ইরীনার প্রিয় গানের বই
বেশি দিন আগে নয় যখন ইরীনা নয় বছরের বালিকা যে সোফিয়া, বুলগারিয়াতে থাকে যিহোবার সাক্ষী হিসাবে বাপ্তিস্ম গ্রহণ করে। সে গান করতে ভালবাসে এবং বিশেষ করে যে গানগুলি যিহোবার প্রশংসা গান কর (ইংরাজি) গান বইয়ে আছে। ইরীনা তাই লক্ষ্য রাখে যে প্রতি মাসে কয়েকটি গান সে মুখস্থ করবে।
স্কুলেতে কয়েকটি বিষয়গুলির মধ্যে ইরীনার প্রিয় বিষয় হল সঙ্গীত। তাই তার গানের শিক্ষিকা বিভ্রান্ত হয়ে পড়ে যখন ইরীনা স্কুল কোয়ারে গান করার সুযোগ প্রত্যাখ্যান করে। কিন্তু ইরীনা কেন প্রত্যাখ্যান করেছিল? সে বুঝতে পেরেছিল যে, যে সঙ্গীত তাকে গাইতে হবে তাদের মধ্যে জাতীয় নেতা এবং ছুটির দিনগুলিকে প্রশংসা করে যা পৌত্তলিক উৎস থেকে এসেছে। কিছু গানগুলি এমনকি বিদ্রোহকে এবং দৌরাত্ম্যকে সমর্থন করে যাতে করে জাতীয় লক্ষ্যগুলিকে তুলে ধরা যেতে পারে। শিক্ষিকা এই বিষয়ে ইরীনার দৃষ্টিভঙ্গি বুঝতে পারেননি। ইরীনা তার ধর্মীয় স্থিতিকে উপস্থাপন করে শিক্ষিকাকে লেখে—কিন্তু তার কোন ফল হয়নি।
ইরীনার পিতার একটি চিন্তা আসে। তিনি শিক্ষিকাকে যিহোবার প্রশংসা গান কর গান বইয়ের একটি কপি দেন যার মধ্যে সেই গানগুলি ছিল যা ইরীনা গাইতে ভালবাসত। কিছু দিন পরে, শিক্ষিকাটি ইরীনাকে গান গাওয়ার ঘরে ডেকে পাঠান। তিনি ইরীনাকে তার প্রিয় গান বই থেকে গান গাইতে বলেন—সহ ছাত্র-ছাত্রীদের সম্মুখে—এবং তার শিক্ষিকা পিয়ানো বাজান। এই গানের আসর এক ঘন্টার বেশি চলে! শিক্ষিকাকে স্বীকার করতেই হয় যে ইরীনার গান বইয়েতে কিছু সুন্দর সঙ্গীত রয়েছে।