“আমার কাছে ফিরিয়া আইস, আমিও তোমাদের কাছে ফিরিয়া আসিব”
পরিবারটি জঙ্গলে বেড়াতে গিয়ে খুব আনন্দ উপভোগ করছিল। তারপর, পিটার, পরিবারের সবচেয়ে ছোট্টটি, পাহাড়ের ঢালু বেয়ে নীচে একটা কাঠবেড়ালীকে পিছু ধাওয়া করতে গিয়ে হারিয়ে যায়। হঠাৎ, আকাশে মেঘ ঘনিয়ে আসে, আর বৃষ্টি আরম্ভ হয়। প্রথমে ঝির ঝির করে বৃষ্টি পড়ে, ধীরে ধীরে তা মুষলধারে পড়তে শুরু করে। পরিবারের সকলে তাড়াতাড়ি জিনিষপত্র গুছিয়ে নিয়ে, তাদের গাড়ীর দিকে ছুটে যায়। আর সকলে চিন্তিত হয় যে পিটার কোথায়।
ইতিমধ্যে, পিটার পরিবারের সদস্যদের কাছে ফিরে যেতে চেষ্টা করছিল। কোন কিছুই সামনে দেখা যাচ্ছিল না, আর পাহাড়ের উপরে ওঠার রাস্তাটা বৃষ্টির জন্য খুবই পিচ্ছিল হয়ে গিয়েছিল। হঠাৎ, হোঁচট খেয়ে লুকানো একটি গভীর গর্তের মধ্যে পড়ে যাওয়ার সময় তার মনে হল, যেন পায়ের তলা থেকে মাটি খসে গেল। সে বেরিয়ে আসতে চেষ্টা করল, কিন্তু গর্তের গা খুব পিচ্ছিল ছিল।
বৃষ্টির জল অঝোরে পাহাড়ের গা বেয়ে ঝরছিল আর গর্তটা জলকাদায় ভরে উঠতে লাগল। পিটারের সত্যিই ডুবে যাওয়ার সম্ভাবনা হল। আর তখনই তার বাবা তাকে খুঁজে পেলেন ও একটা দড়ি নামিয়ে তাকে বার করে আনলেন। পরে, তাকে এইভাবে ঘুরে বেড়ানোর জন্য খুব বকা হল। তবুও, মায়ের কোলেতে কম্বল মুড়ি দিয়ে থাকাতে, বকুনি খাওয়াটা তখন সে কষ্টের মনে করল না।
এই অভিজ্ঞতাটি ভালভাবে বর্ণনা করে যে কিছু ব্যক্তি, যারা এক সময়ে ঈশ্বরের লোকদের মধ্যে ছিল, তাদের ক্ষেত্রে কী ঘটে। তারা এই বিধিব্যবস্থার গভীর গর্তে পড়ে গেছে এবং মরিয়া হয়ে সেখান থেকে হামাগুড়ি দিয়ে বেড়িয়ে আসার চেষ্টা করছে, যাতে তারা যিহোবার সংগঠনের আশ্রয়স্থলে ফিরে যেতে পারে। যিহোবা যে করুণাময় ও ‘দড়ি নামাতে’ প্রস্তুত ফলে তারা সুরক্ষিত স্থানে ফিরে যেতে পারে তা জেনে কতই না ভাল লাগে!
যিহোবার করুণাময় ব্যবহারগুলি
অতীতে ইস্রায়েলের দিনে, মন্দির নির্মাণ শেষ হওয়ার পরে শলোমন উৎসর্গীকরণের প্রার্থনা অপর্ণ করেন, তাতে তিনি যিহোবাকে প্রার্থনা-ভিক্ষা করেন যে, মন্দির সম্বন্ধে যে আবেদন করা হয়েছে তা যেন তিনি শোনেন। তিনি বলেছিলেন: “তাহারা [ইস্রায়েলীয়রা] যদি তোমার বিরুদ্ধে পাপ করে—কেননা পাপ না করে এমন কোন মনুষ্য নাই—এবং তুমি যদি তাহাদের প্রতি ক্রুদ্ধ হইয়া শত্রুর হস্তে তাহাদিগকে সমর্পণ কর, . . . যে দেশে তাহারা বন্দিরূপে নীত হইয়াছে, সেই দেশে যদি মনে মনে বিবেচনা করে, ও ফিরে, এবং যাহারা তাহাদিগকে বন্দি করিয়া লইয়া গিয়াছে, তাহাদের দেশে যদি তোমার কাছে বিনতি করিয়া বলে, . . . তবে তুমি তোমার নিবাসস্থান স্বর্গে তাহাদের প্রার্থনা ও বিনতি শুনিও।”—১ রাজাবলি ৮:৪৬-৪৯.
ইস্রায়েলের ইতিহাস কালে, শলোমনের আবেদন বহুবার রাখা হয়েছিল। বার বার ঈশ্বরের লোকেরা পথ থেকে সরে গিয়েছিল ও তাঁকে ত্যাগ করেছিল। তারপর তারা তাদের ভুল বুঝতে পেরেছিল ও তাঁকে অন্বেষণ করে ফিরে এসেছিল। যিহোবা তাদের ক্ষমা করেন। (দ্বিতীয় বিবরণ ৪:৩১; যিশাইয় ৪৪:২১, ২২; ২ করিন্থীয় ১:৩; যাকোব ৫:১১) যিহোবা তাঁর লোকদের সাথে হাজার বছরের ব্যবহার সম্বন্ধে মালাখির মাধ্যমে সারাংশ বর্ণনা করেন, যখন তিনি বলেন: “তোমাদের পিতৃপুরুষদের সময়াবধি তোমরা আমার বিধি-কলাপ হইতে সরিয়া পড়িয়াছ, সে সকল পালন কর নাই। আমার কাছে ফিরিয়া আইস, আমিও তোমাদের কাছে ফিরিয়া আসিব।”—মালাখি ৩:৭.
বিঘ্নের কারণগুলি
ইস্রায়েলীয়দের যেমন হয়েছিল, ঈশ্বরের লোকদের বহুজন বর্তমানে পথ থেকে সরে যায় এবং নিজেদের যিহোবার সংগঠন থেকে আলাদা করে। কেন? কিছু ব্যক্তি কোনকিছুর প্রতি ধাবিত হয় যা প্রথমে নির্দোষরূপে প্রতীয়মান হয়, যেমন পিটার কাঠবিড়ালীকে ধাওয়া করেছিল। অডা, তার ক্ষেত্রে ঠিক তাই হয়েছিল। সে বিবরণ দেয়: “কর্মসাথীরা সকলে একসঙ্গে কাছেপিঠের কোন এক রেস্টুরেন্টে গিয়ে দুপুরবেলা খাবার খাওয়ার, আমাদের একটা অভ্যাস ছিল। তাই যখন তারা দিনের শেষে, আমাকে এক কাপ কফি খাওয়ার জন্য আমন্ত্রণ জানাত তখন তা গ্রহণ করা আমার পক্ষে অসুবিধা বোধ হত না। আমি যুক্তি দিতাম যে, সভা অথবা প্রচারের জন্য যে সময় ব্যয় করা উচিৎ আমি তো সেই সময় এতে ব্যবহার করছি না। আমি বুঝতে পারিনি যে তা হয়তো ১ করিন্থীয় ১৫:৩৩ পদের নীতিটিকে অমান্য করা হবে।
“শীঘ্রই, আমি শনিবারে তাদের সাথে ঘোড়ার পিঠে চড়ে বেড়াতে যেতে আরম্ভ করি। তারপর আমি তাদের সাথে চলচ্চিত্র ও নাটক দেখতে যেতে শুরু করি। ফলে আমি কিছু সভায় অনুপস্থিত হতে আরম্ভ করি। অবশেষে, আমি কোন সভায়ই যোগ দিতাম না ও প্রচার কাজেও অংশ গ্রহণ করতাম না। যত দিনে আমি বুঝতে পারি যে কী ঘটে গেছে তত দিনে আমি সংগঠনের সাথে মেলামেশা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলাম।”
অন্যান্য ক্ষেত্রে, কারণগুলি হয়তো গোপন কোন গর্হিত পাপ হতে পারে যা ব্যক্তিটিকে ঈশ্বরের সেবায় অযোগ্য বোধ করাতে পারে। (গীতসংহিতা ৩২:৩-৫) অথবা কোন ব্যক্তি হয়ত বিঘ্ন পেতে পারে খ্রীষ্টীয় সাথীদের কোন বিষয়ে কিছু বলা বা করার দ্বারা, সেই বিষয় না বুঝে, যেমন শলোমন বলেছিলেন, “পাপ না করে এমন কোন মনুষ্য নাই।”—১ রাজাবলি ৮:৪৬; যাকোব ৩:২.
আবার অনেকে নিরুৎসাহিত হয়ে থাকে যখন তাদের অনুশাসন দেওয়া হয়। (ইব্রীয় ১২:৭, ১১) বস্তুবাদী জীবনযাত্রার আকর্ষণ অনেককে ঈশ্বরকে সেবা করা থেকে বিরত করেছে। অনেক সময় জাগতিক সাফল্যতার অন্বেষণে, তারা নিজেদের জাগতিক কাজে এতো ডুবিয়ে রাখে যে তাদের জীবনে ঈশ্বরের সেবার কোন স্থান থাকে না। (মথি ১৩:৪-৯; ১ তীমথিয় ৬:৯, ১০) এই প্রকৃতির ব্যক্তিদের পরিস্থিতি কী আশাহীন?
যিহোবার আমন্ত্রণে আপনি কী সাড়া দেবেন?
একবার যীশু কিছু বলেছিলেন যা বোঝা শক্ত ছিল, এবং অনেকে বিঘ্ন পেয়েছিল। বিবরণ বলে: “তাঁহার অনেক শিষ্য পিছাইয়া পড়িল, তাঁহার সঙ্গে আর যাতায়াত করিল না।” কিন্তু সকলে বিঘ্ন পায়নি। বাইবেলের বিবরণ আরও বলে: “যীশু সেই বারো জনকে কহিলেন, তোমরাও কি চলিয়া যাইতে ইচ্ছা করিতেছ? শিমোন পিতর তাঁহাকে উত্তর করিলেন, প্রভু, কাহার কাছে যাইব? আপনার নিকটে অনন্ত জীবনের কথা আছে।” (যোহন ৬:৬৬-৬৮) যীশুর শিষ্যরা বিজ্ঞতার সাথে উপলব্ধি করেছিলেন যে যীশুকে ত্যাগ করা সর্বনাশের বিষয় হতে পারে।
যারা পতিত হয় তারা অবশেষে, এই উপসংহারে আসে। তারা উপলব্ধি করে যে ঈশ্বরের সংগঠন ত্যাগ করা সর্বনাশের পদক্ষেপ এবং তারা একমাত্র যিহোবা ও খ্রীষ্টের কাছেই সেই বাক্যসকল পাবেন যা জীবনে পরিচালিত করবে। একবার তারা সেইরূপ উপলব্ধিতে আসলে, তাদের বোঝা উচিৎ যে পুনর্বিবেচনা করতে, যিহোবার কাছে ক্ষমা চাইতে এবং তাঁর কাছে ফিরে যেতে তাদের খুব দেরী হয়ে যায়নি। যিহোবা স্বয়ং আমন্ত্রণ জানান: “আমার কাছে ফিরিয়া আইস, আমিও তোমাদের কাছে ফিরিয়া আসিব।”—মালাখি ৩:৭.
সত্যই, যিহোবাকে সেবা করা ছাড়া একজন প্রকৃত খ্রীষ্টীয় আর কোথায় আনন্দ খুঁজে পেতে পারে? কোন ব্যক্তি যদি কিছু সময় ধরে যিহোবার সংগঠনের অংশ হয়ে তারপর ভেসে যায়, তাহলে তার জন্য বাইরের জগতে কী অপেক্ষা করছে? সে শীঘ্রই উপলব্ধি করবে, বর্তমানে সে যে জগতের অংশ তা ক্রমাগত অধিক দৌরাত্ম্যপূর্ণ হচ্ছে। সে নিজেকে ভণ্ডামি, মিথ্যা, প্রতারণা ও অনৈতিকতাপূর্ণ বিধিব্যবস্থার সাথে সংযুক্ত দেখতে পাবে, একটি জগতে যা হল বিপজ্জনক ও অপ্রীতিকর সেই জলকাদায়পূর্ণ গর্তের সমান, যার মধ্যে ছোট্ট পিটারের প্রাণহানির আশঙ্কা হয়েছিল। যখন সে তার বোধশক্তিতে ফিরে আসে ও উপলব্ধি করে যে তার অনন্ত জীবন বিপন্ন, তখন সেই পরিস্থিতি থেকে বার হয়ে আসতে সাহায্য প্রার্থনায় সে যেন কোন সময় নষ্ট না করে। তবুও, ফিরে আসা সহজ নয়।
আপনি কী সেই একজন যিনি যিহোবার কাছে ফিরে আসতে চেষ্টা করেছেন কিন্তু কষ্টকর বলে মনে করেছেন? তাহলে মনে করুন যে আপনার সাহায্যের প্রয়োজন আছে। বিশ্বাস করুন যে, ঈশ্বরের সংগঠনে আপনার ভাই ও বোনেরা আপনাকে সাহায্য করতে ইচ্ছুক। কিন্তু যিহোবাকে আপনার ইচ্ছা প্রদর্শন করতে আপনাকে প্রচেষ্টা করতে হবে। এখনই সময় ‘মনে মনে বিবেচনা করার’ ও ‘যিহোবার কাছে ফিরে আসার।’—১ রাজাবলি ৮:৪৭.
ফিরে আসতে সাহায্য করা হয়েছিল
অডা বর্ণনা করে, কী তাকে যিহোবার প্রতি ফিরে আসতে সাহায্য করেছিল: “একেবারে সঠিক সময়ে যে বোন আমাকে পড়িয়েছিলেন তিনি আমাকে তার সাথে সীমা সম্মেলনে আসতে আমন্ত্রণ জানান। তিনি এত মধুর স্বভাবের ছিলেন! আর আমাকে একদম ভর্ৎসনা করেননি! তিনি প্রকৃত প্রেম প্রদর্শন করেন। একবছর অতিবাহিত হয়ে গিয়েছিল যখন আমি শেষবার সভায় যোগ দিয়েছিলাম, কিন্তু আমি জগতের শূন্যতা ও এই সত্যটির উপর চিন্তা করছিলাম যে, চাকচিক্যতার পিছনে রয়েছে শুধুমাত্র দুঃখ, নৈরাশ্যতা এবং অনৈতিকতা। তাই আমি সম্মেলনে যোগ দিতে মনস্থ করি। প্রেক্ষাগৃহে আসার পরই, যেখানে সম্মেলন হচ্ছিল, আমি একেবারে আসনের শেষের সারিতে চলে যাই, অন্ধকারে নিজেকে লুকাই। আমি চাইনি যে ভাইয়েরা আমাকে দেখে ও প্রশ্ন জিজ্ঞাসা করে।
“যাইহোক, কার্যক্রমে উত্তম পরামর্শ দেওয়া হয় যেটির আমার অত্যন্ত প্রয়োজন ছিল। যখন তা শেষ হয়, তখন আমি দৃঢ় সঙ্কল্প করি যে যিহোবার লোকেদের কাছে শুধুমাত্র ফিরেই যাব না কিন্তু সর্বান্তঃকরণে তাঁর প্রতি আমি নিজেকে নিয়োজিত করব। ভাইয়েরা আমাকে সাদরে গ্রহণ করেন এবং যে ‘হারিয়ে’ গিয়েছিল সে আবার ফিরে এল।” (লূক ১৫:১১-২৪) এই সকলই ঘটে বেশ কিছু সময় পূর্বে, আর অডা এখন ২৫ বছরের উপর পূর্ণসময়ের পরিচর্য্যায় আছেন।
হারিয়ে যাওয়া অপর একজনের ক্ষেত্রেও অনুরূপ আনন্দপূর্ণ ফলাফল হয়। কিছু প্রাচীনেরা হোসেকে যে পরামর্শ দেন, তা বাইবেলের নীতির বদলে তাদের ব্যক্তিগত চিন্তাধারাকে প্রতিফলিত করে। হোসে নিরুৎসাহিত ও ক্ষুব্ধ হয়ে, অবশেষে নিষ্ক্রিয় হয়ে পড়ে। আট বছর ধরে সে ঈশ্বরের লোকদের থেকে পৃথক থাকে, আর সেই সময়কালে সে এক অবিশ্বাসীনীকে বিবাহ করে ও ছেলেমেয়েদের পিতা হয়, যাদের মধ্যে একজনকে সে ক্যাথলিক গির্জায় বাপ্তিস্ম গ্রহণ করতে অনুমতি দেয়।
অবশেষে, যখন সীমা অধ্যক্ষ তাকে পালনার্থে পরিদর্শন করেন ও প্রাচীনদেরও তা করতে উৎসাহ দেন তখন সে সাহায্যপ্রাপ্ত হয়। তাকে পুনরুদ্ধার করা হয় এবং তার স্ত্রী সত্যের প্রতি আগ্রহ প্রদর্শন করছে দেখে সে খুশী হয়। হোসে বর্তমানে মণ্ডলীতে প্রাচীনের পদে সেবা করছেন। এই দুটি অভিজ্ঞতা যেমন দেখায় যে, যারা যিহোবার প্রেমময় আমন্ত্রণে সাড়া দেয় তাদের তিনি আশীর্বাদ থেকে বঞ্চিত রাখেন না।
সেই প্রকৃতির আশীর্বাদ উপভোগ করতে হলে যদিও, সেই ব্যক্তিকে প্রথমে প্রস্তাবিত সাহায্য উপলব্ধি করতে হবে ও তার প্রতি সাড়া দিতে হবে। বেশীর ভাগ মণ্ডলীতে ভাইয়েরা জানেন যে কারা নিষ্ক্রিয় হয়ে পড়েছে এবং তাদের সাহায্য করার প্রচেষ্টায় তারা সময়ে সময়ে তাদের পরিদর্শনও করেন। সেই প্রকৃতির সাহায্যের প্রতি সাড়া দেওয়া হল যিহোবার করুণার প্রতি উপলব্ধি দেখান।—যাকোব ৫:১৯, ২০.
সত্যই, এখনই হল সময় যিহোবার আমন্ত্রণে সাড়া দেওয়ার: “আমার কাছে ফিরিয়া আইস।” (মালাখি ৩:৭; যিশাইয় ১:১৮) আর অপেক্ষা করবেন না। জগতের ঘটনাগুলি লক্ষণীয়রূপে দ্রুত ঘটে চলেছে। সম্মুখস্থ ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়ে, যিহোবার প্রতিরক্ষার অধীনে নিরাপদে, তাঁর সংগঠনে থাকা হবে সর্বাপেক্ষা উত্তম স্থান। একমাত্র যারা যিহোবাতে আশ্রয় নেয় তাদেরই দৃঢ় আশা আছে যে তাঁর ক্রোধের দিনে তারা তাঁর ক্রোধাগ্নি থেকে লুক্কায়িত থাকবেন।—সফনিয় ২:২, ৩. (w92 8/1)
[Pictures on page 32]
আপনি কী যিহোবার আমন্ত্রণ, “আমার কাছে ফিরিয়া আইস,” তাতে সাড়া দেবেন?