৃতাটি শুনেছিল আর পরবর্তীকালে সংকল্পপত্রের ৫,০০,০০,০০০টি প্রতিলিপি জগদ্ব্যাপী বিতরণ করা হয়েছিল। সেই সম্মেলনটি ব্রিটেনে প্রচার কাজকে দ্রুততর করেছিল।

যুদ্ধকালীন সময়ে বৃহৎ সম্মেলন

১৯৩৯ সালের সেপ্টেম্বর মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় আর ১৯৪১ সালে যুদ্ধ তীব্র আকার ধারণ করে। জার্মানীর বোমারু বিমানগুলি দিবারাত্রি আক্রমণ করে চলে এবং সারা রাষ্ট্র জুড়ে অন্ধকার বলবৎ থাকে। খাদ্য দুষ্প্রাপ্য ছিল এবং যেটুকু পাওয়া যেত কঠোরভাবে তার পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। পরিবহণ ব্যবস্থা খুবই সীমিত ছিল, এমনকি ট্রেনও। আপাতদৃষ্টিতে এই অদম্য প্রতিবন্ধকগুলি থাকা সত্ত্বেও, আমরা ১৯৪১ সালের সেপ্টেম্বরের ৩-৭ তারিখে, পাঁচ দিন ব্যাপী একটি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত করেছিলাম।

লাইসেসটারের ডি মন্টফোর্ট হলটি সম্মেলন স্থান হিসাবে বেছে নেওয়া হয়েছিল কারণ লাইসেসটার ইংল্যান্ডের কেন্দ্রস্থলে অবস্থিত। যেহেতু আমি কাষ্ঠ শিল্পের সাথে জড়িত ছিলাম, সাইনবোর্ডগুলি নির্মাণ করার জন্য সাহায্য করতে পেরেছিলাম। এছাড়াও আমি সম্মেলনে যোগদানকারীদের জন্য স্থানীয় পরিবহণের ব্যবস্থা করেছিলাম। আগে থেকে টিকিটগুলি কিনে রেখে এবং নিয়মিত মূল্যের চেয়ে বেশি মূল্য প্রদান করে আমরা এমনকি রবিবারেও লাইসেসটারের ট্রামগুলি চালু রেখেছিলাম।

যেহেতু ভ্রমণের উপর বাধানিষেধ ছিল, আমরা আশা করেছিলাম যে সম্ভবত ৩,০০০ জন সাক্ষী আসতে পারবে। কিন্তু আমাদের সেই রোমাঞ্চ সম্বন্ধে কল্পনা করুন যখন ১০,০০০ জনের বেশি প্রতিনিধি জানিয়েছিলেন যে তারা সেখানে উপস্থিত আছেন! কিন্তু তারা কোথায় থাকবেন? লাইসেসটারের নাগরিকেরা সদয়ভাবে তাদের গৃহে থাকার জন্য অনেককে আমন্ত্রণ জানিয়েছিল। অধিকন্তু, সম্মেলন স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটি মাঠে নির্মিত তাঁবুগুলিতে প্রায় এক হাজার জনের থাকার ব্যবস্থা করা হয়েছিল। গিদিয়নের শিবির, যে নামে আমরা এটিকে অভিহিত করেছিলাম, সেই অঞ্চলে বাস্তবিকই আলোড়নের সৃষ্টি করেছিল।

সম্মেলন বিভাগগুলি এবং উপছে পড়া বৃহৎ জনতার বাসস্থানের জন্য সাদা বৃহৎ তাঁবুগুলি ভাড়া করা হয়ছিল। যখন এটি নির্ধারণ করা হয়েছিল যে উজ্জ্বল চাঁদের আলোয় তাঁবুগুলি হয়ত নাজি বোমারু বিমানগুলির জন্য একটি লক্ষ্য হিসাবে কাজ করতে পারে তখন সেগুলিকে দ্রুত ছদ্মবেশী করা হয়েছিল। যুদ্ধ আর বিশেষ করে সাক্ষীদের এতে অংশ না নেওয়া জনসাধারণের আলোচ্য বিষয়ে পরিণত হয়েছিল। সেই সময়ে শত শত সাক্ষীরা তাদের বাইবেল ভিত্তিক নিরপেক্ষ পদক্ষেপের কারণে কারাগারে ছিলেন।—যিশাইয় ২:৪; যোহন ১৭:১৬.

সানডে পিক্‌টোরিয়াল, সেপ্টেম্বর ৭, ১৯৪১ বিবৃতি দিয়েছিল: “১০,০০০ জন ব্যক্তি যাদের অধিকাংশই যুবক আর তাদের একটি আনুসঙ্গিক বিষয় হিসাবে যুদ্ধের প্রসঙ্গ ব্যতিরেকে যুদ্ধ সম্বন্ধে উল্লেখ না করে ধর্ম বিষয়ে আলোচনা করে একটি সম্পূর্ণ সপ্তাহ কাটাতে দেখা এক বিস্ময়কর ঘটনা।

“আমি জিজ্ঞাসা করেছিলাম যে জার্মানীতে সাক্ষীদের কোন সদস্য আছে কি না। আমাকে বলা হয়েছিল হ্যাঁ আর তাদের প্রায় সকলেই, প্রায় ৬,০০০ জন কনসেনট্রেশন ক্যাম্পগুলিতে আছেন।”

সংবাদদাতা আরও জানিয়েছিলেন: “হ্যাঁ, এটি সত্য যে নাৎসীরা শত্রু কিন্তু সাক্ষীরা তাদের সম্বন্ধে প্রায় কিছুই করে না, কেবলমাত্র ট্র্যাক্টগুলি বিক্রি করা এবং বক্তৃতা শোনা ব্যতীত।”

আমাদের সম্বন্ধে সংবাদপত্রের মন্তব্যগুলি সাধারণভাবে নেতিবাচক ছিল আর আমাদের সম্মেলনকে বন্ধ করার অকৃতকার্যকর প্রচেষ্টাগুলি করতে বিরোধীরা এমনকি হিংস্র পথ অবলম্বন করেছিল। তথাপি, লন্ডনের ডেইলী মেল অনিচ্ছুকভাবে হলেও স্বীকার করেছিল: “সংগঠনটি স্বচ্ছন্দ, শোভনীয় এবং ফলপ্রদ ছিল।”

শহরের সিগারেট দুষ্প্রাপ্য হয়ে পড়ার জন্য দায়ী করে আমাদের অভিযুক্ত করা হয়েছিল। কিন্তু দ্যা ডেইলী মেল ব্যাখ্যা করেছিল: “লাইসেসটার কিংবা তামাক নিয়ন্ত্রক কেউই অভিযোগ করতে পারে না যে সাক্ষীরা লাইসেসটারের সিগারেট নিঃশেষিত করেছে। তারা ধূমপান করে না।” এছাড়াও, সাক্ষীদের কারণে স্থানীয় অধিবাসীরা খাদ্য থেকে বঞ্চিত হচ্ছে এই অভিযোগও দূরীভূত হয়েছিল যখন ব্যাখ্যা করা হয়েছিল যে তারা তাদের সঙ্গে তাদের নিজস্ব খাবার নিয়ে এসেছিল। বস্তুতপক্ষে, সম্মেলনের শেষে, চার পাউণ্ডের ১৫০টি পাউরুটি লাইসেসটার রয়াল চিকিৎসালয়ে দান করা হয়েছিল—খাদ্যাভাবের সেই সময়ে যা এক উল্লেখযোগ্য দান ছিল।

ব্রিটেনের প্রায় ১১,০০০ জন সাক্ষীর জন্য সম্মেলন পর্যাপ্ত আধ্যাত্মিক উন্নয়ন প্রদান করেছিল। প্রায় ১২,০০০ জনের উপস্থিতিতে তারা রোমাঞ্চিত হয়েছিল! প্রতিনিধিরা লাইসেসটারে রাস্তায় সাক্ষ্যদানে আনন্দের সাথে অভূতপূর্ব মাত্রায় অংশ নিয়েছিলেন আর দূরবর্তী গ্রামগুলিতে তারা ধ্বনিগ্রাহী-যন্ত্রের উপস্থাপনাসহ পরিদর্শন করেছিলেন।

সম্মেলনের মুখ্য বক্তৃতাগুলি ছিল, আমেরিকা যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস, মিসৌরীতে আগের মাসে অনুষ্ঠিত যিহোবার সাক্ষীদের পাঁচ দিন ব্যাপী সম্মেলনে প্রদত্ত বক্তৃতাগুলির রেকর্ড। ভাই রাদারফোর্ডের “রাজার সন্তান” নামক রেকর্ড করা বক্তৃতাটি ছিল সম্মেলনের মুখ্য বিষয়। যেহেতু সন্তান (ইংরাজি) বইটির প্রতিলিপিগুলিকে আমদানি করা সম্ভব হয়নি যা সেন্ট লুইসে প্রকাশিত হয়েছিল, তাই পরবর্তী সময়ে শক্ত কাগজে বাঁধা একটি বিশেষ সংস্করণ ব্রিটেনে তৈরি করা হয়েছিল। এর একটি করে প্রতিলিপি সমস্ত শিশুদের কাছে পাঠানো হয়েছিল যারা সম্মেলনে যোগদান করেছিল।

লাইসেসটারের অদ্বিতীয় বাৎসরিক সভা

যুদ্ধের পর ব্রিটেনে রাজ্য ঘোষকদের বৃদ্ধি অভূতপূর্ব ছিল! ১৯৮০-র দশকের প্রথম দিকে, লাইসেসটারে মণ্ডলীগুলির সংখ্যা দশটিতে বৃদ্ধি পেয়েছিল। তারপর আমাদের জানানো হয়েছিল যে যিহোবার সাক্ষীদের পরিচালক গোষ্ঠী ১৯৮৩ সালে ওয়াচ টাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটির বাৎসরিক সভা লাইসেসটারে অনুষ্ঠিত করতে মনস্থ করেছে। লাইসেসটারের শহর অধ্যক্ষ হিসাবে, শীঘ্রই প্রস্তুতির কাজে আমি যুক্ত হয়ে পড়ি, যার অন্তর্ভুক্ত ছিল ডি মন্টফোর্ট হলটি পুনরায় ভাড়া করা।

পরিচালক গোষ্ঠীর তের জন সদস্য সোসাইটির ব্রুকলিন প্রধান কার্যালয় থেকে এই অনুষ্ঠানে এসেছিলেন। এই সময়ে পৃথিবীর চতুর্দিক থেকে সর্বমোট ৩,৬৭১ জন প্রতিনিধি এবং প্রধানত অনেক বছরের সাক্ষীরা অডিটরিয়ামটি পূর্ণ করেছিলেন। অতিরিক্ত ১,৫০০ জন নিকটতম একটি অধিবেশন হল থেকে কার্যক্রমটি শুনেছিলেন।

এলবার্ট ডি. শ্রোডার, আমাদের যুদ্ধকালীন লাইসেসটার সম্মেলনের সময়ে যিনি ওয়াচ টাওয়ার সোসাইটির লন্ডন শাখা অফিসের দেখাশোনা করতেন, এই বাৎসরিক সভার তত্ত্বাবধান করেছিলেন। ১৯৪১ সালের সম্মেলনের দিকে ফিরে তাকিয়ে ভাই শ্রোডার জিজ্ঞাসা করেছিলেন: “আজকে আমাদের সাথে উপস্থিত আপনাদের কতজন সেই সময়েও উপস্থিত ছিলেন?” অর্ধেকের বেশি শ্রোতা তাদের হাত উঠিয়েছিলেন। তিনি উচ্চস্বরে বলেছিলেন: “বাঃ! আপনাদের মত বিশ্বস্ত, নিষ্ঠাবান সকল ব্যক্তির জন্য কত অপূর্ব এক পুনর্মিলন! বাস্তবিকই, এটি ভোলা যায় না এমন এক অভিজ্ঞতা ছিল।

৯৮ বছর বয়সে, আমি এখনও আমাদের মণ্ডলীতে সচীব হিসাবে পরিচর্যা করি এবং জনসাধারণের বক্তৃতাগুলি দিয়ে থাকি যদিও আমি এখন তা বসে করি। ১৯৮৭ সালে মেরীর মৃত্যুর পর, আমি বেটিনা নামে একজন বিধবাকে বিবাহ করি যাকে মেরী এবং আমি বহু বছর ধরে জানতাম। শারীরিক এবং আধ্যাত্মিক উভয় দিক দিয়ে খুব ভালভাবে যত্ন পাওয়ার জন্য আমি কৃতজ্ঞ। মেরীর ভগ্ন স্বাস্থ্যের কারণে অবরুদ্ধ থাকা আর এখন আমার নিজস্ব বার্ধক্য সত্ত্বেও, আমি দেখেছি যে পবিত্র পরিচর্যায় উপচিয়ে পড়া সর্বদাই প্রচুরভাবে আশীর্বাদজনক হয়েছে।—১ করিন্থীয় ১৫:৫৮.

[২৬ পৃষ্ঠার চিত্র]

১৯২০-র দশকে পরিচর্যায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুত

[২৬ পৃষ্ঠার চিত্র]

লাইসেসটার সম্মেলনের দৃশ্যাবলি

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার