ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • rj ভাগ ৫ পৃষ্ঠা ১২-১৫
  • ‘আপনাদের প্রাণের পালক ও অধ্যক্ষের’ কাছে ফিরে আসুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ‘আপনাদের প্রাণের পালক ও অধ্যক্ষের’ কাছে ফিরে আসুন
  • যিহোবার কাছে ফিরে আসুন
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • “আমার কাছে ফিরিয়া আইস”
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২০
  • তিনি সবল করবেন তোমায়
    আনন্দের সঙ্গে যিহোবার উদ্দেশে গান করুন
  • তিনি তোমায় সবল করবেন
    যিহোবার উদ্দেশে গান গাও
  • যিহোবা সত্যিই আপনাকে ভালোবাসেন!
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২১
আরও দেখুন
যিহোবার কাছে ফিরে আসুন
rj ভাগ ৫ পৃষ্ঠা ১২-১৫

বিভাগ ৫

‘আপনাদের প্রাণের পালক ও অধ্যক্ষের’ কাছে ফিরে আসুন

এই ব্রোশারে যে-প্রতিদ্বন্দ্বিতাগুলোর কথা আলোচনা করা হয়েছে, সেগুলোর মধ্যে এক বা একাধিক কোনো প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি কি আপনি হয়েছেন? যদি হয়ে থাকেন, তাহলে আপনার লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। বাইবেলের সময়ে এবং আমাদের সময়েও ঈশ্বরের অনেক বিশ্বস্ত দাস একইধরনের প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে মোকাবিলা করেছেন। তারা যেমন এই প্রতিদ্বন্দ্বিতা কাটিয়ে ওঠার জন্য যিহোবার কাছ থেকে সাহায্য লাভ করেছেন, তেমনই আপনিও লাভ করতে পারেন।

আপনি যদি যিহোবার কাছে ফিরে আসেন, তাহলে তিনি আপনাকে সাদরে গ্রহণ করবেন

নিশ্চিত থাকুন, আপনি যদি যিহোবার কাছে ফিরে আসেন, তাহলে তিনি আপনাকে সাদরে গ্রহণ করবেন। তিনি আপনাকে উদ্‌বিগ্নতার সঙ্গে মোকাবিলা করতে, আঘাতদায়ক অনুভূতি কাটিয়ে উঠতে এবং শুদ্ধ বিবেক থাকার ফলে মনে ও হৃদয়ে যে-শান্তি আসে, তা খুঁজে পেতে সাহায্য করবেন। তখন আপনি আবারও সহউপাসকদের সঙ্গে যিহোবার সেবা করতে অনুপ্রাণিত হবেন। আপনার পরিস্থিতি হবে প্রথম শতাব্দীর সেই খ্রিস্টানদের মতো, যাদের প্রতি প্রেরিত পৌল এই কথাগুলো লিখেছিলেন: “তোমরা ‘মেষের ন্যায় ভ্রান্ত হইয়াছিলে,’ কিন্তু এখন তোমাদের প্রাণের পালক ও অধ্যক্ষের কাছে ফিরিয়া আসিয়াছ।”—১ পিতর ২:২৫.

নিঃসন্দেহে, যিহোবার কাছে ফিরে আসা আপনার জন্য সর্বোত্তম। কেন? কারণ এর ফলে আপনি যিহোবার হৃদয়কে আনন্দিত করবেন। (হিতোপদেশ ২৭:১১) আপনি জানেন যে, যেহেতু যিহোবার অনুভূতি রয়েছে, তাই আমাদের কাজগুলো তাঁকে প্রভাবিত করে। অবশ্য, যিহোবা তাঁকে প্রেম ও সেবা করার জন্য কাউকে জোর করেন না। (দ্বিতীয় বিবরণ ৩০:১৯, ২০) একজন বাইবেল পণ্ডিত এই বিষয়টাকে এভাবে বলেন: “অন্য কেউ আপনার মনের দরজা খুলতে পারে না। আপনাকেই তা খুলতে হবে।” প্রেমপূর্ণ হৃদয়ের দ্বারা পরিচালিত হয়ে যিহোবার উপাসনা করার মাধ্যমে আমরা নিজেরা সেই দরজা খুলে দিতে পারি। আমরা যখন তা করি, তখন তাঁকে এক মূল্যবান উপহার অর্থাৎ আমাদের সম্পূর্ণ ভক্তি দিই এবং তাঁর হৃদয়কে অত্যন্ত আনন্দিত করি। সত্যি বলতে কী, যিহোবা যে-উপাসনা পাওয়ার যোগ্য, তা তাঁকে দেওয়ার মাধ্যমে আমরা ধন্য বা আনন্দিত হই আর এই আনন্দের সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না।—প্রেরিত ২০:৩৫; প্রকাশিত বাক্য ৪:১১.

একজন নিষ্ক্রিয় খ্রিস্টান বোন মণ্ডলীতে ফিরে এসেছেন আর তাকে সাদর অভ্যর্থনা জানানো হচ্ছে

এ ছাড়া, আপনি যখন পুনরায় ঈশ্বরকে উপাসনা করতে শুরু করবেন, তখন আপনার আধ্যাত্মিক চাহিদা পূর্ণ হবে। (মথি ৫:৩) কীভাবে? জগতের লোকেরা এইরকম চিন্তা করে, ‘কেন আমরা এখানে আছি?’ তারা জীবনের উদ্দেশ্য সম্বন্ধীয় প্রশ্নগুলোর উত্তর জানার জন্য উৎসুক হয়ে আছে। মানুষের এইরকম চাহিদা রয়েছে কারণ যিহোবা এই চাহিদা দিয়ে তাদের সৃষ্টি করেছেন। তিনি আমাদের এমনভাবে তৈরি করেছেন, যাতে আমরা তাঁকে সেবা করার মাধ্যমে পরিতৃপ্তি পেতে পারি। প্রেমের দ্বারা পরিচালিত হয়ে আমরা যে যিহোবাকে উপাসনা করছি, সেটা জানার মাধ্যমে আমরা সবচেয়ে বেশি পরিতৃপ্তি লাভ করি, যা অন্য কিছু করার মাধ্যমে লাভ করা সম্ভব নয়।—গীতসংহিতা ৬৩:১-৫.

মনে রাখবেন, যিহোবা চান যেন আপনি তাঁর কাছে ফিরে আসেন। কীভাবে আপনি এই ব্যাপারে নিশ্চিত হতে পারেন? এই বিষয়টা বিবেচনা করুন: অনেক প্রার্থনা সহকারে, মনোযোগের সঙ্গে এই ব্রোশার তৈরি করা হয়েছে। কোনো খ্রিস্টান প্রাচীন অথবা সহবিশ্বাসী হয়তো এই ব্রোশারটা আপনাকে দিয়েছে। এরপর আপনি এই ব্রোশার পড়তে এবং এর বার্তার প্রতি সাড়া দিতে অনুপ্রাণিত হয়েছেন। এই সমস্তকিছু প্রমাণ দেয়, যিহোবা আপনাকে ভুলে যাননি। বরং, তিনি কোমলভাবে আপনাকে তাঁর কাছে ফিরে আসার জন্য আকর্ষণ করেছেন।—যোহন ৬:৪৪.

এটা জানার মাধ্যমে আমরা সান্ত্বনা পেতে পারি যে, যিহোবা কখনোই তাঁর হারিয়ে যাওয়া দাসদের ভুলে যান না। ডোনা নামে একজন বোন ঠিক এই বিষয়টাই উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি বলেছিলেন: “আমি ধীরে ধীরে সত্য থেকে দূরে সরে গিয়েছিলাম কিন্তু আমি প্রায়ই গীতসংহিতা ১৩৯:২৩, ২৪ পদ নিয়ে গভীরভাবে চিন্তা করতাম, যেখানে বলা আছে: ‘হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান কর, আমার অন্তঃকরণ জ্ঞাত হও; আমার পরীক্ষা কর, আমার চিন্তা সকল জ্ঞাত হও; আর দেখ, আমাতে দুষ্টতার পথ পাওয়া যায় কি না, এবং সনাতন পথে আমাকে গমন করাও।’ আমি জানতাম, আমি জগতের নই এবং কখনোই এর সঙ্গে মানিয়ে নিতে পারব না, তাই যিহোবার সংগঠনই হচ্ছে সেই জায়গা, যেখানে আমার থাকা উচিত। আমি উপলব্ধি করতে শুরু করেছিলাম, যিহোবা কখনো আমাকে পরিত্যাগ করেননি; বরং তাঁর কাছে ফিরে আসার জন্য আমার নিজের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আর আমি অত্যন্ত আনন্দিত যে, আমি তা-ই করেছিলাম!”

“আমি উপলব্ধি করতে শুরু করেছিলাম, যিহোবা কখনো আমাকে পরিত্যাগ করেননি; বরং তাঁর কাছে ফিরে আসার জন্য আমার নিজের পদক্ষেপ নেওয়া প্রয়োজন”

আমরা আন্তরিকভাবে প্রার্থনা করি যেন আপনিও “সদাপ্রভুতে যে আনন্দ,” তা পুনরায় লাভ করতে পারেন। (নহিমিয় ৮:১০) যিহোবার কাছে ফিরে এসে আপনি কখনোই আপশোস করবেন না।

যিহোবার কাছে ফিরে আসার বিষয়ে কিছু প্রশ্নের উত্তর

প্রথমে আমি কী করতে পারি?

একজন নিষ্ক্রিয় খ্রিস্টান বোন বাইবেল পড়ছেন

শারীরিকভাবে অসুস্থ একজন ব্যক্তিকে হয়তো ধীরে ধীরে তার স্বাভাবিক জীবন শুরু করতে হয়। একইভাবে একজন খ্রিস্টান হিসেবে প্রতিদিন অন্ততপক্ষে সামান্য আধ্যাত্মিক খাবার গ্রহণ করার প্রচেষ্টা করে আপনি আপনার শক্তি বৃদ্ধি করতে পারেন। এইরকমটা মনে করবেন না, আপনাকে একবারে সমস্তকিছু একসঙ্গে করতে হবে। আপনি হয়তো মাত্র কয়েক মিনিট সময় নিয়ে বাইবেল পড়তে, আমাদের কোনো প্রকাশনা অধ্যয়ন করতে, jw.org ওয়েবসাইট দেখতে অথবা jw.org-এ সম্প্রচারিত কোনো অনুষ্ঠান দেখতে পারেন। এ ছাড়া, যত শীঘ্র সম্ভব মণ্ডলীর কোনো সভাতে যোগ দেওয়ার চেষ্টা করুন। সর্বোপরি, যিহোবার কাছে প্রার্থনা করে সাহায্য চান। “তোমাদের সমস্ত ভাবনার ভার তাঁহার উপরে ফেলিয়া দেও; কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন।”—১ পিতর ৫:৭.

“আমি যখন যিহোবাকে উপাসনা করা বন্ধ করে নিষ্ক্রিয় হয়ে পড়েছিলাম, তখন এমনকী প্রার্থনা করতেও আমার লজ্জা লাগত। কিন্তু, সাহস করে আমি যিহোবার কাছে প্রার্থনা করেছিলাম আর এর কিছুদিন পরই একজন প্রাচীন আমার সঙ্গে কথা বলেছিলেন। তিনি আমাকে বুঝতে সাহায্য করেছিলেন, যিহোবা আমাকে পরিত্যাগ করেননি। সেই প্রাচীন আমাকে পরামর্শ দিয়েছিলেন, যেন আমি প্রতিদিন বাইবেল পড়া শুরু করি। সেই পরামর্শ অনুযায়ী কাজ করার পর, আমি পুনরায় সভাগুলোতে যোগ দেওয়ার শক্তি অর্জন করি। পরিশেষে, আমি আবারও পরিচর্যায় অংশ নিতে শুরু করি। আমি অত্যন্ত আনন্দিত যে, যিহোবা কখনো আমাকে পরিত্যাগ করেননি।”—ইভা।

মণ্ডলীর ভাই-বোনেরা আমাকে দেখে কেমন প্রতিক্রিয়া দেখাবেন?

আপনি নিশ্চিত থাকতে পারেন, মণ্ডলীর ভাই-বোনেরা আপনাকে সাদরে গ্রহণ করবেন। আপনার সমালোচনা অথবা বিচার করার পরিবর্তে, নিশ্চিতভাবেই তারা আপনার প্রতি প্রেম দেখাবেন এবং চেতনা বা উৎসাহ দেওয়ার জন্য যথাসাধ্য করবেন।—ইব্রীয় ১০:২৪, ২৫.

“কিংডম হলে ফিরে আসার জন্য আমি বিব্রতবোধ করছিলাম। আমি চিন্তা করছিলাম, ভাই-বোনেরা আমার প্রতি কেমন আচরণ দেখাবে। আমাদের একজন বয়স্ক বোন, যিনি ৩০ বছর আগে সেখানে ছিলেন এবং এখনও বিশ্বস্তভাবে যিহোবার সেবা করছেন, তিনি আমাকে বলেছিলেন, ‘বাড়ি ফিরে আসার জন্য স্বাগত জানাই!’ সেটা সত্যিই আমার হৃদয় স্পর্শ করেছিল। আমি সত্যিই বাড়ি ফিরে এসেছিলাম।”—কেভিয়ার।

“কিংডম হলে গিয়ে আমি শেষের সারিতে বসেছিলাম, যাতে কেউ আমাকে দেখতে না পায়। কিন্তু, যেহেতু ছেলেবেলা থেকেই আমি সভাগুলোতে যোগদান করতাম, তাই অনেকেই আমাকে চিনতে পেরেছিল। তারা আমাকে অভ্যর্থনা জানিয়েছিল ও আমাকে এত অন্তরঙ্গভাবে জড়িয়ে ধরেছিল যে, আমি খুবই শান্তি অনুভব করেছিলাম। মনে হয়েছিল আমি যেন ঘরে ফিরে এসেছি।”—মার্কো।

প্রাচীনরা কেমন মনোভাব নিয়ে আমাকে সাহায্য করবেন?

প্রাচীনরা আপনার সঙ্গে সদয়ভাবে আচরণ করবেন। “আপন প্রথম প্রেম” পুনরুজ্জীবিত করার আকাঙ্ক্ষা দেখে তারা আপনার প্রশংসা করবেন। (প্রকাশিত বাক্য ২:৪) তারা করুণা দেখিয়ে আপনার যেকোনো ভুল সংশোধন করতে সাহায্য করবেন আর তা “মৃদুতার আত্মায়” করবেন। (গালাতীয় ৬:১; হিতোপদেশ ২৮:১৩) প্রাচীনরা হয়তো এমন কারো ব্যবস্থা করবেন, যিনি আপনাকে চিরকাল জীবন উপভোগ করুন! অথবা যিহোবার নিকটবর্তী হোন বই দিয়ে অধ্যয়ন করাবেন। নিশ্চিত থাকুন, প্রাচীনরা আপনাকে প্রতিটা পদক্ষেপে সান্ত্বনা ও সাহায্য জোগাবেন।—যিশাইয় ৩২:১, ২.

“যে-আট বছর আমি নিষ্ক্রিয় ছিলাম, সেই সময়টাতে প্রাচীনরা ক্রমাগত আমার সঙ্গে যোগাযোগ করেছেন। একদিন একজন প্রাচীন আমাকে তার ক্যামেরায় তোলা আমাদের কিছু ছবি দেখিয়েছিলেন। সেগুলো দেখে আমার সুন্দর সুন্দর স্মৃতি মনে পড়ে গিয়েছিল আর এটা আগে আমি যিহোবাকে সেবা করে যে-আনন্দ লাভ করতাম, তা ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছিল। প্রাচীনরা প্রেমের সঙ্গে আমাকে পুনরায় আধ্যাত্মিক তালিকা শুরু করার জন্য সাহায্য করেছিল।”—ভিক্টর।

‘তিনি তোমায় সবল করবেন’

মণ্ডলীর সভাতে গান গাওয়ার সময় দু-জন খ্রিস্টান বোন একই গানবই দেখছেন

যিহোবার উদ্দেশে গান গাও নামক আমাদের গানবইয়ে এমন অনেক হৃদয়স্পর্শকারী গান রয়েছে, যেগুলো আপনাকে নিজের আধ্যাত্মিক কাজকর্ম পুনরায় শুরু করার সময় সান্ত্বনা এবং উৎসাহ দিতে পারে। উদাহরণ স্বরূপ, গান সংখ্যা ৬০-এর কথাগুলো বিবেচনা করুন। এই গানের শিরোনাম হল, ‘তিনি তোমায় সবল করবেন’ এবং এটা ১ পিতর ৫:১০ পদে পাওয়া কথাগুলোর উপর ভিত্তি করে রচনা করা হয়েছে।

  1. ঈশ্বর যেজন্য এনেছেন সত্যে তোমায়,

    আঁধার থেকে চলতে আলোর পথে।

    তোমার মনের সেই বাঞ্ছা দেখেছেন তিনি,

    যা চায় যাঃয়ের ইচ্ছা পালন করতে।

    করবে তাঁর ইচ্ছা, ছিল তোমার পণ;

    হবেন তিনি সহায়, আগের মতন।

  2. তোমারই তরে করলেন দান নিজ পুত্রকে;

    হতে পারো যেন তুমি সফল।

    প্রিয় পুত্রের এই বর দিলেন নিজের ইচ্ছায়,

    তাই ভেবো না যে তাঁর শক্তি নিষ্ফল।

    তোমার বিশ্বাস ও প্রেম স্মরণে তাঁর;

    ভোলেন না কাউকে, যত্ন নেন সবার।

    (কোরাস)

    কিনেছেন পুত্রের রক্তে, তুমি তাঁর অধিকার।

    তিনি করবেন সবল, হবেন সহায় তোমার।

    ছাড়বেন না, দেবেন নির্দেশ তোমায় যে প্রতিবার।

    তিনি করবেন সবল, হবেন সহায় তোমার।

Sing to Jehovah—Vocal Renditions

এই গানের এবং রাজ্যের অন্যান্য গানের যন্ত্রসংগীত শোনার জন্য কোড স্ক্যান করুন অথবা jw.org ওয়েবসাইট দেখুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার