লক্ষ্য লক্ষ্য ব্যক্তিরা যাবে। আপনি যাবেন কি?
কোথায় যাবে? যীশু খ্রীষ্টের মৃত্যুর বার্ষিক উৎযাপন সভায়। ১৯৯০ সালে বিশ্বব্যাপী ৯,৯৫০,০৫৮ জন উপস্থিত ছিলেন। কেন লোকে উপস্থিত থাকে? কারণ খ্রীষ্টের মৃত্যু মানবজাতির জন্য কিছু অর্থ রাখে। ইহার অর্থ রোগব্যধি, যাতনা, এবং মৃত্যু থেকে সম্ভাব্য মুক্তি। এমনকি মৃত প্রিয়জনরাও একটি পরমদেশ পৃথিবীতে পুনরুত্থিত হবে। কিভাবে যীশুর মৃত্যু এই সমস্ত আশীর্বাদ নিয়ে আসবে? তা জানার জন্য আপনি আমন্ত্রিত। যিহোবার সাক্ষীরা এই গুরুত্বপূর্ণ উপলক্ষে আপানাকে যোগ দিতে আমন্ত্রণ জানায়। আপনার গৃহের নিকটতম কিংডম হলে আপনি যোগ দিতে পারেন। এই বছরের তারিখ শণিবার, মার্চ ৩০, সূর্যাস্তের পরে। স্থানীয় সাক্ষীদের সাথে যোগাযোগ করুন সঠিক সময় জানার জন্য। (w91 3/15)