পাঠকদের থেকে প্রশ্নসকল
মানুষের রক্তের অ্যালবিউমিন থেকে তৈরি মেডিক্যাল ইনঞ্জেকশন কিংবা টিকা কি, গ্রহণ করা যেতে পারে?
প্রত্যেক খ্রীষ্টানকে খোলাখুলিভাবে এই বিষয়ে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে।
প্রেরিত ১৫:২৮, ২৯ পদে লেখা রক্ত থেকে বিরত থাকার নির্দেশের প্রতি ঈশ্বরের সেবকেরা পুরোপুরি বাধ্য হতে চায়। তাই জন্য খ্রীষ্টানেরা রক্ত বার না করা মাংস কিংবা সেই ধরনের কিছু জিনিস যেমন ব্লাড সোসেজ খাবে না। কিন্তু, ঈশ্বরের আইন চিকিৎসা ক্ষেত্রেও প্রযোজ্য। যিহোবার সাক্ষীদের কাছে একটি প্রমাণ পত্র থাকে যা বলে যে তারা ‘রক্তগ্রহণ, সম্পূর্ণ রক্ত, লহিত রক্ত-কণিকা, শ্বেত-কণিকা, কিংবা রক্তরস’ গ্রহণ করে না। তাহলে, সিরাম ইনঞ্জেকশনের বিষয়ে কী বলা যেতে পারে যাতে খুব অল্প রক্ত প্রোটিন থাকে?
সাক্ষীরা অনেক আগেই বুঝতে পেরেছে যে বাইবেল-ভিত্তিক বিবেক অনুযায়ী এটি হল প্রত্যেকের ব্যক্তিগত সিদ্ধান্ত। এটি জুন ১, ১৯৯০ সালের প্রহরীদুর্গ-এ “পাঠকদের থেকে প্রশ্নসকল”-এ উল্লেখ করা হয়েছিল, যেটি আলোচনা করেছিল কয়েকটি নির্দিষ্ট রোগের সম্মুখীন হওয়াতে ডাক্তাররা হয়ত সিরাম ইনঞ্জেকশন সুপারিশ করতে পারেন। এই ইনঞ্জেকশনগুলির সক্রিয় উপাদানগুলি ঠিক রক্তরস থেকে নেওয়া নয় কিন্তু সেই রক্তরসের জীবাণু-প্রতিরোধকারী থেকে গৃহীত যা সেই রোগগুলির প্রতিরোধ করেছে। কিছু খ্রীষ্টানেরা যারা শুদ্ধ বিবেকের সাথে মনে করেন যে এই ইনঞ্জেকশন তারা গ্রহণ করতে পারেন, লক্ষ্য করেছেন যে গর্ভবতী মহিলার রক্তে তার গর্ভের বাচ্চার রক্ত চলে যায়। “পাঠকদের থেকে প্রশ্নসকল” এই বিষয়ে বলে এবং এও বলে যে গর্ভবতী মহিলার কিছু অ্যালবিউমিন তার বাচ্চার কাছে চলে যায়।
অনেকে এও লক্ষ্য করেছেন যে, যেহেতু কিছু টিকা যা রক্ত থেকে তৈরি হয় না, তার মধ্যেও খুব কম মাত্রায় প্লাজমা অ্যালবিউমিন থাকে, যা ব্যবহার বা যোগ দেওয়া হয় যাতে তৈরি করার উপাদানগুলিকে স্থির করা যেতে পারে। কৃত্রিম হর্মোণ ই.পি.ও (এরিথ্রোপ্রোটিন) ইনঞ্জেকশন তৈরি করাতে সম্প্রতি খুব কম মাত্রায় অ্যালবিউমিন ব্যবহার করা হয়। কিছু সাক্ষীরা এই ই.পি.ও ইনঞ্জেকশনগুলি গ্রহণ করেছে কারণ সেটি লোহিত রক্ত-কণিকা তৈরি করাকে বৃদ্ধি করে এবং তার ফলে রক্তগ্রহণ যে দরকার সেই বিষয় থেকে ডাক্তারকে মুক্ত করতে পারে।
অন্যান্য ডাক্তারি প্রস্তুতিগুলি হয়ত ভবিষ্যতে ব্যবহার হতে পারে যা হয়ত তুলনামূলকভাবে খুব কমই অ্যালবিউমিন ব্যবহার করে, কারণ ঔষধপ্রস্তুতকারি কোম্পানিগুলি নতুন জিনিস বার করে কিংবা তাদের ঔষধের ফর্মুলা পরিবর্তন করে। তাই খ্রীষ্টানদের হয়ত বিবেচনা করা দরকার যে অ্যালবিউমিন কি টিকার অন্তর্ভুক্ত বা অন্য ইনঞ্জেকশন যা ডাক্তার সুপারিশ করে। যদি কোন সন্দেহ হয় কিংবা কোন কারণ থাকে বিশ্বাস করার যে অ্যালবিউমিন হল একটি উপাদান, তাহলে তারা ডাক্তারকে জিজ্ঞাসা করতে পারে।
যদিও লক্ষ্য করা হয়েছে, কম মাত্রায় অ্যালবিউমিনসহ ইনঞ্জেকশন গ্রহণে অনেক সাক্ষীরা প্রত্যাখ্যান করেননি। তবুও, যারা এই বিষয়ে আরও ভালভাবে জানতে চান ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার আগে তারা যেন অবশ্যই জুন ১, ১৯৯০ সালের প্রহরীদুর্গ-এর “পাঠকদের থেকে প্রশ্নসকল” এ দেওয়া তথ্যগুলি পুনরালোচনা করেন।