ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯২ ৪/১ পৃষ্ঠা ৩-৪
  • তারা যা ভেবেছিল তার থেকে দেরী হয়েছিল!

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • তারা যা ভেবেছিল তার থেকে দেরী হয়েছিল!
  • ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিরমিয় বইয়ের প্রধান বিষয়গুলো
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিরমিয়ের মতো সাহসী হোন
    ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯২ ৪/১ পৃষ্ঠা ৩-৪

তারা যা ভেবেছিল তার থেকে দেরী হয়েছিল!

সাধারণ শতাব্দীর পূর্বে ৬০৯ বছর। ঘটনাস্থল, যিরূশালেম। বক্তা, যিরমিয় ভাববাদী। তিনি তার প্রিয় পবিত্র নগর, যিরূশালেমের ধ্বংস সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করেন, যে ধ্বংস আসতে চলেছে কারণ যিহুদীরা যিহোবার প্রতি বিমুখ হয়ে মিথ্যা দেবতাদের উপাসনায় নিজেদের নিমজ্জিত করে। তারা উচ্চপর্বতে কামলালসাপূর্ণ যৌন উপাসনায় অংশ নিত, বর্বর জাতির দেবতাদের প্রতি পানীয় নৈবেদ্য অর্পণ করত, সূর্য্য, চন্দ্র এবং নক্ষত্রগণের উপাসনা করত, বালদেবের উদ্দেশ্যে ধূপদাহ করত, এবং নিজেদের পুত্রকন্যাদের মোলকের উদ্দেশ্যে উৎসর্গ করত।—১ রাজাবলি ১৪:২৩, ২৪; যিরমিয় ৬:১৫; ৭:৩১; ৮:২; ৩২:২৯, ৩৪; যিহিষ্কেল ৮:৭-১৭.

তাদের দৃষ্টিতে যিরমিয় ছিলেন একজন দুদর্শার প্রচারক, গোঁড়া, সবকিছুর এবং সকলের প্রতি অসন্তুষ্ট ব্যক্তি। ৩৮ বছর ধরে যিরমিয় তাদের সাবধান করে আসছেন; ৩৮ বছর ধরে যিরূশালেমের বসবাসকারীরা তাকে বিদ্রুপ করে আসছে। এই সময় পর্যন্ত্য লোকেরা যিহোবাকে অগ্রাহ্য করে এসেছে, বলেছে তাঁর এমন শক্তি নেই যা নিয়ে চিন্তা করার প্রয়োজন আছে। তারা বলে: “যিহোবা মঙ্গলও করিবেন না, অমঙ্গলও করিবেন না” এবং, “যিহোবা দেশ ত্যাগ করিয়াছেন, আর যিহোবা দেখিতে পান না।”—সফনিয় ১:১২; যিহিষ্কেল ৯:৯, NW.

ভাববাদী যিরমিয় ও যিহিষ্কেল যিরূশালেমের ধ্বংস প্রচার করেন, কিন্তু এখনও কিছু ঘটেনি। তাই এইরকম কোন দর্শন তাদের সময়ে যে পূর্ণ হবে না ইস্রায়েলীয়রা সেই সম্বন্ধে নিশ্চিত ছিল, তারা বলে: “কাল বিলম্ব হইতেছে, প্রত্যেক দর্শন বিফল হইল।” কিন্তু যিহোবা এর প্রতি এইরূপ উত্তর দেন: “কাল সন্নিকট . . . কেননা আমি যিহোবা, আমি কথা কহিব; আর আমি যে বাক্য বলিব, তাহা অবশ্য সফল হইবে, বিলম্ব আর হইবে না; কারণ, হে বিদ্রোহী-কুল, তোমাদের বর্ত্তমান সময়েই আমি কথা কহিব, এবং তাহা সফলও করিব।”—যিহিষ্কেল ১২:২২-২৫.

সা.শ.পূ. ৬০৯ সালে, যিহোবার পতিজ্ঞা পূর্ণ করার সময় উপস্থিত হয়। প্রায় ৪০ বছর ধরে যিরমিয় সাবধানবানী দেওয়ার পর, যিরূশালেম নগর বাবিলনের সৈন্যবাহিনীর দ্বারা পরিবেষ্টিত হয়। ১৮ মাস পরে দেওয়াল ভেঙে ফেলা হয়, মন্দির জ্বালিয়ে দেওয়া হয়, এবং অধিকাংশ লোককে বাবিলনে বন্দিত্বে নিয়ে যাওয়া হয়। যেমন ভবিষ্যদ্বানী করা হয়, খড়্গ, দুর্ভিক্ষ ও মহামারী দ্বারা নগরটি ধ্বংস হয়।—২ রাজাবলি ২৫:৭-১৭; ২ বংশাবলি ৩৬:১৭-২০; যিরমিয় ৩২:৩৬; ৫২:১২-২০.

যিরমিয় সঠিক ছিলেন। লোকেদের ধারণা ভুল ছিল। তারা যা ভেবেছিল তার থেকে দেরী হয়েছিল! সেই দর্শন সুদূর ভবিষ্যতের জন্য ছিল না। তাদের সময়ের জন্য ছিল।

ইহা শুধুমাত্র ইতিহাস নয়। যিরূশালেমের প্রতি যা ঘটে তা ভবিষ্যদ্বানীমূলক ছিল। যা ঘটতে চলেছে তার পূর্বলক্ষণ ছিল। বর্তমান-দিনের খ্রীষ্টজগৎ খ্রীষ্টের নাম নেয় আর দাবী করে যে ঈশ্বরের সাথে এক চুক্তির সম্পর্কে সে আছে; তবুও সে প্রাচীণ যিরূশালেমবাসীদের অনুগমন করে। মোটামুটিভাবে, খ্রীষ্টজগতের গির্জাগুলি পৌত্তলিক মতবাদ শিক্ষা দেয়, জৌন অনৈতিকতা দ্বারা কলুষিত হয়, রাজনৈতিক পরিকল্পনা প্রচার করে, জাগতিক যুদ্ধের সমর্থন করে, ক্রমবিবর্তনবাদকে মেনে নিয়ে ঈশ্বরকে সৃষ্টিকর্তা হিসাবে স্বীকার করে না, লক্ষ লক্ষ অজাত জীবনকে সুবিধার বেদীতে বলি দেওয়ার প্রতি উদাসীনতা দেখায়, এবং সাধারণভাবে মানুষের দর্শনশাস্ত্র মেনে নেয়, এই দাবী করে যে বাইবেল পৌরাণিক কাহিনী এবং উপকথা।

যেমন যিরূশালেমবাসীরা যিরমিয়কে অবজ্ঞাপূর্ণ উপহাস করে, সেই ভাবে বর্তমানে খ্রীষ্টজগৎ যিহোবার সাক্ষীদের উপহাস করে। সাক্ষীরা হরমাগিদোনে যে আগত ধ্বংস সম্বন্ধে সাবধান করে তা অর্থহীন বলে উপেক্ষা করা হয়। ‘ঈশ্বর পৃথিবীর প্রতি আগ্রহী নয়,’ খ্রীষ্টজগৎ বলে। ‘তিনি স্বর্গে রাজত্ব করুন, পৃথিবীতে আমরা রাজত্ব করব। আর যদি হরমাগিদোন আসে, তা আমাদের বংশে হবে না। এই গল্প আমরা আগেও শুনেছি। এত সহজে আমরা বিশ্বাস করব না!’

ইতিহাস কি আবার পুনরাবৃত্তি করবে? ইহা কি আরেকটি সময় যখন লক্ষ লক্ষ লোক আবিষ্কার করবে যে তারা যা ভেবেছিল তার থেকে দেরী হয়েছ? (w91 4/1)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার