ঈশ্বরের বাক্য “অলৌকিক” কাজ করে
টেরেজ্ অন দ্বারা কথিত
১৯৬৫ সালে, একদিন আমি একটি ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ীদের কাছে প্রহরীদুর্গ এবং সচেতন থাক! পত্রিকার কপিগুলি অর্পণ করি। চলে যাওয়ার জন্য যেই আমি ফিরি, সঙ্গে সঙ্গে আমি একটা বিকট্ আওয়াজ শুনতে পাই। আমার পায়ের কাছে জমিতে একটি বুলেট এসে আঘাত করে। এইভাবে যিহোবার সাক্ষীদের সাথে ব্যবহার করতে হয়,” ব্যবসায়ীদের একজন টিটকারি দিয়ে বলে।
সেই অভিজ্ঞতাটি আমাকে ভীত করে তোলে—কিন্তু তা আমার পূর্ণ-সময়ের পরিচর্যাকে পরিত্যাগ করার মত যথেষ্ট ছিল না। যে বাইবেল সত্যগুলি আমি শিখেছিলাম তা আমার কাছে এত মহামূল্যবান ছিল যে তা কোন কিছুকেই আমার পরিচর্যা পরিত্যাগের কারণ হতে দেয়নি। আসুন আমি ব্যাখ্যা করি, কেন আমি এইরকম বলছি।
১৯১৮ সালে জুলাই মাসে আমার জন্মের পর, আমার বাবামা কানাডার কুইবেকে ক্যাপ্ডিলামেডালেন নামক একটি ছোট্ট গ্রামে যেটি অলৌকিক স্থান বলে পরিচিত, সেখানে স্থায়ী বসতি স্থাপন করেন। দর্শনার্থীরা কুমারী মরিয়মের পবিত্র মন্দিরে শ্রদ্ধা নিবেদন করতে এখানে জমায়েত হত। যদিও বর্ণিত অলৌকিক কাজগুলি মরিয়মের দ্বারা কৃত বলে প্রমাণ করা যায় না, কিন্তু ফলতঃ যেটি অলৌকিক তা হল বহু লোকের জীবনে ঈশ্বরের বাক্য কাজ করেছে গ্রামটি ৩০,০০০ জনের বেশি অধিবাসীদের নিয়ে শহরে পরিণত হওয়ার সাথে সাথে।
যখন আমার বয়স প্রায় ২০ বছর, আমার বাবা ধর্মীয় বিষয়ের উপর আমার আগ্রহ দেখে আমাকে তার বাইবলেটি দেন। আমি যখন এটি পড়তে শুরু করি, আমি যাত্রাপুস্তক ২০ অধ্যায় থেকে এটি জেনে শঙ্কিত হই যে, প্রতিমাপূজাকে স্পষ্টভাবে নিন্দা করা হয়েছে। সঙ্গে সঙ্গে ক্যাথলিক গির্জার শিক্ষাগুলির প্রতি আমি আস্থা হারাই এবং মাস্-এ যোগদান করা বন্ধ করে দিই। আমি খোদিত প্রতিমূর্তিকে উপাসনা করতে চাইনি। এখনও যেন আমি শুনতে পাই বাবা বলছেন, “টেরেজ্, তুমি গির্জায় যাবে না?” আমি উত্তর দিয়েছিলাম “না,” “আমি বাইবেল পড়ছি।”
বাইবেল পাঠ আমার জীবনের নিয়মিত অংশ ছিল এমনকি ১৯৩৮ সালে সেপ্টেম্বরে আমার বিবাহ হওয়ার পরও। যেহেতু আমার স্বামী, রোজার প্রায়ই রাত্রে কাজ করতেন, তাই আমি যখন তিনি কাজে থাকতেন তখন বাইবেল পাঠকে আমার অভ্যাস করে নিই। শীঘ্রই আমি এই উপসংহারে আসি যে অবশ্যই ঈশ্বরের লোকেরা আছে আর আমি তাদের খুঁজতে শুরু করি।
ঈশ্বরের লোকেদের জন্য আমার অনুসন্ধান
ছেলেবেলায় আমি গির্জায় যা শিখেছিলাম তার জন্য আমি ঘুমাতে যেতে ভয় পেতাম কারণ নরকাগ্নির ভয় আমাকে জাগিয়ে দিত। এই ভয়ের সাথে লড়াই করতে আমি নিজেকে বলতাম যে একজন প্রেমময় ঈশ্বর এইরকম ভয়ঙ্কর কিছু ঘটতে দেবেন না। নিশ্চয়তার সাথে, আমি বাইবেল পড়া বজায় রাখি, সত্যকে খুঁজতে থাকি। আমি ছিলাম সেই ইথিয়পীয় নপুংসকের মত যিনি পড়তেন, কিন্তু বুঝতেন না।—প্রেরিত ৮:২৬-৩৯.
আমার ভাই অ্যান্দ্রে ও তার স্ত্রী, যারা আমাদের অ্যাপার্টমেন্টের নিচের তলায় বাস করত, সম্ভবত ১৯৫৭ সালে যিহোবার সাক্ষীদের সাথে বাইবেল অধ্যয়ন শুরু করে। আমি আমার বৌদিকে বলি যখন সাক্ষীরা এই বিল্ডিং-এ প্রচার করতে আসবে তখন তুমি ছাদে আওয়াজ করে আমাকে সতর্ক করে দিও। এইভাবে আমি বুঝতে পারব যে আমাকে দরজা খুলতে হবে না। একদিন সে আমাকে সতর্ক করতে ভুলে যায়।
সেই দিন আমি দরজা খুলি আর কে মানডে নামক একজন অগ্রগামীর সাথে, যেমন যিহোবার সাক্ষীদের পূর্ণ-সময়ের পরিচারকদের বলা হত, আমার সাক্ষাৎ হয়। তিনি আমাকে ঈশ্বরের নাম সম্বন্ধে বলেন, ব্যাখ্যা করেন যে ঈশ্বরের একটি ব্যক্তিগত নাম রয়েছে, তা হল যিহোবা। তিনি চলে যাওয়ার পর, তিনি যা বলেছিলেন সত্যই তা বাইবেলের শাস্ত্রপদের দ্বারা সমর্থিত কি না এই বিষয়ে নিশ্চিত হতে আমি আমার বাইবেল পরীক্ষা করি। আর আমার অনুসন্ধান আমাকে অত্যন্ত খুশি করে।—যাত্রাপুস্তক ৬:৩, ডুয়ে ভারসন, ফুটনোট; মথি ৬:৯, ১০; যোহন ১৭:৬.
যখন কে পুনরায় আসেন, আমরা ক্যাথলিক মতবাদ ত্রিত্বের বিষয়ে আলোচনা করি, যেটি দাবি করে যে ঈশ্বর হলেন এক ঈশ্বরের মধ্যে তিন ব্যক্তি। পরে, বাইবেল যে ত্রিত্ব শিক্ষা দেয় না সেই বিষয়ে নিজেকে সন্দেহমুক্ত করতে আমি আমার নিজস্ব বাইবেলে ভালভাবে পরীক্ষা করে দেখি। (প্রেরিত ১৭:১১) আমার ব্যক্তিগত অধ্যয়ন আমাকে নিশ্চিত করে যে যীশু ঈশ্বরের মত মহান নন। তাঁকে সৃষ্টি করা হয়েছিল। তাঁর আরম্ভ ছিল, যেখানে যিহোবার কোন আরম্ভ নেই। (গীতসংহিতা ৯০:১, ২; যোহন ১৪:২৮; কলসীয় ১:১৫-১৭; প্রকাশিত বাক্য ৩:১৪) আমি যা শিখছিলাম তাতে তৃপ্ত হয়ে, আমি নিয়মিতভাবে বাইবেল আলোচনা চালিয়ে যেতে আনন্দিত হই।
একদিন ১৯৫৮ সালের নভেম্বরে এক তুষারঝড়ের সময়ে, কে আমাকে সেইদিন সন্ধ্যায় ভাড়া করা একটি হলে অনুষ্ঠিত এক সীমা অধিবেশনে, যোগদান করতে আমন্ত্রণ জানায়। আমি আমন্ত্রণটি গ্রহণ করি এবং কার্যক্রমটি উপভোগ করি। পরে, এক সাক্ষীর সাথে কথোপকথনের সময়ে, যিনি আমার কাছে এসেছিলেন, আমি তাকে জিজ্ঞাসা করি, “একজন সত্য খ্রীষ্টানকে কি অবশ্যই গৃহ থেকে গৃহে প্রচার করতে হবে?”
তিনি বলেছিলেন, “হ্যাঁ, সুসমাচার অবশ্যই ঘোষণা করতে হবে আর বাইবেল প্রকাশ করে যে তাদের ঘরে ঘরে লোকেদের সাথে সাক্ষাৎ করা হল প্রচারের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি।”—প্রেরিত ২০:২০.
তার সেই উত্তরে আমি কত খুশিই না হয়েছিলাম! এটি আমাকে নিশ্চিত করেছিল যে আমি ঈশ্বরের লোকেদের খুঁজে পেয়েছি। যদি তিনি বলতেন, “না, এটি প্রয়োজনীয় নয়,” তাহলে আমি সত্য খুঁজে পেয়েছি বলে সন্দেহ করতাম, কারণ আমি জানতাম গৃহ থেকে গৃহে প্রচার করা সম্বন্ধে বাইবেল কী বলে। সেই সময় থেকে আমি দ্রুত আধ্যাত্মিক উন্নতি করতে থাকি।
সেই সীমা অধিবেশনের পর, আমি যিহোবার সাক্ষীদের সভাগুলিতে যোগদান করতে শুরু করি যা ট্রয়াস-রেভিয়েসের পার্শ্ববর্তী শহরটিতে অনুষ্ঠিত হত। ক্যাপ্ডিলামেডালেনে বসবাসকারী কে এবং তার সাথী, ফ্লোরেন্স বোমেন, ছিলেন তখন একমাত্র যিহোবার সাক্ষী। একদিন আমি বললাম, “আমি আগামীকাল আপনাদের সাথে প্রচারে আসব।” আমাকে তাদের সঙ্গী হিসাবে পেয়ে তারা আনন্দিত হয়েছিলেন।
আমার মাতৃভূমিতে প্রচার
আমি ভেবেছিলাম যে প্রত্যেকেই বাইবেলের বার্তা গ্রহণ করবে, কিন্তু শীঘ্রই আমি শিখি যে তা সত্য নয়। যখন কে এবং ফ্লোরেন্স অন্য জায়গায় কর্মভার পায়, তখন সেই শহরে গৃহ থেকে গৃহে বাইবেল সত্য প্রচার করতে আমি একাই একমাত্র ব্যক্তি ছিলাম। কিন্তু নির্ভীকভাবে আমি একাই প্রায় দুবছর ধরে ১৯৬৩ সালে ৮ই জুন আমার বাপ্তিস্মগ্রহণ পর্যন্ত নিয়মিত প্রচার করে যেতে থাকি। সেইদিনই আমি তখন যাকে অবকাশ অগ্রগামী বলা হত তাতে নাম নথিভুক্ত করি।
এক বছর যাবৎ আমি অবকাশ অগ্রগামী হিসাবে কাজ করে যাই। তারপর ডেলভিনা সানলোরান্ প্রতিশ্রুতি দেয় যে আমি যদি নিয়মিত অগ্রগামী হই তাহলে সে ক্যাপ্ডিলামেডালেনে এসে সপ্তাহে একবার আমার সাথে কাজ করবে। তাই আমি আমার অগ্রগামীর আবেদনপত্রটি ভর্তি করি। কিন্তু দুঃখের বিষয় যে, আমার পূর্ণ-সময়ের পরিচর্যা শুরু করার মাত্র দুপ্তাহ আগে ডেলভিনা মারা যায়। আমি কী করব? কারণ আমি আবেদনপত্র ভর্তি করে ফেলেছি আর আমি তার থেকে বিরত হতে চাই না। তাই ১৯৬৪ সালে অক্টোবর মাসে, আমি আমার পূর্ণ-সময়ের পরিচর্যা কাজ শুরু করি। পরবর্তী চার বছর ধরে আমি একাই গৃহ থেকে গৃহে যাই।
ক্যাপ্ডিলামেডালেনের ধর্মপরায়ণ ক্যাথলিকেরা প্রায়ই ছিল বিরোধী। কেউ কেউ আমার প্রচার কাজকে বন্ধ করার চেষ্টায় পুলিশ ডাকত। একদিন, যেমন প্রারম্ভেই উল্লেখ করেছি, একজন ব্যবসায়ী আমার পায়ের কাছে গুলি চালিয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল। যাইহোক এটি শহরটিতে সত্যই চাঞ্চল্যের সৃষ্টি করে। স্থানীয় টেলিভিশন কেন্দ্র এটিকে যিহোবার সাক্ষীদের বিরুদ্ধে ক্রুসেড বলে অভিহিত করে। সমগ্র ঘটনাটির ফল হয় এক অনুকূল সাক্ষ্যদান। ঘটনাবশতঃ, দশ বছর পর সেই ব্যবসায়ীটি, যে আমার উদ্দেশ্যে গুলি চালিয়েছিল, তার এক আত্মীয় স্বয়ং একজন সাক্ষী হয়।
ঈশ্বরের বাক্যের দ্বারা “অলৌকিক” কাজ হয়েছিল
বছর অতিক্রান্ত হওয়ার সাথে সাথে, আমি দেখি ক্যাপ্ডিলামেডালেনে বাইবেল সত্যের বিরুদ্ধে বিরোধিতার প্রাচীর ধীরে ধীরে চূর্ণবিচূর্ণ হয়। প্রায় ১৯৬৮ সালে অন্যান্য সাক্ষীরা সেখানে আসে আর স্থানীয় বাসিন্দারা বাইবেল সত্যের প্রতি সাড়া দিতে শুরু করে। ফলে, ১৯৭০ দশকের প্রারম্ভে বাইবেল অধ্যয়নের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এটি এমন একটি পর্যায়ে পৌঁছায় যে আমাকে অন্যান্য সাক্ষীদের আমার কিছু বাইবেল অধ্যয়ন পরিচালনা করতে জিজ্ঞাসা করতে হয়, যাতে করে আমি গৃহ থেকে গৃহে পরিচর্যার কাজে নিয়মিতভাবে কিছুটা অংশগ্রহণ বজায় রাখতে পারি।
একদিন একটি অল্পবয়স্ক স্ত্রীলোক আমার কাছ থেকে বাইবেল সহায়ক যে সত্য অনন্ত জীবনে লইয়া যায় নামক বইটি গ্রহণ করে। সেই সময়ে আন্দ্রে নামে তার উগ্র প্রকৃতির যুবক সাথীটি কথোপকথনে যোগ দেয়। আন্দ্রের সাথে আলোচনাটি তার আগ্রহকে জাগিয়ে তোলে আর তার ফলে বাইবেল অধ্যয়ন শুরু হয়। এরপর শীঘ্রই সে যা শিখছিল সেই সম্বন্ধে সে তার বন্ধুদের বলতে শুরু করে।
এক সময়ে, আমি চার জন দুর্বৃত্তের সাথে বাইবেল অধ্যয়ন করি, যাদের মধ্যে একজন বেশি কিছু বলত না, কিন্তু বেশি শুনত। তার নাম ছিল পিয়ার। একদিন সকালে, প্রায় দুটোর সময়ে আমার স্বামী এবং আমি দরজায় কড়াঘাত শুনতে পাই। এই দৃশ্যটিকে কল্পনা করুন: আমার সাথে জিজ্ঞাসাবাদ করার জন্য চার জন দুর্বৃত্ত দরজার কাছে দাঁড়িয়ে। সৌভাগ্যবশতঃ, এইরকম অসময়ে সাক্ষাৎ করা সম্বন্ধে রোজার কখনও অভিযোগ করেনি।
প্রথমে চার জনই সভাগুলিতে যোগদান করত। কিন্তু, কেবলমাত্র অ্যান্দ্রে এবং পিয়ার অধ্যবসায়ী হয়। তারা তাদের জীবনকে ঈশ্বরের মানের সাথে সামঞ্জস্যে আনে এবং বাপ্তাইজিত হয়। এখন ২০ বছরেরও বেশি সময় ধরে দুজনেই বিশ্বস্তভাবে যিহোবার সেবা করে চলেছে। যখন তারা অধ্যয়ন শুরু করেছিল, তারা তাদের অপরাধমূলক কাজের জন্য সুপরিচিত ছিল এবং পুলিশ তাদেরকে নজরে রাখত। কখনও কখনও আমাদের বাইবেল অধ্যয়নের পর অথবা মণ্ডলীর সভা চলাকালীন পুলিশ তাদের অনুসন্ধান করতে আসত। আমি আনন্দিত যে আমি “সমুদয় মনুষ্য” এর কাছে প্রচার করেছি আর এইভাবে দেখেছি কিভাবে সর্বাগ্রে ঈশ্বরের বাক্য পরিবর্তন করার ক্ষেত্রে প্রভাব ফেলে যা সত্যই অলৌকিক বলে মনে হয়।—১ তীমথিয় ২:৪.
আমার পরিচর্যার শুরুতে যদি আমাকে বলা হত যে ক্যাপ্ডিলামেডালেনে একটি কিংডম হল হবে এবং তা যিহোবার লোকেদের দ্বারা পূর্ণ হবে, আমি তা বিশ্বাস করতাম না। আমার কাছে আনন্দের বিষয় হল যে ট্রয়াস-রেভিয়েসের পার্শ্ববর্তী শহরে একটি ছোট মণ্ডলী বৃদ্ধি পেয়ে ছটি সমৃদ্ধশালী মণ্ডলীতে পরিণত হয়েছে যার সদস্যেরা তিনটি কিংডম হলে একত্রিত হয়, যার অন্তর্ভুক্ত একটি হল ক্যাপ্ডিলামেডালেনে।
ব্যক্তিগতভাবে আমার কাছে আনন্দের বিষয় হল যে প্রায় ৩০ জনকে উৎসর্গীকরণ ও বাপ্তিস্মে পৌঁছাতে সাহায্য করা। এখন, ৭৮ বছর বয়সে, আমি সত্যই বলতে পারি যে যিহোবার কাছে আমার জীবন উৎসর্গ করতে পেরে আমি সুখী। কিন্তু, আমাকে অবশ্যই স্বীকার করতে হবে যে বিষণ্ণতা আমাকে নিরুৎসাহিত করেছিল। সফলতার সাথে এইধরনের বিষণ্ণতাকে অতিক্রম করার জন্য আমি সর্বদা আমার বাইবেল খুলে কিছু পরিচ্ছেদ পড়তাম যা আমাকে ভীষণভাবে সতেজ করে তোলে। ঈশ্বরের বাক্য না পড়ে একদিন কাটিয়ে দেওয়া আমার কাছে অচিন্তনীয় বিষয়। বিশেষ করে উৎসাহজনক পদটি হল যোহন ১৫:৭, যেখানে এটি বলে: “তোমরা যদি আমাতে থাক, এবং আমার বাক্য যদি তোমাদিগেতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয়, যাচ্ঞা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে।”
আমার আশা যে নতুন জগতে রোজারকে দেখব যেটি খুব কাছে। (২ পিতর ৩:১৩; প্রকাশিত বাক্য ২১:৩, ৪) ১৯৭৫ সালে তার মৃত্যুর ঠিক পূর্বে, সে বাপ্তিস্ম গ্রহণের দিকে উত্তমরূপে অগ্রসর হচ্ছিল। এখন আমি পূর্ণ-সময়ের পরিচর্যা কাজে অধ্যবসায়ী হতে এবং যিহোবার কাজে ক্রমাগত আনন্দ করতে দৃঢ়সংকল্পবদ্ধ।