ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৭ ৮/১ পৃষ্ঠা ৩০
  • বই, বই আর বই!

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • বই, বই আর বই!
  • ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৭ ৮/১ পৃষ্ঠা ৩০

বই, বই আর বই!

“বহুপুস্তক রচনার শেষ হয় না,” প্রাচীন কালের জ্ঞানী রাজা শলোমন লিখেছিলেন। (উপদেশক ১২:১২) ১৯৯৫ সালব্যাপী ব্রিটেনের জনসংখ্যার প্রতি ৫৮০ জনের জন্য গড়ে প্রায় একটি নতুন বই প্রকাশ করা হয়েছিল যা দেশটিকে নতুন বই প্রকাশের ক্ষেত্রে বিশ্বের প্রধান স্থানে পৌঁছে দিয়েছিল। ব্রিটেনের ৯৫,০১৫টির সাথে তুলনায় সর্বাপেক্ষা জনবহুল দেশ চীন ৯২,৯৭২টি সংস্করণের কারণে দ্বিতীয় স্থানে এসেছিল। এরপর ছিল জার্মানীর স্থান (৬৭,২০৬টি শিরোনামসহ) আর তারপর আসে যুক্তরাষ্ট্র (৪৯,২৭৬) তারপর ফ্রান্স (৪১,২৩৪)। লন্ডনের দ্যা ডেলি টেলিগ্রাফ সংবাদপত্র উল্লেখ করে যে, “বিশ্বব্যাপী ব্রিটেনের প্রাধান্যের প্রাথমিক কারণ হল কেবলমাত্র ইংরাজি ভাষা।”

বিবরণ ইঙ্গিত দেয় যে, বেশ কয়েক বছর ধরে পুস্তক-বিক্রয়ের বাজার পড়ে গিয়েছে আর ব্রিটেনে এখন প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মাত্র ৮০ শতাংশ বছরে একটি বা তার কিছু বেশি বই কিনে থাকে। কিন্তু যে সমস্ত বইগুলি তারা কেনে তার সবগুলিই কি লোকেরা পড়ে?

একটি বই যেটি ব্যাপকভাবে বিতরিত ও পঠিত হয়ে থাকে সেটি হল বাইবেল, যেটি এখন অংশত বা সম্পূর্ণরূপে ২,১২০টিরও বেশি ভাষায় প্রাপ্তিসাধ্য। যদি আপনার কাছে এখনও এর একটি নিজস্ব প্রতিলিপি না থাকে, তাহলে তা পাওয়ার জন্য আপনার নিকটস্থ ওয়াচ টাওয়ার সোসাইটির কোন দপ্তরে যোগাযোগ করুন। আপনার কাছে যদি একটি বাইবেল থাকে, তাহলে এটিকে নিন ও এই পত্রিকার প্রবন্ধগুলিতে পাওয়া শাস্ত্রীয় উল্লেখগুলিকে পরীক্ষা করুন। এটি করার দ্বারা আপনি বাইবেলের জীবনদানকারী জ্ঞানকে আবিষ্কার করবেন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার