ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৬ ১০/১৫ পৃষ্ঠা ২৫-২৯
  • নিরক্ষীয় গিনিতে এক বৃদ্ধিশীল আবহাওয়া

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • নিরক্ষীয় গিনিতে এক বৃদ্ধিশীল আবহাওয়া
  • ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • প্রাথমিক দিনগুলিতে বীজ বপন করা
  • “তাদের আধ্যাত্মিক প্রয়োজন সম্বন্ধে সচেতন”
  • একত্রে মিলিত হয়ে বৃদ্ধিকে উন্নীত করা
  • ধৈর্য সহকারে বীজ সিক্ত করা
  • তাদের জীবনে উন্নতিসাধনের জন্য লোকেদের সাহায্য করা
  • ঈশ্বরের দাস হওয়া
১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৬ ১০/১৫ পৃষ্ঠা ২৫-২৯

নিরক্ষীয় গিনিতে এক বৃদ্ধিশীল আবহাওয়া

সতেজ বৃদ্ধি, এটিই এক ভ্রমণকারীর প্রথম গভীর অনুভূতি যখন তার বিমান নিরক্ষীয় গিনির আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রানওয়ে অতিশয় উন্নত গাছগুলি দ্বারা এমনভাবে পরিবেষ্টিত যার ফলে বিমানবন্দর ভবনগুলিকে ক্ষুদ্র দেখায়। সমুদ্র উপকূল থেকে পর্বতশীর্ষ পর্যন্ত সমৃদ্ধশালী গাছপালা ছেয়ে রয়েছে, যেগুলি প্রচুর বৃষ্টিপাত এবং সারাবছর প্রায় ৮৫ ডিগ্রী তাপমাত্রার দ্বারা উজ্জীবিত।

এছাড়া নিরক্ষীয় গিনিতে আরেক ধরনের সক্রিয়-শক্তিসম্পন্ন বৃদ্ধি ঘটে চলেছে, যেটি হল “ঈশ্বরীয় বৃদ্ধিতে বৃদ্ধি।” (কলসীয় ২:১৯) ফিলিপের কাছে যে ইথিয়পীয় অধ্যক্ষ সাহায্য চেয়েছিলেন, তার মত এখানে অনেকেই শাস্ত্রকে বোঝার জন্য উদ্বিগ্ন। (প্রেরিত ৮:২৬-৩৯) রাস্তায় একজন যিহোবার সাক্ষীর কাছে গিয়ে একটি বাইবেল অধ্যয়নের জন্য জিজ্ঞাসা করা কারও জন্য অসাধারণ বিষয় নয়। নিরক্ষীয় গিনিতে প্রায় ৩২৫ জন সাক্ষী এক হাজারেরও বেশি বাইবেল অধ্যয়ন পরিচালনা করছে।

প্রাথমিক দিনগুলিতে বীজ বপন করা

নাইজেরিয়া এবং কামেরুণের দক্ষিণে, আফ্রিকার ছোট দেশ নিরক্ষীয় গিনি অবস্থিত। (মানচিত্র দেখুন।) নাইজেরিয়ার সাক্ষীরা এখানে প্রথম সুসমাচার নিয়ে আসেন যারা নারিকেল-বৃক্ষের বাগানে কাজের অন্বেষণে এসেছিলেন। যদিও ইংরাজি-ভাষার কয়েকটি মণ্ডলী গঠিত হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে যখন এইসকল ভাইয়েদের নাইজেরিয়ায় ফিরে যেতে হয় তখন তা ভেঙে গিয়েছিল। কিন্তু শীঘ্রই ১৯৬৮ সালে দেশটিকে স্বাধীন বলে অনুমোদন করার পর, সেখানে ওয়াচটাওয়ারের তিন মিশনারী দম্পতিকে কার্যভার দেওয়া হয়। রাজনৈতিক সমস্যার কারণে তারা বেশিদিন থাকতে সমর্থ হননি, কিন্তু তাদের সাক্ষ্যদান উত্তম ফল উৎপাদন করেছিল।

সান্টিয়াগো, মিশনারীদের একজন বুয়েনাভেন্টূরা নামে একজন দীর্ঘ, বলিষ্ঠ পুরুষের সাথে সাক্ষাৎ করেন যিনি স্থানীয় লোকেদের কাছে সুপারম্যান হিসাবে পরিচিত ছিলেন। তিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন যিনি বাইবেলকে সম্মান করতেন, তথাপি তার মেজাজ ছিল উগ্র। কাউকে আঘাত করার জন্য ছোটখাটো অপমানই তার কাছে যথেষ্ট ছিল। এক পানশালায় যখন তিনি রেগে গিয়েছিলেন, তখন উপস্থিত সকলেই ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, এমনকি তার আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য জানালা দিয়ে বের হয়ে এসেছিল। বস্তুতপক্ষে, যখন তিনি সান্টিয়াগোর কথা শোনেন, তিনি তাকে প্রহার করবেন বলে ঠিক করেছিলেন, যদি সান্টিয়াগো যা বলেছিলেন তার পক্ষে প্রত্যয়জনক শাস্ত্রীয় প্রমাণ দেখাতে না পারেন। তিনি নিজের সম্বন্ধে বলেছিলেন ‘কেউই সুপারম্যানকে বোকা বানাতে পারবে না।’ তিনি যা শুনেছিলেন তাতে মুগ্ধ হয়ে গিয়েছিলেন, বিশেষ করে পরমদেশ পৃথিবীতে অনন্ত জীবনের আশা সম্বন্ধে, ফলে তিনি বাইবেল অধ্যয়ন করতে সম্মত হন।

অধ্যয়ন যতই এগিয়ে চলতে থাকে, বুয়েনাভেন্টূরার পরমদেশে চিরকাল বেঁচে থাকার আকাঙ্ক্ষা আরও দৃঢ় হয় এবং তিনি শিখেছিলেন যে এই পুরস্কার লাভ করতে হলে তাকে ঈশ্বরের মান অনুযায়ী তার জীবন চালাতে হবে। সত্য খ্রীষ্টানেরা অবশ্যই “মন্দের পরিশোধে . . . মন্দ” করবে না তা উপলব্ধি করে তিনি তার মেজাজকে নিয়ন্ত্রণ কারার আন্তরিক প্রচেষ্টা করেন।—রোমীয় ১২:১৭.

একদিন প্রকৃত পরীক্ষা আসে যখন পানশালায় একজন খরিদ্দারের গ্লাস দুর্ঘটনাবশত তিনি ফেলে দেন। লোকটি রেগে যায় এবং তাকে আঘাত করে। তাৎক্ষণিকভাবে, পানশালার অন্যান্যেরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে, এই আশা করে যে উচ্চস্বরে ঝগড়া শুরু হবে। কিন্তু বুয়েনাভেন্টূরা নম্রভাবে ভাঙা গ্লাসের দাম পরিশোধ করেন, লোকটিকে আরেকটি গ্লাস এনে দেন এবং তার বিশৃঙ্খলতার জন্য অপরাধ স্বীকার করেন। যখন প্রতিবেশীরা দেখে যে বাইবেল অধ্যয়ন তার মধ্যে এইধরনের পরিবর্তন এনেছে তখন কয়েকজন তার সাথে অধ্যয়ন করতে ইচ্ছা প্রকাশ করে। যে সময়ে বুয়েনাভেন্টূরা বাপ্তিস্ম নেন, তার মধ্যে ইতিপূর্বেই তিনি পাঁচটি বাইবেল অধ্যয়ন পরিচালনা করছিলেন। গত পাঁচ বছর ধরে তিনি প্রাচীন হিসাবে সেবা করেছেন এবং যদিও লোকেরা এখনও তাকে সুপারম্যান বলে ডাকে, কিন্তু এখন তা ঠাট্টা করে বলে থাকে।

“তাদের আধ্যাত্মিক প্রয়োজন সম্বন্ধে সচেতন”

১৯৭০ এর দশকে কিছু স্থানীয় সাক্ষী তাদের পক্ষে যতটুকু সম্ভব একত্রে প্রচার এবং সভা পরিচালিত করে চলে। পরবর্তী সময়ে, কয়েকজন মিশনারী দম্পতি সাহায্য করার জন্য আসেন। আন্দ্রেস বোটেইয়া, যিনি ১২ বছর ধরে নিরক্ষীয় গিনিতে সেবা করেছেন, স্মরণ করেন যে তার পৌঁছানোর পর শীঘ্রই লোকেরা যেভাবে প্রকৃতই “তাদের আধ্যাত্মিক প্রয়োজন সম্বন্ধে সচেতন” ছিলেন, তাতে তিনি প্রভাবান্বিত হন। (মথি ৫:৩, NW) তিনি বলেন, “এইধরনের উপলব্ধিকারী লোকেদের সাথে বাইবেল অধ্যয়ন করা প্রকৃতই একটি আনন্দদায়ক বিষয় হয়েছে।”

একজন স্প্যানিশ বোন মেরী, মারিয়া নামে একটি যুবতীর সাথে বাইবেল অধ্যয়ন করছিলেন যে জানিয়েছিল যে তার বাবামা ফ্রান্সিসকো এবং ফৌস্টাও অধ্যয়ন করতে আগ্রহী। যেহেতু মেরী ১৫টি অধ্যয়ন পরিচালনা করছিলেন এবং মারিয়ার বাবামা কিছুটা দূরে থাকতেন, তাই তাদের সাথে সাক্ষাৎ করতে তার বেশ কয়েকটি সপ্তাহ চলে গিয়েছিল।

অবশেষে, যখন মেরী এবং তার স্বামী সেরাফিন, সেই বাবামার সাথে সাক্ষাৎ করেন, তখন ইতিমধ্যেই তাদের কাছে আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেনa নামক বইটি ও একটি বাইবেল ছিল এবং তারা অধ্যয়ন শুরু করার জন্য উৎসুক ছিলেন। ফলে তারা তখনই অধ্যয়ন শুরু করেন। সেরাফিন লক্ষ্য করেছিলেন যে মারিয়ার বাবামা বিষয়বস্তুটির সাথে সুপরিচিত ছিলেন। দ্বিতীয় সাক্ষাতে একই বিষয় ঘটেছিল যখন তারা দ্বিতীয় অধ্যায়টির অধ্যয়ন শেষ করেছিলেন। সেরাফিন স্মরণ করেন, “এটি যেন ঠিক দুজন বাপ্তিস্মিত সাক্ষীর সাথে অধ্যয়ন করার মত ছিল।” তৃতীয় সাক্ষাতের সময়ে যদিও মনে হয়েছিল তারা বিষয়বস্তুটি উত্তমভাবে জানেন, তবুও প্রকৃতই তারা কতটুকু বুঝতে পেরেছেন তা জানার জন্য সেরাফিন একটি প্রশ্নোত্তর পর্বের প্রস্তাব দেন। তিনি জানতে পেরেছিলেন যে ফ্রান্সিসকো ও ফৌস্টা নিজেরাই সম্পূর্ণ বইটি অধ্যয়ন করে ফেলেছেন!

তাদের নবোদ্ভাবিত জ্ঞান কিভাবে তাদের প্রভাবিত করেছিল? তারা যা শিখেছিলেন তার সাথে মিল রেখে, ইতিমধ্যেই তারা প্রেততাত্ত্বিক সভাগুলিতে উপস্থিত থাকা বন্ধ করে দেন এবং ক্যাথলিক গির্জার সাথে সম্পর্ক পরিহার করেন। এছাড়াও, ফ্রান্সিসকো ধুমপান ত্যাগ করেন এবং তারা আর সঠিকভাবে রক্ত বের না করা মাংস ভোজন করেননি। যেহেতু তারা যা শিখেছেন তার সমস্ত কিছুই স্পষ্টভাবে প্রয়োগ করেছেন, তাই তাদের জ্ঞানকে অন্যান্যদের সাথে বন্টন করে নিতে তাদেরকে উৎসাহিত করা হয়েছিল। অবিলম্বে তাদের প্রতিবেশীদের কাছে তারা প্রচার শুরু করে দেন। মাত্র তিন মাসের মধ্যে, তারা বাপ্তিস্মের জন্য যোগ্য হন। বর্তমানে ফ্রান্সিসকো একজন পরিচারক দাস এবং প্রচারে তাদের উত্তম উদাহরণ ও উদ্দীপনার জন্য তাদের মেয়েদের তিন জন এখন সাক্ষী, দুই জন ছেলে সভাগুলিতে যোগদান করে এবং অন্যান্য ছয় জন আত্মীয় অধ্যয়ন করছে।

তার বাপ্তিস্মের কিছু পরেই, ফ্রান্সিসকো পাবলো নামে একজন ধর্মপ্রাণ ক্যাথলিকের সাথে সাক্ষাৎ করেন যিনি তার গির্জায় কর্মচারী হিসাবে পরিচর্যা করতেন। যখনই পাদ্রি অনুপস্থিত থাকতেন পাবলোকে ধর্মোপদেশ দিতে হত। যদি গির্জার কোন সদস্য অসুস্থ হতেন, তিনি তার কাছে পরিদর্শনে যেতেন; কাউকে যদি গির্জায় দেখা না যেত, পাবলোকে পাঠানো হত উৎসাহ দেওয়ার জন্য; আর কেউ যদি মারা যেত, সেই পরিবারের সান্ত্বনার জন্য তিনি যা পারতেন তাই করতেন। তাই বোঝা যায় যে, গির্জার অন্তর্ভুক্ত সকল ব্যক্তিরা পাবলোকে খুব ভালবাসত।

যেহেতু বাইবেলের প্রতি পাবলোর গভীর সম্মান ছিল, তাই তার সাথে অধ্যয়ন করার জন্য ফ্রান্সিসকোর প্রস্তাব তিনি তৎক্ষণাৎই গ্রহণ করেছিলেন। বাইবেলের বার্তা যে কতটা যুক্তিপূর্ণ ছিল, শীঘ্রই পাবলো তা বুঝতে পারেন আর কয়েকটি অধ্যয়নের পর, তিনি স্থির করেন যে যা তিনি শিখেছেন তার কিছু শাস্ত্রপদ গির্জার এক অসুস্থ সদস্যের কাছে “পালনার্থে সাক্ষাৎ” এর সময় ব্যবহার করবেন। এর কিছু পরে, তার রবিবারের একটি ধর্মোপদেশে পাবলো ঈশ্বরের নাম, যিহোবা ব্যবহারের গুরুত্ব এবং কেন আমাদের প্রতিমা ব্যবহার করা উচিত নয় তা ব্যাখ্যা করেন।

যেহেতু তিনি সাগ্রহে সত্যকে গ্রহণ করেছিলেন, তাই তিনি আশা করেছিলেন তার গির্জার সদস্যেরাও একইভাবে সাড়া দেবে। কিন্তু এইধরনের তিন অথবা চারটি বাইবেল-ভিত্তিক ধর্মোপদেশের পর, পাবলো লক্ষ্য করেছিলেন যে তার উপস্থাপিত তথ্যের প্রতি লোকেরা খুশি নয়। সুতরাং তিনি গির্জা পরিত্যাগ করে নিয়মিতভাবে যিহোবার সাক্ষীদের সাথে মেলামেশা করার সিদ্ধান্ত নেন। কয়েক মাসের মধ্যে, তিনি বাপ্তিস্মের যোগ্য হন আর এখন তিনি সুসমাচারের একজন উদ্যোগী প্রচারক। যদিও পূর্ণ-সময় প্রচার করতে পারেন না, বর্তমানে তিনি দশটি বাইবেল অধ্যয়ন পরিচালনা করছেন।

একত্রে মিলিত হয়ে বৃদ্ধিকে উন্নীত করা

বাইবেলের সভাস্থ হওয়া পরিত্যাগ না করার আদেশকে নিরক্ষীয় গিনির সাক্ষীরা আন্তরিকভাবে গ্রহণ করেন। (ইব্রীয় ১০:২৫) ১৯৯৪ সালের পর থেকে যখন কাজকে আবার সরকারিভাবে অনুমোদন করা হয় তখন ভাইয়েরা উপযুক্ত কিংডম হলগুলি স্থাপন করার জন্য উৎসুক হয়ে পড়েন। বস্তুতপক্ষে, বেশির ভাগ মণ্ডলীগুলি তাদের নিজেদের কিংডম হল নির্মাণ করেন অথবা তা করে চলেছেন।

মনগোমোতে, যেখানে রবিবারের সভাগুলিতে উপস্থিতির সংখ্যা প্রায়ই রাজ্যের প্রকাশকের তুলনায় আড়াই গুণ বেশি, মণ্ডলী একটি বৃহৎ সভাস্থল স্থাপন করার জন্য কঠোর পরিশ্রম করছে। মনগোমোতে অন্যান্য ধর্মগুলি তাদের গির্জা নির্মাণ করতে সাধারণতঃ শ্রমিকদের ভাড়া করে, সুতরাং স্থানীয় সাক্ষীদের কার্যক্রম অলক্ষিত থাকেনি। একদিন ইক্লিশিয়া নোয়েবা এপোসটোলিকা (নিউ এপোসটালিক চার্চ) এর যাজক এইসকল পরিশ্রমী শ্রমিকদের কত বেতন দেওয়া হচ্ছে তা প্রাচীনদের একজনকে জিজ্ঞাসা করার জন্য সেখানে থামেন। যাজকটি বলেছিলেন যে এমনকি যদিও নিযুক্ত কিছু রাজমিস্ত্রি তার নিজের গির্জার সদস্য ছিল, তবুও কাজ খুব ধীরে ধীরে অগ্রসর হচ্ছিল। তিনি চিন্তা করেছিলেন যে কিংডম হল নির্মাণকারী শ্রমিকদের তিনি ভাড়া করতে পারেন কি না। যখন তাকে বলা হয়েছিল যে সাক্ষীরা সকলে পারিশ্রমিক ছাড়া কাজ করছে, তিনি হতবুদ্ধি হয়ে হেঁটে চলে যান।

যারা কিংডম হল থেকে দূরে থাকেন, তাদের হয়ত সভাগুলিতে উপস্থিত হতে উল্লেখযোগ্য রকমের ত্যাগস্বীকারের প্রয়োজন হতে পারে। একজন যুবক, কোঁয়ান, যে ১৯৯৪ সালে বাপ্তিস্ম গ্রহণ করে, এই পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। সে গ্যাবনে সত্য সম্বন্ধে শুনেছিল, যেখানে সে অনন্তকাল বইয়ের প্রথম অর্ধেকটা অধ্যয়ন করেছিল। তারপর সে মনগোমো থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে, নিরক্ষীয় গিনিতে তার নিজের গ্রামে ফিরে আসে। এটি তার অধ্যয়ন চালিয়ে যাওয়ার পক্ষে এক প্রতিদ্বন্দ্বিতাস্বরূপ হয়ে দাঁড়ায়। কিন্তু সে নিবৃত্ত হয় না। প্রত্যেক মাসে সে সাইকেলে আট-ঘন্টা ভ্রমণ করে মনগোমোতে আসে যেখানে সান্টিয়াগো নামে স্থানীয় প্রাচীনদের একজন তার সাথে অধ্যয়ন পরিচালনা করেন। সেখানে সে কিছুদিনের জন্য থাকে এবং সেই সময়ের মধ্যে তিন চারবার অধ্যয়ন করে। এইভাবে সে তার অধ্যয়ন সম্পূর্ণ করে এবং বাপ্তিস্মের যোগ্য হয়।

কিভাবে অন্যান্য খ্রীষ্টীয় ভাইয়েদের সাথে এত কম মেলামেশা করেও কোঁয়ান আধ্যাত্মিকভাবে শক্তিশালী থাকে? বিশেষ করে সুসমাচারের একজন উদ্দীপনাপূর্ণ প্রচারক হওয়ার মাধ্যমে। সে তার গ্রামের সকল লোকেদের কাছে প্রচার করেছে ও যে সময়ে সে বাপ্তিস্ম গ্রহণ করে তার মধ্যেই সে ১৩টি বাইবেল অধ্যয়ন পরিচালনা করেছিল। তার ছয় জন ছাত্র মনগোমোতে বিশেষ অধিবেশনের দিনে তার বাপ্তিস্ম দেখার জন্য তার সঙ্গী হয়। এখন সে তার এলাকায় আগ্রহী ব্যক্তিদের সাথে একটি নিয়মিত প্রহরীদুর্গ অধ্যয়ন পরিচালনা করে এবং সাধারণতঃ প্রায় ২০ জন উপস্থিত থাকে।

ধৈর্য সহকারে বীজ সিক্ত করা

সকল আধ্যাত্মিক বৃদ্ধি দ্রুত ঘটে না। কখনও কখনও বীজের চূড়ান্ত পর্যায়ে ফল ধারণ করা দেখতে প্রচুর ধৈর্যের প্রয়োজন হয়। এটি পাকার ক্ষেত্রে সত্য হয়, যে ১৯৮৪ সালে প্রথম সুসমাচার শুনেছিল, যখন একজন অগ্রগামী বোন, এডিটা বাজারে তার কাছে সাক্ষ্য দিয়েছিলেন। পরের সপ্তাহে যখন এডিটা পাকার গৃহে পরিদর্শনে যান সে একটি বাইবেল অধ্যয়নের জন্য সম্মতি জানায়। যদিও সে যথেষ্ট উন্নতি করছিল না, তবুও এডিটা অটলভাবে অধ্যয়ন চালিয়ে যান কারণ তিনি পাকার মধ্যে উত্তম গুণাবলিগুলি দেখতে পেয়েছিলেন। এডিটা বর্ণনা করেন, “তাকে একজন মেষতুল্য ব্যক্তি বলে মনে হয়েছিল এবং আমি যিহোবার কাছে প্রার্থনা করেছিলাম যাতে করে তিনি তার হৃদয় খুলে দেন।”

পাকা সাড়ে চার বছর ধরে বিরতি সহকারে তার অধ্যয়ন চালিয়ে যায়, কিন্তু তখনও খুব অল্পই উন্নতি হয়। সুতরাং যখন তারা অনন্তকাল বইটি শেষ করেন তখন, এডিটা আন্তরিকভাবে সত্য গ্রহণ করার গুরুত্ব সম্পর্কে পাকার সাথে মনখোলা আলোচনা করেন। পাকার হৃদয়ে পৌঁছানোর প্রচেষ্টা করতে গিয়ে এমনকি এডিটা কান্নায় ভেঙে পড়েছিলেন।

পাকা স্মরণ করেন, “সেই আন্তরিক পরামর্শ সত্যিই আমাকে স্পর্শ করেছিল। আমি তখন থেকেই আমার জীবনে পরিবর্তন করতে শুরু করি। আমি ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে নাম নথীভুক্ত করি এবং সেই একই বছরে আমি একজন অবাপ্তাইজিত প্রকাশক হই। শেষপর্যন্ত যে দিনটিতে আমি বাপ্তিস্মিত হয়েছিলাম, সেটি ছিল আমার জীবনের সবচেয়ে সুখের দিন!” পাকার বর্তমান উদ্দীপনা তার আগের অনীহার বিপরীত। বর্তমানে সে ১৩টি বাইবেল অধ্যয়ন পরিচালনা করছে আর যারা দ্রুত উন্নতি করে না, তাদের প্রতি সে অবশ্যই ধৈর্যশীল।

তাদের জীবনে উন্নতিসাধনের জন্য লোকেদের সাহায্য করা

বাইবেলের মান অনুসারে জীবন যাপন করার দ্বারা নিরক্ষীয় গিনিতে যিহোবার সাক্ষীরা সততা এবং শোভনতার দিক দিয়ে সুনাম অর্জন করেছিল। স্পষ্টতই তাদের আচরণ দ্বারা প্রভাবিত হয়ে এক ব্যক্তি বাটা মণ্ডলীর একজন প্রাচীনের কাছে যান এবং জিজ্ঞাসা করেন: “আপনার কাছে কি একটি যুক্তি (ইংরাজি) বই আছে?b একজন জাগতিক ব্যক্তি হওয়াতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমি যিহোবার সাক্ষীদের একজন হতে চাই!”

মালাবো মণ্ডলীর একজন পরিচারক দাস এন্টোনিও, জাগতিক ব্যক্তির এক বৈশিষ্ট্যমূলক উদাহরণ, যিনি একজন সাক্ষী হন। বাইবেল অধ্যয়ন করার পূর্বে তিনি নীতিহীন জীবন যাপন করতেন। ঘড়ি মেরামতকারী হিসাবে অর্জিত পয়সার বেশির ভাগ তিনি মদ্যপানে ব্যয় করতেন আর তিনি অনৈতিক জীবন যাপনও করতেন। কী তার জীবনকে পরিবর্তন করতে সাহায্য করেছিল? তিনি ১ করিন্থীয় ৬:৯, ১০ পদে দৃঢ়ভাবে বর্ণিত বাক্যগুলির দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন: “ভ্রান্ত হইও না; যাহারা ব্যভিচারী . . . কি মাতাল . . . তাহারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না।” তিনি উপলব্ধি করেছিলেন যে ঈশ্বরের অনুগ্রহ পেতে হলে তাকে অবশ্যই তার জীবনধারা পরিবর্তন করতে হবে। এই কারণে তিনি তার সংসর্গের প্রতি লক্ষ্য রাখতে শুরু করেন। (হিতোপদেশ ১৩:২০) যখন প্রাক্তন বন্ধুরা মদ্যপান করতে তাকে আমন্ত্রণ জানিয়েছিল তখন তিনি তাদের সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন এবং পরিবর্তে তাদের কাছে সাক্ষ্যদান করেছিলেন। শীঘ্রই তারা তাকে বিরক্ত করা বন্ধ করে দিয়েছিল।

এইসকল প্রচেষ্টা কি যোগ্য ছিল? এন্টোনিও ব্যাখ্যা করেন: “আমার জীবনধারা পরিবর্তন করতে পেরে আমি খুবই আনন্দিত। এমনকি যদিও আমার বয়স এখন ৬০ এর কোঠায়, আমার স্বাস্থ্য অনেক ভাল, যেখানে আমার প্রাক্তন বন্ধুরা হয় মারা গেছে অথবা ভগ্নস্বাস্থ্যে কষ্টভোগ করছে। এখন আমার সত্য বন্ধুরা রয়েছে, যারা তাদের মত নয় যারা শুধুমাত্র সেই ব্যক্তিকে সঙ্গী হিসাবে চায় যে তাদের পরবর্তী মদের গ্লাসের দাম দিতে ইচ্ছুক। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ঈশ্বরের সাথে আমার উত্তম সম্পর্ক রয়েছে। বর্তমানে আমি একজন নিয়মিত অগ্রগামী হিসাবে সেবা করছি আর এমন একজন ব্যক্তির সাথে আমার বাইবেল অধ্যয়ন আছে যারও মদ্যপানের সমস্যা রয়েছে, ফলে তাকে সাহায্য করার জন্য আমি আমার অভিজ্ঞতা ব্যবহার করতে পারি।”

ঈশ্বরের দাস হওয়া

প্রায় ২০০ বছর আগে নিরক্ষীয় গিনির উপকূল থেকে লোকেদের একত্রিত করা এবং জাহাজে করে দাস হিসাবে আমেরিকায় আনা হয়। বর্তমানে অনেকে স্বেচ্ছায় দাস হচ্ছে—ঈশ্বরের দাস। এইধরনের দাসত্ব তাদের জন্য প্রকৃত স্বাধীনতা এনেছে, বাবিলনীয় মতবাদ এবং প্রেততাত্ত্বিক অভ্যাসগুলি থেকে তাদের মুক্ত করে। এটি তাদের আরও শিখিয়েছে কিভাবে সন্তুষ্টিজনক এবং ফলপ্রদ জীবনযাপন করা যায়। তারা সেই অভিজ্ঞতা লাভ করেন যা যীশু প্রতিজ্ঞা করেছিলেন: “তোমরা সেই সত্য জানিবে, এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে।”—যোহন ৮:৩২.

১৯৯৫ সালের স্মরণার্থক উদ্‌যাপনে ১,৯৩৭ জন উপস্থিত হন—দেশের প্রকাশকদের তুলনায় প্রায় ছয় গুণ—যা আরও আধ্যাত্মিক বৃদ্ধির জন্য উৎকৃষ্ট প্রত্যাশা যোগায়। নিরক্ষীয় গিনির সাক্ষীরা যতই উদ্দীপনার সাথে সত্যের বীজ রোপন এবং জল সিঞ্চন করে, তারা নিশ্চিত থাকে যে ‘ঈশ্বর বৃদ্ধি দান করবেন।’ (১ করিন্থীয় ৩:৬) নিঃসন্দেহে, নিরক্ষীয় গিনিতে আধ্যাত্মিক বৃদ্ধির জন্য এক আদর্শ আবহাওয়া রয়েছে!

[পাদটীকাগুলো]

a ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি দ্বারা প্রকাশিত।

b ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি দ্বারা প্রকাশিত।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার