পাঠকদের থেকে প্রশ্নসকল
(Replaced with this question) যখন হবা, এবং পরে আদম সদসদ্জ্ঞানদায়ক বৃক্ষের ফল খায়, সেটি কি একটি আপেল ছিল যা তারা খেয়েছিল?
আমরা তা জানি না। অনেকে মনে করেছে সেই ‘নিষিদ্ধ ফলটি’ ছিল আপেল এবং শতাব্দী ধরে চিত্রকাররা তাই এঁকেছে। কিন্তু বাইবেল গাছের অথবা ফলের নাম করে না। হবা সরলভাবে এটিকে “উদ্যানের মধ্যস্থানে যে বৃক্ষ আছে তাহার ফল” বলে নির্দেশ করে।—আদিপুস্তক ৩:৩.
এই সম্পর্কে শাস্ত্রের প্রতি অন্তর্দৃষ্টি (ইংরাজি) বইতে “আপেল” প্রবন্ধটি আগ্রহের বিষয়:
“ইব্রীয় শব্দ ট্যাপ্পুয়াক যা গাছ এবং ফল বোঝায়, তার শনাক্তিকরণের বিষয়ে অনেক ধারণা আছে। স্বয়ং শব্দটি নির্দেশ করে যা সুগন্ধ বা সুবাস দ্বারা চিহ্নিত কারা যায়। এটি মূল কথা নেফাক থেকে আসে যার অর্থ ‘প্রবাহিত; হাঁফান; শ্বাসের জন্য কষ্ট করা।’ (আদি. ২:৭; ইয়োব ৩১:৩৯; যির. ১৫:৯) এই বিষয়ে এম. সি. ফিশার লেখেন: ‘প্রথমে যদিও [নেফাক-এর] সম্পর্ক ভাষাগতভাবে কঠিন মনে হতে পারে, কিন্তু “প্রশ্বাস” এবং “গন্ধ নিঃসৃত” করার ধারণার সঙ্গে সম্পর্ক আছে। প্রায়ই একই কথা পুয়াহ, “প্রবাহিত” (বাতাসের) এবং “সুগন্ধ নিঃসৃত, সুবাসিত করা,” দুই অর্থ বোঝায়।—থিওলজিকাল ওয়ার্ডবুক অফ দি ওল্ড টেস্টামেন্ট, আর. এল. হ্যারিস কর্তৃক সম্পাদিত, ১৯৮০, খণ্ড ২, পৃ. ৫৮৬.
“আপেলের বদলে কয়েকটি অন্য ফলের বিষয়ে বলা হয়েছে যার অন্তর্ভুক্ত কমলালেবু, লেবু, ক্ষুনইস এবং খুবানী। . . . তাই, টুফ্যাক আরাবিক কথা প্রধানত অর্থ হল ‘আপেল’ এবং এটি লক্ষ্য করার বিষয় যে ইব্রীয় স্থানের নাম টাপ্পুয়াহ এবং বেথ-টাপ্পুয়াহ (এই নাম হয়ত দেওয়া হয় যেহেতু এই জায়গায় ফলটি পাওয়া যায় বলে) আরবীয় ভাষায় রক্ষা করা হয় এই কথা ব্যবহারের দ্বারা। (যিহো. ১২:১৭; ১৫:৩৪, ৫৩; ১৬:৮; ১৭:৮) এই জায়গাগুলি সমতল ভূমিতে ছিল না বরং পাহাড়িয়া অঞ্চলে ছিল, যেখানে আবহাওয়া সাধারণত মাঝামাঝি। আরও, পূর্বে আবহাওয়ার পরিবর্তন সম্পূর্ণরূপে বহিষ্কৃত করা যায় না। আপেলের গাছ আজকেও ইস্রায়েলে হয় এবং তাই বাইবেলের বর্ণনার সঙ্গে খাপ খায়। উইলিয়াম থমসান্ যিনি বিগত শতাব্দীতে অনেক বছর ধরে সিরিয়া এবং পালেস্টাইনে ছিলেন, এমনকি তিনি আশকেলনে এবং ফিলিস্টিয়ার সমতলভূমিতে আপেলের বাগান আছে বলে রিপোর্ট করেন।—দেশ এবং বই, (ইংরাজি) জে. গ্র্যাণ্ড কর্তৃক সংশোধিত, ১৯১০, পৃ. ৫৪৫, ৫৪৬.
“আপেলের গাছ (পাইরাস ম্যালাস) প্রধানত পরমগীত-এ লেখা আছে, যেখানে শলূম্মীয়ের পালক সঙ্গী দ্বারা প্রেমের অভিব্যক্তিগুলি, আপেল গাছের স্নিগ্ধ ছায়ার এবং ফলের মিষ্টতার সঙ্গে তুলনা করা হয়েছে। (পরম ২:৩, ৫) পরিবর্তে, সে তার শলূম্মীয়ের শ্বাসকে আপেলের সুবাসের সঙ্গে তুলনা করে। (পরম ৭:৮; ৮:৫ পদও দেখুন)। হিতোপদেশে (২৫:১১ NW) সঠিক, উপযুক্ত বাক্যকে ‘রৌপ্যের ডালিতে সুবর্ণ আপেল ফলের’ সঙ্গে তুলনা করে। আর একটিবার যেখানে আপেল সম্বন্ধে বলা হয় তা হল যোয়েল ১:১২ পদ সাধারণ রীতি যে আপেল হল এদনের সেই নিষিদ্ধ ফল তা বাইবেল ভিত্তিক নয়। ঠিক সেরকম কিং জেমস্ ভারশন-এ ‘চোখের আপেল’ কথাটি (গীত ১৭:৮; হিতো. ৭:২ এবং অন্যান্য শাস্ত্রে) যা পাওয়া যায় তা ইব্রীয় কথা নয় আক্ষরিক অনুবাদ হল ‘[একব্যক্তির] চোখের মণি।’”—ওয়াচটাওয়ার বাইবেল অ্যাণ্ড ট্র্যাক্ট সোসাইটি অফ নিউ ইয়র্ক ইনক. দ্বারা ১৯৮৮ সালে প্রকাশিত শাস্ত্রের প্রতি অন্তর্দৃষ্টি, খণ্ড ১, পৃষ্ঠা ১৩১-২.