ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৭ ২/১ পৃষ্ঠা ২০-২৩
  • যিহোবাতে আমার আস্থা দ্বারা সংরক্ষিত হওয়া

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবাতে আমার আস্থা দ্বারা সংরক্ষিত হওয়া
  • ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিহোবাতে আস্থা অর্জন করা
  • আধ্যাত্মিক কার্যকলাপ দ্বারা শক্তিশালী হওয়া
  • প্রসারিত পূর্ণ-সময়ের পরিচর্যা
  • বেথেলে আমার কার্যভারগুলি
  • বেথেলে আমাদের সুযোগ-সুবিধাগুলি
  • মূল্যবান সুযোগগুলি
  • বেথেল পরিচর্যা—আরও স্বেচ্ছাসেবকের প্রয়োজন
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • এটা কি আপনার জন্য সবচেয়ে ভাল কাজ হতে পারে?
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • এক মুক্ত আমন্ত্রণ!
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনি কি নিজেকে প্রাপ্তিসাধ্য করতে পারেন?
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৭ ২/১ পৃষ্ঠা ২০-২৩

যিহোবাতে আমার আস্থা দ্বারা সংরক্ষিত হওয়া

অজেনর দ্যা পিশাউ দ্বারা কথিত

আমাদের একমাত্র পুত্র, পল, মাত্র ১১ মাস বয়সে ব্রংকাইটিস্‌ রোগে মারা যায়। তিন মাস পর, ১৯৪৫ সালের ১৫ই আগস্ট আমার প্রিয়তমা স্ত্রী নিউমোনিয়া রোগে মারা যায়। তখন আমার ২৮ বছর বয়স এবং এই সমস্ত দুঃখজনক ঘটনা আমাকে দুঃখিত এবং বিষণ্ণ করে। তথাপি যিহোবা এবং তাঁর প্রতিজ্ঞাগুলির উপর আমার আস্থা আমাকে সংরক্ষিত করে। কিভাবে আমি এই আস্থা লাভ করি তা আমাকে বর্ণনা করতে দিন।

১৯১৭ সালের ৫ই জানুয়ারি, ব্রাজিলের বাহিয়া রাজ্যের সালভাডরে, আমার জন্মের পর থেকে মা আমাকে ক্যাথলিক গির্জার “সাধুদের” উপাসনা করতে শিক্ষা দিয়েছিলেন। এমনকি তিনি আমার ভাইদের এবং আমাকে খুব সকালে ওঠাতেন যাতে করে আমরা একসাথে প্রার্থনা করতে পারি। কিন্তু, আমার বাবামা, আফ্রিকা ও ব্রাজিলের ডাকিনীবিদ্যার অনুষ্ঠান, ক্যানডম্বলা সভায়ও যোগ দিতেন। আমি এই বিশ্বাসগুলিকে সম্মান করতাম, কিন্তু ক্যাথলিকবাদ অথবা ক্যানডম্বলার তথা-কথিত সাধুদের উপর আমার কোন আস্থা ছিল না। যে বিষয়টি বিশেষভাবে আমাকে নিরাশ করে তা ছিল জাতিগত কুসংস্কার যা এই সমস্ত ধর্মগুলির মধ্যে দেখা যেত।

কালক্রমে, আমার বড় দুই ভাই কাজের অন্বেষণে বাড়ি ছেড়ে চলে যায়। পরবর্তী সময়ে আমার বাবা পরিবার পরিত্যাগ করে। সুতরাং নয় বছর বয়সে আমার মা এবং ছোট বোনকে সাহায্য করার জন্য আমাকে কাজ খুঁজতে হয়। প্রায় ১৬ বছর পরে, কারখানার একজন সহকর্মীর সাথে কথোপকথন আমার জীবনের এক সন্ধিক্ষণ হিসাবে প্রমাণিত হয়।

যিহোবাতে আস্থা অর্জন করা

১৯৪২ সালে আমার ফারনানডো টেলেজের সাথে সাক্ষাৎ হয়। তিনি প্রায়ই বলতেন যে “সাধুদের” উপাসনা করা ভুল। (১ করিন্থীয় ১০:১৪; ১ যোহন ৫:২১) প্রথম দিকে আমি তার কথায় মনোযোগ দিইনি। কিন্তু লোকেরা যে কোন বর্ণের হোক না কেন, তাদের প্রতি তার আন্তরিকতা ও আগ্রহ আমাকে আকর্ষিত করে এবং আমি তার বাইবেলের জ্ঞানকে শ্রদ্ধা করতে শুরু করি, বিশেষভাবে ঈশ্বরের রাজ্য এবং একটি পরমদেশ পৃথিবী সম্বন্ধে তিনি যা বলেন। (যিশাইয় ৯:৬, ৭; দানিয়েল ২:৪৪; প্রকাশিত বাক্য ২১:৩, ৪) আমার আগ্রহ লক্ষ্য করে তিনি আমাকে একটি বাইবেল এবং কিছু বাইবেল সাহিত্যাদি দেন।

কয়েক সপ্তাহ পর, আমি মণ্ডলীর একটি বাইবেল অধ্যয়নের আমন্ত্রণ গ্রহণ করি। তখন দলটি ধর্ম (ইংরাজি) বইটি অধ্যয়ন করছিল যেটি ওয়াচ টাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি দ্বারা প্রকাশিত। আমি অধ্যয়নটি উপভোগ করি এবং যিহোবার সাক্ষীদের মণ্ডলীর সমস্ত সভাগুলিতে যোগ দিতে শুরু করি। যা আমাকে বিশেষভাবে আকর্ষিত করে তা হল জাতিগত কুসংস্কারের অনুপস্থিতি এবং যেভাবে আমাকে তৎক্ষণাৎই গ্রহণ করা হয়। সেই সময়ে আমি লিনডেউরার সাথে প্রেম যাচ্ঞা করতে শুরু করি। যখন আমি যা শিখছি সেই সম্বন্ধে তার সাথে কথা বলি, সে আমার সাথে সভাগুলিতে যোগ দিতে শুরু করে।

সভাগুলির আর একটি বিষয় যা আমাকে প্রভাবিত করে, তা ছিল প্রচার কাজের প্রতি জোর দেওয়ার বিষয়টি। (মথি ২৪:১৪; প্রেরিত ২০:২০) যেহেতু আমি কাজের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতাম, তাই পূর্ণ-সময়ের পরিচারক হিসাবে পরিচিত ছিল এমন অগ্রগামীদের দ্বারা উৎসাহিত হয়ে আমি ট্রেনে অন্যান্যদের সাথে রীতিবহির্ভূতভাবে কথা বলতে শুরু করি। যখনই আমি আগ্রহী কাউকে পেতাম, আমি তার ঠিকানা নিতাম এবং সেই উৎসাহ বৃদ্ধি করার চেষ্টায় তার সাথে সাক্ষাৎ করতাম।

এই সময়ের মধ্যে, যিহোবা এবং তাঁর সংগঠন যা তিনি ব্যবহার করছেন তার উপর আমার আস্থা বৃদ্ধি পেতে থাকে। ফলে, ১৯৪৩ সালের ১৯শে এপ্রিল, খ্রীষ্টীয় বাপ্তিস্মের উপর একটি বাইবেল আলোচনা শোনার পর আমি আতলান্টিক মহাসাগরে বাপ্তিইজিত হই। সেই দিনেই, আমি প্রথমবার গৃহ থেকে গৃহে পরিচর্যায় নিয়মিত অংশ নিই।

দুই সপ্তাহ পরে, ৫ই মে, আমি এবং লিনডেউরা বিবাহ করি। তারপর, ১৯৪৩ সালের আগস্ট মাসে, সালভাডর শহরে যিহোবার সাক্ষীদের দ্বারা অনুষ্ঠিত প্রথম অধিবেশনের সময় সে বাপ্তিস্ম নেয়। ১৯৭৩ সালের যিহোবার সাক্ষীদের বর্ষপুস্তক (ইংরাজি) ঐ অধিবেশন সম্বন্ধে জানিয়েছিল: “যাজকদের পদক্ষেপ সালভাডরে জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ বন্ধ করতে সমর্থ হয়, কিন্তু এর আগেই চমৎকার কিছু প্রচার . . . প্রকাশ হয়ে যায়। কঠোর তাড়নার সময় যিহোবার নির্দেশনার সাক্ষ্যপ্রমাণ তাঁর প্রতি আমার আস্থাকে শক্তিশালী করে।

যেমন শুরুতেই আমি বর্ণনা করেছিলাম, লিনডেউরার বাপ্তিস্মের মাত্র দুই বছর পরে—এবং আমাদের ছেলের মৃত্যুর তিন মাস পরে—আমার প্রিয়তমা স্ত্রী মারা যায়। তখন তার মাত্র ২২ বছর বয়স ছিল। কিন্তু যিহোবার উপর আমার যে আস্থা ছিল তা ঐ কষ্টকর মাসগুলিতে আমাকে সংরক্ষিত করে।

আধ্যাত্মিক কার্যকলাপ দ্বারা শক্তিশালী হওয়া

১৯৪৬ সালে, আমার স্ত্রী এবং ছেলেকে হারাবার এক বছর পরে, আমি তখন সালভাডরে অবস্থিত একটি মণ্ডলীতে বাইবেল অধ্যয়নের পরিচারক হিসাবে নিযুক্ত হই। সেই একই বছরে ব্রাজিলের মণ্ডলীগুলিতে ঐশিক পরিচর্যা বিদ্যালয় শুরু হয় এবং বাহিয়া রাজ্যে আমি প্রথম বিদ্যালয় পরিচালক হই। তারপর ১৯৪৬ সালের অক্টোবরে, সাও পাওলো শহরে “আনন্দিত জাতিগুলি” ঐশিক অধিবেশন অনুষ্ঠিত হয়। আমার দশ বছরের নিয়োগকর্তা বলেন যে আমাকে তার প্রয়োজন এবং না যাওয়ার জন্য আমাকে চাপ দেন। কিন্তু, অধিবেশনে যোগদান করা আমার কাছে কতটা অর্থপূর্ণ সেটি তার কাছে ব্যাখ্যা করার পর, তিনি আমাকে প্রচুর উপহার দান করেন এবং আমার যাত্রাকে স্বাগত জানান।

সাও পাওলোর মিউনিসিপ্যাল থিয়েটারে অধিবেশন অনুষ্ঠান পর্তুগীজ ভাষায় পরিচালিত হয়—যেটি ব্রাজিলের ভাষা—আর এর সাথে ইংরাজি, জার্মান, হাঙ্গেরীয়ান, পোলিস এবং রাশিয়ান ভাষায়। ঐ অধিবেশনে সচেতন থাক! (ইংরাজি) পত্রিকা পর্তুগীজ ভাষায় প্রকাশ হয়। অধিবেশনটির দ্বারা আমি এতই প্রণোদিত হই—জনসাধারণের ভাষণে প্রায় ১,৭০০ জন উপস্থিত হয়—ফলে ১৯৪৬ সালের ১লা নভেম্বরে অগ্রগামীর কাজ শুরু করার জন্য আমি একটি আবেদনপত্র পূরণ করি।

সেই সময় আমাদের অগ্রগামীর কাজে আমরা ব্যাপকভাবে ফোনেগ্রাফ ব্যবহার করতাম। “সুরক্ষা” বক্তৃতাটি আমরা প্রায়ই গৃহকর্তাদের বাজিয়ে শোনাতাম। তারপরে, আমরা বলতাম: “একজন অদৃশ্য শত্রুর থেকে নিজেদের সুরক্ষিত করতে হলে, আমাদের এমন একজন বন্ধুর সাথে যুক্ত থাকতে হবে যিনিও অদৃশ্য। যিহোবা আমাদের সর্বমহান বন্ধু এবং আমাদের শত্রু শয়তানের চেয়ে আরও অনেক বেশি শক্তিশালী। সুতরাং তার থেকে আমাদের সুরক্ষিত রাখতে হলে যিহোবার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকতে হবে।” তারপর আমরা সুরক্ষা পুস্তিকাটি প্রদান করতাম, যা আরও তথ্য সরবরাহ করত।

আমার অগ্রগামীর কাজে এক বছরেরও কম সময় অতিবাহিত হয় যখন রিও ডি জেনেইরোতে ক্যারিওকা মণ্ডলীর সাথে এক বিশেষ অগ্রগামী হিসাবে সেবা করার জন্য এক আমন্ত্রণ আমি পাই। সেখানে মাঝে মাঝে আমরা প্রচণ্ড বিরোধিতার সম্মুখীন হই। আমার সহকর্মী, ইভান ব্রেনারকে একজন গৃহকর্তা একবার সত্যি সত্যিই আক্রমণ করে। প্রতিবেশীরা পুলিশ ডাকে এবং আমাদের সকলকে থানায় নিয়ে যাওয়া হয়।

জিজ্ঞাসাবাদ করার সময়ে, ক্রুদ্ধ গৃহকর্তা শান্তি নষ্ট করার অভিযোগে আমাদের অভিযুক্ত করে। পুলিশের প্রধান কর্মকর্তা তাকে চুপ করার নির্দেশ দেন। তারপর পুলিশ প্রধান আমাদের দিকে তাকান এবং কোমল স্বরে বলেন যে আমরা চলে যেতে পারি। তিনি আমাদের অভিযোগকারীকে সংযত করেন এবং সহসা আক্রমণ করার জন্য তাকে অভিযুক্ত করেন। এইধরনের পরিস্থিতি যিহোবাতে আমার আস্থা সংরক্ষিত করে।

প্রসারিত পূর্ণ-সময়ের পরিচর্যা

১৯৪৯ সালের ১লা জুলাই, আমি বেথেল সেবা করার জন্য আমন্ত্রণ পেয়ে রোমাঞ্চিত হই, যেহেতু এটিকে একটি দেশের মধ্যে যিহোবার সাক্ষীদের প্রধান কার্যালয় বলা হত। ব্রাজিলের বেথেল তখন রিও ডি জেনেইরোর ৩৩০ লিসিনিও কারডোসু স্ট্রীটে অবস্থিত ছিল। সেই সময়ে, সম্পূর্ণ বেথেল পরিবারে মাত্র ১৭ জন সদস্য ছিল। কিছু সময়ের জন্য আমি স্থানীয় এনজেনিও ডি ডেনট্রো মণ্ডলীতে যোগদান করি, কিন্তু পরবর্তী সময়ে বেলফোর রোশুর একমাত্র মণ্ডলীতে আমি পরিচালক অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হই, যে শহরটি রিও ডি জেনেইরো থেকে কিছু কিলোমিটার দূরে অবস্থিত।

সপ্তাহ শেষগুলি ছিল অত্যন্ত ব্যস্ত। শনিবারে আমি ট্রেনে করে বেলফোর রোশুতে যেতাম, দুপুরে ক্ষেত্রের পরিচর্যায় অংশ নিই এবং পরে সন্ধ্যাবেলায় ঐশিক পরিচর্যা বিদ্যালয় এবং পরিচর্যা সভায় যোগ দিই। সারারাত আমি ভাইয়েদের সাথে থাকি এবং পরদিন সকালে ক্ষেত্রের পরিচর্যায় অংশ নিই। ঐদিন দুপুরে আমি জনসাধারণের বাইবেল বক্তৃতা ও প্রহরীদুর্গ অধ্যয়নে যোগ দিই এবং প্রায় রাত সাড়ে নটার সময়ে বেথেলে ফিরে আসি। বর্তমানে বেলফোর রোশুতে ১৮টি মণ্ডলী রয়েছে।

১৯৫৪ সালে, এই কার্যক্রমের সাড়ে তিন বছর পর, আমি আবার রিও ডি জেনেইরোর সাও ক্রিসটাভাউ মণ্ডলীতে পরিচালক অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হই। পরবর্তী দশ বছরের জন্য আমি এই মণ্ডলীর সাথে সেবা করি।

বেথেলে আমার কার্যভারগুলি

বেথেলে আমার প্রথম কার্যভার ছিল সমিতির একমাত্র গাড়ি, ১৯৪৯ ডজ্‌ ভ্যানের জন্য একটি গ্যারেজ নির্মাণ করা, এর বাদামী রঙের জন্য যেটির উপনাম ছিল চকলেট। গ্যারেজের কাজ সম্পূর্ণ হওয়ার পর আমাকে রান্নাঘরের কাজে নিযুক্ত করা হয়, যেখানে আমি তিন বছর ছিলাম। তারপর আমি মুদ্রণ বিভাগের কাজে স্থানান্তরিত হই, যেখানে আমি এখন ৪০ বছরেরও বেশি সময় ধরে কাজ করছি।

আমাদের ছাপানোর সরঞ্জামের বেশির ভাগই ছিল পুরাতন। উদাহরণস্বরূপ, বহু বছর ধরে আমাদের একটি পুরনো প্লাটেন মুদ্রণযন্ত্র ছিল যাকে আমরা অব্রাহামের স্ত্রীর নামে আদর করে সারা বলে ডাকতাম। এটি নিউ ইয়র্কের ব্রুকলিনে, ওয়াচ টাওয়ার সোসাইটির প্রধান কার্যালয়ের কারখানায় অনেক বছর ধরে ব্যবহৃত হয়ে আসছিল। তারপর ১৯৫০ এর দশকে, এটিকে জাহাজে করে ব্রাজিলে স্থানান্তরিত করা হয়। এখানে, অব্রাহামের স্ত্রীর ন্যায়, এর বৃদ্ধ বয়সেও এটি ফল উৎপাদন করে চলেছিল—প্রহরীদুর্গ এবং সচেতন থাক! (ইংরাজি) পত্রিকা রূপে।

ব্রাজিলের ছাপাখানায় উৎপাদিত সাহিত্যাদির সংখ্যার বৃদ্ধিতে আমি কখনও বিস্ময়াভিভূত হওয়া থেকে বিরত হইনি। ১৯৫৩ সালের সম্পূর্ণ বছরে, আমরা ৩,২৪,৪০০ পত্রিকা ছাপাই, কিন্তু এখন উৎপাদন প্রত্যেক মাসে ৩০ লক্ষরও বেশি!

বেথেলে আমাদের সুযোগ-সুবিধাগুলি

ব্রাজিলের বেথেলে বহু বছর ধরে আমাদের সুযোগ-সুবিধাগুলির বৃদ্ধি দেখা উত্তেজনামূলক হয়েছে। ১৯৫২ সালে রিও ডি জেনেইরোতে আমরা আমাদের গৃহের পিছনে দুতলা কারখানা নির্মাণ করি। তারপর ১৯৬৮ সালে, বেথেল সাও পাওলো শহরের একটি নতুন অট্টালিকায় স্থানান্তরিত হয়। যখন আমরা বাসস্থান পরিবর্তন করি, আমাদের ৪২ জন সদস্যদের বেথেল পরিবারের জন্য সবকিছুই বড় এবং প্রশস্ত বলে মনে হয়। আমরা প্রকৃতই মনে করেছিলাম যে এই অট্টালিকাটি আমাদের সকল ভবিষ্যৎ বৃদ্ধির জন্য উপযোগী হবে। কিন্তু, ১৯৭১ সালে অতিরিক্ত দুটি পাঁচতলা বাড়ি নির্মাণ এবং একটি সংযুক্ত কারখানা ক্রয় এবং পুনর্গঠন এই প্রকল্পের সাথে যুক্ত করা হয়। কিন্তু কিছু বছরের মধ্যে, রাজ্যের ঘোষণাকারীদের ক্রমাগত বৃদ্ধি—১৯৭৫ সালে আমরা ১,০০,০০০ জনে পেরিয়ে যাই—আরও গৃহের প্রয়োজনীয়তাকে প্রকাশ করে।

সুতরাং, সাও পাওলো থেকে ১৪০ কিলোমিটার দূরে ছোট শহর সিজারিও লেন্‌জার কাছে অট্টালিকার একটি নতুন প্রকল্প নির্মাণ করা হয়। ১৯৮০ সালে আমাদের ১৭০ জন সদস্যের বেথেল পরিবারকে এই নতুন ভবনে স্থানান্তরিত করা হয়। তারপর থেকে রাজ্যের কাজ নাটকীয়ভাবে বৃদ্ধি পেতে থাকে। ব্রাজিলে বর্তমানে আমাদের ৪,১০,০০০ জনেরও বেশি রয়েছে যারা প্রচার কাজে নিয়মিতভাবে অংশগ্রহণ করছে! এই সমস্ত রাজ্য ঘোষণাকারীদের আধ্যাত্মিক চাহিদার প্রতি যত্ন নেওয়ার জন্য, আমাদের বাইবেল সাহিত্যাদি ছাপানো নতুন কারখানা এবং বেথেল স্বেচ্ছাসেবকদের থাকার জন্য নতুন বাসস্থান নির্মাণ করা চালিয়ে যেতে হয়। বর্তমানে আমাদের প্রায় ১,১০০ জন বেথেল পরিবারের সদস্য রয়েছে!

মূল্যবান সুযোগগুলি

আমি বেথেল সেবাকে একটি মহামূল্যবান সুযোগ হিসাবে গণ্য করি। সেইজন্য, যদিও আমি পূর্ব বছরগুলিতে পুনর্বিবাহকে বিবেচনা করি, কিন্তু আমি বেথেল এবং প্রচার কাজে আমার সুযোগগুলির প্রতি সম্পূর্ণভাবে কেন্দ্রীভূত হওয়াকে নির্বাচন করি। এখানে আমি ছাপাখানায় অসংখ্য যুবক ব্যক্তিদের সাথে সেবা করায় এবং তাদের কার্যভারগুলিতে প্রশিক্ষণ দিতে পেরে আনন্দ পাই। আমি এইভাবে তাদের সাথে আচরণ করি যেন তারা আমার সন্তান। তাদের উদ্দীপনা এবং নিঃস্বার্থ মনোভাব আমার প্রচুর উৎসাহের এক উৎস হয়েছে।

বহু বছর ধরে উত্তম কক্ষসঙ্গীর সংসর্গ উপভোগ করা হল আরেকটি সুযোগ। এটি সত্য যে, ব্যক্তিত্বের পার্থক্য কখনও কখনও এক প্রতিদ্বন্দ্বিতা উপস্থিত করেছে। তবুও আমি অন্যের কাছ থেকে সিদ্ধতা প্রত্যাশা না করতে শিখেছি। আমি তুচ্ছ বিষয়কে পর্বতপ্রমাণ করে তোলার অথবা নিজেকে অতি গুরুত্বপূর্ণ করার বিরুদ্ধে কঠোর প্রচেষ্টা করেছি। আমার নিজের ভুলে হাসা অন্যদের ভুলগুলির সাথে মানিয়ে নিতে আমাকে সাহায্য করেছে।

যুক্তরাষ্ট্রে বড় আন্তর্জাতিক সম্মেলনগুলিতে যোগদান করতে পেরে আমি আরেকটি মূল্যবান সুযোগ উপভোগ করি। এর মধ্যে একটি অধিবেশন “অনন্তকালীন সুসমাচার,” যা ১৯৬৩ সালে নিউ ইর্য়কের ইয়াংকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এবং অন্যটি ছিল “পৃথিবীতে শান্তি” আন্তর্জাতিক অধিবেশন, যেটি ১৯৬৯ সালে একই স্থানে অনুষ্ঠিত হয়। যখন আমি সেখানে ছিলাম, নিউ ইর্য়কের ব্রুকলিনে পার্শ্ববর্তী যিহোবার সাক্ষীদের বিশ্বের প্রধান কার্যালয় পরিদর্শন করার আনন্দও আমার ছিল!

এছাড়াও দশ বছর ধরে এটি আমার জন্য সুযোগস্বরূপ ছিল—পর্যায়ক্রমে অন্যান্যদের সাথে—বেথেল পরিবারে সকালের উপাসনা পরিচালনায় অংশগ্রহণ করা। তবুও, সর্বমহান সুযোগ যা আমার জন্য প্রচুর আনন্দ এবং উৎসাহ এনেছে তা হল সৎহৃদয় ব্যক্তিদের কাছে রাজ্যের বার্তা নিয়ে যাওয়া, ঠিক যেমন আমাদের প্রভু, যীশু খ্রীষ্ট করেন।

সাম্প্রতিক বছরগুলিতে আমাকে পার্কিনসন রোগসহ বেঁচে থাকার প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হয়েছে। বেথেলের চিকিৎসালয়ের ভাই এবং বোনদের প্রেমময় যত্ন আমার কাছে অবিরাম সাহায্য এবং সান্ত্বনার একটি উৎস হয়। সম্পূর্ণ আস্থা সহকারে, আমি প্রার্থনা করি যেন তাঁর সত্য উপাসনার পক্ষে যথাসাধ্য করতে যিহোবা আমাকে শক্তি দেন।

[২৩ পৃষ্ঠার চিত্র]

আমার স্ত্রীর সাথে যে ১৯৪৫ সালে মারা যায়

[২৩ পৃষ্ঠার চিত্র]

ব্রাজিল শাখা যেখানে আমি এখন থাকি

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার