ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g৯৭ ১০/৮ পৃষ্ঠা ৩
  • উদ্যানের প্রতি আমাদের ভালবাসা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • উদ্যানের প্রতি আমাদের ভালবাসা
  • ১৯৯৭ সচেতন থাক!
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • উদ্যানগুলি স্বাস্থ্যের উন্নতিবর্ধন করতে পারে
  • কিছু বিখ্যাত উদ্যানের প্রতি দৃষ্টিপাত
    ১৯৯৭ সচেতন থাক!
  • অপূর্ব এক বাগান
    আমার বাইবেলের গল্পের বই
  • এদন বাগান কি সত্যিই ছিল?
    প্রহরীদুর্গ: এদন উদ্যান—এটা কি সত্যিই ছিল?
১৯৯৭ সচেতন থাক!
g৯৭ ১০/৮ পৃষ্ঠা ৩

উদ্যানের প্রতি আমাদের ভালবাসা

আপনি কি কোলাহল এবং ব্যস্তময় জীবনের গতি থেকে রেহাই পাওয়ার জন্য একটি সুন্দর উদ্যানের শান্তিময় পরিবেশকে অভ্যর্থনা জানাবেন? আপনার পরিবারের সাথে বনভোজন করতে অথবা আপনার কোন এক বন্ধুর সাথে বেড়ানোর জন্য মনোরম পার্কের লন, ফুল, গাছের ছায়া এবং পুকুরগুলি কি পছন্দ করেন? হ্যাঁ, উদ্যান কতই না মনোরম, সতেজতাদায়ক, শান্তিপূর্ণ এবং এমনকি আরোগ্যকর!

যদিও, কেউ কেউ হয়ত সময়ের অভাবে একটি উদ্যানের পরিচর্যা করতে অনিচ্ছুক হতে পারে, তবুও আমরা সবাই উদ্যানের বর্ণাদি, সৌরভ, সৌন্দর্য এবং ফলগুলি দেখে আনন্দিত হই। টমাস জেফারসন—একজন স্থপতি, বিজ্ঞানী, আইনজীবি, আবিষ্কারক এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি—উদ্যান ভালবাসতেন। তিনি লিখেছিলেন: “জমি চাষের মত আর কোন পেশা আমার কাছে এত আনন্দদায়ক নয়। . . . আমি এখনও উদ্যানের প্রতি অনুরক্ত। কিন্তু একজন বৃদ্ধ ব্যক্তি হলেও, আমি একজন যুবক মালী।”

অনেকেই তার দৃষ্টিভঙ্গির অংশীদার হয়েছে। প্রতি বছর কোটি কোটি দর্শনার্থী বিশ্বের বিখ্যাত উদ্যানগুলির দিকে স্রোতের ন্যায় প্রবাহিত হয়—ইংল্যান্ডের কিউ গার্ডেন্স (রয়েল বোটানিক গার্ডেন্স); জাপানের কিওটোর উদ্যানগুলি; ফ্রান্সের ভারসেইলেস্‌ প্রাসাদের উদ্যানগুলি; যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার লংউড্‌ উদ্যান উল্লেখ করার মত কয়েকটি। এছাড়া, অনেক দেশে শহুরে এলাকা আছে যেখানে গৃহগুলি সারিবদ্ধ বৃক্ষশোভিত পথের মধ্যে নির্মিত, যা গুল্ম, বৃক্ষ এবং ফুলের বর্ণের উজ্জ্বলতা দিয়ে ঘেরা—একটি ক্ষুদ্র পরমদেশের মত।

উদ্যানগুলি স্বাস্থ্যের উন্নতিবর্ধন করতে পারে

পর্যবেক্ষণ করে দেখা গেছে যে, মানুষ যখন প্রকৃতি জগতের সান্নিধ্যে থাকে, তাদের স্বাস্থ্য অধিকতর ভাল থাকতে পারে, যদিও সেই সংস্পর্শ হয়ত একটি জানালা দিয়ে ফুল, বৃক্ষ, গুল্ম এবং পাখিগুলি দেখার মধ্যেই সীমাবদ্ধ। এটি নিউ ইয়র্ক সিটি হাসপাতালকে ছাদে উদ্যান করতে পরিচালিত করেছিল। এই কাজটিকে “চমৎকারভাবে অভ্যর্থনা করা হয়েছিল,” হাসপাতালের একজন কর্মকর্তা বলেছিলেন। “রোগী এবং কর্মচারী উভয়ের জন্য এটি মনোবল বৃদ্ধি করেছে। . . . আমরা দেখতে পাই যে এর অনেক আরোগ্যকর সম্ভাবনা রয়েছে।” বাস্তবিকপক্ষে, গবেষণা দেখায় যে, প্রকৃতির জোয়ার এবং ভাটায় তাদের ইন্দ্রিয়াদির তৃপ্তিসাধনের মাধ্যমে লোকেরা শারীরিক, মানসিক এবং আবেগগতভাবে উপকৃত হতে পারে।

এছাড়া, একজন আধ্যাত্মিকমনা ব্যক্তি যখন ঈশ্বরের হস্তকৃত কাজের সান্নিধ্যে আসে, তখন হয়ত তাঁর সাথে আরও অধিক ঘনিষ্ঠতা বোধ করে। উদ্যান সম্বন্ধীয় এই দৃষ্টিভঙ্গিটি পৃথিবীর সর্বপ্রথম যে উদ্যানটির সন্ধান দেয় তা হল, এদন উদ্যান, যেখানে ঈশ্বর প্রথম মানুষের সাথে ভাববিনিময় করেছিলেন।—আদিপুস্তক ২:১৫-১৭; ৩:৮.

উদ্যানের প্রতি ভালবাসা সর্বজনীন। আর আমরা এখন যা দেখব তা তাৎপর্যপূর্ণ। কিন্তু, সেই বৈশিষ্ট্যটি আলোচনা করার আগে, পরমদেশের প্রতি এই আকাঙ্ক্ষা সমস্ত লোকেদের হৃদয়ে প্রকৃতপক্ষে কত গভীর তা দেখার জন্য, আমরা আপনাকে ইতিহাসের কয়েকটি উদ্যানে “বেড়িয়ে” আসার জন্য আমন্ত্রণ জানাই।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার