ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g20 নং ৩ পৃষ্ঠা ৮-৯
  • অন্যদের ভালো গুণগুলোর প্রতি মনোযোগ দিন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অন্যদের ভালো গুণগুলোর প্রতি মনোযোগ দিন
  • ২০২০ সজাগ হোন!
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • সমস্যা
  • বাইবেলের নীতি
  • আপনি যা করতে পারেন
  • কুসংস্কারের শেষ
    ২০০৪ সচেতন থাক!
  • বৈষম্য—আপনি কি এর দ্বারা সংক্রামিত হয়েছেন?
    ২০২০ সজাগ হোন!
  • কুসংস্কারের মূল
    ২০০৪ সচেতন থাক!
  • যিহোবা ও যিশুর মতো আমরা সবাই যেন একতাবদ্ধ হই
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৮
আরও দেখুন
২০২০ সজাগ হোন!
g20 নং ৩ পৃষ্ঠা ৮-৯
কোলাজ: ১. এক দম্পতি এতই ব্যস্ত যে, একজন অন্ধ মহিলাকে উপেক্ষা করে রাস্তা পার হচ্ছেন। ২. পরে, সেই দম্পতি সেই অন্ধ মহিলাকে একটা সংগীতের অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজাতে দেখে অবাক হচ্ছেন।

অন্যদের ভালো গুণগুলোর প্রতি মনোযোগ দিন

সমস্যা

গর্ব বৈষম্যকে তুলে ধরে। একজন গর্বিত ব্যক্তি তার নিজের মতামতকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। সে সবার চেয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করে এবং যারা তার চেয়ে আলাদা, তাদের নগণ্য হিসেবে দেখে থাকে। যে কেউ এইরকমভাবে চিন্তা করা শুরু করতে পারে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলে: “বেশিরভাগ [সংস্কৃতি] সম্প্রদায়ের লোকেরা মনে করে, তাদের জীবনযাত্রার মান, খাবার, পোশাক-আশাক, অভ্যাস, বিশ্বাস, নৈতিক মান, এ ছাড়া অন্যান্য বিষয়ে তারা অন্য সম্প্রদায়ের চেয়ে শ্রেষ্ঠ।” কীভাবে আমরা এই ভুল চিন্তাভাবনা এড়িয়ে চলতে পারি?

বাইবেলের নীতি

“নম্রভাবে প্রত্যেক জন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান কর।”—ফিলিপীয় ২:৩.

এর অর্থ কী? নিজেদের বিষয়ে অতিরিক্ত চিন্তা করার পরিবর্তে, আমাদের নম্র হওয়ার প্রয়োজন রয়েছে। আমরা যখন নম্র হব, তখন আমরা দেখব যে, জীবনের কিছু কিছু ক্ষেত্রে অন্যেরা আমাদের চেয়ে শ্রেষ্ঠ। কোনো একটা সম্প্রদায়ের যে সমস্ত ভালো গুণ ও দক্ষতা থাকবে এমন নয়।

স্টিফানের উদাহরণ বিবেচনা করুন। তিনি এমন এক দেশে বড়ো হয়ে উঠেছিলেন, যেখানে লোকেদের সমান অধিকার ছিল না, তা সত্ত্বেও তিনি বৈষম্যের মনোভাব কাটিয়ে উঠেছিলেন। তিনি বলেন: “আমি বিশ্বাস করি যে, অন্যদেরকে নিজের চেয়ে শ্রেষ্ঠ মনে করা, বৈষম্যের মনোভাবকে কাটিয়ে ওঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি সব কিছু জানি না। প্রত্যেক ব্যক্তির কাছ থেকেই আমি কিছু না কিছু শিখতে পারি।”

আপনি যা করতে পারেন

বাস্তববাদী হওয়ার চেষ্টা করুন এবং নিজের ব্যর্থতাগুলো মেনে নিন। এটা স্বীকার করুন, কিছু কিছু ক্ষেত্রে অন্যেরা আপনার চেয়ে ভালো। এটা ধরে নেবেন না যে, একটা নির্দিষ্ট সম্প্রদায়ের প্রত্যেকের একই খামতি রয়েছে।

কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের একজন ব্যক্তি সম্বন্ধে নেতিবাচক চিন্তাভাবনা করার পরিবর্তে, নিজেকে জিজ্ঞেস করুন:

এটা স্বীকার করুন, কিছু কিছু ক্ষেত্রে অন্যেরা আপনার চেয়ে ভালো

  • ‘সেই ব্যক্তির মধ্যে যে-গুণগুলো আমার পছন্দ নয়, সেগুলো কি আসলেই খারাপ না কি সেগুলো কেবলমাত্র আলাদা?’

  • ‘সেই ব্যক্তি কি আমার মধ্যেও ত্রুটি খুঁজে পাবেন?’

  • ‘কোন কোন ক্ষেত্রগুলোতে সেই ব্যক্তি আমার চেয়ে বেশি দক্ষ?’

আপনি যদি সততার সঙ্গে এই প্রশ্নগুলোর উত্তর দেন, তা হলে আপনি বৈষম্যের মনোভাব কাটিয়ে ওঠার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে সম্মান করারও অনেক বিষয় খুঁজে পাবেন।

বাস্তব জীবনের উদাহরণ: নেলসান (যুক্তরাষ্ট্র)

“আমি যে-এলাকায় বড়ো হয়েছি, সেখানকার অধিকাংশ লোকেরাই একই জাতি এবং একই পটভূমির ছিল। কিন্তু, ১৯ বছর বয়সে আমি যখন একটা বড়ো শহরে এক কারখানায় কাজের জন্য গিয়েছিলাম, তখন আমি লক্ষ করি, আমি এমন লোকেদের সঙ্গে কাজ করছি এবং বাস করছি যারা ভিন্ন ভিন্ন জাতি, পটভূমি ও সংস্কৃতি থেকে এসেছে।

“আমি যখন আমার সহকর্মীদের সঙ্গে বন্ধুত্ব করি, তখন আমি বুঝতে পারি, কারো গায়ের রং, মাতৃভাষা এবং জাতীয়তার উপর ভিত্তি করে আমি এটা জানতে পারব না যে, তারা কতটা পরিশ্রমী, তারা কতটা বিশ্বাসযোগ্য কিংবা তাদের অন্তরের অনুভূতি কী।

“পরে আমি এমন এক মেয়েকে বিয়ে করি, যার দেশ ও জাতি ভিন্ন ছিল আর বিভিন্ন ধরনের খাবার এবং সংগীত, যেগুলো আমার কাছে নতুন ছিল, সেই বিষয়ে জানার মাধ্যমে আমি অনেক আনন্দ খুঁজে পাই। জীবন আমাকে শিখিয়েছে যে, আমাদের প্রত্যেকের মধ্যে ভালো-মন্দ গুণাবলি রয়েছে। আমি যখন অন্য জাতি ও সংস্কৃতির লোকেদের ভালো গুণাবলির প্রতি মনোযোগ দিই এবং তা অনুকরণ করার চেষ্টা করি, তখন আমি ভালো ব্যক্তি হয়ে উঠি।”

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার