ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g৯৫ ১/৮ পৃষ্ঠা ৩০
  • আমাদের পাঠক-পাঠিকাদের থেকে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আমাদের পাঠক-পাঠিকাদের থেকে
  • ১৯৯৫ সচেতন থাক!
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আমাদের পাঠক-পাঠিকাদের থেকে
    ১৯৯৪ সচেতন থাক!
১৯৯৫ সচেতন থাক!
g৯৫ ১/৮ পৃষ্ঠা ৩০

আমাদের পাঠক-পাঠিকাদের থেকে

পুনর্জন্ম “আপনি কি পূর্বে জীবিত ছিলেন? আপনি কি আবার জীবিত হবেন?” আলোচ্য এই অপূর্ব ধারাবাহিক প্রবন্ধগুলির জন্য ধন্যবাদ। (জুন ৮, ১৯৯৪) এই প্রবন্ধগুলি মৃতদের অবস্থা সম্বন্ধে যে সত্য তা সাধারণ ও যুক্তিযুক্তভাবে তুলে ধরে। আমি বিশ্বাস করি যে যারা এবিষয় সম্বন্ধে সত্যের অনুসন্ধান করছে, তারা, আপনারা যা লিখেছেন তা গ্রহণ না করে থাকতে পারবে না।

এফ. পি., ইতালি

প্রাক্তন মুষ্টিযোদ্ধা “যা আমি ভালবাসতাম তাকে ঘৃণা করতে শিখে­ছিলাম” প্রবন্ধটির জন্য বিশেষ ধন্যবাদ। (জুন ৮, ১৯৯৪) অবদুলিও নুনেজের অভিজ্ঞতা আমাদের বুঝতে সাহায্য করেছে আমার স্বামীর কয়েকটি চিকিৎসাগত সমস্যাকে। একজন প্রাক্তন মুষ্টিযোদ্ধা হিসাবে তিনিও নৈরাশ্যে ভোগেন। এটা সত্যি যে যিহোবা ঈশ্বরই আমার স্বামীকে সাহায্য করেছেন তার জীবনধারার পরিবর্তন করতে!

এস. এস., মার্কিন যুক্তরাষ্ট্র

বেদনা আমি একজন পেশাধারী অঙ্গসংবাহক এবং আপনাদের ধন্যবাদ জানাতে চাই “এক বেদনাহীন জীবন কি সম্ভব?” নামক ধারাবাহিক প্রবন্ধের জন্য। (জুলাই ৮, ১৯৯৪) এই তথ্যটির উপস্থাপনা ও গবেষণার পিছনে যে অন্তর্দৃষ্টি, ভারসাম্যতা এবং প্রজ্ঞা প্রকাশ পেয়েছে, তার দ্বারা আমি খুবই প্রভাবিত হয়েছি। এই প্রবন্ধটি বিশেষজ্ঞ, রোগী এবং অন্যান্যদের জন্য এক অমূল্য সাহায্যকারী বস্তু হিসাবে প্রমাণিত হবে। মালিশ করার বিভিন্ন কলাকৌশল ব্যবহার করার মাধ্যমে, আমি ব্যথার প্রতিরোধ করে চলেছি এবং সেই দিনের অপেক্ষায় আছি যখন ঈশ্বরের রাজ্যের অধীনে দীর্ঘস্থায়ী ব্যথা আর থাকবে না।

ডি. টি., ডেনর্মাক

এই প্রবন্ধগুলি আমাকে খুব সান্ত্বনা দিয়েছে। যারা আমার মত প্রত্যেকদিন ব্যথার মোকাবিলা করে, তাদের মধ্যে অনেকের সাথে আমি এবিষয় নিয়ে আলোচনা করেছি।

এম. জি., মার্কিন যুক্তরাষ্ট্র

আমি বিছানার মধ্যে শোয়া অবস্থায় আপনাদের চিঠি লিখছি, কারণ গত আড়াই বছর ধরে দুটি স্লিপড্‌ ডিস্কের জন্য আমাকে প্রায়ই এই অবস্থায় থাকতে হয়। “পিছনের ব্যথা নিয়ে কি আপনি ভোগেন?” (জুন ৮, ১৯৯৪) এই অপূর্ব প্রবন্ধটির জন্য আপনাদের ধন্যবাদ। আমি এটিকে পড়তে পড়তে কেঁদে ফেলেছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে আপনারা যেন আমার সাথেই কথা বলছিলেন। আমি বিশ্বাসই করতে পারিনি যে এই সমস্যাটিকে কেউ এত ভালভাবে বুঝতে পারে।

বি. এইচ., ইংল্যান্ড

মাত্র দশ দিন আগে আমার পৃষ্ঠদেশে অস্ত্রোপচার করতে হয় এবং আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই সঠিক তথ্য দেওয়ার জন্য। এই প্রবন্ধটি আমাকে সাহায্য করেছে আমার ব্যথার কারণ সম্বন্ধে বুঝতে। যে প্রস্তাবগুলি দেওয়া হয়েছে সেগুলি খুবই কার্যকারী এবং আমি আশা করি যে অনেকে এগুলি প্রয়োগ করার চেষ্টা করবে এবং অস্ত্রোপচারকে এড়িয়ে চলতে পারবে।

কে. জি., হাঙ্গেরি

আত্মহত্যা “যুবক-যুবতীদের জিজ্ঞাস্য . . . আত্মহত্যা কি উত্তর?” (এপ্রিল ৮, ১৯৯৪) আলোচ্য প্রবন্ধটি আমি অত্যন্ত আগ্রহের সাথে পড়েছি। আমার বয়স ২০ বছর আর এখন আমি একজন পূর্ণ-সময়ের পরিচারক। কিন্তু বেশি দিন আগে নয় যখন আমার মধ্যে আত্মহত্যা করার প্রবণতা ছিল। যিহোবা আমাকে সাহায্য করেছেন এবং সবসময় আমাকে ধরে রেখেছেন। মাত্র কিছু দিন আগে আমার একজন ঘনিষ্ঠ বন্ধু আমাকে জানায় যে সে নিজেকে মেরে ফেলার চেষ্টা করছিল, আমি কিছু বাস্তবধর্মী প্রস্তাব দেওয়ার চেষ্টা করছিলাম যাতে করে সে হাল ছেড়ে না দেয়। আর এই প্রবন্ধটি আমার প্রার্থনার উত্তর দিয়েছে।

এ. কে., ইতালি

মাত্র গত সপ্তাহে আমার হৃদয়ে আত্মহত্যা করার প্রবণতা খুব দৃঢ়ভাবে গেঁথে যায়। একজন খ্রীষ্টীয় প্রাচীন ও তার স্ত্রী আমার নিকটবর্তী হন ও সফলতার সাথে এর মোকাবিলা করতে আমাকে সাহায্য করেছেন। নৈরাশ্যের উপর ভিত্তি করে লেখা আপনাদের অনেক প্রবন্ধ আমার জীবনকে বাঁচিয়েছে।

ডি. জে., মার্কিন যুক্তরাষ্ট্র

এই প্রবন্ধটির জন্য আপনাদের আমি গভীরভাবে ধন্যবাদ জানাতে চাই। আমার স্মরণে আছে এমন কোন পূর্বে প্রকাশিত প্রবন্ধের কথা মনে পড়ে না যা এই প্রবন্ধটির মত আমার মনে এতটা দাগ কাটতে পেরেছে। কিছু বছর আগে আমি বিশ্বাস করতাম যে আত্মহত্যা হল এমন একটা জিনিস যা বেছে নেওয়া যায়​—⁠অর্থাৎ অসহনীয় পরিস্থিতির থেকে মুক্তি পাওয়ার একটা উপায়। তবুও বাবামার ও বন্ধুদের সাহায্যে আমি বুঝতে পেরেছি যে আমার বেঁচে থাকার জন্য সবচাইতে উত্তম কারণ আছে​—⁠যেহেতু যিহোবা চান যে আমি বেঁচে থাকি।

এম. ভি., মার্কিন যুক্তরাষ্ট্র

আমার মনে হয়েছে যে এই প্রবন্ধটি অত্যন্ত ব্যাপক ও সুন্দরভাবে লিখিত। আমি মনে করি যে যারা আত্মহত্যার মনোভাব পোষণ করে তাদের সাহায্য করার জন্য এটি অত্যন্ত মূল্যবান যন্ত্র। এর অন্তর্ভুক্ত সমস্ত উদাহরণগুলি আমাকে স্পর্শ করেছে।

এল. এস., মার্কিন যুক্তরাষ্ট্র (g95 1/8)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার