যিহোবার প্রশংসা গান করুন
“আমি যিহোবার উদ্দেশে গান করিব; কেননা তিনি মহিমান্বিত হইলেন।”—যাত্রাপুস্তক ১৫:১, NW.
১. যিহোবার কোন্ বৈশিষ্ট্য ও গুণাবলী আমাদের তাঁর প্রশংসা করতে যুক্তি দেয়?
গীত ১৫০-এ তেরো বার যিহোবা বা ইয়ার প্রশংসা করতে বলা হয়েছে। শেষ পদটি ঘোষণা করে: “শ্বাসবিশিষ্ট সকলেই ইয়ার প্রশংসা করুক। তোমরা ইয়ার প্রশংসা কর!” যিহোবার সাক্ষী হিসাবে, আমরা জানি যে যিহোবাই আমাদের প্রশংসা পাওয়ার যোগ্য। তিনি হলেন সার্বিক সার্বভৌম, সর্বমহান, অনন্তকালীন রাজা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের উপকারক। বহু রূপে তিনি হলেন অনুপম, অদ্বিতীয়, অতুলনীয়। তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান, ন্যায়ে সিদ্ধ এবং প্রেমের প্রতিমূর্তি। অন্যান্য সকল ব্যক্তির চাইতে তিনি হলেন উত্তম; তিনি বিশ্বস্ত। (লূক ১৮:১৯; প্রকাশিত বাক্য ১৫:৩, ৪) তিনি কি আমাদের প্রশংসার যোগ্য? অবশ্যই তিনি যোগ্য!
২. আমাদের যিহোবাকে কৃতজ্ঞতা জানানোর কোন্ কোন্ কারণ আছে?
২ যিহোবা শুধুমাত্র আমাদের উপাসনা ও প্রশংসার যোগ্য নন কিন্তু তিনি আমাদের জন্য যা কিছু করেছেন তার জন্যও কৃতজ্ঞ ও ধন্যবাদ পাওয়ার যোগ্য। তিনি “সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর” দাতা। (যাকোব ১:১৭) তিনি সকল জীবনের উদ্ভব ও উৎস। (গীতসংহিতা ৩৬:৯) মানবজাতির অংশ হিসাবে আমরা যা উপভোগ করি তার সকলই তাঁর কাছ থেকে এসেছে, কারণ তিনি হলেন আমাদের মহান সৃষ্টিকর্তা। (যিশাইয় ৪২:৫) এছাড়াও তাঁর আত্মা, তাঁর সংগঠন ও বাক্যের মাধ্যমে আগত আমাদের সকল আধ্যাত্মিক আশীর্বাদের দাতা তিনিই আমাদের মুক্তির মূল্য হিসাবে তাঁর পুত্রকে যোগানোর জন্যই আমরা পাপের ক্ষমা পাই। (যোহন ৩:১৬) ‘নতুন আকাশ ও নতুন পৃথিবী’র আমাদের সেই রাজ্যের আশা আছে ‘যেখানে ধার্মিকতা বাস করবে।’ (২ পিতর ৩:১৩) সহ খ্রীষ্টানদের সাথে আমরা উত্তম সহচার্য উপভোগ করি। (রোমীয় ১:১১, ১২) আমাদের তাঁর সাক্ষী হওয়া সম্মান ও আর্শীবাদগুলি রয়েছে। (যিশাইয় ৪৩:১০-১২) আর আমাদের প্রার্থনা করার মূল্যবান সুযোগ আছে। (মথি ৬:৯-১৩) সত্যই, যিহোবাকে ধন্যবাদ দেওয়ার আমাদের অনেক কারণ আছে!
যে উপায়ে আমরা যিহোবার প্রশংসা করতে পারি
৩. কোন্ কোন্ উপায়ে আমরা যিহোবাকে প্রশংসা ও তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারি?
৩ যিহোবার উৎসর্গীকৃত সেবক হিসাবে কিভাবে আমরা তাঁর প্রশংসা করতে এবং তাঁকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি? খ্রীষ্টীয় পরিচর্যায় অংশ নিয়ে তা করতে পারি—ঘরে-ঘরে সাক্ষ্যদান, পুনর্সাক্ষাৎ, বাইবেল অধ্যয়ন পরিচালনা এবং রাস্তায় সাক্ষ্যদান করে। যখনই সুযোগ আসে রীতিবহির্ভূত সাক্ষ্যদানের দ্বারাও আমরা তাঁর প্রশংসা করতে পারি। এই সকল ক্ষেত্রে যিহোবার সাক্ষীরা আদর্শ হয়ে প্রায়ই প্রশংসিত হয়। সর্বোপরি, প্রার্থনার মাধ্যমে আমরা যিহোবাকে প্রশংসা ও ধন্যবাদ দিতে পারি।—দেখুন ১ বংশাবলি ২৯:১০-১৩.
৪. সবচেয়ে কোন্ একটি উত্তম উপায়ে আমরা আমাদের প্রেমময় স্বর্গীয় পিতার প্রশংসা করতে পারি?
৪ এছাড়া, আমাদের প্রেমময় স্বর্গীয় পিতাকে এক সবচেয়ে অপূর্ব উপায়ে আমরা প্রশংসা করতে পারি তা হল সুরেলা রাজ্য সঙ্গীতের মাধ্যমে তাঁকে ও তাঁর সদ্গুণগুলির উচ্চ প্রশংসা করে। বহু সঙ্গীতবিৎ এবং সুরকার এই বিষয়ে একমত যে সবচেয়ে সুন্দর সঙ্গীত-যন্ত্র হল মানুষের কণ্ঠস্বর। ক্লাসিক্যাল সঙ্গীতের পণ্ডিতেরা গীতিনাট্য লিখতে উদ্যোগী হল কারণ গানের মধ্যে দিয়ে মানুষের কণ্ঠস্বর শোনাতে অনেক বেশি পরিতৃপ্তি আছে।
৫. কোন্ কারণগুলির জন্য রাজ্যের গানগুলি গাওয়াকে আমাদের গুরুত্বপূর্ণভাবে নেওয়া উচিত?
৫ মানুষের গান যিহোবা নিশ্চয় কতই না উপভোগ করেন, বিশেষ করে যখন তারা প্রশংসার ও ধন্যবাদের গানগুলি গায়! তাহলে অবশ্যই, আমাদের বিভিন্ন সমাবেশে-মণ্ডলীর সভাগুলিতে, সীমা অধিবেশনগু- লিতে, বিশেষ অধিবেশন দিনগুলিতে, জেলা সম্মেলনগুলিতে এবং আন্তর্জাতিক সম্মেলনগুলিতে আমাদের রাজ্য সঙ্গীত গাওয়াকে গুরুতররূপে নেওয়া উচিত। আমাদের গান বই সত্যই মনোরম গানগুলিতে সমৃদ্ধ, বাইরের লোকেরা প্রায়ই যার সৌন্দর্যের প্রশংসা করেন। রাজ্য গানগুলি গাওয়ার আমেজে যতই আমরা আচ্ছন্ন হই, ততই আমরা অন্যদের জন্য আনন্দ এবং নিজেদের উপকার নিয়ে আসি।
বাইবেলের সময় যিহোবার প্রশংসা গান করা
৬. লোহিত সমুদ্রে উদ্ধারের জন্য ইস্রায়েলীয়রা কিভাবে তাদের উপলব্ধি প্রকাশ করেছিল?
৬ ঈশ্বরের বাক্য আমাদের বলে যে লোহিত সমুদ্রে ফরৌণের শত্রুর হাত থেকে রক্ষা পেয়ে মোশি এবং সকল ইস্রায়েলীয়েরা জয়োল্লাসে গান গেয়েছিলেন এই কথাগুলি দিয়ে তাদের গান শুরু হয়: “আমি সদাপ্রভুর উদ্দেশে গান করিব; কেননা তিনি মহিমান্বিত হইলেন, তিনি অশ্ব ও তদারোহীকে সমুদ্রে নিক্ষেপ করিলেন। সদাপ্রভু আমার বল ও গান, তিনি আমার পরিত্রাণ হইলেন; এই আমার ঈশ্বর, আমি তাঁহার প্রশংসা করিব।” (যাত্রাপুস্তক ১৫:১, ২) আলৌকিকভাবে রক্ষা পাওয়ার পর তারা যে উৎসাহ ও আনন্দ নিয়ে গেয়েছিল তা আমরা ভালভাবেই কল্পনা করতে পারি!
৭. ইস্রায়েলীয়দের যিহোবার উদ্দেশ্য প্রশংসা গান করার কোন্ উদাহরণগুলি ইব্রীয় শাস্ত্রে উল্লেখযোগ্যভাবে লিপিবদ্ধ আছে?
৭ প্রথম বংশাবলি ১৬:১, ৪-৩৬ পদে, আমরা পড়ি যে যখন দায়ূদ যিরূশালেমে নিয়ম সিন্দুক এনেছিলেন তখন গান এবং বাদ্যযন্ত্রের দ্বারা যিহোবার প্রশংসা গান গাওয়া হয়েছিল। সত্যই সেটি একটি জয়ের উপলক্ষ্য। এছাড়াও, শলোমনের সময়ে যিরূশালেমে মন্দির উৎসর্গের সময়ে বাদ্যযন্ত্রের দ্বারা যিহোবার প্রশংসা গান গাওয়া হয়েছিল। আমরা ২ বংশাবলি ৫:১৩, ১৪ পদে পড়ি: “সেই তূরীবাদকেরা ও গায়কেরা সকলে একরবে সদাপ্রভুর প্রশংসা ও স্তব করিবার জন্য এক ব্যক্তির ন্যায় উপস্থিত ছিল; এবং যখন তাহারা তূরী ও করতালাদি বাদ্যের সহিত মহাশব্দ করিয়া ‘তিনি মঙ্গলময়, হাঁ, তাঁহার দয়া অনন্তকালস্থায়ী,’ এই কথা বলিয়া সদাপ্রভুর প্রশংসা করিল, তৎকালে গৃহ, সদাপ্রভুর গৃহ মেঘে এমন পরিপূর্ণ হইল যে, মেঘ প্রযুক্ত যাজকেরা পরিচর্য্যা করিবার জন্য দাঁড়াইতে পারিল না; কেননা ঈশ্বরের গৃহ সদাপ্রভুর প্রতাপে পরিপূর্ণ হইয়াছিল।” সেটি কী দেখায়? যিহোবা এই সুরেলা প্রশংসা গান শুনছিলেন এবং তিনি তাতে সন্তুষ্ট হয়েছিলেন, যা অতিপ্রাকৃতিক মেঘের দ্বারা প্রকাশ হয়েছিল। পরবর্তীকালে, নহিমিয়ের দিনে যিরূশালেমের প্রাচীর উদ্বোধনের সময়ে দুটি সংকীর্তন দলের দ্বার গান গাওয়া হয়েছিল।—নহিমিয় ১২:২৭-৪২.
৮. কী দেখায় যে গান গাওয়াকে ইস্রায়েলীয়রা গুরুত্বপূর্ণভাবে নিয়েছিল?
৮ বাস্তবিকই, মন্দিরে উপাসনায় সঙ্গীত এমনি এক গুরুত্বপূর্ণ অংশ ছিল যার জন্য ৪,০০০ জন লেবীয়কে বাদ্যযন্ত্র পরিবেশনের জন্য পৃথক করে রাখা হয়েছিল। (১ বংশাবলি ২৩:৪, ৫) এরা গায়কদের সঙ্গী হত। সঙ্গীতে, বিশেষ করে গায়কেরা, নিয়মের গুরুতর বিষয়গুলি সঞ্চার করার জন্য নয় কিন্তু উপাসনার প্রকৃত মনোভাব প্রদান করতে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করে। এটি ইস্রায়েলীয়দের যিহোবাকে প্রাণবন্ত উপাসনা করতে সাহায্য করেছিল। এই বিষয়ে প্রস্তুতি ও খুঁটিনাটি বিষয়ের উপর যে মনোযোগ দেওয়া হয় তা লক্ষ্য করুন: “সদাপ্রভুর উদ্দেশে গীতগানে শিক্ষিত তাহারা ও তাহাদের ভ্রাতৃগণ সংখ্যায় সর্ব্বশুদ্ধ দুই শত অষ্টাশী জন সঙ্গীতপারদর্শী লোক ছিল।” (১ বংশাবলি ২৫:৭) যিহোবার প্রশংসা গান করাকে তারা কত গুরুত্বপূর্ণভাবে গ্রহণ করেছিল তা লক্ষ্য করুন। তাদের গান গাইতে শিক্ষা দেওয়া হয় ও তারা ছিল পারদর্শী!
৯. খ্রীষ্টীয় গ্রীক শাস্ত্রে গানের উপর কিভাবে জোর দেওয়া হয়?
৯ আমাদের সাধারণ শতাব্দীর প্রথম শতাব্দীতে এলে, আমরা কী দেখতে পাই? যীশুকে যে রাতে বিশ্বাসঘাতকতা করা হবে, সেই রাতে তাঁর মনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকা সত্ত্বেও তিনি নিস্তার পর্বের উদ্যাপন এবং তাঁর মৃত্যুকে স্মরণ করা প্রবর্তন করার সময় যিহোবার প্রশংসা গীত গেয়ে সমাপ্ত করার প্রয়োজন বোধ করেছিলেন। (মথি ২৬:৩০) এছাড়াও, আমরা পড়েছি যে পৌল ও সীল প্রহৃত ও কারাগারবদ্ধ হওয়ার পরও “মধ্যরাত্রে প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের উদ্দেশে স্তোত্র গান করিতেছিলেন, এবং বন্দিগণ তাঁহাদের গান কাণ পাতিয়া শুনিতেছিল।—প্রেরিত ১৬:২৫.
প্রশংসা গান গাওয়া—আমাদের উপাসনার এক গুরুত্বপূর্ণ অংশ
১০. গানের মধ্যে তাঁর প্রশংসা করতে ঈশ্বরের বাক্যে কী আদেশ দেওয়া হয়?
১০ আপনি কি সম্ভবত মনে করেন যে রাজ্য গান গাইতে আন্তরিক মনোযোগ দেওয়া আপনার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়? তাই যদি হয়, তাহলে যিহোবার ও যীশু খ্রীষ্ট প্রশংসা গীত গাওয়াকে যে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গিতে দেখেন সেই পরিপ্রেক্ষিতে আপনি কি বিষয়টির পুনর্মূল্যায়ণ করবেন না? কেন, ঈশ্বরের বাক্য যিহোবাকে প্রশংসা করার আদেশে এবং তাঁর প্রশংসা গীতে পরিপূর্ণ! উদাহরণস্বরূপ, যিশাইয় ৪২:১০ পদে আমরা পড়ি: “হে সমুদ্রগামীরা, ও সাগরস্থ সকলে, হে উপকূলসমূহ ও তন্নিবাসীরা, তোমরা সদাপ্রভুর উদ্দেশে নূতন গীত গাহ, পৃথিবীর প্রান্ত হইতে তাঁহার প্রশংসা গাহ।”—গীতসংহিতা ৯৬:১; ৯৮:১ পদও দেখুন।
১১. প্রেরিত পৌল গাইতে কী উপদেশ দেন?
১১ প্রেরিত পৌল জানতেন যে গান আমাদের মনকে সতেজ করে তোলে, তাই তিনি এই বিষয়ে দুবার আমাদের উপদেশ দেন। ইফিষীয় ৫:১৮, ১৯ পদে আমরা পড়ি: “আত্মাতে পরিপূর্ণ হও; গীত, স্তোত্র ও আত্মিক সঙ্কীর্ত্তনে পরস্পর আলাপ কর; আপন আপন অন্তঃকরণে প্রভুর উদ্দেশে গান ও বাদ্য কর।” আর কলসীয় ৩:১৬ পদে আমরা পড়ি: “খ্রীষ্টের বাক্য প্রচুররূপে তোমাদের অন্তরে বাস করুক; তোমরা সমস্ত বিজ্ঞতায় গীত, স্তোত্র ও আত্মিক সঙ্কীর্ত্তন দ্বারা পরস্পর শিক্ষা ও চেতনা দান কর; অনুগ্রহে আপন আপন হৃদয়ে ঈশ্বরের উদ্দেশে গান কর।”
১২. একে অপরকে শিক্ষা দিতে ও উপদেশ দিতে গান আমাদের সাহায্য করে তার কী কী উদাহরণ আমাদের কাছে আছে?
১২ লক্ষ্য করুন যে প্রতিটি ক্ষেত্রে পৌল বার বার গীত গাওয়ার কথা উল্লেখ করেছেন, যখন তিনি উল্লেখ করেন, ‘গীত, ঈশ্বরের উদ্দেশে গান ও আত্মিক সঙ্কীর্ত্তন এবং আপন অন্তঃকরণে সঙ্গীত নিয়ে গান করা।’ এছাড়াও, তিনি কলসীয়দের প্রতি তার মন্তব্যের ভূমিকা তিনি এই বলে করেন যে এর মাধ্যমে আমরা “পরস্পর শিক্ষা ও চেতনা দান” করতে পারি। আর আমরা তা অবশ্যই করি, যা আমাদের গানগুলির শিরোনাম থেকেই দেখতে পাওয়া যায়—“সমস্ত সৃষ্টি, যিহোবার প্রশংসা কর!” (সংখ্যা ৫), “দৃঢ়, অটল হও!” (সংখ্যা ১০), রাজ্য আশার জন্য উল্লাসিত হও!” (সংখ্যা ১৬), “তাদের ভয় কর না!” (সংখ্যা ২৭), “আমাদের ঈশ্বর যিহোবার প্রশংসা কর!” (সংখ্যা ১০০), হল অল্প কয়েকটি উদাহরণ।
১৩. গান আমাদের উপাসনার গুরুত্বপূর্ণ অংশ তা “বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস” কিভাবে দেখিয়েছে?
১৩ এই আদেশগুলির সাথে মিল রেখে, “বিশ্বস্ত ও বুদ্ধিমান্ দাস” ব্যবস্থা করেছেন যে আমাদের সমাবেশগুলি—মণ্ডলীর সভাগুলি, সীমা অধিবেশনগুলি, বিশেষ অধিবেশন দিনগুলি, জেলা সম্মেলনগুলি এবং আন্তর্জাতিক সম্মেলনগুলি—যেন রাজ্য গান গেয়ে আরম্ভ এবং সমাপ্তি হয়। যেহেতু আমাদের সভাগুলি রাজ্য গান গেয়ে শুরু হয়, তাই আমাদের উপাসনার সেই অংশে অংশ গ্রহণ করতে আমরা কি ঠিক সময় আসতে মনস্থ করব না?
১৪. গানগুলি যে আমাদের কার্যক্রমের সাথে মিল রেখে বেছে নেওয়া হয় তার কী উদাহরণ আমাদের রয়েছে?
১৪ আমাদের সভার গানগুলি কার্যক্রমের সাথে মিল রেখে মনোযোগ সহকারে বেছে নেওয়া হয়। উদাহরণস্বরূপ, ১৯৯৩ সালের “ঐশিক শিক্ষা” জেলা সম্মেলনে গান সংখ্যা ১৯১, “সত্যকে তোমার নিজের কর” যা খ্রীষ্টানদের শয়তান, জগৎ এবং অসিদ্ধ দেহের সঙ্গে যুদ্ধ করতে উৎসাহিত করে, তারপরই এই তিনটি শত্রুর সম্বন্ধে তিনটি বক্তৃতা দেওয়া হয়। অনুরূপভাবে, গান সংখ্যা ১৬৪, “সন্তানেরা—ঈশ্বর দত্ত মূল্যবান উপহার,” যা পিতামাতাদের উপদেশে সমৃদ্ধ, এর ঠিক পরেই একটি বক্তৃতায় সন্তানদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে পিতামাতাদের দায়িত্বকে তুলে ধরা হয়। গান সংখ্যা ৭০, “যিরমিয়ের মত হও,” গাওয়ার পর যিরমিয়ের ভবিষ্যদ্বাণীর উপর ভিত্তি করে কতগুলি বক্তৃতা দেওয়া হয়। আর তারপর আমাদের রাজ্য পরিচর্যার বিভিন্ন বিষয় সম্পর্কে সিম্পোজিয়ামের পর আসে গান সংখ্যা ১৫৬, “আমি চাই,” পরিচর্যা সভা, ঐশিক বিদ্যালয়ের জন্য গা বেছে নেওয়ার সময় একই ধরনের মনোযোগ দেওয়া হয়। এটি দেখায় যে প্রাচীনেরা জনসাধারণের বক্তৃতা দেওয়ার সময়ে কার্যক্রম শুরু করতে যে গানটি ব্যবহার করতে বলবেন তা যেন তারা তাদের বক্তৃতার বিষয়বস্তুর সাথে সঙ্গতি রেখে বেছে নেন।
১৫. কিভাবে হয়ত সভার সভাপতি গানের প্রতি উপলব্ধি বাড়াতে পারেন?
১৫ গান সংখ্যা ঘোষণা করা সময়ে, সভাপতি গানের শিরোনাম অথবা বিষয়বস্তু বলে তার প্রতি উপলব্ধি বাড়াতে পারেন। আমরা সেই গানের সেই কথাগুলি গাই না কিন্তু শাস্ত্রীয় বিষয়বস্তুটি গাই। শিরোনামের নিচে দেওয়া শাস্ত্র পদটির প্রতি দৃষ্টি আকর্ষণ করালে মণ্ডলীকে গানকে উপলব্ধি করতে সাহায্য করবে। আবার, কিছু মন্তব্য করাও ঠিক হতে পারে, গানের আবেগের উপর নির্ভর করে বলা যেতে পারে যেমন, গানটির আমেজ যেন প্রত্যেকের মধ্যে আসে।
গান গেয়ে যিহোবার মঙ্গলভাবের প্রতি উপলব্ধি দেখান
১৬. গানের আত্মায় কিভাবে আমাদের একাত্ম হতে পারি?
১৬ যেহেতু আমাদের রাজ্য গানগুলি অর্থে পরিপূর্ণ, তাই যখন আমাদের তার বাক্যগুলির প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন। প্রতিটি গানের আত্মার মধ্যে আমরা একাত্ম হতে চাই। যেমন কিছু হল যা আত্মার ফল, প্রেমের বিষয় বলে যা প্রকৃতই উপলব্ধি করা যায়। (গালাতীয় ৫:২২) এগুলি আমরা ঐকান্তিকতা ও আন্তরিকতার সাথে গাই। অন্যগুলি হল আনন্দের এবং আমাদের সেগুলি আনন্দের সাথে গাইতে চেষ্টা করা উচিত। আবার কতগুলি তেজসম্পন্ন অগ্রগমনের গান আর এগুলি খুব উৎসাহের এবং দৃঢ় আস্থার সাথে গাওয়া উচিত। আমাদের ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে, আমাদের উপস্থাপনাগুলিতে আন্তরিকতা ও অনুভূতি তার সাথে উৎসাহ প্রদর্শন করতে উপদেশ দেওয়া হয়। তাই গান গাওয়ার সময় আন্তরিকতা, অনুভূতি এবং উদ্যোগ প্রদর্শন করা আরও গুরুত্বপূর্ণ।
১৭. (ক) অবিশ্বস্ত ইস্রায়েলীয়রা কী নিন্দা আনে যা আমরা আমাদের গানে আনতে চাই না? (খ) যখন আমরা গানকে গুরুত্বপূর্ণভাবে গ্রহণ করি তখন কী ফল হয়?
১৭ যদি মনকে অন্য বিষয়গুলিতে রেখে, কথাগুলি সম্পূর্ণ উপলব্ধি না করে যদি রাজ্য গান গাই, তাহলে আমরা কি অনেকটা সেই অবিশ্বস্ত ইস্রায়েলীয়দের মত হব না যাদের ভর্ৎসনা করা হয়েছিল কারণ, তারা মুখে ঈশ্বরের প্রশংসা করা হয়েছিল কিন্তু তাদের হৃদয় তাঁর থেকে অনেক দূরে ছিল? (মথি ১৫:৮) রাজ্য গান গাওয়ার দ্বারা আমরা কেবলমাত্র উদ্দীপিত করব। হ্যাঁ, কিংডম হলে যারা গান গায় তারা সকলে যদি গানের উপদেশগুলি গম্ভীরভাবে গ্রহণ করে তাহলে সেটি রাজ্যের পরিচর্যায় উদ্যোগী হতে এবং অন্যায় কাজের ফাঁদগুলি এড়িয়ে চলতে এক দৃঢ় উৎসাহদানকারী হবে।
১৮. রাজ্যের গান নির্দিষ্ট এক মহিলার উপর কী প্রভাব আনে?
১৮ বার বার বহিরাগতেরা আমাদের রাজ্যের গানগুলিতে অভিভূত হয়েছেন।একবার প্রহরীদুর্গে এই বিষয়টি প্রকাশিত হয়েছিল: “[আমাদের] গান গাওয়া লোকেদেরকে যিহোবা ঈশ্বরের জ্ঞানের প্রতি আনতেও সমর্থ করে যেমন একজন মহিলার একটি অভিজ্ঞতার দ্বারা দেখানো হয়েছিল যিনি নিউ ইয়র্ক শহরে, ইয়াংকি স্টেডিয়ামে ১৯৭৩ সালে ‘ঐশিক বিজয়’ অধিবেশনে বাপ্তাইজিত হয়েছিলেন। তিনি স্থানীয় একটি কিংডম হলে প্রথম পরিদর্শনে আসেন এবং উভয় সভায় থাকেন। যখন মণ্ডলী . . . ‘তোমার চক্ষু পুরস্কারের প্রতি রাখ!’ গানটি গায়, তিনি গানের কথাগুলি ও গাওয়ার ভঙ্গিতে এত অভিভূত হয়ে যান যে তিনি স্থির করেছিলেন এটিই সেটি যা তিনি হতে চেয়েছিলেন। তারপর তিনি একজন যিহোবার সাক্ষীর সম্মুখবর্তী হন এবং বাইবেল অধ্যয়নের জন্য জিজ্ঞাসা করেন আর [তিনি] যিহোবার একজন খ্রীষ্টীয় সাক্ষী হয়ে উঠতে ঠিকমত উন্নতি করেছিলেন।”
১৯. কোন্ চূড়ান্ত উৎসাহ দেওয়া হয় সম্পূর্ণ হৃদয় দিয়ে রাজ্যের গান গাইতে?
১৯ আমাদের সভাগুলিতে, শ্রোতাদের পক্ষে অনুভূতি ও উপলব্ধিকে প্রকাশ করার খুবই অল্পই সুযোগ থাকে। কিন্তু আমরা সকলেই যিহোবার দয়া সম্বন্ধে যা অনুভব করি তা রাজ্যের গানগুলি আন্তরিকতার সাথে গেয়ে প্রকাশ করতে পারি। এছাড়া যখন আমরা সমবেত হই, আমরা কি প্রফুল্ল হই না? তাই আমাদের গান করা উচিত! (যাকোব ৫:১৩) সত্যই, যিহোবা দয়া ও করুণার প্রতি উপলব্ধি বাড়াতে আমরা সম্পূর্ণ-হৃদয়ে তাঁর প্রশংসা গান করব।
আপনি কিভাবে উত্তর দেবেন?
▫ যিহোবাকে প্রশংসা করার কোন্ দুটি প্রধান কারণ আছে?
▫ কী কী উপায়ে আমরা যিহোবার প্রশংসা করতে পারি?
▫ কোন্ একটি উত্তম উপায়ে আমরা যিহোবার প্রশংসা করতে পারি?
▫ যিহোবার প্রশংসা গান করার শাস্ত্রীয় কোন উদাহরণগুলি আমাদের আছে?
▫ আমাদের রাজ্যের গানগুলিকে কিভাবে আমরা বিচার করতে পারি?
[১৭ পৃষ্ঠার বাক্স]
সেই গানগুলি উপভোগ করুন!
এটি মনে হয় যে কিছুজনের পক্ষে নতুন গানগুলির কিছু গান শেখা একটু শক্ত। যাইহোক, কিছু মণ্ডলীগুলিতে এই গানগুলি গাইবার ব্যাপারে বিশেষ সমস্যা দেখা দেয়নি। হয়ত অপরিচিত গানের ক্ষেত্রে প্রথমে একটু অতিরিক্ত প্রচেষ্টা দরকার হতে পারে। একবার সেগুলির সাথে পরিচিত হয়ে গেলে, মণ্ডলী সেগুলিকে আরও বেশি করে উপলব্ধি করে যেগুলিকে শিখতে কোন প্রচেষ্টা করা হয়নি। তাহলে মণ্ডলীতে সকলে আস্থার সাথে গানগুলি গাইতে পারবে। হ্যাঁ, তারা সেগুলি উপভোগ করতে পারবে।
[১৮ পৃষ্ঠার বাক্স]
সামাজিক মেলামেশায় রাজ্যের গানগুলি গান
আমাদের রাজ্যের গানগুলি গাওয়া কিংডম হলেই সীমিত হবে না। পৌল এবং সীল যখন কারাগারে ছিলেন তখন যিহোবার উদ্দেশ্যে প্রশংসা গান গেয়েছিলেন। (প্রেরিত ১৬:২৫) আর শিষ্য যাকোব বলেছিলেন: “কেহ কি প্রফুল্ল আছে? সে গান করুক।” (যাকোব ৫:১৩ ফুটনোট) সামাজিক মেলামেশায় প্রত্যেকেই প্রফুল্ল থাকে। তাহলে রাজ্যের গানের ক্ষেত্রে নয় কেন? এটি বিশেষভাবে আনন্দদায়ক হতে পারে যদি গানের সাথে পিয়ানো অথবা গিটার যোগ করা হয়। অন্যথায়, আমাদের রাজ্যের গানগুলির পিয়ানো টেপ আছে; অনেক সাক্ষী পরিবারে এই টেপগুলির অ্যালবাম আছে। শুধুমাত্র সেগুলি গানে সঙ্গ দেয় না কিন্তু সেগুলি সুন্দর আবহসঙ্গীতের জন্যও আদর্শ।
[১৪, ১৫ পৃষ্ঠার চিত্র]
লোহিত সমুদ্রে তাদের উদ্ধারের পর ইস্রায়েলীয়রা গানের মধ্য দিয়ে তাদের আনন্দ প্রকাশ করেছিল
[১৬ পৃষ্ঠার চিত্র]
আনন্দপূর্ণ গান হল বর্তমানে খ্রীষ্টীয় উপাসনার একটি অংশ