পাঠকদের থেকে প্রশ্নসকল
◼ স্বর্গদূতরা আত্মিক ব্যক্তি, মাংসিক দেহ তাদের নেই, কিন্তু আপনারা কেন ছবিতে চিত্রিত করেন তাদের পক্ষ আছে? শুধুই কি ধর্মীয় পরম্পরার জন্য?
সাধারণত আমরা স্বর্গদূতদের চিত্রিত করি পক্ষ সমেত কারণ বাইবেলে তাদের রূপক বর্ণনা পাওয়া যায়।
আপনি ঠিক বলেছেন যে আত্মিক প্রাণীদের পক্ষ সমেত মাংসিক দেহ হয় না—অথবা মুখ, হাত, পা, অথবা অন্যান্য দেহের অংশও থাকে না। কিন্তু, কখনও কখনও, যখন স্বর্গদূতরা ঈশ্বরের সেবকদের সামনে আবির্ভূত হয়েছেন, তারা নিশ্চই সাধারণ মানুষের মতই রূপ ধারণ করেন, কারণ তাদের মানুষ বলে ভুল করা হয়।—আদিপুস্তক ১৮:২, ২২; ১৯:১; বিচারকর্তৃগণ ৬:১১-২২.
কখনও কখনও, যাইহোক, মানুষেরা দূতেদের দর্শণ পেয়েছে এবং তাদের বর্ণনা করেছে। ভাববাদী যিহিষ্কেল “চারি প্রাণীর মূর্তি” দেখেন এবং পরবর্তী একটি দর্শনে তিনি এই মূর্তিদের সনাক্ত করেন করূব শ্রেণীর স্বর্গদূত বলে। (যিহিষ্কেল ১:৫; ৯:৩; ১০:৩) এই দূতদের প্রত্যেকের চারটি পক্ষ ছিল, যা চিত্রিত করে ঈশ্বরের আজ্ঞা পালনে যে কোন দিকে দ্রুত যেতে তারা প্রস্তুত। “গমনকালে তাহারা ফিরিত না, প্রত্যেকে সম্মুখ দিকে গমন করিত। . . . যে দিকে যাইতে আত্মার ইচ্ছা হইত, তাহারা সেই দিকে গমন করিত। গমনকালে ফিরিত না।”—যিহিষ্কেল ১:৬, ৯, ১২.
কিন্তু দর্শনে দেখা দূতেরা সবসময় একইরকম দেখতে ছিল না। সরাফ নামে যে দূতজাতীয় প্রাণী যিশাইয় দেখেছিলেন তাদের ছটি করে পক্ষ ছিল। (যিশাইয় ৬:১, ২) এমনকি যিহিষ্কেলের দর্শনগুলির মধ্যেও পার্থক্য ছিল। প্রথমে, স্বর্গদূতদের পা ছিল, চারটি পক্ষের প্রত্যেকটির নিচে হাত ছিল, এবং চারটি মুখ ছিল (মানুষের মুখের মত, সিংহের মত, বৃষের মত, ও ঈগলের মত)। তার পরের দর্শনে, একটি মুখ বৃষের মত নয়, কিন্তু করূবের মত, হয়তো করূবদের অসীম শক্তির প্রতি ইঙ্গিত করার জন্য। তারও পরে একটি কাল্পনিক মন্দিরের সাজসজ্জার দর্শনে, যিহিষ্কেল করূবদের দেখেন যাদের শুধু দুটি মুখ আছে, একটি মানুষের এবং অন্যটি সিংহের। (যিহিষ্কেল ১:৫-১১; ১০:৭-১৭; ৪১:১৮, ১৯) টেবারনেকলের অতি পবিত্র স্থানে, এবং যিরূশালেমে শলোমনের দ্বারা নির্মিত মন্দিরে, দুই পক্ষ সমেত করূব ছিল। নিয়মসিন্দুক নামক বাক্সের সোনার ঢাকনার ওপরে এই দুটি অবস্থিত ছিল। এই স্বর্ণ করূবদুটি পরস্পরের মুখোমুখী ছিল, এবং উভয়েই দুইটি পক্ষ সিন্দুকের ওপরে প্রসারিত করে ছিল। (যাত্রাপুস্তক ২৫:১০-২২; ৩৭:৬-৯) শলোমনের মন্দিরে, সিন্দুক (এবং তার ঢাকনার) ওপরে দুটি দীর্ঘকায় স্বর্ণমণ্ডিত করূব প্রত্যেকে দুইটি করে পক্ষ বিস্তার করে দাঁড়িয়েছিল।—১ রাজাবলী ৮:৬-৮; ১ বংশাবলী ২৮:১৮; ২ বংশাবলী ৫:৭, ৮.
যোসফাস লেখেন: “উর্ধ্বস্থ [সেই] করূবগণের ক্ষেত্রে, কেউ সঠিকভাবে বলতে অথবা কল্পনা করতে পারে না তারা কি রকম দেখতে ছিল। তাই, কিছু শিক্ষাবিদ এবং চিত্রকাররা, স্বর্গদূতদের ক্ষেত্রে, বিশেষত করূবদের ক্ষেত্রে, তাদের বর্ণনা ভিত্তি করে, প্রাচীণ নিকট-প্রাচ্যের তথাকথিত দেবমূর্তির ওপর, যাদের দেখানো হয় পক্ষ সমেত পশুর আকারে। কিন্তু এর থেকে অধিক নির্ভরযোগ্য বর্ণনা পাওয়া যায় যিহিষ্কেলের মন্তব্যে যে যাদের তিনি দেখেন “তাহাদের রূপ মনুষ্যবৎ।” (যিহিষ্কেল ১:৫) তাই যখন স্বর্গীয় দূতদের আমাদের সাহিত্যাদিতে চিত্রিত করা হয়, আমরা সাধারণত তাদের মানব-আকৃতিতে দেখাই। পক্ষ সমেত তাদের দেখানো হয় কারণ বাইবেলে বহু বর্ণনা আছে বিভিন্ন ধরনের স্বর্গদূতদের যাদের পক্ষ আছে এবং দূতদের সম্বন্ধে বলা হয় যে তারা “উড়িতেছেন।”—প্রকাশিত বাক্য ১৪:৬; গীতসংহিতা ১৮:১০.
পরিশেষে, রিভেলেশন—ইটস্ গ্র্যাণ্ড ক্লাইম্যাক্স অ্যাট হ্যাণ্ড! বইতে ২৮৮ পৃষ্ঠায় একটি পক্ষ সমেত স্বর্গীয় প্রাণীর চিত্র দেওয়া আছে, যার মাথায় একটি মুকুট আছে এবং হাতে একটি চাবি রয়েছে। ইহা প্রকাশিত বাক্য ২০:১ পদের প্রকৃত বর্ণনা: “আমি স্বর্গ হইতে এক দূতকে নামিয়া আসিতে দেখিলাম, তাঁহার হস্তে অগাধলোকের চাবি এবং বড় এক শৃঙ্খল ছিল।” এই চাবি হস্তে স্বর্গদূতকে আমরা মনে করি গৌরবান্বিত যীশু খ্রীষ্ট। এই দৃষ্টান্তে তাকে পক্ষ সমেত দেখানো হয়েছে তার কারণ সাধারণত দর্শনে দেখা স্বর্গদূতদের পক্ষ ছিল।