ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৭ ৫/১৫ পৃষ্ঠা ২৬-২৯
  • ভুল উদ্দেশ্যগুলি আরোপ করা থেকে সতর্ক হোন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ভুল উদ্দেশ্যগুলি আরোপ করা থেকে সতর্ক হোন
  • ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • অতীত থেকে এক শিক্ষা
  • প্রাচীনদের সম্বন্ধে আমাদের দৃষ্টিভঙ্গি
  • পিতামাতাদের সম্বন্ধে অনুভূতিগুলি
  • সহখ্রীষ্টানদের প্রতি আমাদের মনোভাব
  • প্রেমের দ্বারা পরিচালিত হোন
  • পরিত্রাণ, কেবল কাজের দ্বারা নয় কিন্তু অযাচিত দয়ার দ্বারা
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনি কি অন্যদেরকে যিহোবার মতো করে দেখেন?
    ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “প্রেমে চল”
    যিহোবার নিকটবর্তী হোন
  • ঈশ্বরের সঙ্গে গমনাগমনের ক্ষেত্রে ‘ন্যায়বিচার অনুশীলন করুন’
    যিহোবার নিকটবর্তী হোন
আরও দেখুন
১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৭ ৫/১৫ পৃষ্ঠা ২৬-২৯

ভুল উদ্দেশ্যগুলি আরোপ করা থেকে সতর্ক হোন

দূরদর্শনের একজন বিখ্যাত সুসমাচার-প্রচারক ব্যভিচার করার কারণে এক সহপ্রচারক সম্বন্ধে কঠোর নিন্দা প্রকাশ করেছিলেন। কিন্তু, এক বছরের মধ্যেই সেই অভিযোগকারী সুসমাচার-প্রচারক এক বেশ্যার সাথে ধরা পড়েছিলেন।

অপর এক ঘটনায়, একটি প্রধান বিশ্বশক্তি যুদ্ধরত বিরোধী দলগুলিকে শান্তির বৈঠকে নিয়ে আসার জন্য গুপ্তচর পাঠিয়েছিল। ইত্যবসরে, সেই একই জাতি গোপনে এর অস্ত্র ব্যবসায়ীদের বিদেশী জাতিগুলির কাছে কোটি কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রয় করার জন্য প্রেরণ করেছিল।

যেহেতু, অশালীন কপটতা অত্যন্ত সাধারণ হয়ে পড়েছে, তাই এটি কি কোন আশ্চর্যের বিষয় যে সন্দেহবাদ ব্যাপকভাবে আস্থাকে অপসারিত করেছে? অপরের উদ্দেশ্যগুলি সম্বন্ধে সন্দেহ করা, অনেকের স্বভাব হয়ে দাঁড়িয়েছে।

খ্রীষ্টান হিসাবে, বিশ্বস্ত সহবিশ্বাসীদের সাথে আমাদের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে এইধরনের মনোভাবকে অনুমোদন না করা সম্বন্ধে আমরা অবশ্যই সতর্ক থাকব। যদিও যীশু খ্রীষ্ট আমাদের শত্রুদের মাঝে থাকার সময়ে “সর্পের ন্যায় সতর্ক” হওয়ার জন্য উপদেশ দিয়েছিলেন, তথাপি তিনি বলেননি যে তাঁর সত্য অনুগামীদের সম্বন্ধে আমাদের সন্দেহপ্রবণ হওয়া উচিত। (মথি ১০:১৬) সুতরাং, অন্যদের প্রতি ভুল উদ্দেশ্যগুলি আরোপ করার কোন্‌ বিপদগুলি রয়েছে? এইধরনের প্রবণতা এড়াতে কোন্‌ ক্ষেত্রগুলিতে আমাদের অবশ্যই বিশেষভাবে সতর্ক হতে হবে? আর কিভাবে আমরা সহবিশ্বাসীদের সাথে আমাদের মহামূল্যবান সম্পর্ক রক্ষা করতে পারি?

অতীত থেকে এক শিক্ষা

ন্যায়সঙ্গত কারণ ছাড়া অন্যদের প্রতি ভুল উদ্দেশ্যগুলি আরোপ করা তাদের বিচার করার সমান। এটি এমন যেন আমরা দ্রুত সিদ্ধান্ত নিচ্ছি যে প্রতারণাপূর্ণ ও বিদ্বেষপরায়ণ কিছু গোপন করার জন্য, তাদের কথা বা কাজগুলি এক নিছক কৌশল মাত্র। প্রায়ই প্রকৃত সমস্যা বিষয়গুলির প্রতি ভুল দৃষ্টিভঙ্গির মধ্যে শায়িত থাকে, যেমন যিহোশূয়ের পুস্তক ২২ অধ্যায়ে প্রাপ্ত বাইবেলের বিবরণ থেকে দেখা যেতে পারে।

ইস্রায়েলীয়রা প্রতিজ্ঞাত দেশ জয় করেছে এবং সবেমাত্র তাদের বংশগত এলাকা লাভ করেছে। রূবেণ ও গাদের বংশ এবং মনঃশীর অর্ধ বংশ যর্দন নদীর তীরে “দেখিতে বৃহৎ” একটি বেদী নির্মাণ করেছিল। অন্য বংশগুলি ভুলভাবে মনে করেছিল যে সেটি একটি ধর্মভ্রষ্ট কাজ ছিল। অনুমান করা হয়েছিল যে তিন বংশ উপাসনার নিরূপিত স্থান, শিলোর সমাগম তাম্বুতে যাওয়ার পরিবর্তে এই বৃহৎ বেদীকে বলি উৎসর্গ করার জন্য ব্যবহার করতে চলেছে। তৎক্ষণাৎই, অভিযোগকারী বংশগুলি যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল।—যিহোশূয় ২২:১০-১২.

এটি প্রশংসার বিষয় ছিল যে তারা পীনহসের নেতৃত্বে এক আধিকারিক প্রতিনিধিবর্গকে প্রেরণ করার মাধ্যমে তাদের ইস্রায়েলীয় ভাইয়েদের সাথে যোগাযোগ করেছিল। যিহোবার বিরুদ্ধে অবিশ্বস্ততা, বিদ্রোহ এবং ধর্মভ্রষ্টতার অভিযোগ শোনার পর, অনুমানলব্ধ অপরাধী বংশগুলি এই বৃহৎ বেদী সম্বন্ধে তাদের কারণ ব্যাখ্যা করেছিল। বলি উৎসর্গের বেদী হওয়ার চেয়ে বরঞ্চ, এটি যিহোবাকে উপাসনার ক্ষেত্রে ইস্রায়েল বংশগুলির একতার “সাক্ষী” হিসাবে ছিল। (যিহোশূয় ২২:২৬, ২৭) কোন কিছুই তাদের ভাইয়েদের বিপথে চালিত করেনি দেখে প্রতিনিধিবর্গ সন্তুষ্ট হয়ে গৃহে ফিরে এসেছিলেন। ফলে এক গৃহযুদ্ধ এবং ভয়ঙ্কর রক্তপাত নিবৃত্ত হয়েছিল।

অন্যদের প্রতি ভুল উদ্দেশ্যগুলি আরোপ করতে কখনও ত্বরান্বিত না হওয়ার বিষয়ে আমাদের জন্য কি এক উত্তম শিক্ষা! কেবল ভাসাভাসা পর্যবেক্ষণ থেকে প্রায়ই যা সত্য বলে প্রতীয়মান হয়, এক সতর্ক পরীক্ষায় তা সম্পূর্ণভাবে ভিন্ন প্রতিপন্ন হয়। একজন খ্রীষ্টানের জীবনের বহু ক্ষেত্রে এটি সত্য।

প্রাচীনদের সম্বন্ধে আমাদের দৃষ্টিভঙ্গি

‘ঈশ্বরের মণ্ডলীকে পালন করার’ তাদের দায়িত্ব সম্পন্ন করতে গিয়ে, কখনও কখনও প্রাচীনেরা মণ্ডলীর বিভিন্ন ব্যক্তিকে পরামর্শ দেওয়া প্রয়োজনীয় বলে মনে করেন। (প্রেরিত ২০:২৮) উদাহরণস্বরূপ, আমরা কিরূপ প্রতিক্রিয়া দেখাই যখন একজন প্রাচীন আমাদের সন্তানদের এইধরনের বিষয় যেমন কুসংসর্গ বা বিপরীত লিঙ্গের কারও প্রতি অনুপযুক্ত আচরণ সম্বন্ধে আমাদের সাথে কথা বলেন? আমরা কি মনে করি যে তার একটি গোপন উদ্দেশ্য আছে এবং নিজেরাই ভাবি, ‘তিনি কখনই আমাদের পরিবারকে পছন্দ করেননি’? যদি আমরা এইধরনের অনুভূতিগুলিকে আমাদের প্রভাবিত করতে দিই, তবে পরবর্তীকালে আমরা অনুশোচনা করতে পারি। আমাদের সন্তানদের আধ্যাত্মিক কল্যাণ হয়ত বিপন্ন হতে পারে আর তাই আমাদের সাহায্যপূর্ণ শাস্ত্রীয় পরামর্শের প্রতি উপলব্ধি দেখান উচিত।—হিতোপদেশ ১২:১৫.

যখন মণ্ডলীর একজন প্রাচীন আমাদের পরামর্শ দেন, তখন আসুন আমরা কোন গোপন উদ্দেশ্য না খুঁজি। বরঞ্চ, আসুন আমরা নিজেদের জিজ্ঞাসা করি কিছু উপায় কী যার দ্বারা আমরা তার বাইবেল-ভিত্তিক পরামর্শ থেকে উপকার লাভ করতে পারি। প্রেরিত পৌল লিখেছিলেন: “কোন শাসনই আপাততঃ আনন্দের বিষয় বোধ হয় না, কিন্তু দুঃখের বিষয় বোধ হয়; তথাপি তদ্দ্বারা যাহাদের অভ্যাস জন্মিয়াছে, তাহা পরে তাহাদিগকে ধার্ম্মিকতার শান্তিযুক্ত ফল প্রদান করে।” (ইব্রীয় ১২:১১) তাই আসুন আমরা কৃতজ্ঞ হই এবং বিষয়গুলিকে অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে চিন্তা করি। স্মরণে রাখুন যে প্রায়ই পরামর্শ প্রদান করা প্রাচীনদের পক্ষে ততটাই কঠিন, যতখানি তা গ্রহণ করা আমাদের পক্ষে হয়ে থাকে।

পিতামাতাদের সম্বন্ধে অনুভূতিগুলি

পিতামাতাদের পক্ষ থেকে কিছু বাধানিষেধের সম্মুখীন হওয়ার সময়ে কিছু যুবক-যুবতীরা তাদের পিতামাতার উদ্দেশ্যগুলি সম্বন্ধে সন্দেহ করে থাকে। কিছু যুবক-যুবতীরা হয়ত বলতে পারে: ‘আমার পিতামাতা কেন এত নিয়ম তৈরি করেন? তারা অবশ্যই চান না যে আমি জীবন উপভোগ করি।’ কিন্তু, এইধরনের একটি সিদ্ধান্তে উপনীত হওয়ার পরিবর্তে, অল্পবয়স্কদের পরিস্থিতিটিকে যুক্তিসঙ্গতভাবে বিশ্লেষণ করা প্রয়োজন।

পিতামাতারা তাদের সন্তানদের লালন-পালনে অনেক বছর ব্যয় করেছেন। বস্তুগতভাবে এবং অন্যান্য ক্ষেত্রে বিরাট ত্যাগ স্বীকারের মাধ্যমে এটি করা হয়েছে। এইধরনের সিদ্ধান্তে উপনীত হওয়ার কোন যুক্তি আছে কি যে তারা এখন তাদের কিশোর-কিশোরী সন্তানদের জীবন অসুখী করে তোলার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ? এটি ভাবা কি অধিক যুক্তিসঙ্গত নয় যে প্রেম এই পিতামাতাদের তাদের সন্তানদের সুরক্ষা করতে এবং তাদের জন্য চিন্তা করতে পরিচালিত করে? সেই একই প্রেম কি তাদের সন্তানদের, যারা এখন জীবনে নতুন প্রতিদ্বন্দ্বিতাগুলির সম্মুখীন হচ্ছে তাদের প্রতি কিছু বাধানিষেধ আরোপ করতে প্রণোদিত করবে না? প্রেমময় পিতামাতাদের প্রতি ভুল উদ্দেশ্যগুলি আরোপ করা কতই না নির্দয়তা এবং অকৃতজ্ঞতা হবে!—ইফিষীয় ৬:১-৩.

সহখ্রীষ্টানদের প্রতি আমাদের মনোভাব

অনেকে অন্যদের বিষয়ে পূর্বে বিচার করতে এবং তাদের বিষয়ে গতানুগতিক ধারণা গড়ে তুলতে প্রবণ হয়। কী হবে যদি আমাদের নিজেদের এইধরনের মনোভাব থাকে এবং কিছু লোকেদের বিষয়ে কিছুটা সন্দেহপ্রবণ হই? এই ক্ষেত্রে জগতের দ্বারা আমরা কি প্রভাবিত হতে পারি?

উদাহরণস্বরূপ, মনে করুন আমাদের একজন আধ্যাত্মিক ভাইয়ের একটি উত্তম গৃহ ও একটি দামী মোটর গাড়ি আছে। আমাদের কি সঙ্গে সঙ্গে এইধরনের সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত যে তিনি একজন বস্তুবাদী যিনি রাজ্যের আগ্রহকে জীবনে প্রথম স্থানে রাখছেন না? কিছু খ্রীষ্টানেরা হয়ত উত্তম জিনিস ক্রয় করতে সমর্থ কিন্তু তার অর্থ এই নয় যে তাদের মন্দ উদ্দেশ্য রয়েছে বা তারা “প্রথমে রাজ্যের বিষয়ে অন্বেষণ করছে” না। সম্ভবত সকলের অগোচরে উদারভাবে তাদের বস্তুগত সম্পদকে ব্যবহার করে, তারা হয়ত আধ্যাত্মিক কার্যাবলীতে অত্যন্ত ব্যস্ত থাকতে পারেন।—মথি ৬:১-৪, ৩৩, NW.

প্রথম-শতাব্দীর খ্রীষ্টীয় মণ্ডলী সব ধরনের লোকেদের সমন্বয়ে গঠিত হয়েছিল—ধনী ও দরিদ্র। (প্রেরিত ১৭:৩৪; ১ তীমথিয় ২:৩, ৪; ৬:১৭; যাকোব ২:৫) ঈশ্বর লোকেদের তাদের আর্থিক অবস্থানের ভিত্তিতে মূল্যায়ন করেন না এবং আমাদেরও তা করা উচিত নয়। “পক্ষপাতের বশে কিছুই . . . না” করে, আমাদের পরীক্ষিত ও বিশ্বস্ত সহবিশ্বাসীদের আমাদের প্রেম করা উচিত।—১ তীমথিয় ৫:২১.

শয়তানের ক্ষমতায় শায়িত এই জগতে, পূর্ব গতানুগতিক ধারণা এবং সন্দেহ বিভিন্ন রূপ ধারণ করে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি হয়ত কেবলমাত্র তার পটভূমির কারণে হিংস্র বা বস্তুবাদী হিসাবে গণ্য হতে পারেন। কিন্তু, খ্রীষ্টান হিসাবে আমরা অবশ্যই এইধরনের মনোভাবের শিকার হব না। যিহোবার সংগঠন গোঁড়ামি ও সন্দেহপ্রবণতার কোন স্থান নয়। সমস্ত সত্য খ্রীষ্টানদের যিহোবাকে অনুসরণ করা প্রয়োজন, যাঁর মধ্যে “অন্যায়, কি মুখাপেক্ষা [“পক্ষপাতিত্ব,” NW] . . . নাই।”—২ বংশাবলি ১৯:৭; প্রেরিত ১০:৩৪, ৩৫.

প্রেমের দ্বারা পরিচালিত হোন

শাস্ত্র স্পষ্টভাবে বলে যে “সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরব-বিহীন হইয়াছে।” (রোমীয় ৩:২৩) সুতরাং আমাদের সহউপাসকদের সেইভাবে দেখা প্রয়োজন যে তারাও যিহোবাকে গ্রহণযোগ্য সেবা প্রদানে আমাদের সাথে একত্রে প্রাণপণ চেষ্টা করছেন। আমরা যদি সন্দেহ বা অন্যান্য নেতিবাচক অনুভূতিগুলিকে একজন আধ্যাত্মিক ভাই বা বোনের সাথে আমাদের সম্পর্ককে প্রভাবিত করতে অনুমোদন করি, তাহলে আসুন আমরা এইধরনের মনোভাবের সাথে লড়াই করতে ঈশ্বরের সাহায্যের জন্য প্রার্থনা করি যেন আমরা শয়তানের কবলে না পড়ি। (মথি ৬:১৩) সে হবাকে ভুলিয়েছিল এই বলে যে যিহোবার মন্দ উদ্দেশ্য ছিল, তার কল্যাণ সম্বন্ধে তিনি উদ্বিগ্ন ছিলেন না এবং যা তাকে প্রকৃতই সুখী করবে সেই স্বাধীনতাকে প্রতিরোধ করছিলেন। (আদিপুস্তক ৩:১-৫) আমাদের ভাইয়েদের প্রতি ভুল উদ্দেশ্যগুলি আরোপ করা তার লক্ষ্যগুলিকে চরিতার্থ করে।—২ করিন্থীয় ২:১১; ১ পিতর ৫:৮.

আমরা যদি দেখি যে অপরের প্রতি ভুল উদ্দেশ্যগুলি আরোপ করার প্রবণতা আমাদের রয়েছে, তবে যীশু খ্রীষ্টের উদাহরণ বিবেচনা করুন। যদিও তিনি ঈশ্বরের সিদ্ধ পুত্র ছিলেন, তথাপি তিনি তাঁর শিষ্যদের মন্দ উদ্দেশ্যগুলি খোঁজেননি। পরিবর্তে, যীশু তাদের মধ্যে উত্তম বিষয়গুলি খুঁজেছিলেন। যখন তাঁর শিষ্যেরা বিশিষ্ট স্থানের জন্য তর্ক করছিলেন, তখন তিনি মনে করেননি যে তাদের কলুষিত উদ্দেশ্যগুলি ছিল এবং ১২ জন নতুন প্রেরিতকে তাদের স্থলাভিষিক্ত করেননি। (মার্ক ৯:৩৪, ৩৫) অসিদ্ধ হওয়ায়, তারা হয়ত ধর্মভ্রষ্ট যিহূদী ধর্ম, যা অহংকার এবং শ্রেণী বৈষম্যের উপর জোর দেয় তার দ্বারা কোনভাবে প্রভাবিত হয়েছিলেন। যীশু জানতেন যে যিহোবার প্রতি প্রেমই ছিল তাঁর অনুগামীদের মূল প্রেরণা। এইধরনের প্রেম প্রদর্শন করার এবং যীশুর সাথে থাকার জন্য তারা প্রচুর পরিমাণে পুরস্কৃত হয়েছিলেন।—লূক ২২:২৮-৩০.

আমরা যদি আমাদের বিশ্বস্ত সহবিশ্বাসীদের প্রতি সন্দেহপ্রবণভাবে দৃষ্টি দিই, তবে তা হয়ত বিকৃত আয়নায় বস্তু দেখার মত হবে। প্রকৃতপক্ষে এটি যেরকম কখনই সেটি সেভাবে প্রতীয়মান হবে না। তাই আসুন আমরা প্রেমের আয়নায় দেখি। প্রচুর প্রমাণ রয়েছে যে নিষ্ঠাবান সহখ্রীষ্টানেরা আমাদের ভালবাসেন এবং তারা আমাদের সদয় বিবেচনার যোগ্য। (১ করিন্থীয় ১৩:৪-৮) সুতরাং আমরা যেন তাদের প্রতি প্রেম প্রদর্শন করি এবং ভুল উদ্দেশ্যগুলি আরোপ করা সম্বন্ধে সতর্ক থাকি।

[২৬ পৃষ্ঠার চিত্র]

যারা বিশ্বস্তভাবে ঈশ্বরের উপাসনা করে তাদের আপনি কিভাবে দেখেন?

[২৭ পৃষ্ঠার চিত্র]

আস্থা এবং সম্মান যিহোবার সাক্ষীদের একটি সুখী পরিবারে পরিণত করে

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার