ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯২ ৯/১ পৃষ্ঠা ১৯-২৪
  • টানা-জাল ও মৎস্য আপনার জন্য কি অর্থ রাখে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • টানা-জাল ও মৎস্য আপনার জন্য কি অর্থ রাখে?
  • ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • গভীর অর্থ সহ এক দৃষ্টান্ত
  • সেই মাছ ধরা—কখন?
  • আমাদের সময় অনন্য
  • মৎস ধরায় আপনার অন্তর্ভুক্ত হওয়া
  • মনুষ্যধারী হয়ে সেবা করা
    ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কোনটা সফল হবে, তা তো আপনি জানেন না!
    ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনি কি “বুঝিতে পারেন”?
    ২০১৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বিশ্বব্যাপী জলে মনুষ্যধারী হওয়া
    ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯২ ৯/১ পৃষ্ঠা ১৯-২৪

টানা-জাল ও মৎস্য আপনার জন্য কি অর্থ রাখে?

“স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্ব সকল তোমাদিগকে জানিতে দেওয়া হইয়াছে, কিন্তু তাহাদিগকে দেওয়া হয় নাই”—মথি ১৩:১১.

১, ২. কেন আপনি আগ্রহী হবেন যীশুর দৃষ্টান্তে?

আপনি কি কোন গোপন বিষয় জানতে ও ধাঁধা সমাধান করতে উপভোগ করেন? আর যদি তা আপনাকে সাহায্য করে ঈশ্বরের উদ্দেশ্যে আপনার অংশ আরও ভাল করে দেখতে তাহলেই বা কি? আনন্দের সাথে, আপনি সুযোগ পেতে পারেন অন্তর্দৃষ্টির যীশুর দেওয়া একটি দৃষ্টান্তের সাহায্যে। যারা তা শুনেছিল ইহা তাদের হতবুদ্ধি করে তারপর থেকে ইহা আরও অগনিত ব্যক্তিদের হতবুদ্ধি করেছে, কিন্তু আপনি তা বুঝতে পারেন।

২ লক্ষ্য করুন যীশু মথি ১৩ অধ্যায় দৃষ্টান্তের ব্যবহার সম্বন্ধে কি বলেন। তার শিষ্যরা জিজ্ঞাসা করে: “আপনি কি জন্য দৃষ্টান্ত দ্বারা উহাদের নিকটে কথা কহিতেছেন?” (মথি ১৩:১০) হ্যাঁ, কেন যীশু দৃষ্টান্ত ব্যবহার করেন যা বেশীরভাগ লোক বুঝতে পারে না? তিনি তার উত্তর দেন ১১ থেকে ১৩ পদে: “স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্ব সকল তোমাদিগকে জানিতে দেওয়া হইয়াছে, কিন্তু তাহাদিগকে দেওয়া হয় নাই। . . . এই জন্য আমি তাহাদিগকে দৃষ্টান্ত দ্বারা কথা বলিতেছি, কারণ তাহারা দেখিয়াও দেখে না, শুনিয়াও শুনে না, এবং বুঝেও না।”

৩. কি করে যীশুর দৃষ্টান্ত বোঝা আমাদের উপাকার আনতে পারে?

৩ যীশু তারপর যিশাইয় ৬:৯, ১০ পদ, প্রয়োগ করেন এই বিষয় ব্যাখ্যা দেওয়ার জন্য যে কারা আত্মিকভাবে বধির এবং অন্ধ। আমাদের, যদিও, সেইরূপ হবার দরকার নেই। আমরা যদি তার দৃষ্টান্ত বুঝি এবং সেই মত কাজ করি, আমরা খুব আনন্দিত হতে পারি—এখন এবং অন্তহীন ভবিষ্যতে। যীশু আমাদের এই উষ্ণ প্রতিশ্রুতি দেন: “ধন্য তোমাদের চক্ষু, কেননা তাহা দেখে, এবং তোমাদের কর্ণ, কেননা তাহা শুনে।” (মথি ১৩:১৬) এই প্রতিশ্রুতি যীশুর সব দৃষ্টান্তকে আচ্ছাদন করে, কিন্তু আসুন আমারা সংক্ষেপে এখন টানা-জালের উদাহরণের উপর দৃষ্টি দিই, যা লিপিবদ্ধ করা আছে মথি ১৩:৪৭-৫০.

গভীর অর্থ সহ এক দৃষ্টান্ত

৪. যীশু মথি ১৩:৪৭-৫০-এর বর্ণনায় কি বিশ্লেষণ করেন যা আমাদের জন্য লিপিবদ্ধ করা আছে?

৪ “আবার স্বর্গ-রাজ্য এমন এক টানা জালের তুল্য, যাহা সমুদ্রে ফেলিয়া দেওয়া হইলে সর্ব্বপ্রকার মাছ সংগ্রহ করিল। জালটা পরিপূর্ণ হইলে লোকে কূলে টানিয়া তুলিল, আর বসিয়া বসিয়া ভালগুলি সংগ্রহ করিয়া পাত্রে রাখিল, এবং মন্দগুলি ফেলিয়া দিল। এইরূপ যুগান্তে হইবে; দূতগণ আসিয়া ধার্ম্মিকদের মধ্য হইতে দুষ্টদিগকে পৃথক্‌ করিবেন, এবং তাহাদিগকে অগ্নিকুণ্ডে ফেলিয়া দিবেন; সেই স্থানে রোদন ও দন্তঘর্ষণ হইবে।”

৫. টানাজালের যে দৃষ্টান্ত তার অর্থ সম্বন্ধে কি ধরনের প্রশ্ন উঠে?

৫ আপনি হয়ত লোকদের জাল দিয়ে মাছ ধরতে দেখেছেন, হয়ত ছায়াছবিতে অথবা দূরদর্শনে, তাই যীশুর যে দৃষ্টান্ত তা কল্পনা করা খুব দুষ্কর ব্যাপার নয়। কিন্তু তার পূর্ণ তথ্য এবং অর্থ সম্বন্ধে কি বলা যেতে পারে? যেমন উদাহরণস্বরূপ, যীশু বলেন যে এই উদাহরণ হচ্ছে “স্বর্গ রাজ্য সম্বন্ধে।” যদিও, অবশ্যই তিনি বোঝাতে চাননি “প্রত্যেক ধরনের” ব্যক্তি, উত্তম ও অযোগ্য, অথবা দুষ্ট, লোকও সেই রাজ্যে থাকবে। আরও, কারা এই মাছ ধরার কাজ করে? এই মাছ ধরার এবং পৃথক করার কাজ কি যীশুর দিনে হয়েছিল, অথবা তা কেবল আমাদের দিনে সীমাবদ্ধ, “যুগান্তের শেষে”? আপনি কি নিজেকে এই দৃষ্টান্তে দেখতে পান? আপনি কি করতে পারেন যাতে তাদের মধ্যে না পড়েন যারা রোদন ও দন্তঘর্ষণ করে।

৬. (ক) কেন টানাজালের দৃষ্টান্ত বোঝার জন্য আমরা বিশেষ আগ্রহী হব? (খ) কিন্তু বোঝার চাবিকাঠি কি?

৬ এইরূপ প্রশ্ন দেখায় যে এই দৃষ্টান্ত আসলে খুব সহজ নয়। ভুলে যাবেন না, যে, “ধন্য তোমাদের চক্ষু, কেননা তাহা দেখে, এবং তোমাদের কর্ণ, কেননা তাহা শুনে।” আসুন আমারা দেখি যদি আমরা এর অর্থের গভীরে যেতে পারি কি না যাতে আমাদের কর্ণ যেন সাড়া দিতে বিফল না হয় এবং আমাদের চক্ষু এর যে গুরুত্ব আছে তার প্রতি চোখ বন্ধ করে না থাকে। বাস্তবে, অর্থ খোলার যে গুরুত্বপূর্ণ চাবি তা আমাদের কাছে এখনই আছে। এর আগের প্রবন্ধে আমাদের বলেছে যীশু গালীলীয় মৎস্যধারীদের আহ্বান করেন যেন তারা সেই পেশা ছেড়ে এক আত্মিক কাজ গ্রহণ করে এবং তা “মনুষ্যধরী” হয়ে। (মার্ক ১:১৭) তিনি তাদের বলেন: “এখন অবধি তুমি মনুষ্য ধরিবে।”—লূক ৫:১০, NW.

৭. যীশু যখন মাছ সম্বন্ধে বলেন তখন তিনি কি উপমা দিচ্ছিলেন?

৭ এর সাথে সামঞ্জস্য রেখে এই দৃষ্টান্তে মৎস্যরা হল মানুষরা। সেইকারণে, যখন ৪৯ পদ বলে যে দুষ্টদের থেকে ধার্ম্মিকদের আলাদা করা হবে, তা ইঙ্গিত করে, ধর্ম্মিক ও মন্দ সামুদ্রিক প্রাণীদের নয়, কিন্তু ধার্ম্মিক ও দুষ্ট ব্যক্তিদের। তদ্রুপ, আমরা যেন মনে না করি যে ৫০ পদ বলছে যে সামুদ্রিক প্রাণীদের রোদন ও দন্তঘর্ষণ হবে। না, এই দৃষ্টান্তটি মানুষদের একত্র করা ও পরে তাদের আলাদা করা সম্বন্ধে বলছে, যা খুব গুরুত্বপুর্ণ যেমন ফল প্রদর্শন করেছে।

৮. (ক) অযোগ্য মাছদের পরিণাম সম্বন্ধে আমরা কি শিখতে পারি? (খ) অযোগ্য মাছদের সম্বন্ধে যা বলা হয়েছিল তার থেকে আমরা রাজ্য সম্বন্ধে কি উপসংহারে আসতে পারি?

৮ লক্ষ্য করুন যে মাছেরা গ্রহণযোগ্য নয়, তা হল, দষ্টরা, তাদের অগ্নিময় হৃদে ফেলে দেওয়া হবে, যেখনে তাদের রোদন ও দন্তঘর্ষণ হবে। অন্য ক্ষেত্রে যীশু এই রোদন ও দন্তঘর্ষণকে তুলনা করেছেন রাজ্যের বাইরে থাকার সাথে। (মথি ৮:১২; ১৩:৪১, ৪২) মথি ৫:২২ এবং ১৮:৯ তিনি এমনকি “অগ্নিময় গিহেন্নার” (NW) কথা বলেন যা অনন্ত ধ্বংসের বিষয় বেঝায়। ইহা কি দেখায় না যে এই দৃষ্টান্তের অর্থ বোঝা ও সেই অনুসারে কাজ করা কত গুরুত্বপূর্ণ? আমরা সকলে জানি যে ঈশ্বরের রাজ্যে দুষ্টেরা নেই ও থাকবেও না। সেইজন্য, যীশু বলেন যে “ঈশ্বরের রাজ্য এক টানা জালের তুল্য,” তিনি নিশ্চয় তা ঈশ্বরের রাজ্যের সাথে মিল রেখে বলেন, যার জালের তুল্য এক বৈশিষ্ট্য আছে যা নামান হয় বিভিন্ন ধরনের মাছ সংগ্রহ করার জন্য।

৯. টানাজালের দৃষ্টান্তে কিভাবে দূতেরা জড়িত?

৯ টানাজাল নামানো ও মাছ একত্র করার পর, এক পৃথকিকরণের কাজ হবে। কারা এর মধ্যে জড়িত আছে যীশু বলেন? মথি ১৩:৪৯ পদে যীশু এই পৃথকিকরণকারী-ধীবরদের চিহ্নিত করেন যে তারা দূতেরা। তাই যীশু আমাদের বলেছিলেন দূতদের তত্ত্বাবধানে পৃথিবীতে এক যন্ত্রের ব্যবহার করা হয় মনুষ্যদের সনাক্ত করার জন্য—কিছু সেই স্বর্গ রাজ্যের জন্য যোগ্য প্রমাণিত হয়, অন্যরা সেই আহ্বানের জন্য অযোগ্য প্রমাণিত হয়।

সেই মাছ ধরা—কখন?

১০. কি যুক্তির সাথে আমরা নির্ণয় করতে পারি যে মাছ ধরার কাজ বেশ কিছুকাল ধরে চলবে?

১০ বর্ণনাপ্রসঙ্গ আমাদের সাহায্য করে দেখতে যে কখন ইহা প্রয়োগযোগ্য। এর আগেই, যীশু এক দৃষ্টান্ত দেন উত্তম বীজ বোনা সম্বন্ধে, কিন্তু যখন শ্যামাঘাস ক্ষেত্রে বোনা হয়, যা চিত্রিত করে জগতকে। তিনি ব্যাখ্যা করেন মথি ১৩:৩৮ পদে যে ভাল বীজ প্রতীক হল “ভাল বীজ রাজ্যের সন্তানগণ; শ্যামাঘাস সেই পাপআত্মার সন্তানগণ।” পাশাপাশি এই দুই বীজ অনেক শতাব্দী ধরে বেড়ে উঠে, যতক্ষন না যুগান্তের শেষে ছেদন করা হয়। তারপর শ্যামাঘাসকে আলাদা করা হয় ও পুড়িয়ে দেওয়া হয়। এর সাথে সেই টানাজালের দৃষ্টান্তের সমান্তরতা রেখে, আমরা লক্ষ্য করি যে এই জালে প্রাণীদের নিয়ে আসা অনেক সময় ধরে বিস্তৃত হয়।—মথি ১৩:৩৬-৪৩.

১১. এক আন্তর্জাতিক মৎস্য ধরার কাজ কিভাবে শুরু হয় প্রথম শতাব্দী থেকে?

১১ যীশুর দৃষ্টান্ত অনুযায়ী, মাছদের কোন বাদবিচার ছাড়াই একত্র করা হবে, এর অর্থ, যে সেই জাল ভাল এবং মন্দ উভয় ধরনের মাছকে গ্রহণ করে। যখন প্রেরিতরা বেঁচে ছিলেন, দূতেরা যারা এই মাছ ধরার কাজকে পরিচালনা করছিলেন তারা ঈশ্বরের খ্রীষ্টীয় সংগঠনকে ব্যবহার করেন সেই “মাছ” ধরার জন্য যারা অভিষিক্ত খ্রীষ্টান হন। আপনি হয়ত বলবেন যে ৩৩ সা. শ. পঞ্চাশত্তমির দিনের পূর্বে যে যীশুর মনুষ্যধারীর কাজ কেবল ১২০ জন শিষ্যদের তার জালে আনে। (প্রেরিত ১:১৫) কিন্তু একবার মনোনীত খ্রীষ্টানদের মণ্ডলী স্থাপিত হয়ে যাবার পর, টানাজালের যন্ত্রের ব্যবহার শুরু হয়, আর হাজার হাজার ভাল মাছ ধরা হয়। ৩৬ সা. শ. থেকে এই মৎস্য ধরার কাজ বিরাট আকারে প্রসারিত হয় আন্তর্জাতিক জলে, যেমন পরজাতীয়দের আকৃষ্ট করা হয় খ্রীষ্টতত্বের প্রতি এবং তারা খ্রীষ্টের মনোনীত মণ্ডলীর সদস্য হয়।—প্রেরিত ১০:১, ২, ২৩-৪৮.

১২. প্রেরিতদের মৃত্যুর পর কি গড়ে উঠতে থাকে?

১২ প্রেরিতরা মারা যাবার অনেক শতাব্দী পরে, কিছু খ্রীষ্টানদের পাওয়া যায় যারা চেষ্টা করে চলে সেই ঐশিক সত্যকে ধরে রাখতে। এদের কারুর কারুর উপর ঈশ্বরের অনুমোদন ছিল, এবং তিনি তাদের পবিত্র আত্মার দ্বারা আভিশিক্ত করেন। তবুও, প্রেরিতদের মৃত্যু সেই বাধাকে সরিয়ে ফেলে, যা অনুমতি দেয় বিরাট আকারে ধর্মভ্রষ্টতাকে গড়ে উঠতে। (২ থিষলনীকীয় ২:৭, ৮) এক সংগঠন গড়ে উঠে যাকে ঈশ্বরের সংগঠন দাবী করার অযোগ্য। তারা মিথ্যাভাবে দাবী করে যে তারা সেই পবিত্র জাতি যার ঈশ্বরের আত্মার দ্বারা অভিষিক্ত যীশুর সাথে রাজত্ব করার জন্য।

১৩. কেন ইহা বলা যেতে পারে যে এই টানাজালের কাজে খ্রীষ্টীয় জগতের অংশ ছিল?

১৩ আপনি কি মনে করেন যে সেই খ্রীষ্টতত্বের অবিশ্বস্ত দাবীদারদের এই টানাজালের দৃষ্টান্তে কোন অংশ ছিল? হ্যাঁ, উত্তর দেবার কারণ আছে, তাদের অংশ ছিল। এই রূপক টানাজালে খ্রীষ্টীয়জগত অন্তর্ভুক্ত। সত্য, যে শতাব্দী ধরে ক্যাথলিক গির্জ্জা সাধারণ লোকের কাছ থেকে বাইবেলকে দূরে রাখার চেষ্টা করে। যাহাহোক, শতাব্দী ধরে খ্রীষ্টীয়জগতের সদস্যরা ঈশ্বরের বাক্য অনুবাদ করতে, কপি করতে, এবং তা বিতরণ করতে মূখ্য ভূমিকা পালন করে। গির্জ্জাগুলি পরে হয় বাইবেল সমিতিগুলি গড়ে তোলে না হয়ত তাকে সমর্থন করে, যা বাইবেলকে অদূর দেশের ভাষাগুলিতে ভাষান্তরিত হতে সাহায্য করে। তারা মেডিকেল মিশনারিদের এবং শিক্ষকদের বাইরে পাঠায়, যারা খাদ্যের বিনিময় খ্রীষ্টান তৈরি করে। তাহা একত্র করে এক বিরাট পরিমান অযোগ্য মাছ, যাদের ঈশ্বরের অনুমোদন ছিল না। কিন্তু তা লক্ষ লক্ষ ন-খ্রীষ্টীয় ব্যক্তিদের বাইবেল ও এক ধরনের খ্রীষ্টতত্বের প্রতি উন্মুক্ত করে, যা ছিল যদিও দূষিত।

১৪. খ্রীষ্টীয়জগতের গির্জ্জাগুলি যে কিছু কাজ করে তা কি করে ভাল মাছ ধরতে সাহায্য করে?

১৪ সব সময়, বিশ্বস্ত ছিন্নভিন্ন ব্যক্তিরা যারা ঈশ্বরের বাক্যের প্রতি মনোযোগী ছিলেন তারা নিজেদের যতটা সম্ভব প্রয়োগ করেন। যে কোন নিদিষ্ট সময় তারা পৃথিবীতে সংগঠিত করেন ঈশ্বরের অভিষিক্ত মণ্ডলী। আমরা নিশ্চিত থাকতে পারি যে তারাও মাছ অথবা মনুষ্য ধরছিল, যাদের অনেককে ঈশ্বর ভাল মাছ হিসাবে দেখবেন এবং তার আত্মার মাধ্যমে মনোনীত করবেন। (রোমীয় ৮:১৪-১৭) খ্রীষ্টতত্বের এই উত্তম দাবীদাররা সমর্থ্য হয় বাইবেলের সত্য তাদের অনেকের কাছে পৌঁছে দিতে যারা খাদ্যের জন্য খ্রীষ্টান হয়েছিল অথবা বাইবেলের সীমাবদ্ধ কিছু জ্ঞান লাভ করেছিল সেই শাস্ত্র থেকে যা তাদের ভাষায় খ্রীষ্টীয়জগতের বাইবেল সমিতিগুল অনুবাদ করেছিল। সত্য, ভাল মাছ ধরার কাজ চলছিল, যদিও খ্রীষ্টীয় জগতের দ্বারা যারা একত্রিত হচ্ছিল তারা বেশীরভাগ ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে ছিল অযোগ্য।

১৫. সরাসরিভাবে, টানাজালের দৃষ্টান্তের মাধ্যমে কি প্রতিনিধিত্ব করা হয়েছে?

১৫ সেই কারণে টানাজাল প্রতিনিধিত্ব করে পার্থিব এক যন্ত্রকে যারা দাবি করে ঈশ্বরের মণ্ডলী বলে এবং এটি মাছ একত্র করে। এর মধ্যে খ্রীষ্টীয় জগত ও মনোনীত খ্রীষ্টানদের মণ্ডলী অন্তর্ভুক্ত, পরের জনরা দূতের অদৃশ্য পরিচালনায়, মথি ১৩:৪৯ পদের সাথে মিল রেখে, ভাল মাছ একত্র করে চলেছে।

আমাদের সময় অনন্য

১৬, ১৭. যে সময়ে আমরা বাস করি তা যীশুর টানাজালের দৃষ্টান্ত কার্য্যকারী করার জন্য এত গুরুত্বপূর্ণ কেন?

১৬ আসুন আমরা এখন সময়ের যে অপরিহার্য্য অংশ তা বিবেচনা করি। শতাব্দী ধরে টানাজালের যন্ত্রটি ভাল এবং অযোগ্য মাছ একত্র করে, অথবা দুষ্টদের। তারপর সময় আসে যখন দূতেরা পৃথকীকরণের এক চূড়ান্ত কাজে জড়িয়ে পড়ে। কখন? ৪৯ পদ পরিষ্কার বলে যে তাহল “যুগান্তের শেষ।” এই বিষয়টি যীশু তার ছাগ ও মেষের দৃষ্টান্তে যা বলেছিলেন তার সাথে সম্বন্ধযুক্ত: “আর যখন মনুষ্যপুত্র সমুদয় দূত সঙ্গে করিয়া আপন প্রতাপে আসিবেন, তখন তিনি নিজ প্রতাপের সিংহাসনে বসিবেন। আর সমুদয় জাতি তাঁহার সম্মুখে একত্রীকৃত হইবে; পরে তিনি তাহাদের একজন হইতে অন্যজনকে পৃথক করিবেন, যেমন পালরক্ষক ছাগ হইতে মেষ পৃথক করে।”—মথি ২৫:৩১, ৩২.

১৭ সেইজন্য, মথি ১৩:৪৭-৫০ পদ, অনুযায়ী ১৯১৪ সালে “যুগান্তের শেষ” থেকে এক গুরুত্বপূর্ণ পৃথকীকরণের কাজ শুরু হয়েছে দূতদের পরিচালনার অধীনে। এই বিষয় বিশেষ করে পরিলক্ষিত হয় ১৯১৯ সাল থেকে, মনোনীত খ্রীষ্টানদের অবশিষ্টাংশদের সাময়িক আত্মিক বন্দিত্ব অথবা দাসত্ব থেকে মুক্ত করা হয়, এবং তারা মৎসধারীর কার্য্য সাধন করবার এক আরও কার্য্যকারী মাধ্যম প্রমাণিত হয়।

১৮. কি করে ভাল মাছদের পাত্রে রাখা হয়েছে?

১৮ পৃথকীকৃত ভাল মাছদের কি হবে? ৪৮ পদ বলে যে পৃথকীকরণকারী-মৎস্যধারী দূতেরা “ভালগুলি সংগ্রহ করিয়া পাত্রে রাখিল, এবং মন্দগুলি ফেলিয়া দিল।” পাত্রগুলি হচ্ছে রক্ষাকারী ধারণপাত্র যাতে মাছগুলিকে রাখা হয়। এইরূপ কি আমাদের সময়ে ঘটেছে? অবশ্যই। যেমন রূপক ভাল মাছ জীবন্ত ধরা পড়েছে, তাদের একত্র করা হয়েছে সত্য খ্রীষ্টানদের মণ্ডলীতে। এই পাত্ররূপী মণ্ডলী তাদের সাহায্য করেছে রক্ষা করতে ও ঐশিক সেবার জন্য রক্ষিত রাখতে, আপনি কি তা স্বীকার করেন না? তবুও কেউ হয়ত চিন্তা করতে পারে, ‘এই সবকিছুই ভাল এবং উত্তম, কিন্তু আমার এখনকার জীবন ও ভবিষ্যতের সাথে এর কি করার আছে?’

১৯, ২০. (ক) এই দৃষ্টান্তের অর্থ বোঝা আজ এত গুরুত্বপূর্ণ কেন? (খ) ১৯১৯ সাল থেকে কোন গুরুত্বপূর্ণ মাছ ধরার কাজ করা হয়েছে?

১৯ যে কাজ সম্বন্ধে এখানে দৃষ্টান্ত দেওয়া হল তা কেবল প্রেরিতদের শতাব্দী থেকে ১৯১৪ সাল পর্য্যন্ত সীমাবদ্ধ নয়। সেই সময়ে, যখন টানাজালের যন্ত্রটিকে ব্যবহার করা হয় মিথ্যা এবং সত্য খ্রীষ্টতত্বের দাবিদারদের একত্র করার জন্য। হ্যাঁ, তা ভাল ও অযোগ্য উভয় ধরনের মাছ একত্র করছিল। আরও, দূতদের দ্বারা পৃথকীকরণের যে কাজ তা ১৯১৯ সালে শেষ হয়ে যায় নি। না, হয়নি। কিছু ক্ষেত্রে টানাজালের যে দৃষ্টান্ত তা আমাদের দিন পর্য্যন্ত প্রযোজ্য। আমরা এর সাথে জড়িত এবং আমাদের নিকট ভবিষৎ। ইহা আমাদের জন্য তুলনা করা ও বোঝা কেন ও কি করে খুব গুরুত্বপূর্ণ যদি আমরা চাই এই কথাগুলিকে আমাদের বর্ণনা করতে: “ধন্য তোমাদের চক্ষু, কেননা তাহা দেখে, এবং তোমাদের কর্ণ কেননা তাহা শুনে” বোধগম্যতার সাথে।—মথি ১৩:১৬.

২০ আপনি হয়ত জানেন যে ১৯১৯ সাল থেকে মনোনীত অবশিষ্টাংশরা ব্যস্ত হয়ে পড়ে প্রচার কার্য্যে দূতদের সহযোগিতায়, যারা সেই রূপক জাল ব্যবহার করে মাছগুলিকে তীরে নিয়ে আসার জন্য, যাতে ভালগুলিকে অযোগ্যগুলি থেকে আলাদা করতে পারে। সেই সময় থেকে হিসাব দেখায় যে ভাল মাছ ধরার কাজ ঈশ্বরের আত্মার মাধ্যমে মনোনীতকরণের জন্য চলতে থাকে যতক্ষন পর্য্যন্ত ১৪৪,০০০ শেষজন সেই রূপক জালে ধরা না পড়ে। (প্রকাশিত বাক্য ৭:১-৪) কিন্তু মধ্য ১৯৩০ সালে, সেই ভাল মাছ একত্র করা বিশেষ করে পবিত্র আত্মার দ্বারা মনোনয়নের জন্য সাধারণরূপে শেষ হয়। তাহলে এবার কি মনোনীতদের অবশিষ্টাংরা সেই জাল পরিত্যাগ করবে, এবং কেবল বসে থাকবে, তাদের স্বর্গীয় পুরষ্কারের জন্য অপেক্ষা করবে? অবশ্যই না।

মৎস ধরায় আপনার অন্তর্ভুক্ত হওয়া

২১. আর কি ধরনের মাছ ধরার কাজ আমাদের সময় হয়েছে? (লূক ২৩:৪৩)

২১ যীশুর টানাজালের দৃষ্টান্ত বিশেষ দৃষ্টি আরোপ করে ভাল মাছের প্রতি যারা পুরষ্কৃত হবে স্বর্গ রাজ্যে স্থান পেয়ে। তবুও, সেই দৃষ্টান্ত ছাড়া, অন্য রূপক মাছ ধরা হছে বিরাট আকারে, যেমন এর আগের প্রবন্ধে বলা হয়েছে। এই মাছ ধরা, যীশুর উদাহরনের সেই ভাল মনোনীত মাছ নয়, কিন্তু সেই রূপক মাছদের জীবন্ত ধরা যাদের পরমদেশরূপ পৃথিবীতে থাকার অপূর্ব আশা দেওয়া হয়েছে।—প্রকাশিত বাক্য ৭:৯, ১০; তুলনা করুন মথি ২৫:৩১-৪৬.

২২. আমরা কি আনন্দদায়ক অভিজ্ঞতা অনুভব করতে পারি, এর বিকল্প কি?

২২ আপনি যদি এইরূপ আশা পোষন করেন, তাহলে আপনি আনন্দ করতে পারেন যে যিহোবা এইরূপ এক জীবন রক্ষাকারী কাজ এখন অনুমতি দিয়েছেন। ইহা সম্ভব করেছে আপনার জন্য এক অপূর্ব প্রত্যাশাকে। প্রত্যাশা? হ্যাঁ, ইহাই হচ্ছে এখানে সঠিক শব্দ, যেহেতু ফল আসবে আমরা ক্রমাগত বিশ্বস্ততা দেখাচ্ছি কিনা যিনি এই মৎস্য ধরার অভিযানকে পরিচালনা করছেন তার উপর। (সফনিয় ২:৩) দৃষ্টান্ত থেকে স্মরণে থাকতে পারে যে টানজালের মাধ্যমে যে মাছদের ধরা হচ্ছে তাদের সকলের অন্তিম অভিজ্ঞতা সন্তোষজনক হয় না। যীশু বলেন যে অযোগ্য ও দুষ্টদের, ধার্মিকদের থেকে আলাদা করা হবে। কতদূর পর্য্যন্ত? মথি ১৩:৫০, যীশু বর্ণনা করেন যে ভয়াবহ শেষ পরিণতি অযোগ্য, অথবা মন্দ মাছদের জন্য হবে। তাদের অগ্নিময় হ্রদে ফেলে দেওয়া হবে, যার অর্থ হচ্ছে অনন্ত ধ্বংস।—প্রকাশিত বাক্য ২১:৮.

২৩. কি এই মৎস্য ধরার কাজকে আজ এত গুরুত্বপূর্ণ করে?

২৩ উত্তম মনোনীত মাছদের জন্য, এবং যে রূপক মাছেরা পৃথিবীতে অনন্তজীবন পাবে, তাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। উত্তম কারণ হেতু, তাহলে, দূতেরা এখন দেখছেন যাতে কার্যকারী মাছ ধরার কাজ সম্পন্ন হয় সারা বিশ্বে। আর কি বিরাট আকারেই না রূপক মাছেরা ধরা পড়েছে! আপনি হয়ত এই কথা বলে ঠিকই করবেন যে, প্রেরিতরা যেমন আশ্চর্য্যভাবে আক্ষরিক মাছ ধরে আনন্দিত হয়েছিল যীশুর পরিচালনায় জাল নামিয়ে ইহা ঠিক তদ্রুপ।

২৪. আমরা আত্মিক মৎস্য ধরা সম্বন্ধে কি করতে চাই?

২৪ আপনি কি যথাসম্ভব সক্রিয় অংশ নেওয়ার চেষ্টা করছেন এই আত্মিক জীবন রক্ষাকারী মৎস ধরার কাজে? আমাদের ব্যক্তিগত অংশ এখন অবধি এই কাজে যাই হয়ে থাকুক না কেন, আমরা প্রত্যেকে পিছনে তাকিয়ে দেখতে পারি যে বিশ্বব্যপী এই জীবন রক্ষাকারী বৃহৎ মৎস্য ধরার কাজে কি উন্নতি হচ্ছে এবং তার থেকে উপকার পেতে পারি। তা আমাদের উৎসাহিত করবে আরও উদ্দমের সাথে আমাদের জাল ফেলতে আগামী দিনগুলিতে যাতে আরও মাছ ধরা যায়!—তুলনা করুন মথি ১৩:২৩; ১ থিষলনীকীয় ৪:১. (w92 6/15)

আপনার কি এই বিষয়গুলি স্মরণে আছেন?

▫ যীশুর টানাজালের দৃষ্টান্তে দুই ধরনের মাছ কি প্রতিনিধিত্ব করে?

▫ কি অর্থে খ্রীষ্টীয়জগতের গির্জ্জাগুলি এই টানাজালেন কাজে জড়িত হয়েছে?

▫ কেন আমাদের দিনে যে মাছ ধরার কাজ হচ্ছে তা এত সঙ্কটপূর্ণ?

▫ এই টানাজালের দৃষ্টান্ত আমাদের প্রত্যেককে কি ধরানের আত্ম-সমীক্ষা করতে পরিচালিত করবে?

[Pictures on page 20]

গালীল সমুদ্রের তীরে মৎস ধরা অনেক শতাব্দী ধরে চলে আসছে

[সজন্যে]

Pictorial Archive (Near Eastern History) Est.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার