আপনার কি স্মরণে আছে?
আপনি কি প্রহরীদুর্গের সাম্প্রতিক সংখ্যাগুলির প্রতি সতর্ক মনোযোগ দিয়েছেন? নিচের বিষয়গুলি স্মরণ করা আপনার জন্য আগ্রহজনক হতে পারে:
◻ মথি ১১:২৮ পদে তাঁর আমন্ত্রণের সাথে সামঞ্জস্য রেখে একজন কিভাবে ‘যীশুর নিকেট আসতে’ পারে?
যীশু বলেছিলেন: “কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লউক এবং আমার পশ্চাদ্গামী হউক।” (মথি ১৬:২৪) অতএব, যীশুর কাছে আসার অর্থ হল নিজের ইচ্ছাকে ঈশ্বর এবং যীশুর ইচ্ছার কাছে বশ্যতা স্বীকার করা, বিশিষ্ট দায়িত্ব গ্রহণ করা এবং তা নিয়মিততরূপে পালন করে চলা।—৮/১৫, পৃষ্ঠা ১৭.
◻ কেন মথি ৭:১৩, ১৪ পদে যীশু যেমন উল্লেখ করেছিলেন যে কেবলমাত্র “অল্প লোকেই” ‘জীবনে যাইবার দুর্গম পথ’ খুঁজে পায়?
কারণ সংকীর্ণটি পথ ঈশ্বরের নিয়ম এবং নীতিগুলির দ্বারা সীমাবদ্ধ। এটি কেবলমাত্র এমন ব্যক্তির হৃদয়কে স্পর্শ করবে যে আন্তরিকভাবে তার জীবনকে ঈশ্বরের মান অনুযায়ী আনতে চায়। যদিও সীমাবদ্ধ মনে হয়, ‘দুর্গম পথটি’ প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে এক ব্যক্তিকে এটি স্বাধীন করে। এর সীমানা “স্বাধীনতার সিদ্ধ ব্যবস্থা”-র দ্বারা নির্দিষ্ট। (যাকোব ১:২৫)—৯/১, পৃষ্ঠা ৫.
◻ কিভাবে বিচক্ষণতা গড়ে তোলা যায়?
বিচক্ষণতা সহজে ও প্রকৃতিগতভাবে আসে না। কিন্তু ধৈর্য্য, প্রার্থনা, কঠোর প্রচেষ্টা, সঠিক সঙ্গ, বাইবেল অধ্যয়ন এবং তার উপর ধ্যান করা এবং যিহোবার পবিত্র আত্মার উপর আস্থা রাখার দ্বারা বিচক্ষণতা গড়ে তোলা যায়।—৯/১, পৃষ্ঠা ২১.
◻ কিভাবে মানুষের ঈর্ষা উত্তম উদ্দেশ্য সাধন করতে পারে?
এটি প্রিয়জনকে খারাপ প্রভাবগুলি থেকে রক্ষা করতে একজন ব্যক্তিকে প্ররোচিত করতে পারে। এছাড়াও, যিহোবা এবং তাঁর উপাসনার জন্য মানবজাতি সঠিকভাবে ঈর্ষা দেখাতে পারে। (১ রাজাবলি ১৯:১০)—৯/১৫, পৃষ্ঠা ৮, ৯.
◻ “শিশুসন্তানেরাও যোষেফের ক্রোড়ে ভুমিষ্ঠ হইল” আদিপুস্তক ৫০:২৩ পদে যোষেফের প্রপৌত্রদের সম্বন্ধে এই অভিব্যক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?
এর সাধারণ অর্থ এই হতে পারে যে যোষেফ ছেলেমেয়েদের তার বংশধর হিসাবে গণ্য করেছিলেন, কিন্তু এটির অর্থ এও হতে পারে যে তিনি স্নেহের সাথে তাদের কোলে নিয়ে খেলা করতেন। পিতারা তাদের ছেলেমেয়েদের প্রতি একই স্নেহ দেখালে উত্তম কাজ করবেন।—৯/১৫, পৃষ্ঠা ২০, ২১.
◻ এক সফল বিবাহিত ও পারিবারিক জীবনের জন্য কী অত্যাবশ্যকীয়ভাবে গুরুত্বপূর্ণ?
এইধরনের কাম্য ফল পাওয়ার জন্য বিবাহসঙ্গীরা সবসময় ঈশ্বরের ইচ্ছাকে প্রথম স্থান দেবে। এইরকম করার দ্বারা বিবাহসঙ্গীরা একসঙ্গে বসবাস করবে এবং ঈশ্বরের বাক্যের উপদেশ প্রয়োগ করার দ্বারা তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবে। এর ফলে তারা সবপ্রকারের মনব্যথা এবং তার পরিণাম এড়াতে পারবে যা ঈশ্বরের ইচ্ছা অবজ্ঞা করার দ্বারা আসতে পারে। (গীতসংহিতা ১৯:৭-১১)—১০/১, পৃষ্ঠা ১১.
◻ ঈশ্বরীয় তৎপর মনোভাব আজকের দিনে কতখানি জরুরী?
ঈশ্বরীয় তৎপর মনোভাব যিহোবাকে পূর্ণ-হৃদয়ে সেবা করার একটি অখণ্ড অংশ। এটি ঈশ্বরের দাসেদের “প্রাণের ক্লান্তিতে অবসন্ন” হওয়ার জন্য শয়তানের আক্রমণ করার প্রচেষ্টাকে প্রতিহত ও ব্যর্থ করতে সাহায্য করে। (ইব্রীয় ১২:৩) এটি তাদের জগতের ও তার বস্তুবাদিতার সাথে অপ্রয়োজনীয়ভাবে জড়িয়ে পড়া থেকে রক্ষা করে এবং তাদের মনকে “প্রকৃতরূপে জীবন” এর প্রতি নিবদ্ধ করে। (১ তীমথিয় ৬:১৯)—১০/১ পৃষ্ঠা ২৮.
◻ মেষ ও ছাগের দৃষ্টান্ত অনুযায়ী যীশু কখন সিংহাসনে বসেন এবং কেন? (মথি ২৫:৩১-৩৩)
দৃষ্টান্তটি দেখায় না যে তিনি রাজা হওয়ার অর্থে সিংহাসনে উপবিষ্ট হচ্ছেন। বরঞ্চ, তিনি বিচারকরূপে বসেছেন। সেই বিচারকাল অনেক বছর ব্যাপী বিস্তৃত নয়। পরিবর্তে, দৃষ্টান্ত দেখায় ভবিষ্যতে খুব সংক্ষিপ্ত সময়ে যীশু জাতিগণের বিচার ঘোষণা ও নিষ্পত্তি করবেন।—১০/১৫, পৃষ্ঠা ২২, ২৩.
◻ কী সেই ‘বংশ’ যার সম্বন্ধে যীশু বারংবার উল্লেখ করেছেন?
যীশু ‘এই বংশ’ আখ্যাটি সমসাময়িক জনসাধারণ ও তাদের “অন্ধ পথপ্রদর্শক” যাদের নিয়ে যিহূদী জাতি গড়ে উঠেছিল তাদের ক্ষেত্রে প্রয়োগ করেছিলেন। (মথি ১১:১৬; ১৫:১৪; ২৪:৩৪)—১১/১, পৃষ্ঠা ১৪.
◻ মথি ২৪:৩৪-৩৯ পদে যীশুর ভবিষ্যদ্বাণীর চূড়ান্ত পরিপূর্ণতার সময়ে ‘এই বংশ’ অভিব্যক্তিটি কী বিষয় উল্লেখ করে?
যীশু স্পষ্টভাবে পৃথিবীর সেই লোকেদের বিষয়ে উল্লেখ করেন যারা খ্রীষ্টের উপস্থিতির চিহ্ন দেখতে পায়, কিন্তু তাদের জীবনধারা পরিবর্তন করতে ব্যর্থ হয়।—১১/১, পৃষ্ঠা ১৯, ৩১.
◻ আশ্রয় নগরগুলির ব্যবস্থা ও তার সীমাবদ্ধতা কিভাবে প্রাচীন ইস্রায়েলের লোকেদের উপকৃত করেছিলেন?
এটি ইস্রায়েলীয়দের মনে ছাপ ফেলত যে তারা মনুষ্য জীবন সম্পর্কে যেন কখনও সতর্কতাহীন ও উদাসীন মনোভাব প্রকাশ না করে। এছাড়াও এটি দয়া প্রদর্শন করার প্রয়োজনীয়তার উপর জোর দেয় যখন তা দেখান যথার্থ। (যাকোব ২:১৩)—১১/১৫, পৃষ্ঠা ১৪.
◻ রূপক আশ্রয় নগরটি কী?
এটি হল রক্তের পবিত্রতা সম্পর্কীত তাঁর আদেশ অমান্য করার ফলে যে মৃত্যু, তার থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্য ঈশ্বরের ব্যবস্থা। (আদিপুস্তক ৯:৬)—১১/১৫, পৃষ্ঠা ১৭.
◻ কিভাবে খ্রীষ্টীয় ভ্রাতৃসমাজ আমাদের ‘উত্তরোত্তর নতুন শক্তি পেতে’ সাহায্য করতে পারে? (যিশাইয় ৪০:৩১)
আমাদের খ্রীষ্টীয় ভাই বোনেদের মধ্যে কয়েক জন আছে যারা হয়ত একই ধরনের চাপ ও পরীক্ষার সম্মুখীন হয়েছে এবং আমাদেরই মত যাদের হয়ত একই ধরনের অনুভূতি হয়েছে। (১ পিতর ৫:৯) এটি জানা খুবই নিশ্চয়তাজনক ও বিশ্বাস দৃঢ়কারী যে আমাদের উপর যা ঘটছে তা অসাধারণ নয় এবং আমাদের অনুভূতিও অস্বাভাবিক নয়।—১২/১, পৃষ্ঠা ১৫, ১৬.