ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g৯৫ ১/৮ পৃষ্ঠা ২৮-২৯
  • বিশ্ব নিরীক্ষা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • বিশ্ব নিরীক্ষা
  • ১৯৯৫ সচেতন থাক!
  • উপশিরোনাম
  • নতুন এবং পুরাতন রোগের প্রকাশ
  • গাড়ির ধাবন প্রতিযোগিতা ধুমপানকে উদ্দীপিত করে
  • মাউন্ট এভারেস্টকে পুঙ্খানুপুঙ্খরূপে পরিষ্কার করা
  • প্রচুর বিয়ার—⁠কিন্তু যথেষ্ট খাদ্যের অভাব
  • চোখেতে ধোঁয়া
  • মস্তিষ্কের অনুশীলন
  • এইডস আফ্রিকার জনসংখ্যাকে বিপুল পরিমাণে হ্রাস করছে
  • অতিরিক্ত মাছ ধরা সমুদ্রকে নিঃশেষ করছে
  • ট্রেনের শৌচাগারে ব্যবহৃত কাগজের মাধ্যমে বার্তা
  • ঘুমানোর আরও উত্তম অভ্যাস
  • নপুংশকদের ধর্মবিশ্বাস
১৯৯৫ সচেতন থাক!
g৯৫ ১/৮ পৃষ্ঠা ২৮-২৯

বিশ্ব নিরীক্ষা

নতুন এবং পুরাতন রোগের প্রকাশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাবলিউ এইচ ও) রোগের প্রাদুর্ভাব সম্পর্কে সতর্কবার্তা দেয় ও সেইসঙ্গে নতুন রোগগুলিও যা লক্ষ লক্ষ ব্যক্তির জীবন বিপন্ন করছে। সবচেয়ে নাটকীয় উদাহরণ হল এইডস, যার উৎস হল স্পর্শক্রামক বীজ, যার অস্তিত্ব আজ থেকে দশ বছর আগেও জানা ছিল না। আর একটি রোগ হল হ্যানটাভাইরাস পালমোনারী সিন্‌ড্রোম যা মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সম্প্রতি দেখা দিয়েছে। এক সম্পূর্ণ নতুন ধরনের কলেরার প্রকোপ এশিয়ায় দেখা দিয়েছে। দক্ষিণ আমেরিকায় দুধরনের জ্বর শুরু হয়েছে এবং দুটিই মৃত্যুদায়ক। ১৯৯৩ সালের সুপরিচিত ব্যাধিগুলির মধ্যে হল ল্যাটিন আমেরিকায় কলেরা, কেনিয়াতে সংক্রামক জ্বরবিশেষ, কোস্টারিকাতে ডেঙ্গু ও রাশিয়াতে ডিপথিরিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথিবীব্যাপী কার্যক্রমের কেন্দ্রস্থলগুলিকে আহাবন করেছে নতুন ও পুরাতন রোগগুলিকে শনাক্ত করতে এবং তার প্রতিরোধ করার জন্য। (g94 12/22)

গাড়ির ধাবন প্রতিযোগিতা ধুমপানকে উদ্দীপিত করে

ঐতিহ্যগতভাবে, ইউরোপীয় দেশগুলি গ্রান্ড প্রিক্স নামে এক ধরনের জনপ্রিয় গাড়ির ধাবন প্রতিযোগিতাকে সাদরে অভ্যর্থনা করেছে। যাইহোক, সংগঠকেরা এখন এই প্রতিযোগিতাগুলিকে এশিয়ার দেশগুলিতে যেমন জাপান ও চীনে অনুষ্ঠিত করবার চেষ্টা চালাচ্ছে। কেন? কারণ তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনের বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলির কঠোর নিষেধাজ্ঞার জন্য। যেহেতু প্রতিযোগিতাগুলির অনুষ্ঠানের ব্যয়ভার প্রধানত এই তামাকদ্রব্যের সংস্থাগুলিই বহন করে থাকে, তাই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী গাড়িগুলিতে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন অতিশয় স্পষ্টভাবে দেখা যায়। জাপানের আশাহি ইভনিং নিউজ পত্রিকা অনুযায়ী একটি তামাকজাত সংস্থা “দুঢি দলকে বাৎসরিক প্রায় কয়েকশো কোটি ইয়েন দিয়ে থাকে।” ইউরোপে প্রতিযোগিতা চলাকালীন সময়ে হয় বিজ্ঞাপনগুলিকে মুছে ফেলতে হয়, নতুবা সেগুলি ঢেকে দিতে হয়। সম্প্রতি ফ্রান্সের গ্রান্ড প্রিক্স প্রতিযোগিতাকে প্রায় বাতিলই করে দেওয়া হয়েছিল, সিগারেটের বিজ্ঞাপনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার জন্য। এশিয়ার জাতিগুলি যেখানে প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় ৬০ শতাংশ ধুমপানকারী, এরূপ দেশগুলিকেই গাড়ির ধাবন প্রতিযোগিতার উপযুক্ত স্থানরূপে নির্বাচন করা হয়েছে তামাকের বিজ্ঞাপনের সুবিধার জন্য। (g94 12/22)

মাউন্ট এভারেস্টকে পুঙ্খানুপুঙ্খরূপে পরিষ্কার করা

মাউন্ট এভারেস্ট যদিও পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, তবুও ইউনেস্‌কো সোরসেস্‌ পত্রিকা অনুসারে এখন মাউট এভারেস্টের নতুন নাম হল “সর্বোচ্চ আবর্জনার প্রান্তর।” গত ৪০ বছর যাবৎ পর্বতারোহণকারীরা প্রায় ২০ টন অক্সিজেনের বোতল, তাঁবু, স্লিপিং ব্যাগ ও খাবারের প্যাকেটের গাদায় ভর্তি করে রেখেছে। নিচের দিকের ঢালগুলিতে যেখানে এভারেস্টের যাত্রীরা থাকার জন্য তাঁবু খাটায়, সেখানে ধসের চিহ্ন দেখা যায় ও টুকরো ছোট ছোট নরম পাতলা কাগজও দেখতে পাওয়া যায়, আর সেজন্য জায়গাটিকে “শৌচকার্যের জন্য ব্যবহৃত কাগজের পথ” বলা হয়। পর্বতের শিখরের দিকে আবর্জনারাশি লোককে বিহল্ব করে দেয়। “এইসব দৃশ্যের চিত্রগুলি,” ইউনেসকো সোরসেস্‌ লেখেন, “সেইসব ব্যক্তিদের অনুভূতিতে অসহ্য আঘাত দেয়, যারা কল্পনার চোখে এভারেস্টকে আদিম প্রান্তরের মত দেখে।” এইধরনের নোংরা দৃশ্য থেকে পর্বতটিকে মুক্ত করার জন্য এবছর নেপাল সরকার “পুঙ্খানুপুঙ্খরূপে পরিষ্কার” করার তৎপরতাকে অনুমোদন জানিয়েছে। (g94 12/22)

প্রচুর বিয়ার—⁠কিন্তু যথেষ্ট খাদ্যের অভাব

ভেনেজুয়েলার একটি সংবাদপত্র এল ইউনিভার্সাল জানায় যে সেখানকার ছয় বছর বা তার কম বয়স্ক প্রায় ৭,২৬,০০০ শিশু অপুষ্টিজনিত কারণে সঠিক উচ্চতার থেকে অনেক ছোট। এটা খুবই চমকপ্রদ যে ওই বয়সের শিশুদের মধ্যে প্রায় ২৩.৮ শতাংশ, অর্থাৎ প্রতি ৪ জন শিশুর মধ্যে ১ জন। যদিও সেখানে যথেষ্ট পরিমাণ পুষ্টিকর খাদ্য নেই, তবুও সেখানে প্রচুর পরিমাণ বিয়ার পাওয়া যায়। এল ইউনিভার্সাল রিপোর্টে জানায় যে ল্যাটিন আমেরিকার দেশগুলির মধ্যে বিয়ার পান করার ক্ষেত্রে ভেনেজুয়েলা প্রথম স্থান অধিকার করে। ১৯৯১ সালে, ভেনেজুয়েলাবাসীরা গড়ে ৭৫ লিটার বিয়ার পান করেছে। (g94 12/22)

চোখেতে ধোঁয়া

অস্ট্রেলিয়ার জাতীয় চক্ষু গবেষণা সংস্থার পরিচালক, অধ্যাপক রবার্ট অগাস্টিন দাবি করেন যে সিগারেটের ধোঁয়াতে যে রাসায়নিক পদার্থ রয়েছে, তা থেকে চোখে ছানি পড়ার অকাট্ট প্রমাণ রয়েছে। এক পরীক্ষা প্রদর্শন করে যে ন-ধুমপানকারীদের তুলনায় ধুমপানকারীদের প্রায় দুই বা তিনগুণ বেশি ছানি পড়ার সম্ভাবনা রয়েছে। সিগারেটের ধোঁয়া থেকে যে রসায়নিক পদার্থ বেরোয়, তা প্রথমে শরীরে ও তারপরে তা ধীরে ধীরে চোখে প্রবেশ করে যেখানে চোখের কাঁচের থেকে অতিরিক্ত লবণ ও জল বাইরে ফেলে দেওয়ার জন্য যে “পাম্পগুলি” কাজ করে তাকে নষ্ট করে দেয়। ফলে চোখ ফুলে ওঠে ও চোখের মধ্যের কোষ নষ্ট করে দেয়, যার ফলে চোখে ছানি পড়ে। “আমি এবিষয়ে স্থিরনিশ্চিত। প্রশ্নাতীতভাবে, সিগা­রেটের মধ্যে একটা কিছু আছে, যা চোখের কাঁচের মধ্যে কার্যকারী পাম্পগুলিকে নষ্ট করে দেয়,” অধ্যাপক অগাস্টিন বলেন। (g94 12/22)

মস্তিষ্কের অনুশীলন

“মন্দ স্মৃতিশক্তি সাধারণত দুর্ভাগ্যকে চিত্রিত করে না, কিন্তু নিম্নমানের অনুশীলনকে চিত্রিত করে,” জার্মানির একটি স্বাস্থ্য বীমা প্রকাশনা তাদের ডাক ম্যাগাটসেন রিপোর্টে জানায়। ঠিক যেমন উপযুক্ত পুষ্টির অভাবে মাংসপেশীগুলি ক্ষয় পেতে থাকে, তেমনি উপযুক্ত অনুশীলনের অভাবে ও নিষ্ক্রিয়তার ফলে আমাদের মস্তিষ্ক দক্ষতা হারিয়ে ফেলতে পারে ও অল্প তথ্য মজুত রাখতে পারে। এই সমস্যাটি কি শুধুমাত্র বিশেষভাবে বয়স্কদের ক্ষেত্রে প্রযোজ্য? অবশ্যই না! “যেহেতু চিন্তা করা প্রায়ই সহজ বোধ হয়, এমনকি অনাবশ্যকও মনে হয়,” পত্রিকাটি মন্তব্য করে, তাই যুবকেরা যদি তাদের মনকে সঠিকভাবে অনুশীলন না করে, তাহলে তাদের স্মৃতি­শক্তির দক্ষতা হারিয়ে ফেলতে পারে। তাহলে কী করা যেতে পারে? পত্রিকাটি মস্তিষ্কের অনুশীলনের সুপারিশ করে, যেমন মানসিক খেলা যার অন্তর্ভুক্ত হতে পারে শব্দ ও সংখ্যার অক্ষরমালার ধাঁধাঁ, যা মন ও স্মৃতিশক্তিকে উদ্দীপিত করে তোলে। এছাড়া “শব্দহেয়ালীও সাহায্যকারী হতে পারে।” (g95 1/8)

এইডস আফ্রিকার জনসংখ্যাকে বিপুল পরিমাণে হ্রাস করছে

বিশ্ব সাস্থ্য সংস্থার সাম্প্রতিক পরিসংখ্যাণ অনুসারে সমগ্র পৃথিবীতে এইডস রোগে আক্রান্ত ১ কোটি ৫০ লক্ষের মধ্যে, প্রায় এক কোটির খবর আসে আফ্রিকার থেকে, যা এটিকে বিশ্বের সবচাইতে খারাপভাবে প্রভাবিত মহাদেশে পরিণত করেছে। এইডসের এই মহামারীকে প্রতিরোধ করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে বিষয়ে অধ্যাপক নাথান ক্লুমেক বর্ণনা করেন “উপচিয়ে পড়া নদীকে অল্প কিছু বালি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা মাত্র।” প্যারিসের একটি দৈনিক লা মোণ্ড-তে প্রকাশিত এক সাক্ষাৎকারে অধ্যাপক ক্লুমেক বলেন যে আফ্রিকার রাজ্যের প্রধান কর্তৃপক্ষেরা এখনও উপলব্ধি করতে পাচ্ছেন না যে এই জীবাণু কতখানি আফ্রিকার ক্ষতিসাধন করতে পারে। ১৯৮৭ সালে, যখন অধ্যাপক ক্লুমেক বলেছিলেন এই মহাদেশের ১০ শতাংশ লোক এইডসের দ্বারা সংক্রামিত হবে, তখন অনেকেই বলেছিল, এটা অতিরঞ্জিত মন্তব্য। আজকে অনুমান করা হচ্ছে যে, যে কোন জায়গায় ২০ থেকে ৪০ শতাংশ আফ্রিকার জনসংখ্যা এই মৃত্যুসুলভ জীবাণুর দ্বারা আক্রান্ত হতে পারে। (g95 1/8)

অতিরিক্ত মাছ ধরা সমুদ্রকে নিঃশেষ করছে

“‘সমুদ্র আরও অনেক মাছ রয়েছে,’ এধরনের প্রবাদ প্রচলিত আছে ইংরাজি ভাষাতে। কিন্তু এটি ভুল,” দি ইকনমিস্ট মন্তব্য করে। “সমুদ্রের মধ্যে, অনেক মাছ রয়েছে কিন্তু সেগুলির অপব্যবহার করা হচ্ছে।” ১৯৮৯ সালে মাছ ধরার উচ্চ শিখরে পৌঁছানোর পর থেকে জগদ্ব্যাপী মাছ ধরা হ্রাস পেয়েছে। এর কারণ খুবই সহজ: “উৎপাদন বাড়াবার জন্য খুবই অল্পসংখ্যক মাছ সমুদ্রের মধ্যে থেকে যাচ্ছে। জেলেরা তাদের মূল পুঁজির উপর নির্ভর করে জীবিকা নির্ধারণ করছে, সেই সব মূলধন ব্যবহার করছে যেগুলি উৎপাদন বাড়াতে কাজে লাগতে পারে।” রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংগঠন বিভাগ অনুসারে, জগদ্ব্যাপী ১৭টি প্রধান সামুদ্রিক মাছ ধরার স্থানের মধ্যে ১৩টি বিপদগ্রস্ত​—⁠অর্থাৎ সেগুলি বাণিজ্যিক অর্থে মাছ শূণ্য হওয়ার পর্যায় পড়ে। অত্যাধুনিক প্রযুক্তিবিদ্যা​—⁠যেমন সোনার এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার মাধ্যম​—⁠​জেলেদের এমনকি গভীর এলাকা থেকে মাছ শনাক্ত করতে এবং সেগুলিকে প্রধান মৎস উৎপাদনের স্থানে নিয়ে আসতে সাহায্য করছে। বিশাল ফ্যাক্টরি ট্রলার যার দৈর্ঘতা হল একটি ফুটবল খেলার মাঠের মত এবং তার চাইতেও বড় জালের সাহায্যে অতিরিক্ত পরিমাণে মাছ ধরা হয়ে থাকে। এই অপচয়ের জন্য সরকারকে দায়ী করা যেতে পারে, দি ইকনমিস্ট বলে, যেহেতু জগদ্ব্যাপী মাছ ধরার মধ্যে ৯০ শতাংশ পাওয়া যায় কোন দেশের উপকূলের ৩৭০ নটিক্যাল কিলোমিটারের মধ্যে যার উপর এরা অধিকার দাবি করে থাকে। সরকারগুলি অন্যান্য দেশের মাছ ধরার সরঞ্জামগুলি আলাদা রাখে কিন্তু তারা ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য সেগুলির অনুমতি দেয় এমনকি তাদের অর্থ সাহায্যও করে থাকে। (g95 1/8)

ট্রেনের শৌচাগারে ব্যবহৃত কাগজের মাধ্যমে বার্তা

যতক্ষণ না নতুন কোন পদ্ধতি আবিষ্কৃত হচ্ছে ততক্ষণ ট্রেনের পরিচালক কোন জরুরি অবস্থায় কর্তৃপক্ষকে কিছু জানানোর জন্য ইতালির ট্রেনেতে এইভাবে সংবাদ প্রেরণ করে থাকে: শৌচাগারে ব্যবহৃত কাগজের একটি রোলের মধ্যে কিছু লিখে চলন্ত ট্রেনের থেকে সেটিকে পরবর্তী স্টেশনে ফেলে দিন এই আশা করে যে, এটিকে পাওয়া যাবে এবং কর্তৃপক্ষদের কাছে সংবাদ পাঠানো সম্ভবপর হবে। এই পদ্ধতিটি, “যা রেল ব্যবস্থা চালু হওয়ার মতই পুরনো,” এটি রেলপথের যে বিধিনিয়ম তার মধ্যেই অন্তর্ভুক্ত করা হয়েছিল। এটি “এখনও পরীক্ষিত ও প্রমাণিত কার্যকারী পদ্ধতি হিসাবে প্রচলিত,” ইতালির রাষ্ট্রীয় রেলপথের কর্তৃপক্ষ মন্তব্য করেন, যিনি বস্তুতপক্ষে স্বীকার করেছিলেন যে “ট্রেনের মধ্যে যোগাযোগ ব্যবস্থা স্থাপন হল একটি গম্ভীর সমস্যা।” কোন যাত্রীর অসুস্থ হয়ে পড়া, কোন সন্দেহজনক মালপত্র দেখলে অথবা কোন গোল­মাল বা চুরির সম্মুখীন হলে, “রাষ্ট্রীয় রেলপথের কর্তৃপক্ষেরা একরকম অপারক হয়ে পড়ে,” ইতালিয়ান সংবাদপত্র কোরিরে দেলা সেরা, এই মন্তব্য করে, যেহেতু তাদের এ বিষয়ে হস্তক্ষেপ করার কোন অধিকার নেই। যোগাযোগের এই ব্যবস্থার সমাধান করার জন্য ইতালির রাষ্ট্রীয় রেলসংস্থা ভবিষ্যতে তারের ভিতর দিয়ে সঞ্চারিত বৈদ্যুতিক টেলিফোনের প্রবর্তন করার পরিকল্পনা নেবে। (g95 1/8)

ঘুমানোর আরও উত্তম অভ্যাস

“নিদ্রাহীনতা হয়ত কিছু লোকের কাছে কার্যকারী বলে মনে হতে পারে, কিন্তু দেহকে যথেষ্ট পরিমাণে নিদ্রার থেকে বঞ্চিত করার পরিণতি কিন্তু ফলপ্রসূ হবে না, ব্রাজিলিয়ান পত্রিকা এক্সামে মন্তব্য করে। স্নায়ুবিজ্ঞানী রুবেন্স্‌ রামাও ব্যাখ্যা করেন: “দেহ কখনও ভুলে যাবে না যে একজন ব্যক্তির কাছ থেকে তার কতখানি নিদ্রা প্রাপ্য। বরঞ্চ এটি তা মনে করিয়ে দেবে এবং হঠাৎভাবে তা একটি সঠিক মূল্য দাবি করতে পারে যার অন্তর্ভুক্ত বিস্মরণ, একাগ্রতার অভাব ও ধীরে চিন্তা করার ক্ষমতা।” অবাঞ্ছিত উদ্বিগ্‌নতাকে এড়িয়ে চলার জন্য, ডাঃ রামাও প্রস্তাব দেন: “কাজের সমস্যার সমাধানের কথা ভুলে যান অথবা যখন কাজ করবেন তখন তা নিয়ে চিন্তা করুন।” আরাম ও ভালভাবে ঘুমানোর জন্য, এক্সামে উপদেশ দেয় যে নিয়মিত ব্যায়াম, লঘু সঙ্গীত, হাল্কা আলো এবং উত্তম চিন্তার প্রয়োজন। (g95 1/8)

নপুংশকদের ধর্মবিশ্বাস

বোম্বাইয়ের ইণ্ডিয়ান এক্সপ্রেস ঘোষণা করে যে ভারতবর্ষে দশ লক্ষেরও বেশি নপুংশক আছে। আর এর মধ্যে, মাত্র দুই শতাংশ এই অবস্থায় জন্মায়। বাকিগুলির সন্তান উৎপাদনের ক্ষমতা হরণ করা হয়েছে। এক্সপ্রেস অনুসারে, সুন্দর দেখতে ছেলেদের প্রতারণা অথবা অপহরণ করে ভারতবর্ষের নপুংসক সৃষ্টিকারী কেন্দ্রগুলিতে নিয়ে যাওয়া হয়। সেখানে এই ছেলেদের একটি উৎসবের মাধ্যমে এক “রাজকীয় সংবর্দ্ধনা” জানানো হয় এবং পরিশেষে তাদের অন্ডকোষ কেটে দেওয়া হয়। এরপর এই নতুন নপুংশককে একজন পুরনো নপুংশক দত্তক নেয় এবং “মা-মেয়ের” সম্পর্ক স্থাপিত হয়। এই নপুংশকদের মেয়েদের নাম দেওয়া হয় এবং এরপর তারা মেয়েদের মতো ব্যবহার করে ও তাদের মত পোশাক পরে। অধিকাংশ নপুংশকদের সংগঠিত করা হয় একটি ধর্মীয় চিহ্নের পরিচালনাধীনে। সমগ্র ভারতবর্ষে অনেক মন্দির আছে যেখানে নপুংশকদেরকে সম্মান করা হয় এবং বাৎসরিক উৎসবে তাদের ঐশ্বরিক ব্যক্তি হিসাবে গণ্য করা হয়। (g95 1/8)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার