আমাদের পাঠক-পাঠিকাদের থেকে
স্তন ক্যানসার “স্তন ক্যানসার—প্রত্যেক নারীর ভয়” (এপ্রিল ৮, ১৯৯৪) প্রবন্ধগুলি প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। আমি নিজেকে নিজেই প্রায়ই পরীক্ষা করে দেখেছি এবং ভেবেছি যে শুধু আমারই গ্রন্থি শক্ত হয়ে গেছে। এই বিষয়ে চিন্তিত হলেও আমি কিছু করিনি। কিন্তু, প্রবন্ধটি পড়ার পর আমি হাসপাতালে যাই এবং জানতে পারি যে আমার ক্যানসার হয়েছে। অপারেশন করার ব্যবস্থা নেওয়া হয়। আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই।
টি. ওয়াই., জাপান
আমার উপর অস্ত্রোপচার করার পর, আমি ক্যানসারের বিষয় কিছু পড়ার আমার সুযোগ হয়নি। কিন্তু যখন পত্রিকাটি বার হয় আমি এই বিষয়ে খুব খুশি হইনি। যেহেতু আমি সাধারণত আওয়েক-এর প্রত্যেকটি সংখ্যা প্রথম পাতা থেকে শেষ পর্যন্ত পড়ি, আমি ঠিক করলাম যে সেই রাতে একটুখানি পড়ব আর যদি ভয় পেয়ে যাই তাহলে বন্ধ করে দেব। কিন্তু আমি পড়া বন্ধ করতে পারলাম না। সেটি এত ভাল, তথ্যাদিপূর্ণ এবং চিন্তাশীল ছিল।
জি. কে., যুক্তরাষ্ট্র
এই প্রবন্ধটি আমাকে সাহায্য করেছিল দেখতে কিভাবে যিহোবা আমাদের মরণাপন্ন রোগের ভয় বোঝেন। আমি সবসময় ভাবতাম যে যারা এইরকম ভাবে তারা দুর্বল কিংবা অল্প বিশ্বাসী। যিহোবার করুণা বুঝতে এটি সত্যি আমাকে সাহায্য করেছে।
কে. জি., যুক্তরাষ্ট্র
যদি কোন পত্রিকা কাউকে কিছু বলে থাকে সেই সংখ্যাটি আমার সঙ্গে কথা বলেছেই। আমি এবং আমার স্বামী সোফায় বসে আছি, আমার স্তন-ক্যানসারের অপারেশনের বিল চারিদিকে ছড়ানো ছিল। আমরা চেকের পর চেক লিখেই যাচ্ছি, পোস্টম্যান তখন এই আওয়েক!-টি দিয়ে যায়। আমি প্রবন্ধটি সেইদিনই অতি আগ্রহের সাথে পড়লাম। যারা এই প্রবন্ধগুলি পড়ে সাহস পাবে সেই মহিলাদের তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
ই. জে., যুক্তরাষ্ট্র
শহরগুলি আমার বয়স ১৬ বছর এবং শহরগুলির বিষয় প্রবন্ধগুলি পড়ে খুব খুশি হই। ভূগোল ক্লাসে আমাদের পছন্দসই বিষয়ের উপর ছোট বক্তৃতা দিতে বলা হয়। আমি আমার বক্তৃতা “যে শহর প্রচুর লোকের দ্বারা ভর্তি ছিল” (জানুয়ারি ২২, ১৯৯৪) এই প্রবন্ধের উপর ভিত্তি করে বলি। যখন আমি আমার বক্তৃতা সকলের সামনে বলি সবাই প্রশংসা করে। ভূগোলকে আরও বুঝতে আপনাদের সাহায্যের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
টি. আর., জার্মানী
“আসুন আমাদের জন্য একটি শহর গড়ে তুলি,” প্রবন্ধে আপনি বলেন: “১৯০০ সালে লন্ডন ছিল জগতের মধ্যে একটি মাত্র শহর যার জনসংখ্যা ছিল দশ লক্ষ।” (জানুয়ারি ৮, ১৯৯৪) কিন্তু তার পরবর্তী সংখ্যায় আপনি বলেন: “১৮০০ সালের মাঝামাঝি [ইডো, এখন যাকে টোকিও বলা হয়] তখন তার জনসংখ্যা দশ লক্ষের বেশি ছিল।” কোন্টি সঠিক?
এস. টি., জাপান
লন্ডন সম্বন্ধে যা লেখা হয়েছিল তা ভুল ছিল। তা “ইলাসট্রেটেড আ্যটলাস ওফ দ্যা ওয়ার্ল্ড” (র্যাণ্ড ম্যাক্ন্যালি আ্যন্ড কোম্পানি) ১৯৮৫ সালের সংখ্যার উপর ভিত্তি করে ছিল। কিন্তু, “দি ওয়ার্ল্ড আ্যলমানাক্ আ্যন্ড বুক ওফ ফ্যাক্টস ১৯৯৩” যখন বলে যে অনেক শহরগুলির জনসংখ্যা দশ লক্ষের বেশি ছিল তারা সঠিক ছিল। বিভ্রান্তির জন্য দুঃখিত।—সম্পা.
নিরক্ষরতা আমি অনেকবার চিন্তা করেছিলাম যে কোন উত্তম প্রবন্ধ পড়ার পর আপনাদের ধন্যবাদ দেব। কিন্তু “নিরক্ষরতার বাঁধন থেকে মুক্ত হওয়া” (ফেব্রুয়ারি ২২, ১৯৯৪) প্রবন্ধগুলি আমাকে অবশেষে তা করতে বাধ্য করে। পরের সপ্তাহে আমি একজন মহিলার সাথে বাইবেল অধ্যয়ন করতে যাব যে পড়তে কিংবা লিখতে জানে না। আমি কি করে তা করব জানতাম না, কিন্তু এখন আমি তা জানি, এই প্রবন্ধগুলির দৌলতে। সেগুলি ঠিক সময়ে আসে!
এম. এ. সি., ইটালী