‘কী আমার ছেলের জীবন বাঁচিয়েছিল?’
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে একজন মা তার ছেলের জীবন কিভাবে রক্ষা পেয়েছিল সে বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেন যে, প্রহরীদুর্গ এবং তার সহ পত্রিকা সচেতন থাক! পড়েই তাদের পক্ষে তা করা সম্ভব হয়েছিল। তিনি লিখেছিলেন:
“আমার কিশোর ছেলে (চার বছর বয়স) এবং আমাকে বন্দুক দেখিয়ে অপহরণ করা হয় এবং জোর করে আমাকে ব্যাঙ্কে গাড়ি চালিয়ে যেতে বাধ্য করা হয়। দুষ্কৃতকারী আমার সর্বস্ব লুণ্ঠন করে নিয়েছিল, কিন্তু আমি আমার ছেলেকে আঁকড়িয়ে ধরে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলাম। আমার মনে হয় এই মূল্যবান পত্রিকাগুলিতে যে বাস্তবধর্মী পরামর্শ ছিল, সেটাই আমার ও ছেলের জীবন রক্ষা করেছিল।”
মা এবিষয়ে ব্যাখ্যা করে আরও বলেন: “আগেই আমি কোন একটি সচেতন থাক! পত্রিকায় পড়েছিলাম, কিভাবে এমন বিপজ্জনক পরিস্থিতিতে স্থির থাকতে হয়। আমি সঙ্গে সঙ্গে যিহোবার কাছে প্রার্থনা করলাম যাতে স্থির থাকতে পারি। সেইসঙ্গে বাইবেল থেকে শাস্ত্রপদ পড়ে আমি দুষ্কৃতকারীকেও শান্ত রাখতে সক্ষম হয়েছিলাম।”
প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকার উদ্দেশ্য হল দেখিয়ে দেওয়া যে আমাদের এই সঙ্কটপূর্ণ সময়ের কথা বাইবেলে আগে থেকেই কিভাবে ভবিষ্যদ্বাণী করা ছিল। এগুলি বর্তমানের কঠিন চাপের সময়ে কিভাবে মোকাবিলা করতে হয়, সে বিষয়ে লোকেদের সহায়তা করে। কিন্তু এই পত্রিকাগুলি আরও বেশি কিছু করে। এগুলি একটি চিরস্থায়ী সমাধানের বিষয়ে আলোকপাত করে—ঈশ্বরের রাজ্য সরকার যার জন্য যীশু খ্রীষ্ট তার শিষ্যদের প্রার্থনা করতে শিখিয়েছিলেন। (মথি ৬:৯, ১০) অবশ্যই, আপনি নিয়মিতভাবে প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকাগুলি পড়ার মাধ্যমে উপকৃত হতে পারেন!
আপনি যদি ঘরে বসে ডাকযোগে প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকার কপিগুলি পেতে চান, অনুগ্রহ করে Praharidurg Prakashan Society, Plot A/35, Nr Industrial Estate, Nangargaon, Lonavla 410 401, Maharastra, অথবা পৃষ্ঠা ৫-এ দেওয়া তালিকাভুক্ত উপযুক্ত যে কোন ঠিকানায় লিখুন। (g94 12/22)