ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৪ ৯/১ পৃষ্ঠা ৩০
  • “যে শিকড় উৎপাটিত করা যায় না”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “যে শিকড় উৎপাটিত করা যায় না”
  • ১৯৯৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৪ ৯/১ পৃষ্ঠা ৩০

“যে শিকড় উৎপাটিত করা যায় না”

পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরনো জীবন্ত প্রাণীগুলির মধ্যে অন্যতম হল ক্যালিফোর্নিয়ার সেকোয়া গাছ। এই আশ্চর্যজনক বিশাল গাছগুলি ৯০ মিটার উঁচু হতে পারে এবং ৩,০০০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।

সেকোয়া গাছ যদিও বিস্ময় উদ্রেক করে, কিন্তু সেগুলির অদৃশ্য শিকড়গুলিও একই রকম রহস্যময়। সেকোয়া গাছের শিকড় একটি বিছানো গালিচার মত এবং তা তিন-চার একর পর্যন্ত বিস্তৃত হতে পারে। এই বিশাল শিকড় ব্যবস্থা বন্যা অথবা প্রবল ঝড়ের মুখে গাছটিকে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। সেকোয়া এমনকি শক্তিশালী ভূমিকম্পকেও প্রতিরোধ করতে পারে!

রাজা শলোমন একটি গাছের শক্তিশালী শিকড়কে তার হিতোপদেশে বাক্যালঙ্কার হিসাবে ব্যবহার করেছিলেন। “কেউ নিজেকে মন্দতার দ্বারা প্রতিষ্ঠিত করতে পারে না,” তিনি বলেছিলেন, “কিন্তু সৎ ব্যক্তিদের শিকড় উৎপাটিত করা যায় না।” (হিতোপদেশ ১২:৩, দ্যা নিউ ইংলিশ বাইবেল) হ্যাঁ, মন্দ লোকেরা কম্পমান ভূমিতে দাঁড়িয়ে আছে। যে কোন সাফল্য তারা পায়, তা হল ক্ষণস্থায়ী, কারণ যিহোবা প্রতিজ্ঞা করেছেন যে “দুষ্টদের আশ্বাস বিনাশ পাইবে।”​—⁠হিতোপদেশ ১০:২৮.

যারা নিজেদের খ্রীষ্টান বলে, তাদের জন্য এটি একটি সাবধানবাণী কারণ যীশু বলেছিলেন যে কয়েকজনের “অন্তরে মূল” থাকে না আর তারা বাধা পায়। (মথি ১৩:২১) এছাড়াও, প্রেরিত পৌল তাদের বিষয়ে লিখেছিলেন যারা “[মিথ্যা] শিক্ষাবায়ুতে ইতস্ততঃ পরিচালিত” হবে। (ইফিষীয় ৪:১৪) কিভাবে তা রোধ করা যায়?

সেকোয়া গাছের শিকড় যেমন পৃথিবীর উর্বর ভূমিতে অনেকটা বিস্তৃত হয়ে থাকে, ঠিক সেইভাবে আমাদের মন ও হৃদয়কে ঈশ্বরের বাক্যের গভীরে নিয়ে যেতে হবে এবং সেখান থেকে জীবনদায়ক জল গ্রহণ করতে হবে। এইভাবে আমাদের বিশ্বাস দৃঢ়মূল হয়ে উঠবে। অবশ্য, আমরা ঝড়ের মত পরীক্ষার প্রভাব অনুভব করব। এমনকি প্রতিকূল পরিস্থিতিতে, আমরা একটি গাছের মত কাঁপতেও পারি। কিন্তু যদি আমাদের বিশ্বাস দৃঢ় হয়, তাহলে আমাদের শিকড় “অটল ও দৃঢ়” হবে।​—⁠তুলনা করুন ইব্রীয় ৬:১৯.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার