রাজ্যের ঘোষনাকারীদের রিপোর্ট
যে আচরণ আমাদের খ্রীষ্টীয় পরিচর্য্যাকে ভূষিত করে
প্রেরিত পিতর খ্রীষ্টানদের উপদেশ দেন: “পরজাতীয়দের মধ্যে আপন আপন আচার ব্যবহার উত্তম করিয়া রাখ।” (১ পিতর ২:১২) প্রেরিত পৌল দেখান যে আমাদের উত্তম আচরণের দ্বারা আমরা “আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের শিক্ষা সর্ব্ববিষয়ে ভূষিত” করি। (তীত ২:১০) যিহোবার সাক্ষীরা বিশ্বব্যাপী উত্তম আচরণের জন্য সুপরিচিত। কিছু উদাহরণ লক্ষ্য করুন।
শিক্ষকের প্রতি উত্তম আচরণের প্রভাব
▫ কোস্টা রিকায় ওয়াচ টাওয়ার সোসাইটির শাখা অফিস জানায় যে সেই দেশে বহু সংখ্যক যুবক-যুবতীরা উত্তম উদাহরণ স্থাপন করে। একজন ভাই জানান কি তাকে সত্যের প্রতি আকর্ষণ করে। তিনি বলেন: “যে বিষয়টি আমাকে সর্বাধিক আকর্ষিত করে তা হল যুবক-যুবতী এবং প্রাপ্তবয়স্কদের উত্তম আচরণ কিন্তু বিশেষত যুবক-যুবতীদের। একজন শিক্ষক হিসাবে কাজ করার সময়, আমার স্কুলের সাক্ষীদের অন্তরঙ্গ ভাবে লক্ষ্য করার সুযোগ আমার হয়। আর যেহেতু আমি একটি সাক্ষী পরিবারের সঙ্গে থাকতাম, আমি তাদের ছেলেমেয়েদের আচরণও লক্ষ্য করি।
“যে ছাত্ররা সাক্ষী ছিল এবং আমার স্কুলে অন্যান্য ছাত্রদের ব্যবহারে যে পার্থক্য তা লক্ষ্য না করা দুষ্কর ছিল। সাক্ষীরা সর্বদা সময়নিষ্ঠ এবং ভদ্র ছিল, কখনও মিথ্যা কথা বলত না, এবং সর্বদা তাদের কার্যভার পূর্ণ করত। আমি আরও লক্ষ্য করি যে পরীক্ষার সময় তারা সততা বজায় রাখত, যদিও সাধারণভাবে অন্য ছাত্ররা চুরি করত। আরও, শিক্ষক হিসাবে তারা আমার প্রতি ভদ্র ও সম্মাণপূর্ণ ব্যবহার করে। স্কুলে এবং যে বাড়িতে আমি থাকতাম সেখানকার কিশোর-কিশোরী সাক্ষীদের ব্যবহারের দ্বারা প্রভাবিত হয়ে, আমি এই ধর্ম সম্বন্ধে অনুসন্ধান করতে শুরু করি এবং অবশেষে সত্য গ্রহণ করি।”
সম্মেলনে খ্রীষ্টীয় আচরণের দ্বারা মঙ্গল সাধিত হয়
▫ এল স্যাল্ভাডোরের প্রশ্চিম উপকূলে একটি মণ্ডলীতে একজন যিহোবার সাক্ষী মনস্থির করে তার দুইজন দৈহিক ভাইকে সুসমাচার জানাবে। একজন শোনে এবং যিহোবা সাক্ষীদের সাথে বাইবেল অধ্যয়ন করতে শুরু করে। অন্য ভাইটি প্রিন্স অফ পীস্ নামক ইভান্জেলিকাল চার্চের সঙ্গে জড়িত ছিল, এবং সে তার ভাইকে বলে: “আমার সঙ্গে কথা বল না; তুলি দিয়াবলের ইচ্ছা পালন করছ।”
যখন জেলা অধিবেশনের সময় আসে যে অধ্যয়ন করছিল সে তার ভাইকে সম্মেলনে আসতে আমন্ত্রণ জানায়। সেই ভাই বলে: “ঠিক আছে, আমি আসব; আমি শুধু দেখতে যাচ্ছি কোথায় আমি সাক্ষীদের ভুল ধরতে পারি।” দুইজন ভাই একসাথে সম্মেলনে আসে। সেই বৃহৎ উপস্থিতি এবং সম্মেলনে সুব্যবস্থা সেই ইভান্জেলিকাল ব্যক্তিকে প্রভাবিত করে, যে স্বীকার করে সে আগে কখনও এইরকম কিছু দেখেনি। যখন সে ঘরে পৌঁছায়, সে তার ভাইকে বলে: “তোমার হাত দাও।” “কিন্তু কেন?” তার ভাই জিজ্ঞাসা করে। “তোমার হাত দাও না,” সে উত্তর দেয়। তারা করমর্দন করে এবং যে ভাইটি ইভান্জেলিকাল চার্চের সাথে জড়িত ছিল সে বলে: “এখন থেকে আমি যিহোবার সাক্ষীদের সাথে অধ্যয়ন শুরু করব। সত্যি, আমি জানতাম না আমি কি হারাচ্ছি।” এখন সেও ঈশ্বরের রাজ্যের সুসমাচারের একজন সক্রিয় এবং উদ্যোগী প্রচারক। (w91 6/1)