ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৫ ৮/১ পৃষ্ঠা ২৫-২৯
  • অধ্যবসায়ের পুরস্কারসকল

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অধ্যবসায়ের পুরস্কারসকল
  • ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • অধ্যবসায়ের উদাহরণগুলি
  • “যাহারা তাঁহার কাছে যাচ্ঞা করে, তাহাদিগকে” যিহোবা “পবিত্র আত্মা” দান করেন
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ধৈর্য এবং অধ্যবসায়ের আনন্দদায়ক ফলাফল
    ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “দীর্ঘসহিষ্ণু থাক”
    ১৯৯৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অধ্যবসায় সফলতা এনে দেয়
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৫ ৮/১ পৃষ্ঠা ২৫-২৯

অধ্যবসায়ের পুরস্কারসকল

তিনি ছিলেন একজন গ্রীক স্ত্রীলোক যিনি সা.শ. ৩২ সালে ফনিশিয়াতে বসবাস করছিলেন। তার মেয়ে সাংঘাতিকভাবে অসুস্থ ছিল এবং স্ত্রীলোকটি আরোগ্যলাভের জন্য বেপরোয়া ছিলেন। তার অঞ্চলে এক আগুন্তুকের আসার খবর শুনে—এক বিদেশী যাঁর সুখ্যাতভাবে রোগীদের সুস্থ করার ক্ষমতা ছিল—তাঁর সাথে দেখা করার এবং সাহায্যের জন্য মিনতি করতে দৃঢ় সঙ্কল্প করেন।

তার সাথে দেখা হওয়ার পর, তিনি হাঁটু গেড়ে মিনতি করেন: “হে প্রভু, দায়ূদ-সন্তান, আমার প্রতি দয়া করুন, আমার কন্যাটী ভূতগ্রস্ত।” এইভাবে, সেই গ্রীক স্ত্রীলোকটি তার মেয়েকে সুস্থ করার জন্য যীশুর কাছে মিনতি করেন।

তা করতে তার পক্ষে যে সাহস ও নম্রতার প্রয়োজন হয়েছিল তা কি আপনি কল্পনা করতে পারছেন? যীশু এমন এক বিশিষ্ট ব্যক্তি ছিলেন যার কাছে শক্তি এবং খ্যাতি ছিল এবং পূর্বে তিনি জানিয়ে দিয়েছিলেন তিনি চান না যে, তিনি কোথায় আছেন তা অন্যেরা জানুক। পরজাতীয় অবিশ্বাসীদের মধ্যে কাজ না করে তিনি তাঁর প্রেরিতদের নিয়ে ফনিশিয়াতে প্রয়োজনীয় বিশ্রাম নিতে যান। এছাড়াও, যীশু ছিলেন যিহূদী এবং স্ত্রীলোকটি ছিলেন পরজাতীয় এবং নিঃসন্দেহ পরজাতীয় অবহেলিত লোকেদের সাথে যিহূদীদের অত্যন্ত বিরূপ সম্পর্ক সম্বন্ধে তিনি জানতেন। তবুও, তার মেয়ের আরোগ্যলাভ করার বিষয় তিনি দৃঢ় সঙ্কল্পবদ্ধ ছিলেন।

যীশু এবং তাঁর শিষ্যেরা সেই স্ত্রীলোকটিকে সেই সময়ে সাহায্য চাওয়া থেকে বিরত করার চেষ্টা করেন। প্রথমে, যীশু তার সাথে কথা বলেননি। তারপর, তার অনবরত, অধ্যবসায়ের সাথে চেঁচানোর ফলে, প্রেরিতেরা উত্তেজিত হয়ে যীশুকে বলেন: “ইহাকে বিদায় করুন, কেননা এ আমাদের পিছনে পিছনে চেঁচাইতেছে।”

কিন্তু তিনি তা শুনতে রাজি নন। পরিবর্তে, তিনি যীশুর পায়ের সামনে প্রণিপাত করে, বলেন: “প্রভু, আমার উপকার করুন।”

ইস্রায়েল সন্তানদের উপর তাঁর মুখ্য দায়িত্বের উল্লেখ করে এবং ঠিক একই সাথে তার বিশ্বাস ও স্থিরতা পরীক্ষা করে, যীশু তাকে করুণার সাথে ব্যাখ্যা করেন: “[ইস্রায়েলের] সন্তানদের খাদ্য লইয়া কুকুরদের [পরজাতীয়দের] কাছে ফেলিয়া দেওয়া ভাল নয়।”

তার জাতির প্রতি নেতিবাচক উক্তির দ্বারা অসন্তুষ্ট হওয়ার পরিবর্তে, তিনি নম্রতার সাথে তার যাচ্ঞা চালিয়ে যান এই উত্তরের দ্বারা: “হাঁ প্রভু, কেননা কুকুরেরাও আপন আপন কর্ত্তাদের মেজ হইতে যে গুঁড়াগাঁড়া পড়ে, তাহা খায়।”

সেই গ্রীক স্ত্রীলোকটির বিশ্বাসকে প্রশংসা করার দ্বারা এবং তার মিনতি সকলের প্রতি ইতিবাচক কাজ করার দ্বারা যীশু তার অধ্যবসায়কে পুরস্কৃত করেছিলেন। তার আনন্দ কল্পনা করার চেষ্টা করুন যখন তিনি বাড়ি ফিরে দেখেন যে তার মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে!—মথি ১৫:২১-২৮; মার্ক ৭:২৪-৩০.

প্রথম শতাব্দীর সেই স্ত্রীলোকটির মত, আমাদেরও যিহোবাকে খুশি করতে এবং তার অনুগ্রহ পেতে অধ্যবসায়ের সাথে প্রচেষ্টা করে যেতে হবে। ঠিক যেমন সেই গ্রীক স্ত্রীলোকটির ক্ষেত্রে ঘটেছিল, বাইবেল আমাদের আশ্বাস দেয় যে অধ্যবসায়ের সাথে আমাদের ‘সৎকর্ম্ম করা’ যথার্থরূপে পুরস্কৃত হবে।—গালাতীয় ৬:৯.

অধ্যবসায় কী? কেন তা প্রয়োজনীয়? আমাদের এই গুণাবলি হারাতে, হাল ছেড়ে দিতে অথবা সমর্পণ করতে কোন্‌ কারণগুলি প্ররোচিত করতে পারে? আমাদের সৃষ্টিকর্তা ও পিতা, যিহোবাকে সেবা করার ক্ষেত্রে যদি আমরা অধ্যবসায় হই, তাহলে কোন্‌ পুরস্কার আমরা আশা করতে পারি?

একটি অভিধান “অধ্যবসায়” ক্রিয়াপদটিকে এইভাবে ব্যাখ্যা করে, “বাধা, সাবধানবাণী অথবা অগ্রসরে বাধা থাকা সত্ত্বেও কোন উদ্দেশ্য, পরিস্থিতি বা বিষয়কে স্থিরতা ও দৃঢ়প্রত্যয়ের সাথে ধরে থাকা। . . . অস্তিত্বে থাকা; দীর্ঘ সময়ে পর্যন্ত থাকা।”

বাইবেল বারংবার যিহোবার সেবকদের তাঁর ইচ্ছা পালন করার ক্ষেত্রে অধ্যবসায়ী হতে উৎসাহ দেয়। উদাহরণস্বরূপ, আমাদের বলা হয়, ‘কিন্তু তোমরা প্রথমে তাঁহার রাজ্যের বিষয়ে চেষ্টা কর,’ “যাহা ভাল তাহা ধরিয়া রাখ,” “প্রার্থনায় নিবিষ্ট থাক,” এবং সৎকর্ম করতে করতে যেন “নিরুৎসাহিত না হই।”—মথি ৬:৩৩; ১ থিষলনীকীয় ৫:২১; রোমীয় ১২:১২; গালাতীয় ৬:৯.

রক্ষা পেতে হলে দৈনন্দিন জীবনধারাতে আমাদের সকলকে এই অধ্যবসায়ের গুণাবলি রাখতে ও তা গড়ে তুলতে হবে। এটি ছাড়া আমরা প্রকৃত, চিরস্থায়ী কিছু অর্জন করতে পারব না। একটি শিশুর কথা বিবেচনা করুন যে দাঁড়িয়ে প্রথমবার হাঁটবার চেষ্টা করছে। এমন শিশু বিরল যে একদিনে দাঁড়িয়ে ও চলতে শুরু করেছে। শিশুদের মত আমরা সকলে হয়ত শেষ পর্যন্ত হাঁটতে পারার আগে অনেক চেষ্টা করেছি ও ব্যর্থ হয়েছি। আমরা প্রথমবার পড়ে যাওয়ার ফলে, আমরা যদি চেষ্টা করা বন্ধ করে দিই তাহলে কী হবে? আমরা হয়ত এখনও হাত ও হাঁটুর উপর ভর দিয়ে হামাগুড়ি দিতে থাকব! যথার্থ লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে এবং তার সাথে সাথে কার্যকারিতা ও আত্ম-সম্মান গড়ে তোলার ক্ষেত্রে অধ্যবসায় অত্যন্ত প্রয়োজনীয়। যেমন একটি প্রচলিত কথা বলে, “জয়ীরা হাল ছেড়ে দেয় না আর যে ব্যক্তি হাল ছেড়ে দেয় তারা কখনও জয়ী হয় না।”

দীর্ঘসময়ের অগ্রগামীরা বুঝতে পারে যে বিশেষ কর্মদক্ষতা বা প্রতিভা কোন সাফল্যের নিশ্চয়তা নয়। এর জন্য প্রয়োজন লেগে-থাকা, যিহোবার ইচ্ছা সম্পূর্ণরূপে পালন করতে এক দৃঢ়সঙ্কল্পবদ্ধতা আর ক্ষণস্থায়ী বাধা, এমনকি বিষণ্ণতা মোকাবিলা করার সাহস। ঈশ্বরের আশীর্বাদগুলিতে অনন্তকাল ধরে অংশীদার হওয়া যেন আমাদের সবসময় চোখের সামনে থাকে।

হ্যাঁ, আমাদের সকলে যারা যিহোবার অনুগ্রহ পেতে এবং জীবনের দৌড়ে জয়লাভ করতে চায় তাদের অধ্যবসায়, লেগে থাকা ও সহ্য করার প্রয়োজন আছে। এই গুণগুলি যদি না থাকে তাহলে হয়ত আমরা যিহোবার অনুগ্রহ এবং প্রকৃত জীবনের পুরস্কার হারাতে পারি।—গীতসংহিতা ১৮:২০; মথি ২৪:১৩; ১ তীমথিয় ৬:১৮, ১৯.

অন্যান্য দায়িত্বের তুলনায় আধ্যাত্মিক কাজগুলিতে অধ্যবসায়ী হওয়া এক খ্রীষ্টানের পক্ষে প্রায়ই সবচেয়ে বেশি কষ্টকর হয়ে ওঠে। তার পরিবারের দৈহিক প্রয়োজনীয়তাগুলির যত্ন নিতে এক ব্যক্তি হয়ত তার জাগতিক কাজে খুব কঠোর পরিশ্রম করতে পারে, কিন্তু তার স্ত্রী ও ছেলেমেয়েদের সাথে নিয়মিতরূপে বাইবেল অধ্যয়ন করতে হয়ত ‘অত্যন্ত ক্লান্ত’ হতে পারে। কোন্‌ কারণগুলি অনেকের পক্ষে খ্রীষ্টীয় কাজগুলি অধ্যবসায়ের সাথে করার ক্ষেত্রে কষ্টকর করে?

একটি কারণ হল নিরুৎসাহ, যা আমাদের ব্যক্তিগত ভুলত্রুটি এবং দুর্বলতার দরুন আসতে পারে। যদি আমরা আমাদের ভুলত্রুটির উপর নেতিবাচকভাবে অনবরত চিন্তা করি, তাহলে আমরা হয়ত হতাশ হতে পারি এবং যিহোবা কখনও আমাদের পাপসমূহ ক্ষমা করবেন না এই ভেবে হাল ছেড়ে দিতে পারি।

জগতের অনৈতিকতা, দুর্নীতি এবং বিদ্বেষের যে পরিবেশ তা হল আরেকটি কারণ। (১ যোহন ২:১৫, ১৬) ‘শিষ্টাচারগুলির’ মধ্যে একটি যেটিকে জাগতিক প্রভাব খারাপ বা নষ্ট করে দিতে পারে তা হল খ্রীষ্টীয় অধ্যবসায়।—১ করিন্থীয় ১৫:৩৩.

প্রচার কাজের প্রতি আমাদের অধ্যবসায় দুর্বল হতে পারে আমাদের পবিত্র পরিচর্যার প্রতি জনসাধারণের বিরোধিতা অথবা অনীহার দরুন। হতাশ হয়ে আমরা হয়ত এই পরিণামে আসতে পারি যে আমাদের এলাকাতে লোকেদের সত্যের দরকার নেই। এটি আমাদের প্ররোচিত করতে পারে এই জিজ্ঞাসা করতে যে, ‘এটি করার কী প্রয়োজন?’ ও আমাদের পরিচারকের পরিচর্যার বিশেষ সুযোগকে দমিয়ে দিতে পারে।

আমরা জগতের আত্ম-প্রশ্রয়ের আত্মার দ্বারাও প্রভাবিত হতে পারি। যখন সকলে আপাতদৃষ্টিতে জীবন উপভোগ করছে এবং কঠোর পরিশ্রম করছে না, তখন আমরা কেন এত কষ্ট ও ত্যাগস্বীকার করব?—তুলনা করুন মথি ১৬:২৩, ২৪.

যিহোবার ইচ্ছাকে পরিপূর্ণ করার ক্ষেত্রে অধ্যবসায় হতে হলে, আমাদের খ্রীষ্টীয় ব্যক্তিত্ব পরিধান করতে হবে এবং দৈহিকভাবে না চলে আত্মায় চলতে হবে। (রোমীয় ৮:৪-৮; কলসীয় ৩:১০, ১২, ১৪) সেই বিষয়ে যিহোবার দৃষ্টিভঙ্গি রাখা সাহায্য করবে আমাদের অতীব গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কাজগুলি চালিয়ে যেতে।—১ করিন্থীয় ১৬:১৩.

অধ্যবসায়ের উদাহরণগুলি

যিহোবা আমাদের জন্য অনেক সেবকদের অনুপ্রাণিত করার উদাহরণগুলি রেখেছেন যারা কঠোর পরীক্ষার মধ্যে তাঁর প্রতি কর্তব্যনিষ্ঠ এবং বিশ্বস্ত ছিল। এদের বিষয়ে বিবেচনা করে, আমরা দেখতে পাব যে, কিভাবে আমরা খ্রীষ্টীয় অধ্যবসায় গড়ে তুলতে ও অনুশীলন করতে পারি এবং কেন তা এত মূল্যবান।

সবচেয়ের উৎকৃষ্ট উদাহরণ হল যীশু, যিনি যিহোবার নামকে গৌরবান্বিত করার জন্য অনেক কষ্ট সহ্য করেছেন। বাইবেল আমাদের তাঁর অধ্যবসায়ের সাথে আনুগত্যতাকে মনোযোগ সহকারে অধ্যয়ন করতে উৎসাহ দেয়: “অতএব এমন বৃহৎ সাক্ষিমেঘে বেষ্টিত হওয়াতে আইস, আমরাও সমস্ত বোঝা ও সহজ বাধাজনক পাপ ফেলিয়া দিয়া ধৈর্য্যপূর্ব্বক আমাদের সম্মুখস্থ ধাবনক্ষেত্রে দৌড়ি; বিশ্বাসের আদিকর্ত্তা ও সিদ্ধিকর্ত্তা যীশুর প্রতি দৃষ্টি রাখি; তিনিই আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করিলেন, অপমান তুচ্ছ করিলেন, এবং সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হইয়াছেন। তাঁহাকেই আলোচনা কর, যিনি আপনার বিরুদ্ধে পাপিগণের এমন প্রতিবাদ সহ্য করিয়াছিলেন, যেন প্রাণের ক্লান্তিতে অবসন্ন না হও।”—ইব্রীয় ১২:১-৩.

জীবনের জন্য এই দৌড় হল একটি দীর্ঘ-পথের দৌড়, অল্প দূর দৌড় প্রতিযোগিতা নয়। এর জন্য আমাদের খ্রীষ্টতুল্য অধ্যবসায়ের প্রয়োজন। লক্ষ্য, অর্থাৎ পরিসমাপ্তি হয়ত দৌড়ের বেশিরভাগ অংশতে তা নাও দেখা যেতে পারে। আমাদের মনশ্চক্ষে লক্ষ্যটি স্পষ্ট হওয়া চাই যাতে করে সম্পূর্ণ, কঠোর পথটিতে এটিকে আমরা মানসিকভাবে নাগালে পেতে পারি। যীশু তার সামনে এইধরনের এক মানসিক প্রতিচ্ছবি রেখেছিলেন যা হল, ‘আপনার সম্মুখস্থ আনন্দ।’

আজকের দিনে খ্রীষ্টানদের জন্য এই আনন্দের মধ্যে কী অন্তর্ভুক্ত রয়েছে? একটি হল, কিছুজনের জন্য স্বর্গে অমর জীবন এবং অনেকের জন্য এই পৃথিবীতে অনন্ত জীবনের পুরস্কার। এছাড়াও, এটা হল এমন এক পরিতৃপ্তির অনুভূতি যা কোন ব্যক্তি যে যিহোবার হৃদয়ে আনন্দ এনেছে ও ঈশ্বরের নাম পবিত্রকরণে অংশ নিয়েছে তা জানা থেকে আসে।—হিতোপদেশ ২৭:১১; যোহন ১৭:৪.

এই আনন্দের অন্তর্ভুক্ত হল, যিহোবার সাথে এক ঘনিষ্ঠ মধুর সম্পর্ক। (গীতসংহিতা ৪০:৮; যোহন ৪:৩৪) এই সম্পর্ক সতেজতা আনে ও জীবন রক্ষা করে, এক ব্যক্তিকে হাল না ছেড়ে দিয়ে দৌড়ের প্রতিযোগিতায় সহ্যের সাথে দৌড়াতে শক্তি দেয়। আরও, যিহোবা এই সম্পর্ককে আশীর্বাদ করেন তাঁর পবিত্র আত্মা তাঁর দাসেদের উপর বর্ষণ করার দ্বারা, যার ফলস্বরূপ আনন্দ এবং আনন্দপূর্ণ কাজ বৃদ্ধি পায়।—রোমীয় ১২:১১; গালাতীয় ৫:২২.

ইয়োবের অধ্যবসায়ের সাথে বিশ্বস্ততার উদাহরণ বিবেচনা করা উপকারী। তিনি অসিদ্ধ ছিলেন এবং তার পরিস্থিতি সম্বন্ধে সীমিত জ্ঞান ছিল। তাই তিনি কয়েক সময়, আত্ম-সমর্থনকারী এবং হতাশ হয়ে পড়েন। কিন্তু, অনবরতভাবে যিহোবার প্রতি তার বিশ্বস্ততা বজায় রাখতে তিনি দৃঢ়প্রত্যয় প্রদর্শন করেন এবং কখনও তাঁকে পরিত্যাগ করেননি। (ইয়োব ১:২০-২২; ২:৯, ১০; ২৭:২-৬) ইয়োবের অধ্যবসায়ের সাথে আনুগত্যতা দেখানোর ফলে যিহোবা তাকে আধ্যাত্মিক ও বস্তুগতভাবে আশীর্বাদসকল এবং অনন্ত জীবনের আশা প্রদান করেন। (ইয়োব ৪২:১০-১৭; যাকোব ৫:১০, ১১) ইয়োবের মত, আমরাও হয়ত আরও বেশি দুঃখকষ্ট ভোগ এবং আমাদের বর্তমান জীবনে ক্ষতিভোগ করতে পারি, কিন্তু আমরা আশ্বস্ত হতে পারি বিশ্বস্ততার সাথে সহ্য করলে যিহোবা আমাদের আশীর্বাদ করবেন।—ইব্রীয় ৬:১০-১২.

আধুনিক দিনে, যিহোবার সাক্ষীরা দলগতভাবে যিহোবার ইচ্ছা পালনার্থে খ্রীষ্টীয় অধ্যবসায়তা দেখিয়েছে। উদাহরণস্বরূপ, গৃহ থেকে গৃহের কাজে তাদের অধ্যবসায় এবং জনসাধারণ্যে অন্যান্য প্রচার কাজ তাদের এবং তাদের বার্তার প্রতি জগদ্ব্যাপী মনোযোগ এনেছে। বাধা এবং পরীক্ষাগুলি সত্ত্বেও তাদের সুসমাচার প্রচার করার উদ্দীপনা এবং দৃঢ়তার বিষয়ে জনপ্রচার মাধ্যম অনেক কিছু মন্তব্য করেছে। এদের মধ্যে একটি এমনকি কৌতুকের পঙ্‌ক্তিতে দেখা গেছিল যা বলে, “যিহোবার সাক্ষীদের কেউ এড়াতে পারবে না!”—মথি ৫:১৬.

পরিচর্যায় ফলের বৃদ্ধি দ্বারা যিহোবা তাঁর সাক্ষীদের অধ্যবসায়রূপ প্রচেষ্টাগুলিকে আশীর্বাদ করেছেন। ১৯৬০ এর দশকে ইটালির কিছু সুবিবেচক সাক্ষীদের অভিজ্ঞতাটি লক্ষ্য করুন, যখন সেই দেশে ৫,৩০,০০,০০০এর বেশি লোকেদের কাছে প্রায় ১০,০০০ সাক্ষী প্রচার কাজ করছিল। ৬,০০০ জন সংখ্যা বিশিষ্ট একটি শহরে কোন সাক্ষী ছিল না। পরিদর্শনকারী ভাইয়েরা সেখানে পরিচর্যা করতে গিয়ে রূঢ় প্রতিক্রিয়ার সম্মুখীন হন।

প্রতিবার ভাইয়েরা যখন প্রচার কাজ করতে সেখানে যেতেন, তখন সেই শহরের স্ত্রীরা এবং এমনকি পুরুষেরা ছেলেদের এক সাথে জড় করত, সাক্ষীদের অনুসরণ করতে ও তাদের উদ্দেশ্যে সিটি মারতে এবং খুব জোরে শব্দ করতে উৎসাহ দিত। এর কিছুক্ষণ পর, ভাইয়েরা সেই শহরটি ছেড়ে অন্য শহরে যেতে বাধ্য হতেন। সেই শহরটির সকল বাসিন্দাদের কাছে অন্তত সম্পূর্ণ সাক্ষ্য দেওয়ার উদ্দেশ্যে, ভাইয়েরা এই সিদ্ধান্ত নেন যে খুব বৃষ্টির দিনগুলিতে তারা প্রচার করবে এই আশা করে যে ছেলেদের দ্বারা তারা আর পীড়িত হবে না। তারা লক্ষ্য করে যে শহরের লোকেরা শুধু প্রকাশকদের বিরক্ত করার জন্য বৃষ্টিতে ভিজতে অনিচ্ছুক। এইভাবে একটি উত্তম সাক্ষ্য দেওয়া হয়। আগ্রহী ব্যক্তিদের পাওয়া যায়। নতুন বাইবেল অধ্যয়ন শুরু করা হয়। এর ফলে শুধুমাত্র সেই ছোট শহরটিতে যে একটি উৎকৃষ্ট মণ্ডলী স্থাপন করা হয়েছিল তা নয় কিন্তু এমনকি রৌদ্রোজ্জ্বল দিনগুলিতেও প্রচার কাজ আরম্ভ করা হয়। সেই এলাকাতে এবং সমগ্র ইটালিতে সর্বত্র যিহোবা তাঁর সাক্ষীদের অধ্যবসায়কে আশীর্বাদ করেই চলেছেন। সেই দেশে এখন ২,০০,০০০ এর অধিক যিহোবার সাক্ষী রয়েছে!

যা সঠিক তা করতে অধ্যবসায় হওয়ার পুরস্কারগুলি খুবই মহান। ঈশ্বরের আত্মার শক্তির সাহায্যে, যিহোবার সাক্ষীরা এমন এক কাজ সম্পাদন করতে পেরেছে যা মানব ইতিহাসে আগে করা হয়নি, তা হল দরজার সামনে বা অন্যত্র, লক্ষ লক্ষ লোকেদের কাছে রাজ্যের সুসমাচার প্রচার করা। (সখরিয় ৪:৬) তারা আনন্দসহকারে বাইবেলের ভবিষ্যদ্বাণী পরিপূর্ণ হতে দেখেছে যিহোবার পার্থিব সংগঠনের যে বিস্ময়কর বৃদ্ধি এবং শক্তি তার মধ্যে। (যিশাইয় ৫৪:২; ৬০:২২) ঈশ্বরের সামনে তাদের উত্তম সংবেদ রয়েছে এবং অনন্তজীবনের আশাতে তারা আনন্দ করে। সর্বোপরি, তারা সৃষ্টিকর্তা, যিহোবা ঈশ্বরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক উপভোগ করে।—গীতসংহিতা ১১:৭.

[Pictures on page 25]

এই গ্রীক স্ত্রীলোকটির নম্রতার সাথে অধ্যবসায়কে যীশু পুরস্কৃত করেছিলেন

[২৬ পৃষ্ঠার চিত্র]

আজকে খ্রীষ্টানদের সামনে আনন্দের অন্তর্ভুক্ত হল পরমদেশে জীবন

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার