ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • g20 নং ৩ পৃষ্ঠা ১০-১১
  • আরও বেশি লোকের সঙ্গে বন্ধুত্ব করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আরও বেশি লোকের সঙ্গে বন্ধুত্ব করুন
  • ২০২০ সজাগ হোন!
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • সমস্যা
  • বাইবেলের নীতি
  • আরও বেশি লোকের সঙ্গে বন্ধুত্ব করা যেভাবে সাহায্য করে
  • আপনি যা করতে পারেন
  • তারা বৈষম্যের বেড়া ভেঙে দিয়েছে
    ২০২০ সজাগ হোন!
  • প্রেম দেখান
    ২০২০ সজাগ হোন!
  • আমার কি আরও অনেকের সঙ্গে বন্ধুত্ব করা উচিত?
    যুবক-যুবতীদের জিজ্ঞাস্য
  • ভেবে-চিন্তে বন্ধু বাছাই করুন
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
আরও দেখুন
২০২০ সজাগ হোন!
g20 নং ৩ পৃষ্ঠা ১০-১১
চার জন ভিন্ন পটভূমির মহিলা কথা বলছেন ও হাসাহাসি করছেন এবং তাদের সন্তানরা মাঠে একসঙ্গে খেলা করছে।

আরও বেশি লোকের সঙ্গে বন্ধুত্ব করুন

সমস্যা

আমরা যদি এমন ব্যক্তিদের থেকে নিজেদের আলাদা করে রাখি, যাদের আমরা নেতিবাচক দৃষ্টিতে দেখি, তা হলে আমরা বৈষম্যের মনোভাবকে আরও বাড়িয়ে তুলতে পারি। যে-ব্যক্তিদের সঙ্গে আমাদের মিল রয়েছে, শুধুমাত্র তাদের সঙ্গেই আমরা যদি বন্ধুত্ব করি, তা হলে আমরা এমনটা মনে করতে পারি যে, আমাদের চিন্তা করার ধরন, অনুভূতি এবং আমরা যা করি, সেটাই ঠিক।

বাইবেলের নীতি

“তোমরাও প্রশস্ত হও।”—২ করিন্থীয় ৬:১৩.

এর অর্থ কী? আমাদের আবেগ ও ভালোবাসা হৃদয় থেকে আসে। তাই, আমরা যদি শুধুমাত্র সেই ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করি যাদের সঙ্গে আমাদের মিল রয়েছে, তা হলে আমাদের হৃদয় প্রশস্ত না হয়ে সংকুচিত হয়ে যাবে। এই সমস্যা সমাধানের জন্য অবশ্যই আমাদের এমন ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য এগিয়ে যেতে হবে, যারা আমাদের থেকে আলাদা।

আরও বেশি লোকের সঙ্গে বন্ধুত্ব করা যেভাবে সাহায্য করে

আমরা যখন অন্যদের ব্যক্তিগতভাবে জানার চেষ্টা করি, তখন আমরা বুঝতে পারি, কেন তারা ভিন্নভাবে কাজ করে। আর আমরা যখন তাদের প্রতি ভালোবাসা বৃদ্ধি করি, তখন আমরা ভুলেই যাই যে, তারা একটা আলাদা সম্প্রদায়ের অংশ। এর ফলে, আমরা তাদের মূল্যবান বলে মনে করি এবং তাদের প্রতি আরও বেশি সহানুভূতি দেখাই।

নাজারের উদাহরণ বিবেচনা করুন। একসময় তিনি অভিবাসীদের প্রতি বৈষম্যের মনোভাব অনুভব করেছিলেন। যে-বিষয়টা তাকে সাহায্য করেছিল, সেই সম্বন্ধে বলেন: “আমি তাদের সঙ্গে সময় কাটিয়েছিলাম এবং কাজ করেছিলাম। লোকেরা এই অভিবাসীদের বিষয়ে যা বলত, সেটার বিপরীতে আমি যখন এই অভিবাসীদের সঙ্গে মেলামেশা করেছিলাম, তখন বুঝতে পারি, এরা একেবারেই আলাদা ছিল। আপনি যখন একটা অন্য সংস্কৃতির লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন, তখন আপনি বুঝতে পারবেন, তারা সবাই এক নয় এবং আপনি তাদের প্রতি ভালোবাসা বৃদ্ধি করবেন আর ব্যক্তি-বিশেষ হিসেবে তাদেরকে মূল্যবান বলে মনে করবেন।”

সতর্কতার সঙ্গে বন্ধু বাছাই করুন

কিছু লোক এমন অভ্যাস গড়ে তুলেছে, যা তাদের ও অন্যদের জন্য ক্ষতিকারক। তাই, কাদের সঙ্গে বন্ধুত্ব করছি, সেই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা যখন সেই ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করা এড়িয়ে চলি, যারা অসৎ কিংবা খারাপ আচরণ করে, তখন এর মানে এই নয় যে, আমরা তাদের প্রতি বৈষম্যের মনোভাব দেখাচ্ছি। তবে, আমরা সেই লোকেদের ক্ষতি করব না কিংবা তাদের অধিকার থেকে বঞ্চিত করব না, যারা আমাদের নৈতিক মানকে নষ্ট করতে চায়। কিন্তু বুদ্ধিমানের কাজ হবে, তাদের সঙ্গে বন্ধুত্ব না করা।—হিতোপদেশ ১৩:২০.

আপনি যা করতে পারেন

আপনি সেই ব্যক্তিদের সঙ্গে কথা বলার সুযোগ খুঁজুন, যাদের দেশ, বর্ণ কিংবা ভাষা আপনার থেকে আলাদা। এটা করতে পারেন

  • তাদের নিজের সম্বন্ধে কিছু বিষয় বলতে বলুন।

  • এক বেলার খাবারের জন্য তাদের নিমন্ত্রণ করুন।

  • তাদের জীবনকাহিনি শুনুন এবং তাদের কাছে কোন বিষয়টা গুরুত্বপূর্ণ, সেটা খুঁজে বার করুন।

আপনি যদি তাদের অভিজ্ঞতাগুলো বোঝার চেষ্টা করেন, তা হলে আপনি বুঝতে পারবেন তারা কেন এইরকম ব্যক্তি। আপনি হয়তো তাদের সম্প্রদায়ের প্রতি এক ইতিবাচক মনোভাব গড়ে তুলতে পারবেন।

বাস্তব জীবনের উদাহরণ: কানডাসামি এবং সুকামা (কানাডা)

“আমরা দক্ষিণ আফ্রিকায় বড়ো হয়ে উঠি, যখন সেখানে বর্ণবিদ্বেষ চলছিল। ভিন্ন বর্ণের লোকেদের অন্যান্য সম্প্রদায়ের লোকেদের সঙ্গে থাকার জন্য বাধ্য করা হয়েছিল আর এর ফলে, এই ভিন্ন সম্প্রদায়ের লোকেদের মধ্যে বৈষম্যের মনোভাব দেখা গিয়েছিল। আমরা শ্বেতাঙ্গ ছিলাম না, তাই আমরা শ্বেতাঙ্গ লোকেদের অপছন্দ করতাম, কারণ তাদের মধ্যে কেউ কেউ আমাদের নীচু চোখে দেখত। সেই সময়ে আমরা বুঝতেও পারিনি যে, আমরা বৈষম্যের মনোভাব দেখাচ্ছি। এর পরিবর্তে আমরা মনে করেছিলাম, আমরা বৈষম্যের শিকার হয়েছি।

“আমরা আমাদের মনোভাব পরিবর্তন করতে, ভিন্ন ভিন্ন পটভূমির লোকেদের সঙ্গে বন্ধুত্ব করার এবং প্রশস্ত হওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলাম। আমরা যখন শ্বেতাঙ্গ লোকেদের সঙ্গে মেলামেশা করতে শুরু করি, তখন বুঝতে পারি, অনেক ক্ষেত্রেই আমাদের মধ্যে মিল রয়েছে। আমাদের পরিস্থিতি এবং সমস্যাগুলো একই ধরনের।

“আমরা এমনকী এক শ্বেতাঙ্গ দম্পতিকে দীর্ঘ সময় ধরে আমাদের বাড়িতে আতিথেয়তা দেখানোর সুযোগ পেয়েছিলাম। আমরা তাদেরকে ভালোভাবে জানতে পেরেছিলাম। খুব অল্প সময়ের মধ্যেই আমরা একে অপরের বন্ধু হয়ে উঠেছিলাম এবং একে অপরকে সমান চোখে দেখতে শুরু করেছিলাম। ফল স্বরূপ, আমরা শ্বেতাঙ্গ লোকেদের আরও বেশি ইতিবাচকভাবে দেখতে শুরু করেছিলাম।”

প্রকৃত ভাইয়েরা

জনি ও গিডিয়েন যিহোবার সাক্ষিদের কিংডম হলের বাইরে বাচ্চাদের সম্ভাষণ জানাচ্ছেন।

বর্ণ এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আলাদা হওয়া সত্ত্বেও, জনি ও গিডিয়েন ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তোলেন।

জনি ও গিডিয়েন: একসময় শত্রু ছিলেন, কিন্তু এখন পরস্পর ভাই শিরোনামের ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখার জন্য jw.org ওয়েবসাইটে খুঁজুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার