ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৬ ১২/১৫ পৃষ্ঠা ১৪-১৯
  • যিহোবার ইচ্ছা পালন করার জন্য শিক্ষাপ্রাপ্ত

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবার ইচ্ছা পালন করার জন্য শিক্ষাপ্রাপ্ত
  • ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ঈশ্বরের ইচ্ছা পালন করার জন্য অধিক জোর দেওয়া
  • আমাদের সভাগুলিতে যিহোবার ইচ্ছা সম্বন্ধে শিক্ষাপ্রাপ্ত
  • ধার্মিক পিতামাতার দ্বারা যিহোবার ইচ্ছা সম্বন্ধে শিক্ষাপ্রাপ্ত
  • প্রেম ও যুদ্ধ করার জন্য শিক্ষাপ্রাপ্ত
  • আমাদের উপকারের জন্য আমাদের শেখানো
  • বর্তমান দিন পর্যন্ত যিহোবার দ্বারা শিক্ষিত
    ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবা—একজন ঈশ্বর যিনি শিক্ষা দেন
    ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “আমি তোমাদিগকে দৃষ্টান্ত দেখাইলাম”
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • নতুন বিশেষ অধিবেশন দিনের কার্যক্রম
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৬ ১২/১৫ পৃষ্ঠা ১৪-১৯

যিহোবার ইচ্ছা পালন করার জন্য শিক্ষাপ্রাপ্ত

“তোমার ইষ্ট সাধন করিতে আমাকে শিক্ষা দেও; কেননা তুমিই আমার ঈশ্বর।”—গীতসংহিতা ১৪৩:১০.

১, ২. (ক) কখন আমাদের শিক্ষাপ্রাপ্ত হওয়া উচিত এবং কোন্‌ বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গি নিয়ে? (খ) কেন যিহোবার দ্বারা শিক্ষাপ্রাপ্ত হওয়া অত্যাবশ্যক?

প্রত্যেকদিন, জীবিত ও সক্রিয় আছেন এমন একজন ব্যক্তিকে, কিছু মূল্যবান বিষয় শেখানো যেতে পারে। এটি আপনার ক্ষেত্রে সত্য এবং এটি অন্যান্যদের ক্ষেত্রেও সত্য। কিন্তু মৃত্যুতে কী ঘটে? ওই অবস্থায় কিছুই শেখানো বা শেখা সম্ভব নয়। বাইবেল স্পষ্টভাবে বলে যে মৃতেরা “কিছুই জানে না।” শিওল, মানবজাতির সাধারণ কবরে কোন জ্ঞান নেই। (উপদেশক ৯:৫, ১০) তাহলে এর অর্থ কি এই যে আমাদের শিক্ষাপ্রাপ্ত হওয়া, জ্ঞান সংগ্রহ করা ব্যর্থতায় পর্যবসিত হবে? এটি নির্ভর করে আমরা কী শিখি এবং সেই জ্ঞানকে কিভাবে আমরা ব্যবহার করি।

২ আমাদের যদি কেবলমাত্র জাগতিক বিষয়গুলি শেখানো হয়, তাহলে এর কোন চিরস্থায়ী ভবিষ্যৎ নেই। তাই, খুশির বিষয় এই যে, সমস্ত জাতির লক্ষ লক্ষ লোকেরা অনন্ত জীবন দৃষ্টিতে রেখে ঐশিক ইচ্ছা সম্বন্ধে শিক্ষাপ্রাপ্ত হচ্ছে। এই আশার ভিত্তি জীবন-দানকারী জ্ঞানের উৎস যিহোবার দ্বারা শিক্ষাপ্রাপ্ত হওয়ার মধ্যে শায়িত আছে।—গীতসংহিতা ৯৪:৯-১২.

৩. কেন এটি বলা যেতে পারে যে যীশু ছিলেন ঈশ্বরের প্রথম ছাত্র? (খ) আমাদের কাছে কী নিশ্চয়তা আছে যে মানুষ যিহোবার দ্বারা শিক্ষাপ্রাপ্ত হবে এবং কোন্‌ পরিণতিসহ?

৩ ঈশ্বরের প্রথমজাত পুত্র, তাঁর প্রথম ছাত্র হিসাবে তাঁর পিতার ইচ্ছা পালন করতে শিক্ষাপ্রাপ্ত হয়েছিলেন। (হিতোপদেশ ৮:২২-৩০; যোহন ৮:২৮) কালক্রমে, যীশু ইঙ্গিত করেছিলেন যে অযুত অযুত মানুষেরা তাঁর পিতার দ্বারা শিক্ষাপ্রাপ্ত হবে। আমাদের মধ্যে যারা ঈশ্বরের কাছ থেকে শিক্ষা নেয় তাদের জন্য কোন্‌ প্রত্যাশাগুলি আছে? যীশু বলেছিলেন: “ভাববাদিগণের গ্রন্হে লেখা আছে, ‘তাহারা সকলে ঈশ্বরের কাছে শিক্ষা পাইবে।’ যে কেহ পিতার নিকটে শুনিয়া শিক্ষা পাইয়াছে, সেই আমার কাছে আইসে। . . . সত্য, সত্য, আমি তোমাদিগকে বলিতেছি, যে বিশ্বাস করে, সে অনন্ত জীবন পাইয়াছে।”—যোহন ৬:৪৫-৪৭.

৪. কিভাবে লক্ষ লক্ষ লোকেরা ঐশিক শিক্ষা দ্বারা প্রভাবিত হয়েছে এবং তাদের কী প্রত্যাশা আছে?

৪ যীশু যিশাইয় ৫৪:১৩ পদ থেকে উদ্ধৃতি করেছিলেন যেটি ঈশ্বরের প্রতীক ভার্যা, স্বর্গীয় সিয়োনকে সম্বোধন করেছিল। এই ভবিষ্যদ্বাণীটি তাঁর পুত্রদের প্রতি, যীশু খ্রীষ্টের আত্মায়-অভিষিক্ত ১,৪৪,০০০ শিষ্যদের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। সেই আধ্যাত্মিক পুত্রদের এক অবশিষ্টাংশ বর্তমানে পৃথিবীব্যাপী শিক্ষা কার্যক্রমকে প্রসারিত করতে সক্রিয়। ফলস্বরূপ, লক্ষ লক্ষ অন্যেরা যারা “বিস্তর লোক” গড়ে তুলেছে, তারাও যিহোবার দ্বারা শিক্ষাপ্রাপ্ত হয়ে উপকৃত হচ্ছে। তাদের শিক্ষা নেওয়ার এক অদ্বিতীয় প্রত্যাশা আছে যা মৃত্যুর দ্বারা ব্যাহত হবে না। সেটি কিভাবে? হ্যাঁ, তারা দ্রুত সমীপবর্তী ‘মহাক্লেশ’ থেকে রক্ষা পাওয়ার এবং পরমদেশ পৃথিবীতে অনন্ত জীবন উপভোগ করার উপযুক্ত অবস্থায় আছে।—প্রকাশিত বাক্য ৭:৯, ১০, ১৩-১৭.

ঈশ্বরের ইচ্ছা পালন করার জন্য অধিক জোর দেওয়া

৫. (ক) ১৯৯৭ সালের বাৎসরিক শাস্ত্রপদটি কী? (খ) খ্রীষ্টীয় সভাগুলিতে উপস্থিত হওয়াকে আমাদের কিভাবে অনুভব করা উচিত?

৫ ১৯৯৭ সালে, জগদ্ব্যাপী ৮০,০০০ এর বেশি মণ্ডলীগুলিতে যিহোবার সাক্ষীরা গীতসংহিতা ১৪৩:১০ পদের প্রারম্ভিক বাক্যগুলি গভীরভাবে মনে রাখবে: “তোমার ইষ্ট সাধন করিতে আমাকে শিক্ষা দেও।” এটি ১৯৯৭ সালের বাৎসরিক শাস্ত্রপদ হবে। ওই বাক্যগুলি কিংডম হলে উজ্জ্বলভাবে প্রদর্শিত হবে, এক স্মারক হিসাবে ব্যবহৃত হবে যা দেখাবে যে ঐশিক শিক্ষা গ্রহণের এক উল্লেখযোগ্য স্থান মণ্ডলীর সভাগুলি যেখানে আমরা এক প্রগতিশীল নির্দেশনার কার্যক্রমে অংশগ্রহণ করতে পারি। যখন আমরা আমাদের মহান নির্দেশদাতার দ্বারা শিক্ষাপ্রাপ্ত হওয়ার জন্য সভাগুলিতে আমাদের ভাইয়েদের সাথে যোগ দিই, আমরা এটি অনুভব করতে পারি যেমন গীতরচক করেন, যিনি লিখেছিলেন: “আমি আনন্দিত হইলাম, যখন লোকে আমাকে বলিল, চল, আমরা সদাপ্রভুর গৃহে যাই।”—গীতসংহিতা ১২২:১; যিশাইয় ৩০:২০.

৬. দায়ূদের বাক্য অনুযায়ী আমরা কী স্বীকার করি?

৬ হ্যাঁ, আমাদের বিপক্ষ দিয়াবলের ইচ্ছা অথবা অসিদ্ধ মানুষের ইচ্ছার চেয়ে বরঞ্চ আমরা যিহোবার ইচ্ছা পালন করার জন্য শিক্ষাপ্রাপ্ত হতে ইচ্ছুক। সুতরাং, দায়ূদের মত আমরা সেই ঈশ্বরকে স্বীকার করি যাঁকে আমরা উপাসনা ও সেবা করি: “কেননা তুমিই আমার ঈশ্বর; তোমার আত্মা মঙ্গলময়, আমাকে সরল ভূমি দিয়া চালাও।” (গীতসংহিতা ১৪৩:১০) অসত্য মানুষদের সাথে মিশ্রিত হতে চাওয়ার পরিবর্তে, দায়ূদ যেখানে যিহোবার উপাসনা করা হত সেইস্থানে থাকতে পছন্দ করতেন। (গীতসংহিতা ২৬:৪-৬) ঈশ্বরের আত্মা তার পদক্ষেপ পরিচালনা করায় দায়ূদ ধার্মিকতার পথে চলতে পেরেছিলেন।—গীতসংহিতা ১৭:৫; ২৩:৩.

৭. ঈশ্বরের আত্মা কিভাবে খ্রীষ্টীয় মণ্ডলীতে কাজ করেছে?

৭ মহান দায়ূদ, যীশু খ্রীষ্ট, প্রেরিতদের আশ্বস্ত করেছিলেন যে পবিত্র আত্মা তাদের সকল বিষয় শিক্ষা দেবে এবং তিনি তাদের যেসমস্ত বিষয়ে বলেছিলেন তা স্মরণ করিয়ে দেবে। (যোহন ১৪:২৬) পঞ্চাশত্তমীর পর থেকে যিহোবা অগ্রগতিমূলকভাবে “ঈশ্ববের গভীর বিষয় সকলও” যা তাঁর লিখিত বাক্যের অন্তর্ভুক্ত তা প্রকাশ করে চলেছেন। (১ করিন্থীয় ২:১০-১৩) এটি তিনি এক দৃশ্যত প্রণালীর মাধ্যমে করেছেন যাকে যীশু “বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাস” বলে নামকরণ করেছিলেন। এটি আধ্যাত্মিক খাদ্য সরবরাহ করে যা জগদ্ব্যাপী ঈশ্বরের লোকেদের মণ্ডলীগুলির জন্য শিক্ষামূলক কার্যক্রম হিসাবে বিবেচিত হয়েছে।—মথি ২৪:৪৫-৪৭.

আমাদের সভাগুলিতে যিহোবার ইচ্ছা সম্বন্ধে শিক্ষাপ্রাপ্ত

৮. প্রহরীদুর্গ অধ্যয়নে অংশগ্রহণ করা কেন খুব মূল্যবান?

৮ মণ্ডলীর সাপ্তাহিক প্রহরীদুর্গ অধ্যয়নের বিষয়বস্তু বাইবেল নীতিগুলির প্রয়োগের উপর প্রায়ই আলোচনা করে। এটি নিশ্চিতভাবেই আমাদের সাহায্য করে জীবনের উদ্বেগগুলির সাথে মোকাবিলা করতে। অন্যান্য অধ্যয়নগুলিতে নিগূঢ় আধ্যাত্মিক সত্যগুলি অথবা বাইবেলের ভবিষ্যদ্বাণীগুলি বিবেচনা করা হয়ে থাকে। এইধরনের অধ্যয়নগুলি থেকে আমরা কতই না শিক্ষাপ্রাপ্ত হয়ে থাকি! অনেক দেশে কিংডম হলগুলি এই সভাগুলির জন্য পূর্ণ হয়ে যায়। তবুও বহুসংখ্যক দেশগুলিতে সভায় উপস্থিতি নিম্নগামী হয়ে পড়ছে। কেন, আপনি কি তা চিন্তা করেছেন? এটা কি হতে পারে যে কিছুজন জাগতিক কাজকে তাদের “প্রেম ও সৎক্রিয়ার সম্বন্ধে . . . উদ্দীপিত করিয়া তুলিতে” নিয়মিতভাবে একত্রে সম্মিলিত হওয়াকে হস্তক্ষেপ করতে দিয়েছে? অথবা হয়ত সামাজিক কার্যাবলিতে অনেক সময় ব্যয় করা অথবা টেলিভিশন দেখা, তাদের তালিকাকে সমস্ত সভাগুলিতে যোগদান করার পক্ষে খুবই ব্যস্ত করে তুলেছে? ইব্রীয় ১০:২৩-২৫ পদের অনুপ্রাণিত আদেশটি স্মরণ করুন। ঐশিক নির্দেশনার জন্য একত্রে মিলিত হওয়া কি এখন আরও বেশি গুরুত্বপূর্ণ নয় যেহেতু আমরা “সেই দিন . . . অধিক সন্নিকট হইতে দেখিতেছি”?

৯. (ক) পরিচর্যার জন্য পরিচর্যা সভা আমাদের কিভাবে সজ্জিত করতে পারে? (খ) সাক্ষ্যদান সম্বন্ধে আমাদের মনোভাব কী হওয়া উচিত?

৯ আমাদের একটি সর্বপ্রথম দায়িত্ব হল ঈশ্বরের পরিচারক হিসাবে সেবা করা। পরিচর্যা সভা আমাদের এই বিষয়ে শেখানোর জন্য পরিকল্পিত যে কিভাবে আমরা কার্যকারীভাবে এটি সম্পন্ন করতে পারি। আমরা শিখি যে কিভাবে লোকেদের সমীপবর্তী হতে হয়, কী বলতে হয়, যখন অনুকূল সাড়া পাওয়া যায় তখন কিভাবে প্রতিক্রিয়া দেখাতে হয় এবং এমনকি যখন লোকেরা আমাদের বার্তা প্রত্যাখ্যান করে তখন কী করতে হয়। (লূক ১০:১-১১) যেহেতু এই সাপ্তাহিক সভায় এই কার্যকারী পদ্ধতিগুলি আলোচনা ও প্রদর্শিত হয়, তাই আমরা ভালভাবে প্রস্তুত হই লোকেদের কাছে পৌঁছানোর জন্য কেবলমাত্র যখন গৃহ থেকে গৃহে যাচ্ছি তখনই নয়, কিন্তু যখন রাস্তায়, গাড়ি রাখার জায়গায়, জনসাধারণের যানবাহনে, বিমানবন্দরে, ব্যবসায়িক এলাকায় অথবা বিদ্যালয়ে প্রচার করছি। “তোমার ইষ্ট সাধন করিতে আমাকে শিক্ষা দেও” আমাদের এই অনুরোধের সাথে সামঞ্জস্য রেখে আমরা প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করতে চাইব আমাদের প্রভু যেমন উৎসাহিত করেছিলেন তা করার জন্য: “তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হউক, যেন তাহারা . . . তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে।”—মথি ৫:১৬.

১০. কিভাবে আমরা সত্যই ‘যোগ্য ব্যক্তিদের’ সাহায্য করতে পারি?

১০ মণ্ডলীর এইধরনের সভাগুলি থেকে আমরা অন্যদের শিষ্য তৈরি করতেও শিক্ষাপ্রাপ্ত হই। একবার যখন আগ্রহ দেখা যায় অথবা সাহিত্যাদি অর্পিত হয়, পুনর্সাক্ষাৎ করার সময় আমাদের লক্ষ্য থাকে একটি গৃহ বাইবেল অধ্যয়ন শুরু করা। একটি অর্থে এটি শিষ্যদের ‘যোগ্য ব্যক্তিদের সাথে থাকার’ অনুরূপ যেন তাদের সেইসমস্ত বিষয়গুলি শেখানো যায় যা যীশু আজ্ঞা করেছিলেন। (মথি ১০:১১; ২৮: ১৯, ২০) অসাধারণ সাহায্যগুলি থাকায় যেমন জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে নামক বইটি, আমরা প্রকৃতই পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের পরিচর্যা সম্পন্ন করার জন্য সুসজ্জীভূত। (২ তীমথিয় ৪:৫) প্রত্যেক সপ্তাহে যখন আপনি পরিচর্যা সভা এবং ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে উপস্থিত হন, সাহায্যজনক বিষয়গুলিকে আত্মস্থ ও তারপর ব্যবহার করার প্রচেষ্টা করুন, যেটি আপনাকে তাঁর ইচ্ছা পালন করার জন্য ঈশ্বরের একজন যথার্থভাবে যোগ্য পরিচারক হিসাবে আপনাকে সুপারিশ করবে।—২ করিন্থীয় ৩:৩, ৫; ৪:১, ২.

১১. মথি ৬:৩৩ পদে পাওয়া বাক্যগুলির উপর কিভাবে অনেকে বিশ্বাস প্রদর্শন করেছে?

১১ এটি ঈশ্বরের ইচ্ছা যে আমরা ‘প্রথমে তাঁহার রাজ্য ও তাঁহার ধার্ম্মিকতার বিষয়ে চেষ্টা করি।’ (মথি ৬:৩৩) নিজেকে জিজ্ঞাসা করুন, ‘কিভাবে আমি এই নীতিটি প্রয়োগ করব যদি আমার অথবা [আমার সাথীর] জাগতিক চাকুরি সভায় উপস্থিত হওয়াতে হস্তক্ষেপ করে?’ অনেক আধ্যাত্মিকভাবে পরিপক্ব ব্যক্তিরা তাদের নিয়োগকারীদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য পদক্ষেপ নিয়ে থাকবেন। একজন পূর্ণ-সময়ের পরিচারক তার নিয়োগকারীকে জানিয়েছিলেন যে মণ্ডলীর সভাগুলিতে উপস্থিত হওয়ার জন্য তার প্রত্যেক সপ্তাহে কিছু সময় ছুটির প্রয়োজন। তিনি অনুরোধটি অনুমোদন করেছিলেন। কিন্তু সভাগুলিতে কী ঘটে, সে সম্বন্ধে কৌতুহলী হয়ে তিনি উপস্থিত হতে ইচ্ছাপ্রকাশ করেছিলেন। সেখানে তিনি আগত একটি জেলা অধিবেশন সম্বন্ধে ঘোষণা শুনেছিলেন। ফলস্বরূপ, নিয়োগকারী একটি সম্পূর্ণ দিন অধিবেশনে অতিবাহিত করার ব্যবস্থা নিয়েছিলেন। এই উদাহরণ থেকে আপনি কী শিক্ষা লাভ করতে পারেন?

ধার্মিক পিতামাতার দ্বারা যিহোবার ইচ্ছা সম্বন্ধে শিক্ষাপ্রাপ্ত

১২. সন্তানদের যিহোবার ইচ্ছা পালন করতে শিক্ষাপ্রাপ্ত করার জন্য খ্রীষ্টীয় পিতামাতারা ধৈর্য ও দৃঢ়তার সাথে কী করতে পারেন?

১২ কিন্তু ঐশিক ইচ্ছা পালন করতে শিক্ষাপ্রাপ্ত হওয়ার জন্য মণ্ডলীর সভা ও অধিবেশনগুলিই একমাত্র ব্যবস্থা নয়। ধার্মিক পিতামাতাদের আদেশ দেওয়া হয়েছিল প্রশিক্ষণ দিতে, শাসন করতে ও যিহোবার প্রশংসা এবং তাঁর ইচ্ছা পালন করার জন্য তাদের সন্তানদের প্রতিপালন করতে। (গীতসংহিতা ১৪৮:১২ ১৩; হিতোপদেশ ২২:৬, ১৫) এটি করার জন্য প্রয়োজন যে আমরা আমাদের “বালক-বালিকাদের’ সভাগুলিতে নিয়ে যাই যেখানে তারা ‘শুনিয়া শিক্ষা পাইবে,’ কিন্তু পবিত্র লেখা থেকে গৃহেতে তাদের শিক্ষা দেওয়া সম্বন্ধে কী বলা যায়? (দ্বিতীয় বিবরণ ৩১:১২; ২ তীমথিয় ৩:১৫) অনেক পরিবারগুলি বিবেকবুদ্ধিপূর্ণভাবে নিয়মিত পারিবারিক অধ্যয়নের কার্যক্রম শুরু করেছিল আর অল্প কিছুদিনের মধ্যেই অবহেলার কারণে তা উপেক্ষিত অথবা ব্যর্থ হয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল। আপনার কি এইধরনের অভিজ্ঞতা হয়েছে? আপনি কী এই উপসংহারে আসবেন যে এইধরনের এক নিয়মিত অধ্যয়নের নির্দেশ অনুপযুক্ত অথবা আপনার পরিবার এতই ভিন্ন যে আপনার ক্ষেত্রে তা কার্যকারী নয়? পরিস্থিতি যাই হোক না কেন, পিতামাতারা অনুগ্রহপূর্বক আপনারা প্রহরীদুর্গ, আগস্ট ১, ১৯৯৫ এর “আমাদের মূল্যবান আধ্যাত্মিক উত্তরাধিকার” এবং “অধ্যবসায়ের পুরস্কারসকল” নামক উত্তম প্রবন্ধগুলি পুনরালোচনা করুন।

১৩. কিভাবে পরিবার দৈনিক শাস্ত্রপাঠ থেকে উপকৃত হতে পারে?

১৩ পরিবারগুলিকে উৎসাহিত করা হয়েছে প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা থেকে প্রত্যেকদিনের শাস্ত্রপদটি বিবেচনা করাকে এক অভ্যাসে পরিণত করতে। শুধুমাত্র শাস্ত্রপদটি ও মন্তব্যটি পড়া ভাল, কিন্তু শাস্ত্রপদটি আলোচনা ও প্রয়োগ করা আরও উপকারী। উদাহরণস্বরূপ, যদি ইফিষীয় ৫:১৫-১৭ পদটি বিবেচনা করছেন, তাহলে পরিবারের সদস্যেরা যুক্তি করতে পারেন যে কিভাবে ব্যক্তিগত অধ্যয়ন, যে কোন ধরনের পূর্ণ-সময়ের পরিচর্যায় অংশগ্রহণ এবং অন্যান্য ঈশতান্ত্রিক কার্যভারগুলির প্রতি যত্ন নেওয়ার জন্য ‘সুযোগ কিনে নেওয়া যেতে পারে।’ হ্যাঁ, প্রত্যেকদিনের শাস্ত্রপদের উপর পারিবারিক আলোচনা একজনকে অথবা অনেককে ‘প্রভুর [“যিহোবার,” NW] ইচ্ছা কী তাহা [আরও পূর্ণরূপে] বুঝিতে’ পরিচালিত করতে পারে।

১৪. দ্বিতীয় বিবরণ ৬:৬, ৭ পদ পিতামাতাদের কিধরনের শিক্ষক হওয়া উচিত বলে ইঙ্গিত করে ও এর জন্য কিসের প্রয়োজন?

১৪ পিতামাতারা অবশ্যই তাদের সন্তানদের এক পরিশ্রমী শিক্ষক হবেন। (দ্বিতীয় বিবরণ ৬:৬, ৭) কিন্তু এটি কেবলমাত্র তাদের সন্তানদের প্রতি বক্তৃতা দেওয়া অথবা আদেশ করার একটি বিষয় নয়। পিতা ও মাতাদের শোনারও প্রয়োজন আছে আর এইভাবে তারা উত্তমভাবে এটি জানতে সমর্থ হবেন যে কোন্‌ বিষয়টি ব্যাখ্যা করা, স্পষ্ট করা, উদাহরণ দেওয়া অথবা পুনরাবৃত্তি করা প্রয়োজনীয়। একটি খ্রীষ্টীয় পরিবারে, পিতামাতা উন্মুক্ত ভাববিনিময়কে উদ্দীপিত করেন তাদের সন্তানদের এমন বিষয়ে প্রশ্নগুলি জিজ্ঞাসা করতে উৎসাহ দিয়ে যা তারা বোঝে না অথবা তাদের উদ্বেগের কারণস্বরূপ হয়। আর এইভাবে তারা জানতে পেরেছিলেন যে এক তরুণবয়স্ক ছেলের এই বিষয়টি উপলব্ধি করতে অসুবিধা ছিল যে যিহোবার কোন আরম্ভ নেই। পিতামাতা ওয়াচ টাওয়ার সমিতির প্রকাশনা থেকে তথ্যাদি ব্যবহার করতে সমর্থ হয়েছিলেন এটি দেখিয়ে যে সময় ও মহাশূন্য অন্তহীন হিসাবে গৃহীত হয়েছে। এটি বিষয়টিকে ব্যাখ্যা করেছিল আর এটি তাদের ছেলেকে সন্তুষ্টও করেছিল। সুতরাং স্পষ্টভাবে এবং শাস্ত্র থেকে আপনার সন্তানের প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য সময় নিন, তাদের এই বিষয়টি দেখাতে সাহায্য করে যে ঈশ্বরের ইচ্ছা পালন করার জন্য শিক্ষা নেওয়া খুব সন্তোষজনক হতে পারে। এছাড়াও ঈশ্বরের লোকেরা—যুবক অথবা বৃদ্ধ—আজকে আর কোন্‌ অতিরিক্ত বিষয়ে শিক্ষাপ্রাপ্ত হচ্ছে?

প্রেম ও যুদ্ধ করার জন্য শিক্ষাপ্রাপ্ত

১৫. কখন আমাদের ভ্রাতৃসুলভ প্রেমের অকৃত্রিমতা পরীক্ষিত হতে পারে?

১৫ যীশুর নতুন আদেশের সাথে সামঞ্জস্য রেখে আমরা ‘পরস্পর প্রেম করিবার জন্য ঈশ্বরের কাছে শিক্ষা পাইয়াছি।’ (১ থিষলনীকীয় ৪:৯) যখন পরিস্থিতি শান্তিপূর্ণ ও উত্তমভাবে চলছে আমরা হয়ত অনুভব করতে পারি যে আমরা আমাদের সমস্ত ভাইয়েদের প্রেম করি। কিন্তু, কী ঘটে যখন ব্যক্তিগত ভিন্নতা উত্থাপিত হয় অথবা আমরা মনঃক্ষুণ্ণ হই, অপর এক খ্রীষ্টান যা বলেন বা করেন তার কারণে? অকৃত্রিমতার এই পর্যায়ে আমাদের প্রেম হয়ত পরীক্ষায় পড়তে পারে। (তুলনা করুন ২ করিন্থীয় ৮:৮.) এই পরিস্থিতিগুলিতে বাইবেল আমাদের কী করতে শিক্ষা দেয়? একটি বিষয় হল সম্পূর্ণ অর্থে প্রেম দেখানোর জন্য কঠোর প্রচেষ্টা করা। (১ পিতর ৪:৮) আমাদের নিজস্ব আগ্রহের জন্য চেষ্টা, ছোট ভুলের কারণে উত্তেজিত হওয়া অথবা কোন ক্ষতির হিসাব রাখা এই সমস্তের পরিবর্তে, আমাদের প্রেমকে অসংখ্য পাপ আচ্ছাদিত করতে দিয়ে কাজ করে চলা উচিত। (১ করিন্থীয় ১৩:৫) আমরা জানি এটি ঈশ্বরের ইচ্ছা, কারণ এটিই হচ্ছে তাই যা ঈশ্বরের বাক্য শিক্ষা দেয়।

১৬. (ক) কোন্‌ ধরনের যুদ্ধে রত থাকতে খ্রীষ্টানদের শিক্ষাপ্রাপ্ত করা হয়েছে? (খ) আমরা কিভাবে সজ্জীভূত হয়েছি?

১৬ যদিও অনেক লোকেরা প্রেম ও যুদ্ধকে যুক্ত করবে না, আমরা তা করার জন্য শিক্ষাপ্রাপ্ত হচ্ছি, কিন্তু তা এক ভিন্ন প্রকৃতির যুদ্ধ। কিভাবে যুদ্ধ করে চলতে হয় সে সম্বন্ধে তাকে শেখানোর জন্য দায়ূদ যিহোবার উপর তার নির্ভরতাকে স্বীকার করেছিলেন, যদিও তার সময়ে এটি ইস্রায়েলের শত্রুদের বিপক্ষে আক্ষরিক যুদ্ধকে অন্তর্ভুক্ত করেছিল। (১ শমূয়েল ১৭:৪৫-৫১; ১৯:৮; ১ রাজাবলি ৫:৩; গীতসংহিতা ১৪৪:১) আজকে আমাদের যুদ্ধ সম্বন্ধে কী? আমাদের যুদ্ধাস্ত্র মাংসিক নয়। (২ করিন্থীয় ১০:৪) আমাদেরটি হল এক আধ্যাত্মিক যুদ্ধ, যার জন্য আমাদের আধ্যাত্মিক যুদ্ধসজ্জার সাহায্যে সজ্জীভূত হওয়ার প্রয়োজন। (ইফিষীয় ৬:১০-১৩) তাঁর বাক্য এবং তাঁর সংগঠিত লোকেদের মাধ্যমে, যিহোবা আমাদের এক সফল আধ্যাত্মিক যুদ্ধ করে চলতে শেখান।

১৭. (ক) আমাদের বিক্ষিপ্ত করার জন্য দিয়াবল কোন্‌ কৌশলগুলি ব্যবহার করে? (খ) বিজ্ঞতার সাথে আমাদের কী এড়িয়ে চলা উচিত?

১৭ প্রতারণাপূর্ণ, কৌশলী উপায়ে দিয়াবল প্রায়ই গুরুত্বহীন বিষয়গুলির প্রতি আমাদের বিক্ষিপ্ত করার প্রচেষ্টায় জগতের উপাদানগুলিকে, ধর্মভ্রষ্টতাকে এবং সত্যের অন্যান্য বিরোধীদের ব্যবহার করে থাকে। (১ তীমথিয় ৬:৩-৫, ১১; তীত ৩:৯-১১) এটি এইরকম যেন সে দেখছে যে সরাসরি, সম্মুখাসম্মুখী আক্রমণ করে আমাদের উপর জয় পাওয়ার জন্য তার কাছে খুব কম সুযোগই আছে, সুতরাং সে আমাদের মধ্যে অভিযোগ ও মূর্খতাপূর্ণ আশঙ্কা প্রকাশ করানোর দ্বারা বিঘ্নিত করার চেষ্টা করবে যার কোন আধ্যাত্মিক মূল্য নেই। সজাগ প্রহরারত সৈনিক হিসাবে, আমাদের এইধরনের বিপদগুলি থেকে ততখানিই সতর্ক থাকা উচিত যতখানি আমরা সম্মুখাসম্মুখী আক্রমণের প্রতি থাকি।—১ তীমথিয় ১:৩, ৪.

১৮. নিজেদের জন্য জীবনযাপন না করার সাথে প্রকৃতই কী জড়িত?

১৮ আমরা মানুষের আকাঙ্ক্ষা অথবা জাতিগণের ইচ্ছাগুলিকে উন্নত করব না। যিহোবা আমাদের যীশুর উদাহরণের মাধ্যমে শিখিয়েছেন যেন আমরা অবশ্যই আর নিজেদের উদ্দেশ্যে জীবনধারণ না করি; বরঞ্চ আমাদের একই মানসিক প্রবণতা দ্বারা সজ্জিত থাকা উচিত যেমন খ্রীষ্ট যীশুর ছিল আর যিনি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করেছিলেন। (২ করিন্থীয় ৫:১৪, ১৫) অতীতে হয়ত আমরা মহামূল্যবান সময় অপব্যয় করে সীমাতিরিক্ত, অমিতব্যয়ী জীবনযাপন করেছি। আনন্দোৎসব, পানীয়ের প্রতিযোগিতা এবং অনৈতিকতা এই দুষ্ট জগতের বৈশিষ্ট্য। এখন যখন আমরা ঈশ্বরের ইচ্ছা পালন করার জন্য শিক্ষাপ্রাপ্ত হচ্ছি তখন আমরা কী এই কলুষিত জগৎ থেকে পৃথক হতে পারায় কৃতজ্ঞ নই? তাই আসুন, দূষিত জাগতিক অভ্যাসগুলির সাথে জড়িত হওয়াকে এড়ানোর জন্য আধ্যাত্মিকভাবে আমরা এক কঠিন যুদ্ধ চালিয়ে যাই।—১ পিতর ৪:১-৩.

আমাদের উপকারের জন্য আমাদের শেখানো

১৯. যিহোবার ইচ্ছা পালন করতে শিক্ষাপ্রাপ্ত হওয়া ও তারপর এটি পালন করা কোন্‌ উপকারগুলির প্রতি পরিচালিত করে?

১৯ যিহোবার ইচ্ছা পালন করার জন্য শিক্ষাপ্রাপ্ত হওয়া আমাদের মহৎভাবে উপকার করবে এটিকে শনাক্ত করা উপদেশমূলক। বোধগম্যভাবে, আমরা অবশ্যই গভীর মনোযোগী হয়ে আমাদের অংশটি করব যাতে করে শিখতে এবং তারপর সেই নির্দেশাবলি অনুসরণ করতে পারি, যা আমাদের কাছে তাঁর পুত্র, তাঁর বাক্য ও সংগঠিত লোকেদের মাধ্যমে এসে থাকে। (যিশাইয় ৪৮:১৭, ১৮; ইব্রীয় ২:১) এটি করার মাধ্যমে আমরা এই দুর্যোগপূর্ণ সময়ে এবং সম্মুখবর্তী যে কোন ঝঞ্ঝাপূর্ণ আবহাওয়ায় দৃঢ়ভাবে দাঁড়ানোর জন্য শক্তিশালী হব। (মথি ৭:২৪-২৭) এমনকি এখনও, আমরা তাঁর ইচ্ছা পালন করার দ্বারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারব এবং নিশ্চিত হতে পারব যে আমাদের প্রার্থনার উত্তর দেওয়া হবে। (যোহন ৯:৩১; ১ যোহন ৩:২২) আর আমরা অকৃত্রিম সুখ উপভোগ করব।—যোহন ১৩:১৭.

২০. ১৯৯৭ সাল ব্যাপী যখন আপনি বাৎসরিক শাস্ত্রপদটি দেখবেন তখন কোন্‌ বিষয়ে ধ্যান করা উত্তম হবে?

২০ ১৯৯৭ সাল ব্যাপী, অবিরত আমাদের সুযোগ রয়েছে এই বাৎসরিক পদটি পড়া ও বিবেচনা করা, গীতসংহিতা ১৪৩:১০: “তোমার ইষ্ট সাধন করিতে আমাকে শিক্ষা দেও।” যখন আমরা এটি করি, আসুন আমরা কিছু পরিস্থিতি ব্যবহার করি যা ঈশ্বর আমাদের শিক্ষাপ্রাপ্ত করার জন্য যে ব্যবস্থা করেছেন সেটি প্রতিফলিত করে, যেমন পূর্বে উপস্থিত করা হয়েছে। আর আসুন আমরা এই বাক্যগুলিকে উদ্দীপক হিসাবে গ্রহণ করে তার উপর ধ্যান করি, সেই বিনতির সাথে সংগতিপূর্ণভাবে কাজ করার জন্য, এটি জেনে যে “যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে, সে অনন্তকালস্থায়ী।”—১ যোহন ২:১৭.

আপনি কিভাবে উত্তর দেবেন?

◻ আজকে কাদের যিহোবার ইচ্ছা পালন করার জন্য শিক্ষাপ্রাপ্ত করা হচ্ছে?

◻ গীতসংহিতা ১৪৩:১০ পদের কিভাবে আমাদের ১৯৯৭ সাল ব্যাপী প্রভাবিত করা উচিত?

◻ আমরা কিভাবে যিহোবার ইচ্ছা পালন করার জন্য শিক্ষাপ্রাপ্ত হই?

◻ খ্রীষ্টীয় পিতামাতাদের তাদের সন্তানদের শেখানোর জন্য কিসের প্রয়োজন?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার