এক পাদ্রি সাক্ষীদের নৈতিক উৎকর্ষতা স্বীকার করেন
অষ্ট্রেলিয়ার সচেতন থাক! প্রতিনিধি কর্তৃক
অষ্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ১৯৯১ সালে যিহোবার সাক্ষীদের কনডোবোলিন কিংডম হলটি এক অগিনকাণ্ডে নষ্ট হয়ে যায়। কিছু সপ্তাহ পরে, একজন স্থানীয় অ্যাংলিক্যান পাদ্রি এই “উপাসনার স্থানটি নষ্ট হয়ে যাওয়ার” বিষয়ে দুঃখ প্রকাশ করে এক পত্র লেখেন। তার পত্র জানায়:!
“যদিও বা আমাদের ও তাদের রীতিনীতিতে অনেক পার্থক্য দেখা যায়, তথাপি আমি বিশ্বাস করি যে সেগুলি উত্তম এবং তাদের বিশ্বাসের এই অভিব্যক্তিকে আমি বহু বৎসর যাবৎ প্রশংসা করি।” তাদের এই উত্তম কাজের কতকগুলি কী কী?
প্রথমত, “তাদের বিশ্বাসের শিক্ষামূলক বিষয়ে তারা খুবই সচেতন। এই উদ্দেশ্যে তারা প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার একত্রিত হয়।” এটা সত্য যে—যিহোবার সাক্ষীরা ধর্ম পড়ে, শিক্ষা দেয় ও প্রচার করে। সপ্তাহে তাদের তিনটি সভা হয়।
এই পাদ্রিটির দ্বিতীয় বক্তব্য বিষয় ছিল: “তারা . . . নিয়মিতভাবে লোকের ঘরে ঘরে সুসমাচার প্রচার করে। . . . তারা আমাদের জানাতে চায় যে অষ্ট্রেলিয়াতে তৃতীয় বৃহত্তর লোকেদের দল আছে, যারা কোন ধর্ম আছে বলে দাবি করে না (৩৮,৪১,০০০ জন ব্যক্তি)। যিহোবার সাক্ষীরা তাদের বিশ্বাসকে তাদের নিজেদের মধ্যে ধরে রেখে সন্তুষ্ট না হয়ে অপরের সঙ্গে বন্টন করে নিতে চায়।” যিহোবার সাক্ষীরা জানে যে সুসমাচার প্রচারের মাধ্যমেই তাদের মথি ২৪:১৪ এবং মার্ক ১৩:১০ পদের প্রতি অবশ্যই সাড়া দেওয়া কর্তব্য।
তৃতীয় বিষয়টি হল: “তাদের রাস্তার ধারে জিনিস বিক্রি বা অন্যান্য অর্থ-সংগ্রহ প্রকল্পগুলির মাধ্যমে অর্থ সংগ্রহ করে বলে মনে হয় না। অর্থ [তাদের] সভ্যদের মধ্যে থেকেই আসে।” বাইবেল বলে, ‘বিনামূল্যে পেয়েছ, বিনামূল্যেই দান কর’ এবং ‘গ্রহণ করার চেয়ে বরং দান করায় আনন্দ আছে।’ তাই তারা কোন অর্থ সংগ্রহ করে না। তাদের হলেতে দানের বাক্সগুলি সুবিবেচনা সহকারে রাখা আছে।—মথি ১০:৮; প্রেরিত ২০:৩৫.
প্রশংসাজনক আর কী শেষ কথা তিনি উল্লেখ করেছিলেন? “তাদের উপাসনার স্থানগুলিকে তারা অতি অল্প অর্থ এবং সময়ের ব্যবধানে নির্মাণ করে থাকে। . . . আপনি গাম বেন্ড লেক রোডে স্থানীয় যিহোবার সাক্ষীরা যে নতুন একটি কিংডম হল তৈরি করছে, তা একবার গিয়ে দেখে আসতে পারেন। তারা গণনা করে দেখেছে এ কাজ করতে তাদের তিন দিন লাগবে।” তারপর তার নিজের গির্জার লোকেদের কী সদুপদেশ তিনি দিয়েছিলেন?
“আমার প্রস্তাব এটাই যে তোমরা এই চারটি বিষয় পড় ও নিজেদের প্রশ্ন কর, এই বিষয়গুলি তোমাদের বিশ্বাসকে কিভাবে বাস্তবে প্রয়োগ করতে সাহায্য করতে পারে, তা লক্ষ্য কর। আমার মনে হয় যে উল্লিখিত এই চারিটি বিষয়েই যিহোবার সাক্ষীদের সামনে সাধারণ অ্যাংলিক্যান ও অন্যান্য যাজকপল্লীর সদস্যেরা আধ্যাত্মিকভাবে মৃত প্রমাণিত হবে।”
আপনি যদি একটি কিংডম হলে আসতে ইচ্ছুক হন ও নিজের চোখে দেখতে চান যে যিহোবার সাক্ষীরা কিভাবে উপাসনা করে ও তারা কী বিশ্বাস করে, তাহলে বিনা দ্বিধায় আপনার নিকটবর্তী কোন কিংডম হলে যান, অথবা নিকটতম ঠিকানাটি কোথায় তা জানার জন্য আমাদের লিখুন। (g95 1/8)
[৩১ পৃষ্ঠার চিত্র]
কনডোবোলিন, নিউ সাউথ ওয়েলসে অবস্থিত কিংডম হল