ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৭ ৮/১ পৃষ্ঠা ২৬-২৯
  • পারিবারিক অধ্যয়ন যা আনন্দ নিয়ে আসে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পারিবারিক অধ্যয়ন যা আনন্দ নিয়ে আসে
  • ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আমাদের কী অধ্যয়ন করা উচিত?
  • পরিবেশটি শান্তিপূর্ণ রাখুন
  • বাইবেলকে জীবন্ত হতে দিন
  • অংশগ্রহণের জন্য সকলকে সাহায্য করুন
  • ভাববিনিময় করুন—বিরক্ত নয়!
  • প্রচেষ্টা ফলপ্রদানকারী
  • পরিবারের সবাই মিলে নিয়মিত ঈশ্বরের বাক্য অধ্যয়ন করুন
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পারিবারিক তালিকা—পারিবারিক অধ্যয়ন
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ঈশ্বরের নতুন জগতের জন্য আপনার পরিবারকে সংরক্ষণ করতে গড়ে তুলুন
    ১৯৯৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পারিবারিক যত্নের দায়িত্ব বহন করা
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৭ ৮/১ পৃষ্ঠা ২৬-২৯

পারিবারিক অধ্যয়ন যা আনন্দ নিয়ে আসে

“জ্ঞান দ্বারা কুঠরী সকল পরিপূর্ণ হয়, বহুমূল্য ও মনোরম্য সমস্ত দ্রব্যে” বাইবেল বলে। (হিতোপদেশ ২৪:৪) এই বহুমূল্য দ্রব্যগুলি কেবলমাত্র বস্তুগত সম্পদ নয় কিন্তু সত্য প্রেম, ঈশ্বরীয় ভয় এবং দৃঢ় বিশ্বাসকে অন্তর্ভুক্ত করে। এইধরনের গুণাবলি প্রকৃতই এক সমৃদ্ধ পারিবারিক জীবন গড়ে তোলে। (হিতোপদেশ ১৫:১৬, ১৭; ১ পিতর ১:৭) কিন্তু এইগুলিকে অর্জন করতে হলে আমাদের পরিবারে ঈশ্বর বিষয়ক জ্ঞানকে কার্যকারী হতে দেওয়ার প্রয়োজন আছে।

পরিবারের মস্তকের দায়িত্ব হল পরিবারের সদস্যদের মধ্যে এই জ্ঞানকে অনুপ্রবেশ করানো। (দ্বিতীয় বিবরণ ৬:৬, ৭; ইফিষীয় ৫:২৫, ২৬; ৬:৪) এটি করার একটি সর্বোত্তম উপায় হল নিয়মিত পারিবারিক অধ্যয়নের মাধ্যমে তা করা। এটি অংশগ্রহণকারীদের জন্য কতই না আনন্দজনক হতে পারে যখন একটি অধ্যয়ন এমনভাবে পরিচালনা করা হয় যা শিক্ষামূলক এবং উপভোগ্য উভয়ই। তাই আসুন, আমরা একটি কার্যকারী পারিবারিক অধ্যয়ন পরিচালনার কিছু অত্যাবশ্যকীয় দিকগুলি বিবেচনা করি।a

একটি পারিবারিক অধ্যয়ন সর্বাপেক্ষা কার্যকারী হয় যখন এটি নিয়মিতভাবে হয়ে থাকে। যদি এটি পূর্বপরিকল্পিত না হয় অথবা হঠাৎ নেওয়া সিদ্ধান্তের উপর ভিত্তি করে হয় তাহলে সম্ভবত প্রায় ক্ষেত্রেই এটি অনিয়মিত হয়ে পড়বে। সুতরাং আপনাকে অধ্যয়নের জন্য অবশ্যই ‘সুযোগ কিনিয়া লইতে’ হবে। (ইফিষীয় ৫:১৫-১৭) সকলের পক্ষে সুবিধাজনক একটি সময় নিয়মিতভাবে বেছে নেওয়া প্রতিদ্বন্দ্বিতাস্বরূপ হতে পারে। পরিবারের এক মস্তক স্বীকার করেন, ‘আমাদের পারিবারিক অধ্যয়ন নিয়মিতভাবে বজায় রাখা আমাদের পক্ষে কঠিন ছিল। আমরা বিভিন্ন সময়ে চেষ্টা করতাম যতদিন পর্যন্ত না আমরা পরিশেষে সন্ধ্যার একটু পরে আমাদের জন্য উপযুক্ত সময়কালটি খুঁজে পেয়েছিলাম। এখন আমাদের পারিবারিক অধ্যয়ন নিয়মিত।’

একবার যদি আপনি একটি উপযুক্ত সময়কাল স্থির করতে পারেন তাহলে বিক্ষেপগুলির দ্বারা অধ্যয়নকে ক্ষতিগ্রস্ত করতে অনুমতি দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। এখন ৩৩ বছর বয়সী মারিয়া স্মরণ করেন,b “আমাদের অধ্যয়ন চলাকালীন যদি সাক্ষাৎকারীরা আসতেন বাবা তাদের অধ্যয়ন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলতেন। আর ফোনের ক্ষেত্রে তিনি সাধারণভাবে সেই ব্যক্তিকে বলতেন যে তিনি পরে তাকে আবার ফোন করবেন।’

কিন্তু, এটির অর্থ এই নয় যে নমনীয়তার কোন স্থান থাকবে না। জরুরী অবস্থা অথবা অচিন্তনীয় পরিস্থিতির উদ্ভব হতে পারে আর কখনও কখনও অধ্যয়ন বাতিল করা অথবা পিছিয়ে দেওয়ার প্রয়োজন হতে পারে। (উপদেশক ৯:১১) কিন্তু এইগুলির কোনটাকেই আপনার সূচিকে বিঘ্নিত করতে অনুমতি দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন।—ফিলিপীয় ৩:১৬.

একটি অধ্যয়ন কতখানি দীর্ঘ হওয়া উচিত? রবার্ট যিনি সফলতার সাথে একটি মেয়ে ও একটি ছেলেকে প্রতিপালন করেছেন, তিনি বলেন: “সাধারণত আমাদের অধ্যয়নের দৈর্ঘ ছিল এক ঘন্টা। যখন সন্তানেরা ছোট ছিল তখন অধ্যয়ন চলাকালীন বিভিন্ন বিষয়গুলি বিবেচনা করে আমরা তাদের আগ্রহ ধরে রাখার জন্য চেষ্টা করতাম, যেমন প্রহরীদুর্গ এর অধ্যয়ন প্রবন্ধের কিছু অনুচ্ছেদ, বাইবেলের কিছু নির্বাচিত পরিচ্ছদ এবং অন্যান্য প্রকাশনাগুলির অংশবিশেষ।” মারিয়া স্মরণ করেন: “যখন আমার দুই বোন ও আমি খুবই ছোট ছিলাম আমাদের অধ্যয়ন প্রায় ২০ মিনিট দৈর্ঘের ও সপ্তাহে দুই অথবা তিন বার হত। যতই আমরা বড় হতে থাকি, আমাদের সাপ্তাহিক পারিবারিক অধ্যয়ন এক ঘন্টার মত দীর্ঘ হত।”

আমাদের কী অধ্যয়ন করা উচিত?

যখন অধ্যয়নের জন্য সকলে একত্রিত হয়েছে তখন এই প্রশ্নটি বিবেচনা করা হবে হতাশাজনক ও মূল্যবান অধ্যয়ন সময়ের ক্ষতিসাধন করা। যদি বিষয়টি এইরকম হয়, তাহলে সন্তানদের প্রত্যাশা করার জন্য নির্দিষ্ট কিছুই থাকে না আর শীঘ্রই তারা আগ্রহ হারিয়ে ফেলে। তাই আলোচনা করার জন্য সমিতির একটি প্রকাশনা আগে থেকেই নির্বাচন করুন।

নির্বাচন করার জন্য “বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাস” প্রচুর প্রকাশনা সরবরাহ করেছেন। (মথি ২৪:৪৫-৪৭) হয়ত আপনি এমন একটি বই ব্যবহার করতে পারেন যেটি পরিবার এখনও অধ্যয়ন করেনি। আর শাস্ত্রের প্রতি অন্তর্দৃষ্টি (ইংরাজি) নামক বইটি থেকে কিছুটা নির্বাচিত অংশ বিবেচনা করা কতই না আনন্দদায়ক হবে যদি এই খণ্ডগুলি আপনার ভাষায় পাওয়া যায়! উদাহরণস্বরূপ, স্মরণার্থক উদ্‌যাপনের পূর্ববর্তী সপ্তাহে, প্রভুর সান্ধ্য ভোজ সম্বন্ধীয় প্রবন্ধটি আপনি পুনরালোচনা করতে পারেন। অনেক পরিবার সপ্তাহের জন্য প্রহরীদুর্গ অধ্যয়নটি প্রস্তুত করাকে উপভোগ করে থাকে। কিন্তু প্রহরীদুর্গ এর গৌণ প্রবন্ধগুলিও অধ্যয়নের জন্য অপূর্ব বিষয়বস্তু সরবরাহ করে থাকে। পরিবারের মস্তক, যিনি পরিবারের আধ্যাত্মিক চাহিদাগুলি সম্পর্কে জানেন, কোন্‌ প্রকাশনাটি অধ্যয়ন করা উচিত সে সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনিই হচ্ছেন উপযুক্ত ব্যক্তি।

মারিয়া স্মরণ করেন ‘আমরা সর্বদা পূর্ব থেকে নির্বাচিত করে রাখা একটি প্রকাশনা থেকে অধ্যয়ন করতাম। কিন্তু যখন কোন একটি প্রশ্ন উঠত অথবা বিদ্যালয়ে কোন একটা পরিস্থিতি উত্থাপিত হত তখন আমরা সেই সম্বন্ধীয় ব্যবহারিক তথ্য আলোচনা করতাম।’ বিশেষ বিষয়গুলি, যেমন যুবকেরা বিদ্যালয়ে যে ধরনের সমস্যাগুলির সম্মুখীন হয়, অভিসার, পাঠ্যসূচি বহির্ভূত কার্যকলাপ এবং এইরকম অন্যান্য বিষয়গুলি অবশ্যই উত্থাপিত হয়ে থাকে। যখন এটি ঘটে তখন সেই প্রবন্ধ বা প্রকাশনাগুলি নির্বাচন করুন যা বর্তমান সমস্যাটি নিয়ে আলোচনা করে। যদি আপনি প্রহরীদুর্গ অথবা সচেতন থাক! পত্রিকার সাম্প্রতিক সংখ্যায় এইধরনের তথ্য দেখেন যেটি সম্বন্ধে আপনি পরিবারের সাথে এখনই আলোচনা করতে চান, তাহলে সেটি করতে ইতস্তত করবেন না। অবশ্যই আপনি পরিবারের সদস্যদের এই পরিবর্তন সম্বন্ধে পূর্ব থেকেই জানিয়ে দিতে চাইবেন। কিন্তু প্রয়োজনটি মিটে যাওয়ার পর তালিকাকৃত বিষয়বস্তুতে ফিরে আসার বিষয়ে নিশ্চিত হোন।

পরিবেশটি শান্তিপূর্ণ রাখুন

শান্তিপূর্ণ অবস্থায় শিক্ষা সর্বাপেক্ষা উত্তমভাবে সম্পন্ন হয়ে থাকে। (যাকোব ৩:১৮) সুতরাং এক স্বচ্ছন্দ অথচ গাম্ভীর্যপূর্ণ পরিবেশ গড়ে তুলুন। যুক্তরাষ্ট্রের একজন পরিবারের মস্তক বলেন: “যদিও আমরা বসার ঘরে অথবা বারান্দায় অধ্যয়ন করতাম, আমরা একটি বড় ঘরে ছড়িয়ে ছিটিয়ে বসার পরিবর্তে একে অপরের খুব কাছাকাছি থাকার চেষ্টা করতাম। আমাদের জন্য এটি একটি আন্তরিক অনুভূতির সৃষ্টি করত।” আর মারিয়া সুখস্মৃতির মত স্মরণ করে: “আমার বোনেরা আর আমি এটি নির্বাচন করতাম যে সেই সপ্তাহে ঘরের কোথায় আমাদের অধ্যয়ন হবে। এটি আমাদের স্বাচ্ছন্দ্য বোধ করতে সাহায্য করত।” মনে রাখুন যে উপযুক্ত আলো, সুবিধাজনক বসার ব্যবস্থা এবং আনন্দপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ, এই সমস্ত কিছুই শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় অবদান রাখে। অধ্যয়নের পর পরিবারের জন্য কিছু জলখাবারের ব্যবস্থা করাও সেই সন্ধ্যাকে উপভোগ্য করে তুলতে সাহায্য করে।

কিছু পরিবার কখনও কখনও এমনকি অন্যান্য পরিবারগুলিকে তাদের অধ্যয়নে অন্তর্ভুক্ত করার জন্য বেছে নেয় যা অধ্যয়নকে আরও আগ্রহপূর্ণ করে তোলে এবং একইভাবে বিভিন্ন মন্তব্যগুলি শোনা যায়। যখন সত্যে নতুন এসেছে এমন ব্যক্তিরা এই ব্যবস্থায় অংশগ্রহণের জন্য আমন্ত্রিত হয়, তারা একজন অভিজ্ঞ পরিবারের মস্তকের পারিবারিক অধ্যয়ন পরিচালনা করা লক্ষ্য করে উপকৃত হতে পারে।

বাইবেলকে জীবন্ত হতে দিন

সন্তানদের জন্য অধ্যয়ন সময়কালকে জীবন্ত করুন আর তাহলে তারা সাগ্রহে সেগুলির জন্য প্রতীক্ষা করবে। বাইবেলের দৃশ্যগুলির ছবি আঁকার জন্য ছোট সন্তানদের উৎসাহিত করার দ্বারা আপনি এটি করতে পারেন। যখন উপযুক্ত তখন বাইবেল ঘটনা এবং নাটকগুলিকে অভিনয় করতে বলুন। ছোট সন্তানদের জন্য বিধিবদ্ধ প্রশ্নোত্তর পদ্ধতিতে কঠোরভাবে আবদ্ধ থাকা অত্যাবশ্যকীয় নয়। বাইবেল চরিত্রগুলি সম্বন্ধে পড়া অথবা গল্প বলা, ঈশ্বরীয় নীতিগুলি তাদের মধ্যে অনুপ্রবেশ করানোর একটি উপভোগ্য উপায়। রবার্ট যার সম্বন্ধে পূর্বে উল্লেখ করা হয়েছিল, স্মরণ করেন: “কখনও কখনও আমরা বাইবেলের পরিচ্ছদগুলি পড়তাম, নিযুক্তি অনুযায়ী বিভিন্ন ‘চরিত্রগুলি’ সম্বন্ধে পালাক্রমে পড়তাম।” কোন্‌ চরিত্রটিকে তারা পাঠের মধ্যে চিত্রিত করতে চায় সেটি বেছে নেওয়ার জন্য সন্তানদের আমন্ত্রণ করা যেতে পারে।

মানচিত্র ও তালিকার ব্যবহার একটু বেশি বয়সের সন্তানদের আলোচিত ঘটনাগুলি যেখানে ঘটেছিল সেই অঞ্চল ও সেই দেশের বৈশিষ্ট্যগুলিকে মনঃশ্চক্ষে দেখতে সাহায্য করবে। স্পষ্টতই কিছুটা কল্পনা মিশ্রিত করার দ্বারাই একটি পারিবারিক অধ্যয়নকে জীবন্ত ও বৈচিত্র্যপূর্ণ করে তোলা যায়। আর সন্তানদের মধ্যে ঈশ্বরের বাক্যের প্রতি এক আকাঙ্ক্ষা গড়ে উঠবে।—১ পিতর ২:২, ৩.

অংশগ্রহণের জন্য সকলকে সাহায্য করুন

সন্তানদের কাছে অধ্যয়ন উপভোগ্য করতে হলে তাদের অবশ্যই এটি অনুভব করা দরকার যে তারা এর সাথে যুক্ত। কিন্তু, বিভিন্ন বয়সের সন্তানদের নিয়ে অধ্যয়নে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা প্রতিদ্বন্দ্বিতামূলক হতে পারে। কিন্তু বাইবেলের একটি নীতি বলে: “যে শাসন করে, সে উদ্যোগ সহকারে . . . করুক।” (রোমীয় ১২:৮) উদ্যোমী হওয়া সাহায্যকারী কারণ উদ্যম সংক্রামক।

রোনাল্ড তার পাঁচ বছরের মেয়ে ডাইনাকে অধ্যয়ন বিষয়বস্তুর উপশিরোনামগুলি পড়তে বলেন এবং ছবিগুলির উপর মন্তব্য করতে বলেন। গত বছর যখন খ্রীষ্টের মৃত্যু স্মরণার্থক উদ্‌যাপন নিকটবর্তী হয়েছিল, তিনি সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেনc বইটি থেকে এর সাথে সম্পর্কযুক্ত ছবিগুলির প্রতি মনোযোগ কেন্দ্রীভূত করিয়েছিলেন। তিনি বলেন: “এটি তাকে ঘটনাটির তাৎপর্য উপলব্ধি করতে সাহায্য করেছিল।”

তার দশ বছর বয়সী মেয়ে মিশার ক্ষেত্রে রোনাল্ড এক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। রোনাল্ড বলেন, ‘মিশা সেই স্তর পর্যন্ত অগ্রগতি করেছিল যে, সে কেবলমাত্র ছবিগুলি কী সেইটুকুই নয় কিন্তু সেগুলি কী অর্থ বহন করে সেটিও বুঝতে পারত। তাই প্রকাশিত বাক্য—তার মহান পরিপূর্ণতা সন্নিকট!* (ইংরাজি) বইটি অধ্যয়ন করার সময় আমরা ছবিগুলির অর্থের প্রতি মনোযোগ দিই আর এটি তাকে সাহায্য করেছিল।’

যখন সন্তানেরা তাদের বয়ঃসন্ধিকালে পৌঁছায়, যে বিষয়গুলি তারা শিখছে সেগুলি ব্যবহারিকভাবে প্রয়োগ করার জন্য তাদের আমন্ত্রণ জানান। অধ্যয়ন চলাকালীন যখন প্রশ্নগুলি উত্থাপিত হয় তখন গবেষণা করার জন্য তাদের নিযুক্ত করুন। রবার্ট সেটি করেছিলেন যখন তার ১২ বছর বয়সী ছেলে পল তার নতুন স্থাপিত বিদ্যালয় সংঘ সম্বন্ধে জিজ্ঞাসা করেছিল যার সাথে ডানজেন্স অ্যান্ড ড্রাগন খেলাটি জড়িত ছিল। পল এবং পরিবারের অন্যান্যেরা ওয়াচটাওয়ার পাবলিকেশন ইনডেক্স ব্যবহার করে তথ্য খুঁজেছিল এবং তারা তাদের পারিবারিক অধ্যয়নে সেটি পুনরালোচনা করেছিল। রবার্ট বলেন ‘ফলস্বরূপ পল তৎক্ষণাৎ বুঝেছিল যে খ্রীষ্টানদের জন্য খেলাটি ঠিক নয়।’

রবার্ট অন্য সময়েও গবেষণা করার জন্য তাদের নিযুক্ত করতেন। তার স্ত্রী ন্যান্সি স্মরণ করেন: “যখন আমরা যীশুর প্রেরিতদের সম্বন্ধে গবেষণা করেছিলাম, প্রত্যেক সপ্তাহে আমাদের প্রত্যেকজন একজন প্রেরিতের বিষয়ে গবেষণার জন্য নিযুক্ত হত। এটি দেখা কতই না রোমাঞ্চকর ছিল যখন সন্তানেরা উদ্যমের সাথে তাদের বিবৃতি পারিবারিক অধ্যয়নে উপস্থিত করত!” তাদের নিজস্ব গবেষণা ও পরিবারের সাথে তথ্যগুলি ভাগ করে নেওয়া সন্তানদের “সদাপ্রভুর সাক্ষাতে বাড়িয়া উঠিতে” সাহায্য করে।—১ শমূয়েল ২:২০, ২১.

প্রশ্ন জিজ্ঞাসা করা—দৃষ্টিভঙ্গিমূলক ও সেইসাথে পরিচালনামূলক প্রশ্ন—সন্তানদের যুক্ত করার একটি উত্তম উপায়। মহান শিক্ষক যীশু দৃষ্টিভঙ্গিমূলক প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন যেমন “তোমার কেমন বোধ হয়?” (মথি ১৭:২৫) মারিয়া স্মরণ করেন, ‘যখন আমাদের মধ্যে কারও কোন প্রশ্ন থাকত আমাদের বাবামা কখনও সরাসরি উত্তর দিতেন না। তারা সর্বদা বিষয়টির উপর যুক্তি করতে সাহায্য করে পরিচালনামূলক প্রশ্ন জিজ্ঞাসা করতেন।”

ভাববিনিময় করুন—বিরক্ত নয়!

পারিবারিক অধ্যয়নের আনন্দ বৃদ্ধি পায়, যদি উপস্থিত সকলে উপহাসাস্পদ হওয়ার ভয় ছাড়াই তাদের দৃষ্টিভঙ্গি ও অনুভূতি সম্বন্ধে ভাববিনিময় করতে পারে। কিন্তু একজন বাবা বলেন, ‘পারিবারিক অধ্যয়নের সময় উত্তম ভাববিনিময় তখনই সম্ভব যদি অন্য সময়ে ভাববিনিময়ের পথ খোলা থাকে। আপনি কেবলমাত্র অধ্যয়ন চলাকালীন এটির জন্য প্রচেষ্টা করলে তা সম্ভব নয়।’ যে কোন ভাবেই চিন্তাহীন মন্তব্য করা এড়ান যা আঘাত দিয়ে থাকে, যেমন ‘এটিই কি সব? আমি ভেবেছিলাম এটি আরও বেশি গুরুত্বপূর্ণ কিছু’; ‘এটি খুবই নির্বোধের মত কথা’; তোমার কাছ থেকে আর কী আশা করা যেতে পারে? তুমি খুবই ছোট।’ (হিতোপদেশ ১২:১৮) আপনার সন্তানদের প্রতি সহানুভূতিশীল ও করুণাপূর্ণ হোন। (গীতসংহিতা ১০৩:১৩; মালাখি ৩:১৭) তাদের মধ্যে আনন্দ খুঁজে নিন আর তারা যা শিখছে তা প্রয়োগ করার জন্য যে প্রচেষ্টা তারা করে সেটিকে সমর্থন করুন।

পারিবারিক অধ্যয়নের আবহাওয়া এমন হওয়া উচিত যাতে সন্তানদের মন নির্দেশ গ্রহণের জন্য প্রস্তুত থাকে। চারটি সন্তানের এক সফল বাবা ব্যাখ্যা করেন, ‘যখন আপনি সন্তানদের সংশোধন করতে শুরু করেন তখন সন্তানেরা কিছুটা বিরোধী মনোভাবাপন্ন হতে পারে।’ এইধরনের এক আবহাওয়ায় তথ্যাদি সম্ভবত তাদের স্পর্শ করবে না। তাই অধ্যয়নের সময়কালকে শাসন ও শাস্তিদানের পর্বে পরিণত করাকে এড়িয়ে চলুন। যদি এটির প্রয়োজন থাকে তবে পরে এবং একাকী তাদের শাসন করুন।

প্রচেষ্টা ফলপ্রদানকারী

আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ এক পরিবার গড়ে তুলতে সময় ও প্রচেষ্টার প্রয়োজন। কারণ গীতরচক ঘোষণা করেছিলেন: “দেখ, সন্তানেরা সদাপ্রভুদত্ত অধিকার, গর্ব্ভের ফল তাঁহার দত্ত পুরস্কার।” (গীতসংহিতা ১২৭:৩) আর “প্রভুর শাসনে ও চেতনা প্রদানে [সন্তানদিগকে] মানুষ করিয়া” তোলার জন্য পিতামাতাদের উপর দায়িত্ব অর্পণ করা হয়েছে। (ইফিষীয় ৬:৪) তাই এক কার্যকারী ও উপভোগ্য বাইবেল অধ্যয়ন পরিচালনা করার জন্য দক্ষতা গড়ে তুলুন। “পারমার্থিক অমিশ্রিত দুগ্ধের” সরবরাহের জন্য যথাসাধ্য করুন যেন আপনার সন্তানেরা “পরিত্রাণের জন্য বৃদ্ধি” পেতে পারে।—১ পিতর ২:২; যোহন ১৭:৩.

[পাদটীকাগুলো]

a যদিও এই প্রবন্ধে পারিবারিক অধ্যয়নে সন্তানদের সাহায্য করার উপযুক্ত অনেক পরামর্শ উপস্থাপিত করা হয়েছে কিন্তু মূলবিষয়টি সেই পারিবারিক অধ্যয়নের ক্ষেত্রেও প্রযোজ্য যেখানে কোন সন্তান নেই।

b কোন কোন নাম পরিবর্তন করা হয়েছে।

c ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি দ্বারা প্রকাশিত।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার