ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • gf পাঠ ৮ পৃষ্ঠা ১৪
  • ঈশ্বরের শত্রু কারা?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঈশ্বরের শত্রু কারা?
  • আপনি ঈশ্বরের বন্ধু হতে পারেন!
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • জেগে থাকুন​—শয়তান আপনাকে গ্রাস করতে চায়!
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনার শত্রুকে জানুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৮
  • দিয়াবল কে?
    ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান?
  • ঐশিক শিক্ষা বনাম মন্দ আত্মাদের শিক্ষা
    ১৯৯৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
আপনি ঈশ্বরের বন্ধু হতে পারেন!
gf পাঠ ৮ পৃষ্ঠা ১৪

পাঠ ৮

ঈশ্বরের শত্রু কারা?

ঈশ্বরের বড় শত্রু হল শয়তান দিয়াবল। সে একজন আত্মিক ব্যক্তি। সে যিহোবার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। এখনও সে ঈশ্বরের বিরুদ্ধে লড়াই করেই চলেছে এবং মানুষের জন্য অনেক সমস্যা নিয়ে আসছে। শয়তান খুবই খারাপ ব্যক্তি। সে মিথ্যাবাদী এবং খুনি।—যোহন ৮:৪৪.

অন্য আত্মিক প্রাণীরাও ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য শয়তানের দলে যোগ দেয়। বাইবেলে তাদেরকে মন্দ দূত বলা হয়েছে। শয়তানের মতো এই মন্দ দূতেরাও মানুষের শত্রু। তারা মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পায়। (মথি ৯:৩২, ৩৩; ১২:২২) কিন্তু শয়তান ও মন্দ দূতেদের যিহোবা চিরদিনের জন্য ধ্বংস করে দেবেন। মানুষকে সমস্যায় ফেলার জন্য তাদের হাতে এখন খুব কম সময়ই আছে।—প্রকাশিত বাক্য ১২:১২.

ঈশ্বরের বন্ধু হতে চাইলে শয়তানের খুশি মতো চলা যাবে না। শয়তান ও মন্দ দূতেরা যিহোবাকে দুচোখে দেখতে পারে না। তারাই হল ঈশ্বরের শত্রু আর তারা আপনাকেও ঈশ্বরের শত্রু বানাতে চায়। আপনি কাকে খুশি করতে চান শয়তানকে না যিহোবাকে, তা আপনাকেই ঠিক করতে হবে। অনন্ত জীবন পেতে চাইলে আপনাকে ঈশ্বরের ইচ্ছা মেনে চলতে হবে। লোকেদের ধোঁকা দেওয়ার জন্য শয়তান অনেক ছলচাতুরী করে। আজকে বেশির ভাগ লোককেই সে বোকা বানাচ্ছে।—প্রকাশিত বাক্য ১২:৯.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার