ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g৯৪ ১০/৮
  • উদ্ধারের কাজে জলহস্তী!

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • উদ্ধারের কাজে জলহস্তী!
  • ১৯৯৪ সচেতন থাক!
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বিশ্বনিরীক্ষা
    ১৯৯৯ সচেতন থাক!
১৯৯৪ সচেতন থাক!
g৯৪ ১০/৮

উদ্ধারের কাজে জলহস্তী!

চার টন ওজন প্রায়, জলহস্তী হল ডাঙ্গাতে দ্বিতীয় বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী। এর শক্তিশালী চোয়ালের একটি কামড় ছোট নৌকাকে ভেঙ্গে দিতে পারে। হওয়ানজে ন্যাশনাল পার্ক, জিম্বাবোয়েতে একদল লোক খুব অবাক হয় যখন তারা একটি জলহস্তীর চরিত্রবহির্ভূত আচরণ দেখে​—⁠এটা বলা অতিরঞ্জিত হবে না।

লোকগুলো যখন একটি জলাশয়ের কাছে আসে তখন দেখে যে নয়টি জংলী কুকুর দুইটি ইমপালার পিছনে দৌড়াচ্ছে। কোথাও পালাবার জায়গা না পেয়ে, ইমপালা জলের মধ্যে ঝাঁপ দেয়। কুকুরগুলি জলাশয়ের ধার ধরে দৌড়াতে লাগে, প্রত্যাশা করে যে কোথা থেকে তারা উঠবে।

অবশেষে, একটি পরিশ্রান্ত ইমপালা জলাশয়ের ধারে সাঁতার কাটতে লাগে এটি না দেখে যে সেখানে কুকুরগুলি তার জন্য অপেক্ষা করে রয়েছে। যতই সেই ইমপালা স্থলের কাছে আসছিল, লোকগুলো দেখে যে কাছাকাছি একটি জলহস্তী সেই ইমপালার কাছে সাঁতার কেটে যাচ্ছে। আফ্রিকান ওয়াইল্ডলাইফ পত্রিকা রিপোর্ট করে যে তার কাছে পৌঁছানোর পর, জলহস্তী “তাকে ঘুরিয়ে এবং একটু ঠেলা দিয়ে অন্যদিকে সাঁতার কাটতে বাধ্য করে।” ইমপালা তা করতে বাধ্য হয়। জলহস্তী তার পিছনে পিছনে যায়, যখন ইমপালা চঞ্চল হওয়ার কোন সংকেত দেয় তখন জলহস্তী তাকে একটু ঠেলে দেয়।

যখন ইমপালা জলের ধারে চলে আসে লোকগুলো লক্ষ্য করে যে জলহস্তী আস্তে করে কিন্তু দৃঢ়তার সাথে ডাঙ্গায় পৌঁছে দেয়। ইমপালা কয়েকটি হোঁচট খায় তারপর দাঁড়ায় এবং কাঁপতে থাকে। কিছুক্ষণ পরে, ইমপালা জলের কাছ থেকে চলে যায়। জলহস্তীও তার পিছনে পিছনে যায় তারপরে আর তাদের দেখা যায় না।

অন্য ইমপালাটির কী হয়? লোকগুলি রিপোর্ট করে যে জংলী কুকুরগুলি, “এই উদ্ধার কাজ দেখতে দেখতে তারা এতই অভিভূত হয়ে গেছিল যে অন্য ইমপালা অলক্ষিতভাবে পালিয়ে যায়।” (g94 10/8)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার