জাতিগত সমস্যার সমাধান
সম্প্রতি যুক্তরাষ্টের ওক্লাহামা থেকে এক ব্যক্তি আওয়েক! পত্রিকার একটি কপি পান যার শীর্ষক ছিল “সব জাতি কি কখনও একতাবদ্ধ হবে?” তিনি তার চিঠি “মাননীয় প্রহরীদুর্গ প্রকাশকগণ” বলে লেখেন:
“আগস্ট ২২, ১৯৯৩ সালের আওয়েক! পড়বার আমি সুযোগ পাই যা জাতিগত সম্পর্ক সম্বন্ধে বলে। এত ন্যায়সঙ্গতভাবে, গভীরভাবে এই কঠিন সমস্যার বোধগম্যতা দেখে আমি খুব অবাক এবং প্রভাবিত হই।
“যুক্তরাষ্টের ইতিহাস সম্বন্ধে সম্প্রতি আমি কলেজের একটি পাঠ্যসূচি শেষ করি। কিন্তু শুধু ৯ পাতায় আপনার পত্রিকাতে আপনি এই গম্ভীর সমস্যার ছোট ইতিহাস, অর্থ এবং সমাধান দেন যা সম্পূর্ণ কলেজের পাঠ এবং লেকচারকে অতিক্রম করে যায়। প্রবন্ধগুলি এত ভারসাম্যপূর্ণ যে লেখকেরা কোন জাতিভুক্ত তা বলা একদম অসম্ভব।
“যতই এই জগৎ জাতিগতরূপে বিভাজিত হতে থাকে, সকলের এইধরনের তথ্য সম্বন্ধে জানা উচিত যতই আপনারা তা প্রকাশ করতে পারেন। সত্য এবং বিচক্ষণতা প্রকাশ করার সাহসের জন্য ধন্যবাদ।
যদি আপনি ডাকযোগে আপনার ঘরেতে আওয়েক! পত্রিকার একটি কপি পেতে চান, দয়া করে Watchtower, H-58, Old Khandala Road, Lonavla 410 401, Mah., অথবা ৫ পৃষ্ঠায় দেওয়া ঠিকানার তালিকা থেকে যে কোন ঠিকানায় লিখুন।