ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৫ ১২/১৫ পৃষ্ঠা ২৬-২৯
  • ধার্মিকতা একটি জাতিকে উন্নীত করে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ধার্মিকতা একটি জাতিকে উন্নীত করে
  • ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আত্মিক ইস্রায়েল
  • জগৎ এই ব্যবধান দেখতে পায়
  • কেন কয়েকজন সমাজচ্যুত হয়
  • যিহোবার ধার্মিকতাকে ধরে রাখা
  • যিহোবার ধার্মিকতায় আনন্দ খুঁজে নিন
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • সবসময় যিহোবার শাসন গ্রহণ করুন
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • সর্বান্তঃকরণে ধার্মিকতাকে ভালোবাসুন
    ২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ধার্মিকতার বিষয়ে চেষ্টা করা আমাদের রক্ষা করবে
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৫ ১২/১৫ পৃষ্ঠা ২৬-২৯

ধার্মিকতা একটি জাতিকে উন্নীত করে

অনেক দিন ধরে বৃষ্টি হওয়ার পর, ঘুম থেকে উঠে এক মেঘমুক্ত রৌদ্রোজ্জ্বল দিন দেখা কতই না আনন্দের বিষয়! পৃথিবী সতেজ হয়ে উঠেছে আর এখন গাছপালাগুলি দুর্বার গতিতে বেড়ে উঠবে। যিহোবা ঈশ্বর ধার্মিক শাসনের অধীনে আশীর্বাদগুলির দৃষ্টান্ত দিতে গিয়ে একবার এইধরনের চিত্র ব্যবহার করেছিলেন। রাজা দায়ূদকে তিনি বলেছিলেন: “যিনি মনুষ্যদের উপরে ধার্ম্মিকতায় কর্ত্তৃত্ব করেন, যিনি ঈশ্বর-ভয়ে কর্ত্তৃত্ব করেন, তিনি প্রাতঃকালের, সুর্য্যোদয় কালের, মেঘরহিত প্রাতঃকালের দীপ্তির ন্যায় হইবেন! যখন বৃষ্টির পরবর্ত্তী তেজঃপ্রযুক্ত ভূতল হইতে নবীন তৃণ বহির্গত হয়।”—২ শমূয়েল ২৩:৩, ৪.

দায়ূদের পুত্র, রাজা শলোমনের ধার্মিক শাসনকালে ঈশ্বরের বাক্যগুলি সত্য প্রমাণিত হয়েছিল। বাইবেল জানায়: “শলোমনের সমস্ত অধিকার-সময়ে দান অবধি বের্‌-শেবা পর্য্যন্ত যিহূদা ও ইস্রায়েল প্রত্যেক জন আপন আপন দ্রাক্ষালতার ও আপন আপন ডুমুর বৃক্ষের তলে নির্ভয়ে বাস করিত।”—১ রাজাবলি ৪:২৫.

প্রাচীন ইস্রায়েল ছিল ঈশ্বরের মনোনীত জাতি। তিনি তাদের নিয়ম দিয়েছিলেন এবং বলেছিলেন যে যদি তারা তাঁর কথায় অবধান করে, তাহলে তিনি তাদের “পৃথিবীস্থ সমস্ত জাতির উপরে . . . উন্নত করিবেন।” (দ্বিতীয় বিবরণ ২৮:১) এটি ইস্রায়েলের নিজস্ব ধার্মিকতা নয়, কিন্তু যিহোবার ধার্মিকতাই তাদের উন্নীত করেছিল। ঈশ্বর তাদের যে আদেশগুলি দিয়েছিলেন তা অন্যান্য পার্শ্ববর্তী জাতিদের নিয়ম থেকে অনেক বেশি উৎকৃষ্ট ছিল। মানুষ হিসাবে তারা অন্যান্য জাতির মতই অসিদ্ধ ছিল। সুতরাং, যিহোবার উৎকৃষ্ট নিয়ম এবং তার প্রতি বাধ্যতাই তাদের অন্য জাতিদের তুলনায় উন্নীত করেছিল। তারা যখন যিহোবার নিয়মগুলির প্রতি বাধ্যতা দেখিয়েছিল, তখন তারা তাঁর অনুগ্রহ ও আশীর্বাদ লাভ করেছিল। রাজা শলোমন এটি তার শাসনকালে উপভোগ করেছিলেন। তিনি বলতে পেরেছিলেন: “ধার্ম্মিকতা জাতিকে উন্নত করে, কিন্তু,” তিনি সতর্ক করে দেন, “পাপ লোকবৃন্দের কলঙ্ক।”—হিতোপদেশ ১৪:৩৪.

দুঃখের বিষয় হল যে, প্রায়ই অবাধ্যতামূলক কাজের ফলে, ইস্রায়েল জাতিকে এক অবমাননার পর্যায় নিয়ে আসা হয়েছিল। জাতিগতভাবে তারা অপমানিত হয়েছিল। এটাই পরিশেষে তাদের নতুন আত্মিক জাতি হওয়ার ক্ষেত্রে স্থায়ীভাবে প্রত্যাখ্যাত হওয়ার পথে নিয়ে গিয়েছিল।—মথি ২১:৪৩.

আত্মিক ইস্রায়েল

যিরূশালেমে অনুষ্ঠিত খ্রীষ্টীয় পরিচালক গোষ্ঠীর একটি সভায়, যাকোব, যিনি এক যিহূদী হিসাবে জন্মগ্রহণ করেছিলেন, তিনি অনুপ্রাণিত হয়ে বলেছিলেন যে ঈশ্বর “আপন নামের জন্য পরজাতিগণের মধ্য হইতে এক দল প্রজা গ্রহণার্থে . . . তত্ত্ব লইয়াছিলেন।” (প্রেরিত ১৫:১৪) প্রেরিত পৌল এই নতুন খ্রীষ্টীয় জাতিকে ‘ঈশ্বরের ইস্রায়েল’ বলে সম্ভাষণ করেছিলেন। (গালাতীয় ৬:১৬) এইভাবে তাদের আহ্বান করার উদ্দেশ্য সম্বন্ধে পিতর লিখেছিলেন: “তোমরা ‘মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, [ঈশ্বরের] নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাঁহারই গুণকীর্ত্তন কর,’ যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন।” (১ পিতর ২:৯) ঈশ্বরের মনোনীত লোক হিসাবে তাদের জ্যোতির্গণের ন্যায় দীপ্তি দিতে হবে। যিহোবার ধার্মিকতা তাদের উচ্চান্বিত করবে।—ফিলিপীয় ২:১৫.

এই আত্মিক ইস্রায়েলকে বাছাই করার বিষয়টিকে হীরের খণির সাথে তুলনা করা যেতে পারে। যখন একটি মূল্যবান হীরে-মোড়া ধাতুকে মাটির উপর নিয়ে আসা হয়, এটি হয়ত মাটির প্রতি ৩ টনে মাত্র ১ ক্যারাট (২০০ মিলিগ্রাম) দিতে পারে। এক সময় এই পদ্ধতিটি ব্যবহার করা হত হীরেকে আলাদা করার জন্য যার অন্তর্ভুক্ত ছিল ধাতুর সাথে জল মিশানো এবং আঠায় ভরা একটি টেবিলের উপর সেটিকে ঢেলে দেওয়া। হীরে হল জল-বিতারক বস্তু আর এগুলি আঠার মধ্যে লেগে থাকে আর অপ্রয়োজনীয় বস্তুগুলি ধুয়ে যায়। এই পর্যায় হীরেগুলি খুব কঠিন থাকে। কিন্তু এগুলিকে যখন কাটা হয় ও পালিশ করা হয়, তখন তা চারিদিকে আলো ছড়াতে থাকে।

ঠিক যেমন জল-বিতারক হীরেগুলি তার চারিপাশে অবস্থিত বস্তুগুলির কোন অংশ হয় না, তেমনি যিহোবার লোকেরাও জগৎ থেকে পৃথক থাকে। (যোহন ১৭:১৬) প্রথমে যখন তাদের আলোর সামনে নিয়ে আসা হয়, তখন তাদের মধ্যে জৌলুসের অভাব থাকতে পারে। কিন্তু যিহোবার বাক্য ও আত্মা তাদের মধ্যে এক নতুন ব্যক্তিত্ব স্থাপন করে আর তারা এই জগতে জ্যোতির্গণের ন্যায় জ্বলতে আরম্ভ করে। যিহোবার ধার্মিকতার জন্যই তারা উচ্চান্বিত হয় এবং চারিদিকে রাজ্যের সত্য সম্বন্ধীয় জ্যোতি ছড়াতে পারে, নিজেদের ধার্মিকতার জন্য নয়।

তবুও, সা.শ. প্রথম শতাব্দীর শেষের দিকে ধর্মভ্রষ্টতা মণ্ডলীগুলির মধ্যে ঢুকে পড়ে আর অনেককে প্রভাবিত করে। তথাকথিত খ্রীষ্টানেরা জগতের জাতিগুলির সাথে মিশে যায় আর তাদের পারিপার্শ্বিক জগৎ থেকে আলাদা করা সম্ভব হয় না।

আজকে আত্মিক ইস্রায়েলের বিশ্বস্ত অবশিষ্টাংশদের যিহোবার অনুগ্রহের অধীনে নিয়ে আসা হয়েছে। তারা জগৎ থেকে নিজেদের আলাদা করেছে এবং “মাংসের ও আত্মার সমস্ত মালিন্য হইতে” নিজেদের পরিষ্কৃত করেছে। (২ করিন্থীয় ৭:১) যিহোবার সামনে পরিষ্কার ও নীতিবান হওয়ার দ্বারা তারা তাঁর ধার্মিকতাকে তুলে ধরেছে। এটি তাদের জগতের অন্যান্য জাতিগুলির তুলনায় অনুগ্রহের এক উচ্চ স্থানে পৌঁছে দিয়েছে। তাদের উদ্যোগপূর্ণ রাজ্যের সুসমাচার প্রচার করার ফলে, এক মহান আন্তর্জাতিক বিস্তর লোককে যিহোবার সম্মুখে আনা হয়েছে এবং তারা তাঁর লোকের অংশ হিসাবে চিহ্নিত হয়েছে।—প্রকাশিত বাক্য ৭:৯, ১০.

জগৎ এই ব্যবধান দেখতে পায়

জগতের কর্তৃপক্ষেরা এক এক সময় ঈশ্বরের দাসেদের আচরণকে প্রশংসা করে। কিছুদিন আগে, দক্ষিণ আফ্রিকার, প্রেটোরিয়ান শো গ্রাউনডের, প্রধান নিরাপত্তা অফিসার অন্যান্য সম্প্রদায়গুলি যারা তাদের দেওয়া এই সুযোগসুবিধাগুলি বার্ষিক সম্মেলনের জন্য ব্যবহার করে থাকে তাদের তুলনায় যিহোবার সাক্ষীদের আচরণের উপর মন্তব্য করেন। অন্যান্য কথাগুলির সাথে তিনি এও লেখেন: “প্রত্যেকেই ভদ্রোচিত ছিল ও আছে, লোকেরা একে অপরের সাথে সুন্দরভাবে কথা বলছিল, বিগত কিছু দিনে যে মনোভাবটি প্রকাশ পেয়েছে—তা আপনাদের সমিতির সদস্যদের ক্ষমতার পরিচয় দেয় এবং প্রত্যেকে একটা সুখী পরিবারের মত একসাথে ছিল।”

কেবলমাত্র বিরাট সমাবেশের মধ্যেই নয়, কিন্তু তাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও যিহোবার লোকেরা তাঁর ধার্মিক জাতি হিসাবে পরিগণিত হয়। উদাহরণস্বরূপ, ওয়াচ টাওয়ার সোসাইটির দক্ষিণ আফ্রিকার শাখা, জোহানাসবার্গ থেকে লেখা একটি মহিলার চিঠি পায়, যেখানে তিনি লেখেন: “গত সপ্তাহে আমার গাড়ির উপর থেকে আমার টাকার ব্যাগটি হারিয়ে যায়। এটি জ্যান স্মাটস এভেনিউতে পড়ে এবং আপনাদের মণ্ডলীর এক সদস্য মি. আর. এটিকে সমস্ত জিনিস সমেত কুড়িয়ে পান—যিনি আমাকে ফোন করেন ও তা ফিরিয়ে দেন। . . . এই সততাকে আমি খুবই উপলব্ধি করি যা আজ খুবই দুর্লভ আর আপনাদের মণ্ডলীকে এই ধরনের মান যা আপনাদের সদস্যেরা মেনে চলে তা বজায় রাখার জন্য প্রশংসা করি।”

হ্যাঁ, যিহোবার ধার্মিক মানগুলিকে পালন করার দ্বারা, তাঁর লোকেরা জগতের থেকে নিজেদের আলাদা প্রমাণ করে। যেহেতু এরা যিহোবার ধার্মিকতা প্রকাশ করে, তাই সহৃদয় খ্রীষ্টানেরা মণ্ডলীর প্রতি আকৃষ্ট হয়। কোন কিছু স্বচ্ছ ও পবিত্রের প্রতি আকৃষ্ট হওয়া স্বাভাবিক। উদাহরণস্বরূপ, এক অপরিচিত ব্যক্তি, সুইজারল্যাণ্ডের, জ্যুরিখ শহরে, যিহোবার সাক্ষীদের একটি সভায় আসেন এবং বলেন যে তিনি মণ্ডলীর একজন সদস্য হতে চান। তিনি ব্যাখ্যা করেন যে তার বোন অনৈতিকতা করার জন্য সমাজচ্যুত হয় এবং তিনি আরও বলেন যে তিনি সেই সংগঠনের সাথেই যুক্ত হতে চান যারা “অন্যায় আচরণ প্রশ্রয় দেয় না।” এমনকি নিউ ক্যাথলিক এনসাইক্লোপিডিয়া স্বীকার করে যে যিহোবার সাক্ষীরা হল “জগতের সবচাইতে ভদ্রোচিত দল।”

একদিকে যেমন ধার্মিকতা উন্নীত করে, অপরদিকে পাপ তেমনি একজনের উত্তম নামকে নষ্ট করে দেয়, বিশেষকরে যদি তা এলাকার মধ্যে জানাজানি হয়ে যায়। এক এক সময় যখন সদস্যদের মধ্যে কোন একজন ব্যক্তিগতভাবে গুরুতর পাপ করে তখন সমগ্র খ্রীষ্টীয় মণ্ডলীকে এর লজ্জা বহন করতে হয়। এটা যথার্থ যে, অন্যায়কারীকে শাস্ত্রের সাথে সামঞ্জস্য রেখে, দয়ার সাথে অনুযোগ করার দ্বারা মণ্ডলীর বিশ্বস্ত সদস্যেরা মণ্ডলীর উত্তম নামকে রক্ষা করতে পারে। যদি কেউ পাপ অভ্যাস করে এবং অনুতপ্ত না হয়, তাহলে তাকে মণ্ডলীর থেকে সরিয়ে দেওয়া হয়—অর্থাৎ সমাজচ্যুত করা হয়।—১ করিন্থীয় ৫:৯-১৩.

কেন কয়েকজন সমাজচ্যুত হয়

যদিও প্রতি বছর খ্রীষ্টীয় মণ্ডলীর থেকে সহস্রাধিক ব্যক্তি সমাজচ্যুত হয়, কিন্তু জগদ্ব্যাপী প্রায় ৫০ লক্ষ সাক্ষীদের তুলনায় এর শতাংশ খুবই অল্প। খ্রীষ্টীয় মণ্ডলীর সাথে যুক্ত কোন একজনের প্রতি কেন এইধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হয়? অন্যায় কাজের গুরুত্বই হল নির্বাচনের বিষয়। আর এর চাইতেও বড় বিষয় হল যে অন্যায়কারী তার গুরুতর অন্যায় কাজের জন্য সত্যি কি আন্তরিকভাবে অনুতপ্ত। সে যদি প্রকৃতই দুঃখিত হয়, হৃদয় থেকে যিহোবার প্রতি প্রার্থনা জানায়, তাঁর বিরুদ্ধে যে পাপ করা হয়েছে সে বিষয ক্ষমা চায় এবং মণ্ডলীর দায়িত্বশীল ব্যক্তিদের সাহায্য নেয়, তাহলে তাকে ঈশ্বরের অনুগ্রহ ফিরে পেতে এবং মণ্ডলীর অংশ হিসাবে থাকতে সাহায্য করা হবে।—হিতোপদেশ ২৮:১৩; যাকোব ৫:১৪, ১৫.

যখন কোন শিশু, যার সাথে তার পিতার এক উত্তম ও স্বাস্থ্যকর সম্পর্ক আছে, সে যখন এমন কিছু করে যাতে করে তার পিতা দুঃখ পায়, তখন উভয়েরই উচিত তাদের এই মহামূল্যবান সম্পর্ককে শীঘ্রই পুনর্স্থাপিত করা। ঠিক তেমনি, আমরা যখন যিহোবার কাছে নিজেদের জীবন উৎসর্গ করি তখন আমরা তাঁর সাথে এক মহামূল্যবান সম্পর্ক স্থাপন করি। অতএব যখন আমরা এমন কিছু করি যা তাঁকে মনঃপীড়া দেয় তখন আমাদের উচিত সঙ্গে সঙ্গে আমাদের স্বর্গীয় পিতার সাথে সম্পর্ককে পুনর্স্থাপিত করা।

আনন্দের বিষয় হল যে, অনেকে যারা সমাজচ্যুত অবস্থায় আছে তারা হারাণ পুত্রের দৃষ্টান্তটি হৃদয়ে গ্রহণ করেছে। যিহোবা তাদের কাছে সেই প্রেমময় পিতার তুল্য, যিনি অনুতপ্ত পাপীকে গ্রহণ করার জন্য প্রস্তুত যদি সে তার পথ পরিবর্তন করে এবং ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করে। (লূক ১৫:১১-২৪) হৃদয় থেকে আন্তরিক অনুতপ্তবোধ এবং অন্যায় কাজ থেকে সরে আসা এটাই হল খ্রীষ্টীয় মণ্ডলীতে যিহোবার অনুগ্রহে ফিরে আসার একটি উপায়। কয়েকজন অনুতপ্ত অন্যায়কারী, যারা দোষের ভারে ভারগ্রস্ত হয়ে পড়েছে তারা অনুতপ্ত হতে প্ররোচিত হয়েছে এবং খ্রীষ্টীয় মণ্ডলীর প্রেমপূর্ণ আবহাওয়ায় ফিরে আসার জন্য পদক্ষেপও নিয়েছে। এইভাবে তারা যিশাইয় ৫৭:১৫ পদে উল্লেখিত যিহোবার বাক্যগুলিকে উপলব্ধি করতে পেরেছে।

যিহোবার প্রেমপূর্ণ যত্নের প্রতি একজন ব্যক্তির ফিরে আসাকে প্রতিরোধ করার জন্য শয়তান এটাই দেখাবার চেষ্টা করবে যে সে যা পাপ করেছে তার থেকে ক্ষমা পাওয়া সম্ভব নয়। কিন্তু খ্রীষ্ট যীশুর মুক্তির মূল্যরূপ বলিদান, অনুতপ্ত সকলের পাপ মোচন করার পক্ষে যথেষ্ট—হ্যাঁ, এমনকি “সমস্ত জগতেরও” উত্তরাধিকারসূত্রে পাওয়া পাপের পক্ষে যথেষ্ট। (১ যোহন ২:১, ২) একটি পাপ যা মুক্তির মূল্যের দ্বারা মোচন করা যায় না তা হল ঈশ্বরের পবিত্র আত্মার বিরুদ্ধে পাপ, যার অন্তর্ভুক্ত হল ঈশ্বরের আত্মার কার্যকারিতার বিরুদ্ধে স্বেচ্চাকৃতভাবে বিদ্রোহ করা, যেমন ঈষ্কোরিয়োতীয় যিহূদা ও বহু অধ্যাপক ও ফরীশীদের দ্বারা কৃত গুরুতর পাপগুলি।—মথি ১২:২৪, ৩১, ৩২; ২৩:১৩, ৩৩; যোহন ১৭:১২.

যিহোবার ধার্মিকতাকে ধরে রাখা

যেহেতু আত্মিক ইস্রায়েলের অবশিষ্টাংশেরা ১৯১৯ সালে যিহোবার অনুগ্রহ ফিরে পায়, তাই সেই সময় থেকে তারা আরও অধিকতররূপে তাদের পারিপার্শ্বিক জগৎ থেকে উচ্চীকৃত হয়। এটা তাদের নিজস্ব কোন উত্তম গুণের জন্য নয়, কিন্তু এর কারণ হল যিহোবার নিয়ম ও মানগুলির প্রতি তাদের স্বেচ্ছাকৃত বশ্যতা স্বীকার। এর ফলে, খ্রীষ্টের লক্ষাধিক “অপর মেষ” বিশ্বস্ত সহকারী হিসাবে আত্মিক ইস্রায়েলের সংসর্গের প্রতি আকৃষ্ট হয়েছে। (যোহন ১০:১৬, NW) এই লোকেরা এমন এক জগতে যিহোবার প্রতি মহিমা ও সম্মান প্রদর্শন করে থাকে যেটি ঈশ্বরের ধার্মিক মানের থেকে অনেক দূরে রয়েছে। দক্ষিণ আফ্রিকার একটি পত্রিকা পারসোন্যালিটি একবার মন্তব্য করেছিল: “যিহোবার সাক্ষীরা উত্তম গুণগুলির দ্বারা পরিপূর্ণ এবং মনে হয় যে তারা সমস্ত বদগুণ থেকে মুক্ত।”

এই ঈশ্বরবিহীন জগতে উচ্চস্থানকে বজায় রাখতে হলে, খ্রীষ্টীয় মণ্ডলীর প্রত্যেকটি সদস্যকে যিহোবার সামনে এক স্বচ্ছ ও ধার্মিক জীবন যাপন করতে হবে। বাইবেলে, যিহোবার স্বর্গীয় সংগঠন পরিছন্ন বস্তুর দ্বারা চিত্রিত হয়েছে। এটি এক সুন্দরী স্ত্রীর তুল্য যে সূর্যের দ্বারা ভূষিত এবং যার পায়ের তলায় আছে চাঁদ। (প্রকাশিত বাক্য ১২:১) নতুন যিরূশালেমকে এক পবিত্র নগরী হিসাবে বর্ণনা করা হয়েছে, যেটি দেখতে অতীব সুন্দর। (প্রকাশিত বাক্য ২১:২) খ্রীষ্টের ভার্যার অন্তর্ভুক্ত সদস্যদের ‘উজ্জ্বল ও শুচি মসীনা-বস্ত্র’ দেওয়া হয়েছে। (প্রকাশিত বাক্য ১৯:৮) বিস্তর লোকেদের দেখা যায় “শুক্লবস্ত্র পরিহিত।” (প্রকাশিত বাক্য ৭:৯) যে সব লোকেদের ধার্মিকতার প্রতি প্রবণতা আছে তারা পরিচ্ছন্ন সংগঠনের প্রতি আকৃষ্ট হয়। এর বিপরীতে, শয়তানের সংগঠন অপরিচ্ছন্ন। তার ধর্মীয় ব্যবস্থাকে বেশ্যার সাথে তুলনা করা হয়েছে আর যারা পবিত্র নগরের বাইরে আছে তাদের নোংরা ও অপরিচ্ছন্ন বলে বর্ণনা করা হয়।—প্রকাশিত বাক্য ১৭:১; ২২:১৫.

ধার্মিকদের অনন্ত জীবনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একতাবদ্ধ লোকেরা যারা যিহোবার ধার্মিক মানকে ধরে রাখে, তাদের এই দুষ্ট বিধিব্যবস্থার শেষ থেকে রক্ষা পাওয়ার আশা আছে। “যে জন আমার কথা শুনে, . . . নির্ভয়ে বাস করিবে, শান্ত থাকিবে, অমঙ্গলের আশঙ্কা করিবে না,” ঈশ্বর হিতোপদেশ ১:৩৩ পদে প্রতিজ্ঞা করেন।

কতই না উল্লাসের বিষয় হবে যখন মহান শলোমন, খ্রীষ্ট যীশু, যিহোবার ভয়ে এক নতুন ধার্মিক জগৎকে শাসন করবেন! (২ পিতর ৩:১৩) এটি হবে ঠিক উজ্জ্বল এক সকালের মত যখন সূর্যের আলো দেখা যাবে এবং মেঘমুক্ত এক প্রভাতের তুল্য হবে। পৃথিবীর সমস্ত অধিবাসীরা নির্ভয়ে বাস করবে, প্রত্যেকে ঠিক যেন আপন আপন দ্রাক্ষাক্ষেত্র ও ডুমুর গাছের তলায়। ধার্মিক মানব সমাজ পৃথিবীকে সুন্দর করে তুলবে এবং বিশ্বে এটি যথার্থ স্থান গ্রহণ করবে অনন্তকালের জন্য ঈশ্বর যিহোবার নাম প্রশংসা করে চলার মাধ্যমে।—মীখা ৪:৩, ৪; এছাড়াও দেখুন যিশাইয় ৬৫:১৭-১৯, ২৫.

[২৬ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]

Garo Nalbandian

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার