আমার চিরকালের আশা—কখনও মরব না
হেক্টর আর. প্রিস্ট দ্বারা কথিত
“এই ক্যানসারটি অনারোগ্য,” ডাক্তার বলেন। “আপনার জন্য আমরা আর এর থেকে বেশি কিছু করতে পারব না।” এই রোগনির্ণয় প্রায় দশ বছর আগে করা হয়েছিল। তবুও আমি পৃথিবীতে বিনা মৃত্যুতে অনন্ত কাল জীবিত থাকার বাইবেল ভিত্তিক আশাকে ধরে রেখেছি।—যোহন ১১:২৬.
আমার বাবামা গোঁড়া মেথোডিস্ট ছিলেন যারা নিয়মিতরূপে গির্জায় যেতেন একটি ছোট গ্রামে যা আমাদের পারিবারিক ফার্ম থেকে বেশি দূরে ছিল না। আমি সুন্দর ওয়ারারাপা ফার্মিং উপত্যকায় জন্ম গ্রহণ করি যা নিউ জীল্যাণ্ডের ওয়েলিংটন থেকে ১৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। সেখানে আমরা তুষার মণ্ডিত পাহাড়, স্বচ্ছ পাহাড়ি নদী, উঁচু নিচু পাহাড় এবং উর্বর সমতলভূমি দৃশ্য দেখতে পেতাম।
মেথোডিস্ট গির্জাতে আমাদের শিখানো হত যে সব ভালো লোকেরা স্বর্গে যায় এবং দুষ্ট লোকেরা নরকে যায়, যেটি একটি জ্বলন্ত নির্যাতনের স্থান। আমি বুঝতে পারতাম না যে, ঈশ্বর যদি চান মনুষ্যেরা স্বর্গে বাস করুক তাহলে তিনি শুরুতেই তা কেন করেননি। আমি সবসময় মৃত্যুকে ভয় পেতাম এবং চিন্তা করতাম যে কেন আমাদের মরতে হয়। ১৯২৭ সালে, যখন আমার বয়স ১৬ বছর, আমাদের পরিবারে একটি দুর্ঘটনা ঘটে। এটি আমাকে আমার প্রশ্নের উত্তর খুঁজতে প্ররোচিত করে।
কেন রেজের মৃত্যু হয়?
যখন আমার ভাই রেজের বয়স ১১ ছিল, সে খুব গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার বুঝতে পারেনি যে তার কী হয়েছিল এবং তাই তাকে সাহায্য করতে অসমর্থ হন। মা মেথোডিস্ট এক প্রচারককে ডাকেন। সে রেজের জন্য প্রার্থনা করে, কিন্তু তা আমার মাকে সান্ত্বনা দেয়নি। প্রকৃতপক্ষে, তিনি সেই প্রচারককে বলেছিলেন যে তার প্রার্থনাগুলি অকৃতকার্য ছিল।
যখন রেজের মৃত্যু হয়, তার সত্য উত্তরের তৃষ্ণা মিটানোর জন্য মা সকলের সাথে কথা বলতেন যে কেন তার ছোট ছেলে মারা গিয়েছিল। শহরে এক ব্যবসায়ীর সাথে কথা বলবার সময়, তিনি তাকে জিজ্ঞাসা করেন যে, সে মৃত ব্যক্তিদের অবস্থা জানে কি না। তার কোন ধারণা ছিল না, কিন্তু তিনি বলেছিলেন: “কোন একজন ব্যক্তি এখানে একটি বই রেখে গেছে যা আপনি নিতে পারেন।”
মা সেটিকে বাড়িতে নিয়ে যান এবং পড়তে শুরু করেন। তিনি সেটিকে নামিয়ে রাখতে পারছিলেন না। ধীরে ধীরে তার সম্পূর্ণ মুখের ভাব পালটে যায়। তিনি পরিবারকে বলেন, “এটিই ঠিক; এটিই হল সত্য।” বইটি ছিল দ্যা ডিভাইন প্ল্যান অফ দ্যা এজেস এবং স্টাডিস ইন দ্যা স্ক্রিপচার্স এর প্রথম খণ্ড। প্রথমে আমি সন্দেহবাদী ছিলাম এবং বইয়েতে সৃষ্টিকর্তার উদ্দেশ্যের উপস্থাপনার বিরুদ্ধে তর্ক করতে শুরু করি। পরিশেষে আমার তর্ক বন্ধ হয়ে যায়।
বাইবেল সত্যকে গ্রহণ করা
আমি চিন্তা করতাম, ‘চিরকালের জন্য বেঁচে থাকা, কখনও মরতে হবে না! এইধরনের আশা একটি প্রেমময় ঈশ্বরের কাছ থেকেই প্রত্যাশা করা যেতে পারে। একটি পরমদেশ পৃথিবী! হ্যাঁ, এটি আমার জন্য রয়েছে।
এই সুন্দর আশাগুলি শিখবার পর, মা এবং আরও তিনজন খ্রীষ্টীয় বোনেরা যারা ওয়েলিংটনে থাকত—বোন থম্পসন, বার্টন ও জোন্স—রাজ্যের বীজ দূর গ্রামাঞ্চলে ছড়ানোর জন্য কয়েক সময় বাড়ি থেকে কয়েক দিন বাইরে থাকতেন। যদিও বাবার এই প্রচারকের আত্মা ছিল না কিন্তু তিনি মায়ের এই কাজকে সমর্থন করতেন।
আমি সত্য সম্বন্ধে দৃঢ়প্রত্যয়ী ছিলাম, কিন্তু কিছু সময়ের জন্য আমি আমার বিশ্বাসের জন্য খুব কমই কাজ করেছিলাম। ১৯৩৫ সালে আমি রোয়িনা করলিটকে বিবাহ করি এবং কালক্রমে আমাদের একটি কন্যা, এনিড এবং একটি পুত্র ব্যারি হয়। আমি পশু ক্রয়কর্তা হিসাবে কাজ করতাম আর পার্শ্ববর্তী কৃষকদের কাছ থেকে হাজার হাজার পশু ক্রয় করতাম। যখন এই কৃষকেরা রাজনীতি নিয়ে আলোচনা করত, আমি খুব খুশি বোধ করতাম যখন আমি তাদের বলতাম: “এই প্রচেষ্টাগুলির মধ্যে একটিও সফলতা লাভ করবে না। ঈশ্বরের রাজ্য হল একটি মাত্র সরকার যা কাজ করতে পারে।”
দুঃখের বিষয় আমি তামাক সেবনে আসক্ত হয়ে পড়ি এবং অনবরত আমার মুখে চুরুট থাকত। কালক্রমে আমার স্বাস্থ্য ভেঙ্গে পড়ে এবং আমাকে পেটে ব্যথার জন্য হসপিটালে ভর্তি করা হয়। আমাকে বলা হয় যে ধূমপান করার ফলে আমার গুরুতর গাস্ট্রোএন্টারাইটিস হয়েছে। যদিও আমি এই অভ্যাসটি ছেড়ে দিই, তবুও এটি আমার পক্ষে অস্বাভাবিক ছিল না এই স্বপ্ন দেখা যে আমি অনেকক্ষণ ধরে চুরুট অথবা ধূমপান করছি। কত জঘন্যই না তামাকের আসক্তি হতে পারে!
তামাককে ছেড়ে দেওয়ার পর আমি অন্যান্য গুরুতর রদবদল করি। ১৯৩৯ সালে, যখন আমার বয়স ২৮, আমি আমাদের গ্রামের বাড়ির কাছে মাঙ্গাতাই নদীতে বাপ্তিস্ম গ্রহণ করি। রোবার্ট ল্যাজেনবি, যিনি পরে নিউ জীল্যাণ্ডের প্রচার কাজের তত্ত্বাবধায়ক হন, সেই দূর ওয়েলিংটন থেকে আমাদের বাড়িতে বক্তৃতা এবং বাপ্তিস্ম দেওয়ার জন্য আসেন। সেই সময় থেকে, আমি যিহোবার এক সাহসী প্রচারক হই।
প্রচার কাজকে সংগঠিত করা
আমার বাপ্তিস্ম নেওয়ার পর আমাকে একেটাহুনা মণ্ডলীর অধ্যক্ষ নিযুক্ত করা হয়। আমার স্ত্রী, রোয়িনা তখনও পর্যন্ত বাইবেল সত্য গ্রহণ করেননি। কিন্তু, আমি তাকে জানায় দিই যে কিভাবে সঠিকভাবে গৃহ থেকে গৃহে সাক্ষ্যদান করা যায় তা শেখানোর জন্য আমি অ্যাল্ফ বাইরন্ট যিনি পাহিয়াটুয়াতে থাকেন তাকে আমন্ত্রণ করব। আমি প্রচার কাজকে সংগঠিত এবং আমাদের এলাকাকে ধারাবাহিরূপে শেষ করতে চেয়েছিলাম।
রোয়িনা বলেছিল: “হেক্টর, যদি তুমি গৃহ থেকে গৃহে সাক্ষ্যদানের কাজে যাও, যখন তুমি ঘরে ফিরবে আমি এখানে থাকব না। আমি তোমাকে ছেড়ে চলে যাব। তোমার এখানে দায়িত্ব রয়েছে—ঘর এবং পরিবারের প্রতি।”
আমি বুঝতে পারিনি যে কী করব। ইতস্ততবোধ করে, আমি পোশাক পরতে শুরু করি। ‘আমাকে এটি করতেই হবে,’ আমি চিন্তা করি। ‘আমার জীবন এর উপর নির্ভর করছে এবং সাথে সাথে আমার পরিবারের জীবনও।’ অতএব আমি রোয়িনাকে নিশ্চয়তা দিই যে আমি কোনরকমভাবে তাকে আঘাত দিতে চাই না। আমি তাকে বলি যে আমি তাকে খুব ভালবাসি, কিন্তু যেহেতু যিহোবার নাম এবং সার্বিক সার্বভৌমত্ব, আর তার সাথে সাথে আমাদের নিজেদের জীবন জড়িত আছে, আমাকে প্রচার কাজ এইভাবে করতেই হবে।
অ্যাল্ফ এবং আমি প্রথম ঘরেতে যাই এবং তিনি প্রথমে বলতে শুরু করেন। কিন্তু আমি দেখতে পাই যে আমি কথোপকথন চালিয়ে যাচ্ছি, এই বলে নোহের দিনে যা ঘটেছিল তা আমাদের দিনে যা ঘটতে চলেছে তার সাথে সমান্তরাল আর আমাদের পরিত্রাণের জন্য নিশ্চিতরূপে কিছু করতে হবে। (মথি ২৪:৩৭-৩৯) আমি কিছু পুস্তিকা সেখানে ছেড়ে যাই।
বেরিয়ে আসার পর, অ্যাল্ফ বলেন: “তুমি এই জ্ঞান কোথা থেকে পেয়েছ? তোমার আমাকে প্রয়োজন নেই। তুমি একলা কাজ কর এবং এর ফলে আমরা দুইগুণ এলাকা শেষ করতে পারব।” অতএব আমরা তাই করি।
যখন আমরা বাড়িতে ফিরছিলাম, আমি জানতাম না আমাদের জন্য কী অপেক্ষা করছে। বিস্ময় এবং আনন্দের বিষয় হল যে রোয়িনা আমাদের জন্য চা তৈরি করে রেখেছিল। পনেরো দিন বাদে আমার স্ত্রী জনসাধারণ্যে পরিচর্যায় আমার সাথে যোগ দেয় এবং খ্রীষ্টীয় উদ্দীপনার এক উৎকৃষ্ট উদাহরণ হয়।
আমাদের ফার্মিং উপত্যকায় প্রথম যিহোবার সাক্ষীদের মধ্যে ছিল মড ম্যানসের তার পুত্র উইলিয়াম এবং তাঁর কন্যা রুবি। মডের স্বামী কর্কশ এবং কঠোর ব্যক্তি ছিল। একদিন রোয়িনা ও আমি তাদের ফার্মে আসি মডকে পরিচর্যায় নিয়ে যাওয়ার জন্য। যুবক উইলিয়াম তার গাড়ি ব্যবহার করার জন্য ব্যবস্থা করেছিল, কিন্তু তার পিতার অন্য উদ্দেশ্য ছিল।
পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। আমি রোয়িনাকে আমাদের শিশু কন্যা, এনিডকে কোলে নিতে বলি। আমি উইলিয়ামের গাড়িতে উঠে পড়ি এবং তাড়াতাড়ি গ্যারেজ থেকে বের হওয়ার চেষ্টা করি আর সাথে সাথে আমাদের বের হওয়ার আগে মিঃ. ম্যানসের গ্যারেজের দরজা বন্ধ করার চেষ্টা করেন। কিন্তু তিনি ব্যর্থ হন। কিছু দূর চালানোর পরে আমরা থামি এবং গাড়ি থেকে বেরিয়ে রাগান্বিত মিঃ. ম্যানসেরের সাথে দেখা করি। আমি তাকে বলি: “আমরা ক্ষেত্রের পরিচর্যায় যাচ্ছি এবং মিসেস. ম্যানসের আমাদের সাথে যোগ দিচ্ছেন।” আমি তার কাছে অনুরোধ করি এবং তার রাগ কিছুটা কমে যায়। পূর্বের কথা চিন্তা করলে, আমার মনে হয় যে অন্যভাবে আচরণ করা উচিত ছিল, কিন্তু পরে তিনি যিহোবার সাক্ষীদের প্রতি আরও অনুগ্রহপূর্ণ হয়ে ওঠেন যদিও তিনি নিজে কখনও একজন সাক্ষী হননি।
সেই সময়ে যিহোবার লোকেরা খুব কম ছিল এবং পূর্ণ-সময়ের প্রচারকেরা যারা আমাদের সাথে আমাদের ফার্মে থাকতে আসত, আমরা তাদের পরিদর্শন উপভোগ এবং উপকার লাভ করতাম। এই পরিদর্শকদের অন্তর্ভুক্ত ছিল এডরিয়ান থম্পসন এবং তার বোন মলি, তারা দুই জনেই ওয়াচটাওয়ার বাইবেল স্কুল অফ গিলিয়াড শুরু হওয়ার কিছু পরে যা মিশনারিদের জন্য ছিল তাতে যোগদান করে এবং বিদেশে জাপান এবং পাকিস্তানে কাজ করেছিল।
যুদ্ধকালীন অভিজ্ঞতাগুলি
সেপ্টেম্বর ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং অক্টোবর ১৯৪০ সালে নিউ জীল্যাণ্ড সরকার যিহোবার সাক্ষীদের কাজ নিষিদ্ধ করে দেয়। আমাদের অনেক খ্রীষ্টীয় ভাইদের সেই দেশের বিচারালয়ে নিয়ে যাওয়া হয়। কয়েকজনকে শিবিরে কাজ করতে হয় এবং তাদের স্ত্রী এবং ছেলেমেয়েদের থেকে বিচ্ছিন্ন থাকতে হয়। যখন যুদ্ধ চলছিল, যদিও আমাদের ডেয়ারি ফার্ম ছিল আমি চিন্তা করছিলাম যে আমাকে সামরিক বাহিনীতে যোগ দিতে বলা হবে কি না। তারপর ঘোষণা করা হয় যে কৃষকদের তাদের জমি ছেড়ে সামরিক বাহিনীতে যোগ দিতে হবে না।
রোয়িনা এবং আমি আমাদের খ্রীষ্টীয় পরিচর্যা চালিয়ে যাই, উভয়েই ব্যক্তিগতভাবে প্রতি মাসে ৬০ ঘন্টা প্রচার কাজে ব্যয় করি। এই সময়ে, যুবক সাক্ষীদের সাহায্য করার আমার সুযোগ হয় যারা তাদের খ্রীষ্টীয় নিরপেক্ষতা বজায় রাখছিল। আমি ওয়েলিংটন, উত্তর পামেরস্টন, পাহিয়াটুয়া এবং মাসটেরটনের বিচারালয়ে তাদের পক্ষে দাঁড়াই। সাধারণত সেখানে নির্বাচিত তত্ত্বাবধায়কের মধ্যে পাদ্রিবর্গের কোন সদস্য থাকত এবং যুদ্ধের প্রতি তাদের যে অখ্রীষ্টীয় সমর্থন তা উদ্ঘাটন করতে খুশি হতাম।—১ যোহন ৩:১০-১২.
একদিন যখন আমি এবং রোয়িনা প্রহরীদুর্গ পড়ছিলাম গোয়েন্দারা আমাদের বাড়িতে হানা দেয়। অনুসন্ধান দেখায় যে আমাদের বাড়িতে বাইবেল সাহিত্য রয়েছে। “আপনারা এর জন্য জেলখানায় যেতে পারেন,” আমাদের বলা হয়। যখন গোয়েন্দারা তাদের গাড়িতে বসে তারা আবিষ্কার করে যে তাদের গাড়ির ব্রেক আটকে গেছে এবং গাড়িটা কিছুতেই চলবে না। উইলিয়াম ম্যানসের তাদের গাড়ি ঠিক করতে সাহায্য করে এবং তারা আর ফিরে আসেনি।
নিষেধাজ্ঞার সময়ে, আমরা আমাদের বাইবেল সাহিত্য এমন একটি বাড়িতে লুকিয়ে রাখতাম যেটি আমাদের ফার্মের প্রান্তে অবস্থিত ছিল। মধ্যরাত্রে আমি নিউ জীল্যাণ্ডের শাখা অফিসে যেতাম এবং আমার গাড়িতে করে সাহিত্য নিয়ে আসতাম। তারপর আমি সেটি ঘরে নিয়ে আসতাম এবং আমাদের সেই স্থানটিতে রেখে দিতাম। এক রাত্রে যখন আমি শাখাতে এসে পৌঁছাই লুকানো মাল নেওয়ার জন্য তখন সমস্ত জায়গাটি আলোকিত হয়ে ওঠে! পুলিশ চিৎকার করে: “আমরা আপনাকে ধরে ফেলেছি!” অবাক হওয়ার বিষয় হল যে তারা আমাকে বেশি কিছু না করেই ছেড়ে দেয়।
১৯৪৯ সালে আমি আমাদের ফার্ম বিক্রি করে দিই এবং যতক্ষণ না আমাদের টাকা শেষ হয়ে যায় ততক্ষণ অগ্রগামীর কাজ করার সিদ্ধান্ত নিই। আমরা মাসটেরটনে চলে যাই এবং মাসটেরটন মণ্ডলীর সাথে অগ্রগামীর কাজ করি। দুই বছরের মধ্যে ফেদারস্টন মণ্ডলী স্থাপিত হয় যেখানে ২৪ জন সক্রিয় প্রকাশকেরা রয়েছে এবং আমি সেখানে পরিচালক অধ্যক্ষের কাজ করি। তারপর ১৯৫৩ সালে, যুক্তরাষ্ট্র ভ্রমণ করি যেখানে নিউ ইয়র্কের ইয়ানকি স্টেডিয়ামে যিহোবার সাক্ষীদের আট দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে উপস্থিত থাকার আমার সুযোগ হয়। রোয়িনা আমার সাথে যোগদান করতে অসমর্থ হয় কারণ আমাদের কন্যা, এনিড যে সেরিব্রাল পালসিতে ভুগত তার যত্নের প্রয়োজন ছিল।
নিউ জীল্যাণ্ডে ফিরে আসার পর আমাকে কাজ করতে হয়। আমি মাসটেরটন মণ্ডলীতে ফিরে যাই যেখানে আমাকে পরিচালক অধ্যক্ষ হিসাবে নিযুক্ত করা হয়। সেই সময়ে উইলিয়াম ম্যানসের লিটিল থিয়েটার যা ম্যাসটেরটনে ছিল তা কিনে নেয় এবং তা ওয়ারারাপারের প্রথম কিংডম হল হয়। ১৯৫০ দশকে, আমাদের মণ্ডলী আধ্যাত্মিক এবং সংখ্যার দিক দিয়ে বৃদ্ধি উপভোগ করে। তাই, যখন সীমা অধ্যক্ষ পরিদর্শন করতেন, তিনি প্রায়ই পরিপক্ব ব্যক্তিদের দেশের অন্য প্রান্তে প্রচার কাজে সাহায্য করার জন্য চলে যেতে উৎসাহ দিতেন এবং অনেকে তা করেছিল।
আমাদের পরিবার মাসটেরটনে থেকে যায় এবং তার পরবর্তী দশকগুলিতে আমি শুধুমাত্র মণ্ডলীতেই সুযোগ পাইনি বরং জাতীয় এবং আন্তর্জাতিক উভয় সম্মেলনে কার্যভার উপভোগ করি। রোয়িনা উদ্দীপনার সাথে পরিচর্যায় অংশ নিত এবং ধারাবাহিকরূপে অন্যদের তা করতে সাহায্য করত।
বিশ্বাসের পরীক্ষাগুলি সহ্য করা
যেমন প্রথমে উল্লেখ করা হয়েছিল যে ১৯৮৫ সালে অনারোগ্য ক্যানসার রোগনির্ণয় করা হয়। আমার বিশ্বস্ত স্ত্রী রোয়িনা ও আমি ও আমাদের ছেলেমেয়েদের নিয়ে, যারা এখন জীবিত ও যাদের কখনও মরতে হবে না সেইসব লক্ষ লক্ষ ব্যক্তিদের মধ্যে হতে চেয়েছিলাম! কিন্তু ডাক্তারেরা আমাকে বাড়ি পাঠিয়ে দেয় যাতে করে আমি মরে যেতে পারি! প্রথমে কিন্তু তারা আমাকে জিজ্ঞাসা করে যে আমি রোগনির্ণয় কী দৃষ্টিভঙ্গিতে নিয়েছি।
“আমি শান্ত হৃদয় রাখব এবং আশাবাদী হব,” আমি উত্তর দিই। সত্য বাইবেলের প্রবাদ আমাকে সান্ত্বনা দেয়: “শান্ত হৃদয় শরীরের জীবন।”—হিতোপদেশ ১৪:৩০.
ক্যানসার বিশেষজ্ঞেরা বাইবেলের উপদেশকে প্রশংসা করে। তারা বলেন “এইধরনের চিন্তাধারা ক্যানসার রুগীদের মধ্যে ৯০ শতাংশ আরোগ্যের কারণ। তারা সাত সপ্তাহের রেডিয়েশন চিকিৎসার সুপারিশ করে। আনন্দের বিষয় হল যে, পরিশেষে আমি ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে সফলতা লাভ করি।
এই কঠিন সময়ে, আমি আরেকটি কঠোর আঘাত পাই। আমার সুন্দর, বিশ্বস্ত স্ত্রীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এবং মারা যায়। শাস্ত্রে বিশ্বস্ত লোকেদের যে উদাহরণ লেখা আছে এবং যখন তারা তাদের বিশ্বস্ততা বজায় রেখেছিল তখন কিভাবে যিহোবা তাদের সমস্যা সমাধান করেছিলেন তা থেকে আমি সান্ত্বনা পেয়েছিলাম। তাই, নতুন জগৎ সম্বন্ধে আমার যে আশা তা জীবন্ত ছিল।—রোমীয় ১৫:৪.
তবুও, আমি বিষণ্ণ হয়ে পড়ি এবং প্রাচীন হিসাবে কাজ করা থেকে অবসর নিতে চাই। স্থানীয় ভাইয়েরা আমাকে উৎসাহ দেন যতক্ষণ আমি শক্তি পাই চালিয়ে যাওয়ার জন্য। এর ফলে, আমি খ্রীষ্টীয় প্রাচীন এবং অধ্যক্ষ হিসাবে বিগত ৫৭ বছর ধরে লাগাতার সেবা করতে পেরেছি।
নিশ্চয়তার সাথে ভবিষ্যতের সম্মুখীন হওয়া
এত বছরগুলি ধরে যিহোবাকে সেবা করা হল এক মহান সুযোগ। কতগুলি আশীর্বাদ আমি পেয়েছি! এটি অনেক দিন বলে মনে হয় না যখন ১৬ বছর বয়সে আমি মাকে বলতে শুনি: “এটিই ঠিক; এটিই হল সত্য!” আমার মা বিশ্বস্ত, উদ্দীপক সাক্ষী ছিলেন যতক্ষণ তার মৃত্যু হয় ১৯৭৯ সালে, যখন তার বয়স ছিল ১০০ বছর। তার কন্যা এবং ছয়টি ছেলে বিশ্বস্ত সাক্ষী হয়েছিল।
আমার একান্ত ইচ্ছা হল যিহোবার নাম নিন্দা থেকে মুক্ত হোক তা দেখা। আমি কি সারাজীবনের আশা কখনও মৃত্যুবরণ করতে হবে না তা দেখতে পাব? তা, অবশ্যই ভবিষ্যতের ব্যাপার। কিন্তু, আমি নিশ্চিত যে অনেকে, হ্যাঁ লক্ষ লক্ষ পরিশেষে সেই আশীর্বাদ উপভোগ করবে। তাই যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকি, ততদিন যাদের মৃত্যুবরণ করতে হবে না তাদের মধ্যে গণ্য হওয়ার আশা মহামূল্যবান জ্ঞান করব।—যোহন ১১:২৬.
[২৮ পৃষ্ঠার চিত্র]
আমার মা
[২৮ পৃষ্ঠার চিত্র]
আমার স্ত্রী এবং ছেলেমেয়েদের সাথে