ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৬ ৭/১৫ পৃষ্ঠা ১০-১৫
  • যিহোবার পরিবার মহামূল্যবান একতা উপভোগ করে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবার পরিবার মহামূল্যবান একতা উপভোগ করে
  • ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কেমন উত্তম ও কেমন মনোহর!
  • যে উপকরণগুলি একতাকে বৃদ্ধি করে
  • ঐশিক শৃঙ্খলা অত্যাবশ্যক
  • পরিচালক গোষ্ঠী পদক্ষেপ নেয়
  • ঐশিক একতায় সেবা করুন
  • এই শেষ কালে একতা রক্ষা করুন
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • একতা সত্য উপাসনাকে শনাক্ত করে
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • খ্রিস্টীয় একতা ঈশ্বরকে গৌরবান্বিত করে
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • প্রকৃত খ্রিস্টীয় একতা—কীভাবে?
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৬ ৭/১৫ পৃষ্ঠা ১০-১৫

যিহোবার পরিবার মহামূল্যবান একতা উপভোগ করে

“দেখ, ইহা কেমন উত্তম ও কেমন মনোহর যে ভ্রাতারা একসঙ্গে ঐক্যে বাস করে!”—গীতসংহিতা ১৩৩:১.

১. আজকে অধিকাংশ পরিবারগুলির পরিস্থিতি কেমন?

পরিবার আজকে সঙ্কটপূর্ণ অবস্থায় রয়েছে। অধিকাংশ পরিবারগুলিতে, বিবাহবন্ধন ভগ্নদশার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিবাহবিচ্ছেদ ক্রমবর্ধমানভাবে সাধারণ হয়ে উঠছে এবং বিচ্ছিন্ন দম্পতিদের অসংখ্য সন্তানেরা গুরুতর বিষণ্ণতা অভিজ্ঞতা করছে। কোটি কোটি পরিবার অসুখী ও ঐক্যহীন। তবুও, একটি পরিবার আছে যা প্রকৃত আনন্দ ও অকৃত্রিম একতা সম্বন্ধে জানে। এটি হল যিহোবা ঈশ্বরের বিশ্বজনীন পরিবার। এতে অযুত অযুত অদৃশ্য দূতেরা ঐশিক ইচ্ছার সাথে সঙ্গতিপূর্ণভাবে তাদের নির্দেশিত কার্যভার সম্পন্ন করে। (গীতসংহিতা ১০৩:২০, ২১) কিন্তু পৃথিবীতে কি এমন কোন পরিবার আছে যা এইপ্রকার একতা উপভোগ করে থাকে?

২, ৩. (ক) কারা এখন ঈশ্বরের বিশ্বজনীন পরিবারের অংশ এবং আজকে সমস্ত যিহোবার সাক্ষীদের আমরা কিসের সাথে তুলনা করতে পারি? (খ) কোন্‌ প্রশ্নগুলি আমরা আলোচনা করব?

২ প্রেরিত পৌল লিখেছিলেন: “স্বর্গস্থ ও পৃথিবীস্থ সমস্ত পিতৃকুল যাঁহা হইতে নাম পাইয়াছে, সেই পিতার কাছে আমি জানু পাতিতেছি।” (ইফিষীয় ৩:১৪, ১৫) পৃথিবীর প্রত্যেক পারিবারিক বংশ ঈশ্বরের কাছ থেকে তার নাম পেয়েছে কারণ তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। যদিও স্বর্গে কোন মনুষ্য পরিবার নেই, রূপকভাবে বললে যিহোবা তাঁর স্বর্গীয় সংগঠনের সাথে বিবাহে আবদ্ধ এবং যীশুর সাথেও এক আধ্যাত্মিক কনে স্বর্গে সম্মিলিতা হবেন। (যিশাইয় ৫৪:৫; লূক ২০:৩৪, ৩৫; ১ করিন্থীয় ১৫:৫০; ২ করিন্থীয় ১১:২) পৃথিবীর বিশ্বস্ত অভিষিক্ত ব্যক্তিরা এখন ঈশ্বরের বিশ্বজনীন পরিবারের অংশ এবং পার্থিব আশা সম্পন্ন যীশুর “অপর মেষ” এর সম্ভাব্য সদস্য। (যোহন ১০:১৬, NW; রোমীয় ৮:১৪-১৭; প্রহরীদুর্গ, জানুয়ারি ১৫, ১৯৯৬, পৃষ্ঠা ৩১) যাইহোক, আজকে সমস্ত যিহোবার সাক্ষীদের এক পৃথিবীব্যাপী একতাবদ্ধ পরিবারের সাথে তুলনা করা যেতে পারে।

৩ আপনি কি ঈশ্বরের সেবকদের অপূর্ব আন্তর্জাতিক পরিবারের অংশ? যদি আপনি তাই হন, তাহলে আপনি এক অন্যতম সর্বোত্তম আশীর্বাদ উপভোগ করে থাকেন যা একজনের থাকতে পারে। লক্ষ লক্ষ ব্যক্তিরা সাক্ষ্য দেবে যে যিহোবার বিশ্বব্যাপী পরিবার—তাঁর দৃশ্য সংগঠন—বিবাদ ও অনৈক্যের জাগতিক মরুভূমিতে শান্তি ও একতার মরূদ্যানস্বরূপ। কিভাবে যিহোবার পৃথিবীব্যাপী পরিবারের একতা সম্বন্ধে বর্ণনা করা যেতে পারে? আর কোন্‌ উপকরণগুলি এইপ্রকার একতাকে বৃদ্ধি করে?

কেমন উত্তম ও কেমন মনোহর!

৪. গীতসংহিতা ১৩৩ অধ্যায় ভ্রাতৃত্বের একতা সম্পর্কে যা বলে তা কিভাবে আপনার নিজের ভাষায় আপনি ব্যক্ত করবেন?

৪ গীতরচক দায়ূদ ভ্রাতৃত্বের একতাকে গভীরভাবে উপলব্ধি করেছিলেন। তিনি এমনকি এই সম্বন্ধে গান গাইতে অনুপ্রণিত হয়েছিলেন! তাকে তার বীণাসহ কল্পনা করুন যখন তিনি গেয়েছিলেন: “দেখ, ইহা কেমন উত্তম ও কেমন মনোহর যে, ভ্রাতারা একসঙ্গে ঐক্যে বাস করে! তাহা মস্তকে নিষিক্ত উৎকৃষ্ট তৈল-সদৃশ, যাহা দাড়িতে, হারোণের দাড়িতে ক্ষরিয়া পড়িল, তাঁহার বস্ত্রের গলায় ক্ষরিয়া পড়িল। তাহা হর্ম্মোণের শিশিরের সদৃশ, যাহা সিয়োন পর্ব্বতে ক্ষরিয়া পড়ে; কারণ তথায় সদাপ্রভু আশীর্বাদ আজ্ঞা করিলেন, অনন্তকালের জন্য জীবন আজ্ঞা করিলেন।”—গীতসংহিতা ১৩৩:১-৩.

৫. গীতসংহিতা ১৩৩:১, ২ পদের উপর ভিত্তি করে ইস্রায়েলীয় ও ঈশ্বরের আধুনিক-দিনের সেবকদের মধ্যে কী তুলনা করা যায়?

৫ ওই বাক্যগুলি ঈশ্বরের প্রাচীন লোকেদের, ইস্রায়েলীয়দের উপভোগ্য ভ্রাতৃত্বসুলভ একতার প্রতি প্রয়োগ করা হয়েছিল। যিরূশালেমে তাদের তিনটি বাৎসরিক উৎসব চলাকালীন সময়ে, তারা একসাথে একতায় বাস করত। যদিও তারা বিভিন্ন গোষ্ঠী থেকে আসত, তারা ছিল একটি পরিবার। এই একত্রিত হওয়া তাদের উপর এক গঠনমূলক প্রভাব ফেলত, যা এক মনোরম সৌরভসহ উৎকৃষ্ট অভিষেক তেল সদৃশ ছিল। যখন এইপ্রকার তেল হারণের মাথায় ঢালা হত, এটি তার দাড়িতে ও তার বস্ত্রের গলায় গড়িয়ে পড়ত। ইস্রায়েলীয়দের প্রতি, এই একত্রিত হওয়ার এক উত্তম প্রভাব ছিল যা সম্পূর্ণরূপে সমবেত লোকেদের উপর পরিব্যাপ্ত হত। ভুল বোঝাবুঝির সমাধান হত এবং একতা বৃদ্ধি পেত। সমরূপ একতা আজকের দিনের যিহোবার বিশ্বব্যাপী পরিবারের মধ্যে বিদ্যমান। এর সদস্যদের উপর নিয়মিতভাবে মেলামেশার এক গঠনমূলক আধ্যাত্মিক প্রভাব আছে। যে কোন প্রকার ভুল বোঝাবুঝি ও প্রতিবন্ধকতা দূর হয়ে যায় যখন ঈশ্বরের বাক্যের পরামর্শ প্রয়োগ করা হয়। (মথি ৫:২৩, ২৪; ১৮:১৫-১৭) যিহোবার লোকেরা এই পারস্পরিক উৎসাহকে ভীষণভাবে উপলব্ধি করে যা তাদের ভ্রাতৃত্বসুলভ একতার ফলস্বরূপ।

৬, ৭. কিভাবে ইস্রায়েলের একতা হর্ম্মোণ পাহাড়ের শিশিরের মত ছিল এবং আজকের দিনে কোথায় ঈশ্বরের আশীর্বাদ দেখতে পাওয়া যায়?

৬ কিভাবে ইস্রায়েলের একতায় একসাথে বসবাস হর্ম্মোণ পর্বতের শিশিরের তুল্য ছিল? হ্যাঁ, যেহেতু এই পর্বতের চূড়া সমুদ্র-পৃষ্ঠ থেকে ২,৮০০ মিটারের বেশি উচ্চ, তাই প্রায় সমস্ত বছরই তা বরফে আবৃত থাকে। হর্ম্মোণের বরফ আচ্ছাদিত উপরাংশ রাত্রের জলীয়বাষ্পকে ঘনীভূত করে আর তাই তা প্রচুর শিশির উৎপন্ন করে যা দীর্ঘ শুষ্ক ঋতুতে উদ্ভিদজগৎকে সংরক্ষণ করে। শীতল বাতাস হর্ম্মোণের সীমানা থেকে প্রবাহিত হয়ে, এই জলীয়বাষ্প বহন করে সুদূর দক্ষিণের যিরূশালেম অঞ্চলে নিয়ে যায় যেখানে তা ঘনীভূত হয়ে শিশিরে পরিণত হয়। সুতরাং গীতরচক উপযুক্তভাবে বলেছিলেন “তাহা হর্ম্মোণের শিশিরের সদৃশ, যাহা সিয়োন পর্ব্বতে ক্ষরিয়া পড়ে।” সতেজতামূলক প্রভাবের কতই না উৎকৃষ্ট অনুস্মারক যা যিহোবার উপাসকদের পরিবারের একতাকে বৃদ্ধি করে!

৭ খ্রীষ্টীয় মণ্ডলী প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে, সিয়োন বা যিরূশালেম সত্য উপাসনার কেন্দ্র ছিল। তাই, এটির প্রতি ঈশ্বর আশীর্বাদ আজ্ঞা করেছিলেন। যেহেতু সমস্ত আশীর্বাদের উৎস যিরূশালেমের পবিত্র স্থানে প্রতিনিধিত্বমূলকভাবে অধিষ্ঠিত ছিল, তাই আশীর্বাদ সেখান থেকে নির্গত হত। যেহেতু সত্য উপাসনা আর কেবলমাত্র নির্দিষ্ট একটি স্থানে সীমাবদ্ধ থাকেনি, তাই ঈশ্বরের সেবকদের আশীর্বাদ, প্রেম এবং ঐক্য আজকে পৃথিবীব্যাপী দেখা যেতে পারে। (যোহন ১৩:৩৪, ৩৫) কিছু উপকরণগুলি কী যা এই একতাকে বৃদ্ধি করে?

যে উপকরণগুলি একতাকে বৃদ্ধি করে

৮. যোহন ১৭:২০, ২১ পদ থেকে আমরা একতা সম্বন্ধে কী বিষয় শিক্ষা লাভ করতে পারি?

৮ যিহোবার উপাসকদের একতা যীশু খ্রীষ্টের শিক্ষাসহ নির্ভুলভাবে বোঝা ঈশ্বরের বাক্যের সাথে সম্মত হওয়ার উপর ভিত্তি করে গড়ে ওঠে। যিহোবা, তাঁর পুত্রকে সত্যের পক্ষে সাক্ষ্য বহন ও বলিদানমূলক মৃত্যু বরণ করার জন্য পৃথিবীতে পাঠানোর মাধ্যমে একতাবদ্ধ খ্রীষ্টীয় মণ্ডলী প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়েছিল। (যোহন ৩:১৬; ১৮:৩৭) তাই এর সদস্যদের মধ্যে অধিষ্ঠিত বিশুদ্ধ একতা স্পষ্ট করা হয়েছিল যখন যীশু প্রার্থনা করেছিলেন: “আমি কেবল ইহাদেরই নিমিত্ত নিবেদন করিতেছি, তাহা নয়, কিন্তু ইহাদের বাক্য দ্বারা যাহারা আমাতে বিশ্বাস করে, তাহাদের নিমিত্তও করিতেছি; যেন তাহারা সকলে এক হয়; পিতঃ, যেমন তুমি আমাতে ও আমি তোমাতে, তেমনি তাহারাও যেন আমাদিগেতে থাকে; যেন জগৎ বিশ্বাস করে যে, তুমি আমাকে প্রেরণ করিয়াছ।” (যোহন ১৭:২০, ২১) যীশুর অনুগামীরা ঈশ্বর ও তাঁর পুত্রের মধ্যে বিদ্যমান একতার অনুরূপ একতা অর্জন করেছিল। এটি সম্ভব হয়েছিল কারণ তারা যীশুর শিক্ষাসহ ঈশ্বরের বাক্যের প্রতি সমমত হয়েছিল। আজকেও যিহোবার বিশ্বব্যাপী পরিবারের একতার পক্ষে সমরূপ মনোভাব একটি প্রধান উপকরণ।

৯. যিহোবার লোকেদের একতার ক্ষেত্রে পবিত্র আত্মা কোন্‌ ভূমিকা পালন করে?

৯ অপর একটি উপকরণ যা যিহোবার লোকেদের একতাবদ্ধ করে তা হল যে আমাদের ঈশ্বরের পবিত্র আত্মা, বা কার্যকারী শক্তি আছে। এটি আমাদের যিহোবার বাক্যের প্রকাশিত সত্যকে বুঝতে এবং এর ফলে একতাবদ্ধভাবে তাঁকে সেবা করতে সাহায্য করে। (যোহন ১৬:১২, ১৩) আত্মা আমাদের এই প্রকার অনৈক্য সৃষ্টিকারী মাংসিক কাজগুলি যেমন বিবাদ, ঈর্ষা, ক্রোধ ও আত্মতৃপ্তি প্রভৃতি এড়িয়ে চলতে সাহায্য করে। পরিবর্তে, ঈশ্বরের আত্মা আমাদের জন্য নিয়ে আসে প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ-সহিষ্ণুতা, মাধুর্য্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা এবং ইন্দ্রিয়দমন প্রভৃতি একতা প্রদানকারী ফলগুলি।—গালাতীয় ৫:১৯-২৩.

১০. (ক) এক একতাবদ্ধ পরিবারে অবস্থিত প্রেমের সাথে কিভাবে যিহোবার উৎসর্গীকৃত ব্যক্তিদের মধ্যে প্রতীয়মান প্রেমের সাদৃশ্য করা যেতে পারে? (খ) তার আধ্যাত্মিক ভাইয়েদের সাথে মিলিত হওয়া সম্বন্ধে পরিচালক গোষ্ঠীর একজন সদস্য কিভাবে তার অনুভূতি প্রকাশ করেছিলেন?

১০ ঐক্যবদ্ধ পরিবারের সদস্যেরা পরস্পরকে প্রেম করে ও একত্রে থাকতে খুশি হয়। তুলনামূলকভাবে যারা যিহোবার উপাসকদের একতাবদ্ধ পরিবারের অংশ তারা তাঁকে, তাঁর পুত্রকে এবং সহ-বিশ্বাসীদের প্রেম করে। (মার্ক ১২:৩০; যোহন ২১:১৫-১৭; ১ যোহন ৪:২১) ঠিক যেমন একটি প্রেমপূর্ণ আক্ষরিক পরিবার একসাথে খাওয়া উপভোগ করে, তেমন যারা ঈশ্বরের প্রতি উৎসর্গীকৃত তারা উত্তম মেলামেশা ও উৎকৃষ্ট আধ্যাত্মিক খাদ্য থেকে উপকৃত হওয়ার জন্য খ্রীষ্টীয় সভাগুলি, অধিবেশনগুলি এবং সম্মেলনগুলিতে উপস্থিত হতে আনন্দিত হয়। (মথি ২৪:৪৫-৪৭; ইব্রীয় ১০:২৪, ২৫) যিহোবার সাক্ষীদের পরিচালক গোষ্ঠীর এক সদস্য একসময় এইভাবে বিষয়টি ব্যাখ্যা করেছিলেন: “আমার কাছে, ভাইয়েদের সাথে মিলিত হওয়া হল জীবনের অন্যতম সর্বোত্তম খুশির বিষয় ও উৎসাহের এক উৎস। যদি সম্ভব হয় আমি কিংডম হলে প্রথম থেকে থাকতে এবং একেবারে শেষে যেতে ভালবাসি। আমি এক অন্তর্নিহিত আনন্দ উপভোগ করি যখন ঈশ্বরের লোকেদের সাথে কথা বলি। যখন আমি তাদের মধ্যে থাকি আমি আমার পরিবারের সাথে ঘরে থাকার অনুভূতি লাভ করি।” এটি কি এইরকম যা আপনি অনুভব করেন?—গীতসংহিতা ২৭:৪.

১১. বিশেষত কোন্‌ কাজে যিহোবার সাক্ষীরা আনন্দ খুঁজে পায় এবং ঈশ্বরের সেবাকে আমাদের জীবনের মুখ্য বিষয় করার ফল কী হয়?

১১ এক একতাবদ্ধ পরিবার একত্রে কাজ করার মধ্যে আনন্দ খুঁজে পায়। অনুরূপভাবে, যারা যিহোবার উপাসকদের পরিবারের অন্তর্গত তারা একতাবদ্ধভাবে তাদের রাজ্য-প্রচার ও শিষ্য-করণের কাজ করার মধ্যে আনন্দ খুঁজে পায়। (মথি ২৪:১৪; ২৮:১৯, ২০) এতে নিয়মিতভাবে অংশগ্রহণ আমাদের যিহোবার অন্যান্য সাক্ষীদের আরও নিকটে নিয়ে আসে। ঈশ্বরের পরিচর্যাকে জীবনের মুখ্য বিষয়ে পরিণত করা ও তাঁর লোকেদের সমস্ত কার্যকে সমর্থন করাও আমাদের মধ্যবর্তী পারিবারিক আত্মাকে বৃদ্ধি করে।

ঐশিক শৃঙ্খলা অত্যাবশ্যক

১২. একটি সুখী ও একতাবদ্ধ পরিবারের বৈশিষ্ট্যগুলি কী কী এবং কোন্‌ ব্যবস্থা প্রথম-শতাব্দীর খ্রীষ্টীয় মণ্ডলীগুলির একতাকে বৃদ্ধি করেছিল?

১২ একটি পরিবার যার দৃঢ় কিন্তু প্রেমময় নেতৃত্ব আছে ও যেটি শৃঙ্খলাপূর্ণ তা সম্ভবত একতাবদ্ধ ও সুখী হতে পারে। (ইফিষীয় ৫:২২, ৩৩; ৬:১) যিহোবা শান্তিপূর্ণ শৃঙ্খলার ঈশ্বর এবং তাঁর পরিবারের অন্তর্গত সকলে তাঁকে “পরাৎপর” হিসাবে শ্রদ্ধা করে। (দানিয়েল ৭:১৮, ২২, ২৫, ২৭; ১ করিন্থীয় ১৪:৩৩) তারা এই বিষয়টিও শনাক্ত করে যে তিনি তাঁর পুত্র যীশু খ্রীষ্টকে নিযুক্ত করেছেন সমস্ত কিছুর উত্তরাধিকারী হিসাবে এবং স্বর্গ ও পৃথিবীর সমস্ত কর্তৃত্ব তাঁকে অর্পণ করেছেন। (মথি ২৮:১৮; ইব্রীয় ১:১, ২) খ্রীষ্টীয় মণ্ডলী যার মস্তক যীশু খ্রীষ্ট, একটি সুশৃঙ্খল একতাবদ্ধ সংগঠন। (ইফিষীয় ৫:২৩) প্রথম-শতাব্দীর মণ্ডলীগুলির কাজ তত্ত্বাবধান করার জন্য প্রেরিতেরা ও অন্যান্য আধ্যাত্মিকভাবে পরিপক্ব “প্রাচীনবর্গ”-কে নিয়ে গঠিত এক পরিচালক গোষ্ঠী ছিল। প্রত্যেক পৃথক মণ্ডলীগুলিতে নিযুক্ত অধ্যক্ষ বা প্রাচীনেরা এবং পরিচারক দাসেরা ছিল। (প্রেরিত ১৫:৬; ফিলিপীয় ১:১) যারা নেতৃত্ব নিয়েছিল তাদের প্রতি বাধ্যতা একতাকে বৃদ্ধি করেছিল।—ইব্রীয় ১৩:১৭.

১৩. কিভাবে যিহোবা লোকেদের আকর্ষণ করেন এবং এর ফল কী হয়?

১৩ কিন্তু এই সমস্ত শৃঙ্খলা কি নির্দেশ করে যে যিহোবার উপাসকদের মধ্যে একতা কঠোর ও নির্দয় নেতৃত্ব আরোপের ফলস্বরূপ হয়ে থাকে? অবশ্যই নয়! ঈশ্বর অথবা তাঁর সংগঠনের কিছুই প্রেমহীন নয়। যিহোবা প্রেমপূর্ণভাবে লোকেদের আকর্ষণ করেন এবং প্রত্যেক বছর লক্ষাধিকেরা স্বেচ্ছাকৃত ও আনন্দপূর্ণভাবে ঈশ্বরের প্রতি তাদের পূর্ণ-হৃদয়ে উৎসর্গীকরণের প্রতীকস্বরূপ বাপ্তিস্ম গ্রহণ করে যিহোবার সংগঠনের অংশ হয়। তাদের মানসিকতা যিহোশূয়ের মত যিনি সহ-ইস্রায়েলীয়দের উৎসাহিত করেছিলেন: “যাহার সেবা করিবে, তাহাকে অদ্য মনোনীত কর; . . . কিন্তু আমি ও আমার পরিজন আমরা সদাপ্রভুর সেবা করিব।”—যিহোশূয় ২৪:১৫.

১৪. কেন আমরা বলতে পারি যে যিহোবার সংগঠন ঐশিক?

১৪ যিহোবার পরিবারের অংশভুক্ত হওয়ায় আমরা কেবলমাত্র আনন্দিত নই, কিন্তু সুরক্ষিতও। এটির কারণ তাঁর সংগঠন ঐশিক। ঈশ্বরের রাজ্য ঐশিক শাসনাধীন (গ্রীক শব্দ থিওস, থেকে ঈশ্বর, এবং ক্রেটস, হল এক শাসন)। এটি ঈশ্বর দ্বারা কৃত এক শাসন, তাঁর দ্বারা বিন্যস্ত ও স্থাপিত। যিহোবার অভিষিক্ত “পবিত্র জাতি” তাঁর শাসনের বশীভূত আর তাই তারাও ঐশিক। (১ পিতর ২:৯) মহান ঐশিক শাসক যিহোবা যেহেতু আমাদের বিচারক, আইন-দাতা এবং রাজা, তাই সুরক্ষা অনুভব করার আমাদের যথেষ্ট কারণ আছে। (যিশাইয় ৩৩:২২) তবুও, যদি কিছু বিবাদ উত্থাপিত হয়ে থাকে যা আমাদের আনন্দ, নিরাপত্তা ও একতাকে আঘাত করে সেক্ষেত্রে কী বলা যায়?

পরিচালক গোষ্ঠী পদক্ষেপ নেয়

১৫, ১৬. প্রথম শতাব্দীতে কোন্‌ বিবাদ উত্থাপিত হয়েছিল এবং কেন?

১৫ একটি পরিবারে একতা রক্ষার জন্য কখনও কখনও বিবাদের মীমাংসা হওয়া প্রয়োজনীয় হতে পারে। তাহলে মনে করুন, সা.শ. প্রথম শতাব্দীতে ঈশ্বরের উপাসকদের পরিবারে একতা রক্ষার জন্য আধ্যাত্মিক সমস্যা সমাধান করতে হয়েছিল। তখন কী করা হয়েছিল? আধ্যাত্মিক বিষয়গুলির উপর সিদ্ধান্ত গ্রহণ করে পরিচালক গোষ্ঠী পদক্ষেপ নিয়েছিলেন। আমাদের এইপ্রকার পদক্ষেপের এক শাস্ত্রীয় বিবরণ আছে।

১৬ প্রায় সা.শ. ৪৯ সালের কাছাকাছি সময়ে পরিচালক গোষ্ঠী এক গুরুতর সমস্যা সমাধানের জন্য যিরূশালেমে একত্রিত হয়েছিল আর এইভাবে “ঈশ্বরের বাটীর লোক”-দের একতা রক্ষা করেছিল। (ইফিষীয় ২:১৯) এর ১৩ বছর পূর্বে প্রেরিত পিতর কর্ণীলিয়ের কাছে প্রচার করেছিলেন আর প্রথম পরজাতীয়, অথবা জাতিগণের মধ্যে থেকে প্রথম ব্যক্তি বাপ্তিস্মিত বিশ্বাসী হয়েছিল। (প্রেরিত, ১০ অধ্যায়) পৌলের প্রথম মিশনারী ভ্রমণের সময়, অনেক পরজাতীয়েরা খ্রীষ্টতত্ত্ব গ্রহণ করেছিল। (প্রেরিত ১৩:১–১৪:২৮) বস্তুতপক্ষে, পরজাতীয় খ্রীষ্টানদের এক মণ্ডলী সিরিয়ার আন্তিয়খিয়ায় প্রতিষ্ঠিত হয়েছিল। কিছু যিহূদী খ্রীষ্টানেরা মনে করেছিল যে ধর্মান্তরিত খ্রীষ্টানদের ছিন্নত্বক্‌ হওয়া ও মোশির নিয়ম পালন করা উচিত, কিন্তু অন্যেরা এবিষয়ে অমত প্রকাশ করেছিল। (প্রেরিত ১৫:১-৫) এই বিবাদটি এমনকি পৃথক যিহূদী ও পরজাতীয় মণ্ডলীগুলির সৃষ্টি করে সম্পূর্ণ অনৈক্যে পরিচালিত করতে পারত। পরিচালক গোষ্ঠী তাই খ্রীষ্টীয় একতা রক্ষার জন্য তৎক্ষণাৎ পদক্ষেপ নিয়েছিলেন।

১৭. প্রেরিত ১৫ অধ্যায়ে কোন্‌ সামঞ্জস্যপূর্ণ ঐশিক পদ্ধতি সম্পর্কে বর্ণনা করা আছে?

১৭ প্রেরিত ১৫:৬-২২ পদ অনুযায়ী “এই বিষয় আলোচনা করিবার জন্য প্রেরিতগণ ও প্রাচীনবর্গ সমবেত হইলেন।” আন্তিয়খিয়া থেকে একজন প্রতিনিধি সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। পিতর প্রথমে ব্যাখ্যা করেছিলেন যে, ‘তার মুখে পরজাতীয়েরা সুসমাচারের বাক্য শুনে বিশ্বাস করেছিল।’ তখন “সমস্ত লোক” “পরজাতিগণের মধ্যে ঈশ্বর কি কি চিহ্ন-কার্য্য ও অদ্ভুত লক্ষণ সাধন করিয়াছেন, তাঁহাদের কাছে তাহার বৃত্তান্ত” বার্ণবা ও পৌল যেমন বর্ণনা করেছিলেন সে কথা শুনেছিল। তারপর যাকোব প্রস্তাব করেছিলেন কিভাবে এই প্রশ্নটির মীমাংসা করা যেতে পারে। আমাদের বলা হয়েছে পরিচালক গোষ্ঠী সিদ্ধান্ত গ্রহণের পর, “প্রেরিতগণ প্রাচীনবর্গ সমস্ত মণ্ডলীর সহযোগে, আপনাদের মধ্য হইতে মনোনীত কোন কোন লোককে, . . . পৌল ও বার্ণবার সহিত আন্তিয়খিয়ায় পাঠাইতে বিহিত বুঝিলেন।” ওই ‘মনোনীত কোন কোন লোক’ ছিলেন—যিহূদা এবং সীল—যারা সহ-বিশ্বাসীদের জন্য উৎসাহমূলক পত্র নিয়ে গিয়েছিলেন।

১৮. মোশির নিয়মের সাথে জড়িত কোন্‌ সিদ্ধান্ত পরিচালক গোষ্ঠী নিয়েছিল এবং যিহূদী ও পরজাতীয় খ্রীষ্টানদের এটি কিভাবে প্রভাবিত করেছিল?

১৮ পত্রটি যেটিতে পরিচালক গোষ্ঠীর সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল, এই বাক্যগুলি দ্বারা শুরু হয়েছিল: “‘আন্তিয়খিয়া, সুরিয়া ও কিলিকিয়ানিবাসী পরজাতীয় ভ্রাতৃগণের নিকটে প্রেরিতগণের ও প্রাচীনগণের, ভ্রাতৃগণের, মঙ্গলবাদ।” অন্যান্যরাও সেই ঐতিহাসিক সভায় উপস্থিত ছিলেন, কিন্তু স্পষ্টভাবে পরিচালক গোষ্ঠী ‘প্রেরিতগণ ও প্রাচীনগণকে’ অন্তর্ভুক্ত করেছিলেন। ঈশ্বরের আত্মা তাদের পরিচালনা দিয়েছিল, কারণ পত্রটি জানায়: “পবিত্র আত্মার এবং আমাদের ইহা বিহিত বোধ হইল, যেন এই কয়েকটী প্রয়োজনীয় বিষয় ছাড়া তোমাদের উপরে আর কোন ভার না দিই, ফলে প্রতিমার প্রসাদ এবং রক্ত ও গলা টিপিয়া মারা প্রাণীর মাংস ও ব্যভিচার হইতে পৃথক্‌ থাকা তোমাদের উচিত।” (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।) (প্রেরিত ১৫:২৩-২৯) খ্রীষ্টানদের ছিন্নত্বক্‌ হওয়ার ও মোশির নিয়ম পালন করার কোন প্রয়োজন ছিল না। এই সিদ্ধান্তটি যিহূদী ও পরজাতীয় খ্রীষ্টানদের একতায় কাজ করতে ও কথা বলতে সাহায্য করেছিল। মণ্ডলী উল্লাসিত হয়েছিল এবং মহামূল্য একতা বিরাজ করতে থাকে, এমনকি যেমন আজকের দিনেও ঈশ্বরের পৃথিবী-ব্যাপী পরিবারে যিহোবার সাক্ষীদের পরিচালক গোষ্ঠীর আধ্যাত্মিক পরিচালনার অধীনে হয়ে থাকে।—প্রেরিত ১৫:৩০-৩৫.

ঐশিক একতায় সেবা করুন

১৯. যিহোবার উপাসকদের পরিবারে কেন একতা বৃদ্ধি হয়েছে?

১৯ একতা উন্নতিলাভ করে যখন পরিবারের সদস্যেরা একে অপরের সাথে সহযোগিতা করে। যিহোবার উপাসকদের পরিবারের ক্ষেত্রেও একই বিষয় সত্য। ঐশিকভাবে নির্দেশিত হওয়ায় প্রথম-শতাব্দীর মণ্ডলীর প্রাচীন ও অন্যান্যেরা পরিচালক গোষ্ঠীর সাথে সম্পূর্ণ একতার সাথে সহযোগিতা করেছিল ও এর সিদ্ধান্তকে গ্রহণ করেছিল। পরিচালক গোষ্ঠীর সাহায্যে প্রাচীনেরা ‘বাক্য প্রচার করেছিল’ এবং মণ্ডলীর সাধারণ সদস্যেরা সকলে ‘একই কথা বলেছিল।’ (২ তীমথিয় ৪:১, ২; ১ করিন্থীয় ১:১০) সেই কারণে আন্তিয়খিয়া, করিন্থ, যিরূশালেম, রোম, অথবা অন্য যে কোন স্থানে একই শাস্ত্রীয় সত্য পরিচর্যায় এবং খ্রীষ্টীয় সভাগুলিতে উপস্থাপিত করা হয়েছিল। এই প্রকার ঐশিক একতা আজকের দিনেও বিদ্যমান।

২০. আমাদের খ্রীষ্টীয় একতা রক্ষার জন্য আমরা অবশ্যই কী করব?

২০ আমাদের একতা রক্ষার জন্য আমরা প্রত্যেকে যারা যিহোবার বিশ্বব্যাপী পরিবারের অংশ আমাদের ঐশিক প্রেম প্রদর্শনের জন্য কাজ করা উচিত। (১ যোহন ৪:১৬) আমাদের ঈশ্বরের ইচ্ছার বশীভূত হওয়া ও ‘বিশ্বস্ত দাস’ ও পরিচালক গোষ্ঠীর প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করার প্রয়োজন আছে। ঈশ্বরের প্রতি আমাদের উৎসর্গীকরণের মত, আমাদের বাধ্যতাও অবশ্যই স্বেচ্ছাকৃত ও আনন্দপূর্ণ হয়। (১ যোহন ৫:৩) কত উপযুক্তভাবেই না গীতরচক আনন্দ ও বাধ্যতাকে সমন্বিত করেছেন! তিনি গেয়েছিলেন: “তোমরা সদাপ্রভুর প্রশংসা কর। ধন্য [“সুখী,” NW] সেই জন, যে সদাপ্রভুকে ভয় করে, যে তাহার আজ্ঞাতে অতিমাত্র প্রীত হয়।”—গীতসংহিতা ১১২:১

২১. কিভাবে আমরা নিজেদের ঐশিক হিসাবে প্রমাণ করতে পারি?

২১ মণ্ডলীর মস্তক যীশু, সম্পূর্ণ ঐশিক ও সর্বদা তাঁর পিতার ইচ্ছা পালন করেন। (যোহন ৫:৩০) তাই আসুন, আমরা ঐশিকভাবে আমাদের আদর্শকে অনুসরণ করি এবং তাঁর সংগঠনের সাথে পূর্ণ সহযোগিতা করার দ্বারা একতাবদ্ধভাবে যিহোবার ইচ্ছা পালন করি। তাহলেই আন্তরিক আনন্দ ও কৃতজ্ঞতার সাথে আমরা দায়ূদের গীতের প্রতিধ্বনি করতে পারি: “দেখ, ইহা কেমন উত্তম ও কেমন মনোহর যে, ভ্রাতারা একসঙ্গে ঐক্যে বাস করে!”

আপনি কিভাবে উত্তর দেবেন?

◻ গীতসংহিতা ১৩৩ অধ্যায়ের সাথে কিভাবে আমাদের খ্রীষ্টীয় একতা সম্পর্কযুক্ত হতে পারে?

◻ কিছু উপকরণগুলি কী যা একতাকে বৃদ্ধি করে?

◻ ঈশ্বরের লোকেদের একতার ক্ষেত্রে ঐশিক শৃঙ্খলা কেন অত্যন্ত জরুরি?

◻ একতা রক্ষার জন্য প্রথম-শতাব্দীর পরিচালক গোষ্ঠী কিভাবে কাজ করেছিল?

◻ ঐশিক একতায় সেবা করা আপনার জন্য কী অর্থ রাখে?

[১৩ পৃষ্ঠার চিত্র]

পরিচালক গোষ্ঠী একতা রক্ষার জন্য কাজ করেছিল

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার