ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৩ ১/১ পৃষ্ঠা ৩-১২
  • আমাদের মহান সৃষ্টিকর্তাতে আনন্দ করা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আমাদের মহান সৃষ্টিকর্তাতে আনন্দ করা
  • ১৯৯৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ‘সম্পন্ন করতে সত্বর হওয়া’
  • আরও বৃদ্ধির জন্য যত্ন নেওয়া
  • একশো কোটি ঘন্টা!
  • বৃহৎ নির্ম্মাণের কার্যক্রম
  • অসাধারণ বৃদ্ধির জন্য দ্রুত সম্প্রসারণ খুবই প্রয়োজন
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৩ ১/১ পৃষ্ঠা ৩-১২

আমাদের মহান সৃষ্টিকর্তাতে আনন্দ করা

“ইস্রায়েল আপন নির্ম্মাণকর্ত্তাতে আনন্দ করুক, সিয়োন-সন্তানগণ আপনাদের রাজাতে উল্লাসিত হউক।”—গীতসংহিতা ১৪৯:⁠২.

১. “অবশেষে স্বাধীনতা” বলে চিৎকার থাকা সত্ত্বেও, মানবজাতির প্রকৃত পরিস্থিতি কী?

বর্তমান জগৎ “যাতনার” দ্বারা জর্জরিত। এই অভিব্যক্তিটি যীশু “যুগান্তের” ভাববাণীতে ব্যবহার করেন, যা ছিল চরম দুর্দশার যুগ যেটি আরম্ভ হয় ১৯১৪ সালের প্রথম বিশ্বযুদ্ধ দিয়ে। (মথি ২৪:​৩-৮) বহু রাজনৈতিক নেতারা এখন অন্ধকার ভবিষ্যৎ ছাড়া আর কিছুই দেখে না। পূর্ব ইউরোপে “অবশেষে স্বাধীনতা” বলে চিৎকার থাকা সত্ত্বেও, সেখানকার এককালের রাষ্ট্রপতি পরিস্থিতির সারাংশটি এইভাবে বলেন: “জনসংখ্যার বৃদ্ধি এবং গ্রীন হাউস এফেক্ট, ওজোন স্তরে রন্ধ্র ও এডস্‌, পারমাণবিক সন্ত্রাসবাদের ভীতি এবং সমৃদ্ধ উত্তর গোলার্ধ ও দরিদ্র দক্ষিণ গোলার্ধের মধ্যে নাটকীয়রূপে তারতম্যতার বিস্তার, দুর্ভিক্ষের ভীতি, বায়স্ফিয়ার ও পৃথিবীর খনিজ পদার্থের হ্রাসপ্রাপ্তি, বানিজ্যিক টিভি সংস্কৃতির বিস্তৃতি লাভ এবং প্রাদেশিক যুদ্ধের ক্রমবর্দ্ধমান ভীতি—এই সমস্তই, হাজার হাজার অন্যান্য বিষয়গুলিকে নিয়ে মানবজাতির সম্মুখে এক সামগ্রিক ভীতিস্বরূপ।” কোন মানব শক্তি নেই যা এই চরম দুর্দশার ভীতিকে অপসারণ করতে পারবে।—যিরমিয় ১০:⁠২৩.

২. মানবজাতির সমস্যার স্থায়ী সমাধান কার কাছে আছে, এবং তিনি ইতিমধ্যেই কোন্‌ পদক্ষেপ গ্রহণ করেছেন?

২ কিন্তু, আমরা আনন্দিত হতে পারি যে, আমাদের মহান সৃষ্টিকর্তার কাছে এর স্থায়ী সমাধান আছে। যীশুর ভাববাণীতে “যুগান্তের” বিষয়ের সাথে তাঁর অদৃশ্য“ উপস্থিতি”-ও জড়িত আছে। (মথি ২৪:​৩, ৩৭-৩৯) “নূতন আকাশ” সৃষ্টি করতে যিহোবা, যীশুকে মশীহ রাজারূপে সিংহাসনে আসীন করেছেন, ভাববাণীমূলক প্রমাণগুলি দেখায় যে ১৯১৪ সালে এই ঐতিহাসিক ঘটনাটি স্বর্গেতে ঘটে।* (২ পিতর ৩:১৩) সার্বভৌম প্রভু যিহোবার সঙ্গে সহযোগী শাসকরূপে, যীশু এখন জাতিদের বিচার করতে এবং পৃথীবিতে অনমনীয় ছাগতুল্য ব্যক্তিদের থেকে নম্র মেষতুল্য ব্যক্তিদের পৃথক করতে ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন। ঈশ্বরবিহীন ‘ছাগগণ’ “অনন্ত দণ্ডে”-র জন্য নিরূপিত এবং “মেষ” রাজ্যের পার্থিব এলাকায় অনন্তজীবনের জন্য চিহ্ণিত।—মথি ২৫:​৩১-৩৪, ৪৬.

৩. সত্য খ্রীষ্টীয়দের আনন্দিত হওয়ার কি কারণ আছে?

৩ এই বাধ্য মেষদের এক বিরাট জনতা এখন পৃথিবীতে আত্মিক ইস্রায়েলের অবশিষ্টাংশদের সাথে যোগ দিয়েছে, ও যিহোবা তাঁর পুত্রের রাজ্যের মাধ্যমে তাঁর মহৎ উদ্দেশ্যসকল চূড়ান্ত পর্য্যায়ে আনার সাথে সাথে, অনন্তকালীন রাজা যিহোবাতে আনন্দিত হওয়ার তাদের প্রতিটি কারণ আছে। তারা বলতে পারে: “আমি সদাপ্রভুতে অতিশয় আনন্দ করিব, আমার প্রাণ আমার ঈশ্বরে উল্লাস করবে; . . . তিনি আমাকে পরিত্রাণ-বস্ত্র পরাইয়াছেন, . . . বস্তুতঃ ভুমি যেমন আপন অংকুর নির্গত করে, উদ্যান যেমন আপনাতে উপ্ত বীজ অঙ্কুরিত করে, তেমনি প্রভু সদাপ্রভু সমুদয় জাতির সাক্ষাতে ধার্ম্মিকতা ও প্রশংসা অঙ্কুরিত করিবেন।” (যিশাইয় ৬১: ১০, ১১) এই “অঙ্কুরিত হওয়ার প্রমাণ লক্ষ লক্ষ ব্যক্তির মাধ্যমে পাওয়া যাচ্ছে, যাদের যিহোবার প্রশংসা গীত গাইতে সমস্ত জাতি থেকে একত্রিত করা হচ্ছে।

‘সম্পন্ন করতে সত্বর হওয়া’

৪, ৫. (ক) ঈশ্বরের লোকেদের একত্রীকরণ সম্বন্ধে কিভাবে ভাববাণী করা আছে? (খ)উনিশশো বিরানব্বই পরিচর্য্যা বছরে কি উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে?

৪ যত শয়তানের ব্যবস্থার শেষ আগতপ্রায় হচ্ছে তত একত্রীকরণ বৃদ্ধি পাচ্ছে। আমাদের মহান সৃষ্টিকর্তা ঘোষণা করেন: “তোমার প্রজারা সকলে ধার্ম্মিক হইবে, . . . আমরা রোপিত তরুর শাখা, আমার হস্তের কার্য্য, যেন আমি বিভূষিত হই। যে ছোট, সে সহস্র হইয়া উঠিবে, যে ক্ষুদ্র, সে বলবান জাতি হইয়া উঠিবে; আমি সদাপ্রভু যথাকালে ইহা সম্পন্ন করতে সত্বর হইব।” (যিশাইয় ৬০:​২১, ২২) এই সত্বর হওয়া জগতব্যাপী যিহোবার সাক্ষীদের ১৯৯২ সালের পরিচর্য্যা বছরের রিপোর্টে অপূর্বরূপে প্রতিফলিত হয়, যা এই পত্রিকার ১২ থেকে ১৫ পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে।

৫ এই রিপোর্টের উল্লেখযোগ্য বিষয় হল ৪৪,৭২,৭৮৭ জনের রাজ্য ঘোষকের নতুন শীর্ষ, ১,৯৩,৯৬৭ জনের বৃদ্ধি—যা হল গত বছর থেকে ৪.৫ শতাংশেরও বেশী বৃদ্ধি। বাপ্তিস্মপ্রাপ্ত ৩,০১,০০২ জনের শীর্ষ আরও এই তথ্য প্রতিফলিত করে যে ১৯৯২ সালে বহু সংখ্যক বাইবেলের সত্য গ্রহণ করেছেন। আমারা কতই আনন্দিত হই যে, এই ‘তিমির ও অন্ধকারের দিনে, . . . বলবতী এক মহাজাতি আছে,’ যারা পঙ্গপালের ঝাঁকের মত রাজ্যের সাক্ষ্যকে বৃদ্ধি করছে “পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত”! (যোয়েল ২:​২, ২৫; প্রেরিত ১:⁠৮) বরফ ঢাকা আলাস্কা থেকে—যেখানে ওয়াচটাওয়ার সোসাইটির উড়োজাহাজ তুষারপাত এলাকায় ৫০ বারেরও বেশী পরিদর্শন করেছে—মালি ও বুরকিনা ফ্যাসোর তাপদগ্ধ মরুভূমিতে এবং মাইক্রোনেসিয়ার বিচ্ছিন্ন দ্বীপগুলি পর্য্যন্ত, যিহোবার দাসেরা উজ্বলিত হচ্ছে ‘জাতিগণের দ্বীপ্তিস্বরূপ হয়ে, যেন পৃথিবীর সীমা পর্য্যন্ত [তাঁর] পরিত্রাণস্বরূপ হয়।—যিশাইয় ৪৯:⁠৬.

৬, ৭. সাম্প্রতিক বছরগুলিতে কোন্‌ আশাতীত পরিস্থিতির পরিবর্তন-গুলি লক্ষ্য করা হয়েছে, এবং এতে যিহোবার দাসেরা কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে?

৬ যিহোবা তাঁর লোকদের রক্ষা করতে ও শক্তিদান করতে এক সুরক্ষিত স্থান এবং দৃঢ় দুর্গের মত। পৃথিবীর বহু অংশ যিহোবার সাক্ষীরা বহু দশক ধরে নিষ্ঠুর অত্যাচার ও তাড়না সহ্য করেছে। (গীতসংহিতা ৩৭:​৩৯, ৪০; ৬১:​৩, ৪) কিন্তু সম্প্রতি, অতি বিস্ময়কর বিষয়ের মত ২১টি দেশ থেকে নিষেধাজ্ঞা ও বাধা সরিয়ে নেওয়া হয়, ফলে এখন ঈশ্বরের লোকেরা বিনা বাধায় ঘোষণা করতে পারছে যে আমাদের মহান সৃষ্টিকর্তা পৃথিবীর উপরে খ্রীষ্টকে রাজারূপে আসীন করেছেন।—গীতসংহিতা ২:​৬-১২.

৭ যিহোবার লোকেরা কি এই নব অর্জিত স্বাধীনতার সদ্ব্যবহার করছে? চার্টেতে পূর্ব ইউরোপের বুলগেরিয়া, রুমানিয়া ও প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন এবং আফ্রিকার আঙ্গোলা, বেনিন ও মোজাম্বিক বৃদ্ধি লক্ষ্য করুন। এমনকি জাইরেও, বিস্ময়কর বৃদ্ধি হয়েছে। মুক্তিপ্রাপ্ত আমাদের ভাইয়েরা আনন্দিত হৃদয় সেই ডাকের সাড়া দেয়: “তোমরা সদাপ্রভুর স্তব কর; কেননা তিনি মঙ্গলময়; . . . যিনি একা মহৎ মহৎ আশ্চর্য্য কর্ম্ম করেন; তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।” (গীতসংহিতা ১৩৬:​১, ৪) উৎসাহের সাথে পরিচর্য্যার মাধ্যমে রাজ্যের পক্ষে অপর মেষতুল্য ব্যক্তিদের একত্রীকরণে এই ধন্যবাদগুলি ব্যক্ত হয়।

৮. কিভাবে যিহোবার নব্য প্রশংসাকারীরা “উড়িয়া আসিতেছে মেঘের ন্যায়” পূর্ব ইউরোপে? আফ্রিকাতে?

৮ ইউরোপ দেশে গত গ্রীষ্মকালের সময়, ভুতপূর্ব কমিউনিস্ট দেশগুলিতে যিহোবার লোকদের সম্মেলন হয় যেখানে উপস্থিত ছিল বিস্ময়জনক। বাপ্তিস্ম গ্রহণকারীদের সংখাটি ছিল আরও চমকপ্রদ যা সঙ্গের চার্টটি দেখায়। অনুরূপে, আফ্রিকার টোগোতে নিষেধাজ্ঞা ডিসেম্বরের ১০, ১৯৯১ তারিখে অপসৃত করা হয়। পরবর্তী মাসে সেখানে জাতীয় সম্মেলন হয়। ক্ষেত্রে মাসে গড়ে ৬,৪৪৩ জন প্রকাশকের সাথে তুলনা করলে, সম্মেলনের উপস্থিতের সংখ্যা ২৫,৪৬৭ জনে বৃদ্ধি পায়, ৫৫৬ জন বাপ্তিস্মিত হয়—যা ছিল প্রকাশকের সংখ্যার ৮.৬ শতাংশ। যেমন যিশাইয় ৬০:৮ পদ বর্ণনা করে, যিহোবার লোকদের মণ্ডলীতে “উড়িয়া আসিতেছে, মেঘের ন্যায়, আপন আপন খোপের দিকে কপোতের ন্যায়”।

৯. সাম্প্রতিক স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলিতে কি ব্যবস্থা করা হয়েছে যাতে খ্রীষ্টীয়রা ‘খাদ্য গ্রহণ করেও তৃপ্ত থাকবে’?

৯ পূর্ব ইউরোপ ও আফ্রিকার আত্মিক খাদ্যের ক্ষুধা নিবারণ করা হয়। জার্মানী, ইটালী এবং দক্ষিন আফ্রিকার ওয়াচটাওয়ার সোসাইটির ফ্যাক্টরিগুলি, আত্মিকরূপে ক্ষুধার্ত দেশগুলিতে বহু ভাষায় ট্রাক ট্রাক ভর্তি সাহিত্যাদি পাঠায়। পূর্বে, বহু সাক্ষীরা একে অপরকে পত্রিকার ফোটোকপি পড়তে দিত, কিন্তু এখন তারা প্রচুর আত্মিক খাদ্য পাচ্ছে। ভাববাণীর পরিপূর্ণতায় অংশ গ্রহণ করতে পেরে তারা আনন্দিত: “তোমরা প্রচুর খাদ্য গ্রহণ করিয়া তৃপ্ত হইবে, এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নামের প্রশংসা করিবে, যিনি তোমাদের প্রতি আশ্চর্য্য ব্যাবহার করিয়াছেন।”—যোয়ল ২:⁠২৬.

আরও বৃদ্ধির জন্য যত্ন নেওয়া

১০. স্বরণার্থক সভাতে উপস্থিতির সংখ্যা অধিক থাকাতে, প্রত্যেক আগ্রহী ব্যক্তিদের কী আমন্ত্রন জানানো হয়?

১০ সত্যই আরও আশ্চর্য্যজনক বিষয় হল যীশুর মৃত্যুর স্মরণার্থক সভাতে জগতব্যাপী উপস্থিতির সংখ্যা ছিল ১,১৪,৩১,১৭১ জন যা গত বছরের থেকে ৭,৮১,০১৩ জনের বৃদ্ধি বা ৭.৩ শতাংশ বেশী। সকল নতুন আগতদের অভ্যর্থনা করা হচ্ছে! ওই সকল নতুন আগ্রহী ব্যাক্তিরা যদি একজন যিহোবার সাক্ষীদের সাথে গৃহ বাইবেল অধ্যয়নের উপকার গ্রহণ করতেন তাহলে কতই না ভান হত! (যিশাইয় ৪৮:১৭ দেখুন) পরিচর্য্যা বছরের রিপোর্ট প্রদর্শন করে যে, ৪২,৭৮,১২৭টি বাইবেল অধ্যয়ন প্রতি মাসে পরিচালনা করা হয়, যা ৮.৪ শতাংশের উত্তম বৃদ্ধি। কিন্তু, আরও অনেকেই এই পরিচর্য্যার সুযোগ নিতে নিজেকে প্রাপ্তিসাধ্য করতে পারে। যিহোবার সাক্ষীরা আগ্রহী ব্যাক্তিদের সাথে ঘরেতে বিনামূল্যে নিয়মিত বাইবেল অধ্যয়ন করতে আনন্দিত হয়, যার ফলে তারা আগ্রহী ব্যক্তিদের অনন্তজীবনের পথে দৃঢ় পদক্ষেপ নিতে সাহায্য করে। (যোহন ৩: ১৬, ৩৬) এইরূপ একটি অধ্যয়নের জন্য অনুরোধ করুন না কেন? আরও মনে রাখবেন যে, কিংডম হলে আপনার জন্য সর্বদা সাদর অভ্যর্থনা অপেক্ষা করছে!—গীতসংহিতা ১২২:১; রোমীয় ১৫:⁠৭.

১১, ১২. (ক) কিছু দেশে কোন্‌ সমস্যার সম্মুখীন হতে হয়? (খ) ধনী এবং দরিদ্র দেশের মধ্যে কিরূপে “সাম্যভাব” স্থাপিত হচ্ছে?

১১ যে সব মণ্ডলীদের উত্তম কিংডম হল আছে তারা প্রচুর পরিমাণে আশীর্বাদপ্রপ্ত। যে সমস্ত দেশে অনুগত সাক্ষীরা বহু বছর ধরে নিষেধাজ্ঞার জন্য গোপনে ছোট ছোট দল করে একত্রিত হয়ে কষ্ট সহ্য করেছে, সেখানকার পরিস্থিতি এর থেকে পৃথক। সেই ধরনের জায়গার অনেকগুলিতে তারা এখন স্বাধীন, তবে সেখানে খুব কমই কিংডম হল আছে। উদাহরণস্বরূপ, আফ্রিকার এক দেশে ৯৩টি মণ্ডলীর জন্য মাত্র তিনটি কিংডম হল আছে। তাই সভাগুলি সাধারণত বড় খালি মাঠে হয়। যে মণ্ডলীতে ১৫০ জন আছে সেখানে হয়ত ৪৫০ জন নিয়মিত এই সভাগুলিতে যোগদান করছে।

১২ পূর্ব ইউরোপে সাধারণত সম্পত্তি কেনা বা কোন কিছু তৈরী করা খুব একটা সহজ নয়, কিন্তু কিছু উন্নতি করা হয়েছে। পোল্যাণ্ডে নভেম্বর ২৮, ১৯৯২ সালে এক উত্তম নতুন শাখার উৎস্বর্গীকরণের দিন নিরূপিত করা হয়েছিল। জগৎব্যাপী কাজের জন্য যিহোবার সাক্ষীদের উদার দানগুলিকে, হল তৈরী করতে ও অন্যান্য সুযোগ-সুবিধার জন্য ব্যবহার করা হচ্ছে। তাই, ভাইদের সেই উদারতা দ্বারা এক “সাম্যভাব” স্থাপিত হয়, যখন তাদের বস্তু সম্বন্ধীয় “উপচয়” থেকে স্বেচ্ছায় দান, অসুবিধাজনক দেশগুলি মণ্ডলিতে আত্মিক প্রয়োজনের সহায়ক হয়।—২ করিন্থীয় ৮:​১৩, ১৪.

একশো কোটি ঘন্টা!

১৩. প্রচার এবং শিক্ষ্যা কাজে ১৯৯২ সালে কত ঘন্টা ব্যয় করা হয়, এবং এই সংখ্যায় কাদের প্রচেষ্টা প্রকাশ পায়?

১৩ আপনি একশো কোটি ঘন্টা দিয়ে কি করবেন? যারা অনন্তজীবনের লক্ষ্যে পৌঁছাবে তারা যিহোবার প্রতি গঠনমূলক, তৃপ্তিমূলক সেবায় অতগুলি ঘন্টা, এমনকি তার থেকেও বেশী ঘন্টা ব্যয় করতে পারবে। কিন্তু এক বছরে অতগুলি ঘন্টা একত্রিত করার কথা চিন্তা করুন! যিহোবার লোকেরা ১৯৯২ সালের পরিচর্য্যা বছরে ঠিক তাই সম্পাদন করেছে। প্রত্যেক রাজ্য ঘোষকদের ব্যক্তিগত রিপোর্ট যোগ করে, সবচেয়ে উত্তমরূপে যে সময় ব্যয় করা যেতে পারে—আমাদের মহান সৃষ্টিকর্তাকে প্রশংসা করে, “সাধারণ্যে ও ঘরে ঘরে শিক্ষা দিতে” সেই সময়ের আমরা ১,০২,৪৯,১০,৪৩৪ ঘন্টার নতুন শীর্ষ পাই। (প্রেরিত ২০:২০) গড়ে ৪২,৮৯,৭৩৭ জন সাক্ষী প্রতি মাসে রিপোর্ট করেন। তারা সকলে সমাজের বিভিন্ন স্তর থেকে এসেছেন। কিছু জন আছেন যারা রাজ্যের কাজে সীমিত সময় দিতে পারেন। এদের মধ্যে রয়েছেন পরিবারের মস্তকরা, যাদের অবশ্যই পরিবারের ভরনপোষণ করতে হয়; বয়স্ক ব্যক্তিরা; অনেকের যাদের স্বাস্থের সমস্যা রয়েছে; তার সঙ্গে আছে স্কুলের ছাত্র-ছাত্রীরাও। তবুও, প্রত্যেকের রিপোর্ট, যিহোবার প্রতি প্রেমকে মূল্যবানরূপে প্রতিফলন করে।—তুলনা করুন লূক ২১:​২-৪.

১৪. কিভাবে যুব ব্যক্তিরা ‘তাদের স্রষ্টাকে স্মরণ করে’?

১৪ যিহোবার পরিচর্য্যায় এক নব্য বংশ পাচ্ছে এবং সুখের বিষয় এদের মধ্যে বেশীরভাগ উপদেশক ১২:১ পদের শলোমনের বাক্যগুলি কাজে লাগাচ্ছে: “তুমি যৌবনকালে আপন সৃষ্টিকর্ত্তাকে স্মরণ কর।” বিদ্যালয়েতে তারা পড়াশুনাও করেছে আবার তার সাথে তারা উৎসর্গীকৃত পিতামাতাদের দ্বারা আত্মিক বিষয়ে শিক্ষাপ্রাপ্তও হচ্ছে। সাম্প্রতিক সম্মেলনগুলিতে বেশ কিছু সংখ্যক কিশোর-কিশোরীদের বাপ্তিস্ম গ্রহণের জন্য দাঁড়িয়ে উঠতে দেখাটি আনন্দের বিষয় হয়। এটি জেনে আরও আনন্দ হয় যে, অনেকে কোন বৃত্তি বা কারিগরী শিল্প শিখে, বিদ্যালয় থেকে পাশ করার পর অগ্রগামীর কাজের জন্য ব্যবহারিক প্রস্তুতি করছে। ফলে তারা নিজেদের ভার বহন করতে পারবে, যেমন প্রেরিত পৌল সময় সময় করতেন তাম্বু তৈরী করে।—প্রেরিত ১৮:​১-৪.

১৫, ১৬. রাজ্যের কাজের উন্নতির জন্য কিভাবে অগ্রগামী এবং অন্যান্য পূর্ণ-সময়ের সেবকেরা স্বেচ্ছাকৃত দান করেছে, এবং কিছু জন কী আশীর্বাদপ্রাপ্ত হয়?

১৫ রাজ্যের কাজে উন্নতি প্রদান করতে অগ্রগামীগণ ও অন্যান্য পুর্ণ সময়ের কতই না অসাধারণ স্বেচ্ছাকৃত দান করছেন! গত বছর অগ্রগামীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ৯,৩১,৫২১ জনের শীর্ষে পৌঁছায়। এরা প্রতিদিন ঘরে ঘরে প্রচার ও লোকেদের বাড়ীতে বাইবেল অধ্যয়ন পরিচালনা করার জন্য শাস্ত্র সম্বন্ধে ব্যাখ্যা করতে খুবই কার্যকারী হয়েছে। তাছাড়া, অনেকে দুই সপ্তাহের পাওনিয়ার পরিচর্য্যা স্কুলে যোগ দিতে যোগ্য প্রমাণিত হয়েছে, যেটি তাদের ঈশ্বরের সেবাতে আরও বেশী সক্ষমতা এবং আনন্দ অর্জন করতে সাহায্য করে।

১৬ এই বিশ্বস্ত অগ্রগামীদের সকলে যিশাইয় ৫০:৪ পদের বাক্যগুলির সাথে সম্মত হতে পারে: “প্রভু সদাপ্রভু আমাকে শিক্ষাগ্রাহীদের জিহ্বা দিয়াছেন, যেন আমি বুঝতে পারি, কিরূপে ক্লান্ত লোককে বাক্য দ্বারা সুস্থির করিতে হয়।” বর্তমানে অসংখ্য ব্যক্তিরা আছেন যারা তাদের পরিবেষ্টিত দুর্নীতির জগতের জন্য ক্লান্ত, কিন্তু তারা আমাদের বিশ্বস্ত অগ্রগামীদের দ্বারা উচ্চারিত বাক্যের মাধ্যমে তৃপ্ত হচ্ছেন।—তুলনা করুন হিতোপদেশ ১৫:৩; যিহিষ্কেল ৯:⁠৪.

বৃহৎ নির্ম্মাণের কার্যক্রম

১৭. আত্মিক গঠন ছাড়াও, সাম্প্রতিককালে কোন্‌ বাস্তব নির্ম্মণ কাজ সাক্ষ্য করা হচ্ছে?

১৭ যিহোবার সাক্ষীদের জগতব্যাপী আত্মিক সমৃদ্ধির জন্য বাস্তব বিষয়েরও প্রয়োজন বেড়েছে। ছাপার সুযোগ সুবিধা, অফিসগুলি, এবং বেথেল গৃহের বিস্তার ও কিংডম হল এবং অ্যাসেমব্লী হল নির্ম্মাণের প্রয়োজন হয়েছে। তাই যিহোবার সাক্ষীদের পার্থিবরূপে নির্ম্মাতা হওয়ার দরকার হয়েছে। এইরূপ নির্ম্মাণকার্য হয়েছিল রাজা শলোমনের সময়ে। “আত্মার দ্বারা যাহা যাহা তাহার মনে উপস্থিত হইয়াছিল, সেই সকলের আদর্শ” অনুসারে শলোমন যিহোবার উপাসনার জন্য মন্দির নির্ম্মাণ করেছিলেন, যে পরিকল্পনাটি যিহোবা তার পিতা দায়ূদকে দিয়েছিলেন। (১ বংশাবলি ২৮:​১১, ১২) তাই শলোমন তার শ্রোতাদের শুধুমাত্র অমূল্য প্রজ্ঞার বাক্য দ্বারা গঠন করেননি, কিন্তু তিনি উৎকৃষ্টতর পার্থিব বিষয়ক নির্ম্মণেরও পরিচালনা করেন যা লৌকিক জগত কখনও পারেনি।—১ রাজাবলি ৬:১; ৯:​১৫, ১৭-১৯.

১৮, ১৯. (ক) যিহোবার সংগঠনের দ্বারা কোন দ্রুত নির্ম্মাণ পরিকল্পনাগুলি পরিচালনা করা হচ্ছে? (খ) পার্থিব ও আত্মিক নির্ম্মণ কাজে যিহোবার আত্মা কিভাবে প্রকাশ পায়?

১৮ বর্তমানে, যিহোবার সাক্ষীরা ঐশিকভাবে অনুপ্রাণীত নির্ম্মাণ পরিকল্পনার দ্বারা নির্ম্মাণ করে না, কিন্তু তাদের উপর ঈশ্বরের আত্মা আছে। যার ফলে ইস্রায়েলের দিনের মত, এরাও এমনভাবে নির্ম্মাণ করতে পরিচালিত হয়, যা জগতের লোকেদের বিস্মিত করে। (সখরিয় ৪:⁠৬) সময় খুব সংক্ষিপ্ত। বিলম্ব না করে কিংডম হল এবং অন্যান্য আবাসনের এখনই প্রয়োজন। কিছু দেশে দ্রুত-নির্ম্মিত কিংডম হল তৈরী বর্তমানে প্রচলিত। উদাহরণস্বরূপ, গত দশ বছরে ৩০৬টি কিংডম হল নির্ম্মাণ করার বিষয় ক্যানাডা রিপোর্ট করে, যার প্রত্যেকটি দুই দিনের থেকেও কম সময়ে তৈরী করা হয়। যেহেতু জগতব্যাপী যিহোবার কার্য দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তাই বর্তমানে মোট ৪৩টি নতুন শাখা আবাসন অথবা শাখা প্রসারণ নির্ম্মাণ করা হচ্ছে বা পরিকল্পনা করা হয়েছে। তাছাড়া, প্রায় হাজার জন বেথেল স্বেচ্ছাসেবকদের থাকার ব্যবস্থা সহ একটি ৩০-তল আবাসনের নির্ম্মাণ কাজ ব্রুকলিনে প্রায় শেষ হয়ে এসেছে। আরও নিউ ইয়র্ক রাজ্যের প্যাটারসনে একটি বাইবেল শিক্ষা কেন্দ্রের নির্ম্মাণ, এক সর্ব বৃহৎ নির্ম্মাণ প্রকল্প যা ওয়াচটাওয়ার সমিতি পূর্বে কখনও সম্পাদন করেনি, তা এখন নিরূপিত সময়ের অনেক আগেই অগ্রসর হচ্ছে।

১৯ এই পরিকল্পনাগুলি যে দক্ষতা ও উৎকর্ষতার সাথে অগ্রসর হচ্ছে তা জগতের জ্ঞানসম্পন্ন নির্ম্মাণ কোম্পানীগুলিকে হতবাক করছে। কেন? উৎসর্গীকৃত যিহোবার সাক্ষীদের বিস্ময়কর সাহায্যের জন্যই। যিহোবার আত্মা তাদের শুধুমাত্র পার্থিব সম্পদ প্রদান করতেই পরিচালিত করে না কিন্তু পূর্ণ হৃদয়ে সময় ও শক্তি প্রদান করতেও পরিচালিত করে। উত্তম-প্রশিক্ষিত, উৎসর্গীকৃত কর্মীদের ভিড়ে নির্ম্মণের ক্ষেত্রগুলি পরিপূর্ণ হয়। সেখানে কোন কর্মী ধর্মঘট হয় না, কাজের সময় কেউ অর্থহীনরূপে সময় নষ্ট করে না। যিহোবার আত্মা প্রেরণা দেন, ঠিক যেমন মোশির সময় আবাস নির্ম্মতাদের এবং শলোমনের সময় মন্দির নির্ম্মতাদের তা প্রেরণা দিয়েছিল। এই কর্মীদের আত্মিকতার মত বিশিষ্ট গুণের প্রয়োজন আছে।—তুলনা করুন যাত্রাপুস্তক ৩৫:৩০-৩৫; ৩৬:১-৩; ৩৯:৪২, ৪৩; ১ রাজাবলি ৬:১১-১৪.

২০. (ক) কতদূর পর্য্যন্ত এখনও সুসমাচার প্রচার করতে হবে? (খ) যিহোবার লোকদের জন্য কী আশীর্বাদপ্রাপ্ত ভবিষ্যৎ অপেক্ষা করছে?

২০ মন্দির নির্ম্মাণের পরও শলোমন তার নির্ম্মাণের কার্যক্রম চালিয়ে যান। (২ বংশাবলি ৮:১-৬) কত দূর পর্য্যন্ত এখনও বর্তমান এই সাক্ষ্যদান বিস্তৃত হবে—হল ও অন্যান্য সুযোগ-সুবিধাগুলি নির্ম্মণের প্রয়োজনের সাথে সাথে—আমারা তা ঠিক জানি না। আমরা এটি জানি যে যিহোবার আজ্ঞানুসারে যখন রাজ্যের এই সুসমাচার প্রচারিত হয়ে যাবে, তখনই “মহাক্লেশ,” সেই শেষ আসবে। (মথি ২৪:১৪, ২১) লোভী লোকেদের দ্বারা পৃথিবী আর ধ্বংস না হয়, যিহোবার ব্যবস্থার ‘নূতন আকাশমণ্ডল ও নূতন পৃথিবী’ তখন মানবজাতির জন্য অবর্ণিত আনন্দ আনবে। তাই আমরা যেন ‘ঈশ্বর যা সৃষ্টি করছেন তাতে চিরকাল আমোদ ও উল্লাস’ করে আমাদের মহান সৃষ্টিকর্তাকে সমস্ত প্রশংসা দিই!—যিশাইয় ৬৫:​১৭-১৯, ২১, ২৫. (w93 1/1)

[পাদটীকাগুলো]

*ওয়াচটাওয়ার বাইবেল অ্যাণ্ড ট্র্যাক্ট সোসাইটি অফ নিউ ইয়র্ক, আই. এন. সি., দ্বারা প্রকাশিত “লেট ইয়োর কিংডম কাম্‌” বইটির ১০৫-১৬, ১৮৬-৯ পৃষ্ঠা দেখুন।

আপনি কী ব্যাখ্যা করতে পারেন?

◻ আমাদের মহান সৃষ্টিকর্তাতে আনন্দ করতে আমাদের কী কারণগুলি আছে?

◻ কোন্‌ বৃদ্ধিগুলি রিপোর্ট করা হয় ১৯৯২ সালের পরিচর্য্যা বছরে?

◻ যে সমস্ত দেশে পূর্বে সাক্ষ্যদান বন্ধ ছিল সেখানে প্রচুর আশীর্বাদগুলি কী রিপোর্ট পাওয়া গেছে?

◻ যিহোবার সংগঠনে এই বৃদ্ধির প্রতি যুবব্যক্তিরা ও অগ্রগামীরা কিভাবে অংশ গ্রহণ করছে?

◻ যিহোবার লোকেরা কিভাবে পার্থিব এবং আত্মিক নির্ম্মান কাজেও ব্যক্ত রয়েছে?

[৬-৯ পৃষ্ঠার তালিকা]

বিশ্বব্যাপী যিহোবার সাক্ষীদের ১৯৯২ পরিচর্যা বছরের রিপোর্ট

(পুরোপুরি ফরম্যাট করা টেক্সটের জন্য এই প্রকাশনা দেখুন)

[Pictures on page 4]

গত বছর লক্ষ লক্ষ বাপ্তিস্ম প্রার্থীই প্রচার এবং শিক্ষার কাজে যিহোবার আশীর্বাদ প্রদর্শন করে

[Pictures on page 10]

অধিক সংখ্যায় যুব ব্যক্তিরা ‘তাদের মহাণ সৃষ্টিকর্তাকে স্মরণ করছে’

[১১ পৃষ্ঠার বাক্স]

গত বছর শত কোটিরও বেশী ঘন্টা ব্যয় করা হয় প্রচার ও শিক্ষাদানের কাজে

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার