ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • gf পাঠ ৯ পৃষ্ঠা ১৫
  • ঈশ্বরের বন্ধু কারা?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঈশ্বরের বন্ধু কারা?
  • আপনি ঈশ্বরের বন্ধু হতে পারেন!
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • স্বর্গদূতেরা —“সেবাকারী আত্মা”
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • দূতেরা যেভাবে আপনাকে সাহায্য করেন
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • স্বর্গদূতেরা কী বা কারা?
    বাইবেলের প্রশ্নের উত্তর
  • স্বর্গদূতেরা তারা কারা
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
আপনি ঈশ্বরের বন্ধু হতে পারেন!
gf পাঠ ৯ পৃষ্ঠা ১৫

পাঠ ৯

ঈশ্বরের বন্ধু কারা?

যীশু খ্রীষ্ট হলেন যিহোবার পুত্র এবং তাঁর সবচেয়ে কাছের ও প্রিয় বন্ধু। মানুষ হয়ে পৃথিবীতে আসার আগে যীশু স্বর্গে শক্তিশালী আত্মিক প্রাণী ছিলেন। (যোহন ১৭:৫) তিনি মানুষকে ঈশ্বরের সম্বন্ধে সত্য শেখাতে পৃথিবীতে এসেছিলেন। (যোহন ১৮:৩৭) শুধু তাই নয়, বাধ্য মানুষদের পাপ ও মৃত্যু থেকে রক্ষা করার জন্য তিনি তাঁর জীবন পর্যন্ত দিয়েছিলেন। (রোমীয় ৬:২৩) যীশু এখন ঈশ্বরের রাজ্যের রাজা আর এই রাজ্য হল স্বর্গীয় সরকার, যা এই পৃথিবীতে পরমদেশ নিয়ে আসবে।—প্রকাশিত বাক্য ১৯:১৬.

স্বর্গদূতেরাও ঈশ্বরের বন্ধু। দূতেদের পৃথিবীতে সৃষ্টি করা হয়নি আর তারা মানুষও নন। পৃথিবী বানানোর আগে ঈশ্বর তাদেরকে স্বর্গে সৃষ্টি করেছিলেন। (ইয়োব ৩৮:৪-৭) স্বর্গে লাখ লাখ দূত আছে। (দানিয়েল ৭:১০) যিহোবার এই বন্ধুরা চান যে মানুষেরা যিহোবার সম্বন্ধে সত্য জানুক।—প্রকাশিত বাক্য ১৪:৬, ৭.

পৃথিবীতেও ঈশ্বরের বন্ধুরা আছেন আর তিনি তাদেরকে তাঁর সাক্ষি বলেন। আদালতে একজন সাক্ষি কোন একজন ব্যক্তি বা ঘটনা সম্বন্ধে যা জানেন তাই-ই বলেন। ঠিক তেমনই যিহোবার সাক্ষিরাও যিহোবা ও তাঁর উদ্দেশ্য সম্বন্ধে যা জানেন তাই-ই লোকেদের বলেন। (যিশাইয় ৪৩:১০) স্বর্গদূতেদের মতো সাক্ষিরাও যিহোবার সম্বন্ধে সত্য জানতে আপনাকে সাহায্য করতে চান। তারা চান আপনিও ঈশ্বরের বন্ধু হোন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার