ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mrt প্রবন্ধ ১৩৪
  • হিংসার পথে সমস্যার সমাধান করা যায় না

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • হিংসার পথে সমস্যার সমাধান করা যায় না
  • অন্যান্য বিষয়
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিশু যা বলেছিলেন
  • যিশু অতীতে কী করেছিলেন এবং ভবিষ্যতে কী করবেন
  • বিশ্বশান্তি আসবে
    অন্যান্য বিষয়
  • ভাল বিষয়গুলো করে চলুন
    ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • সর্ব্বাপেক্ষা সুবিদিত উপদেশ যা দত্ত হয়েছিল
    সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
  • আপনাদের মধ্যে খ্রিস্টের মনোভাব বজায় রাখুন
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
অন্যান্য বিষয়
mrt প্রবন্ধ ১৩৪
যিশু বিভিন্ন বয়সের পুরুষ, নারী ও সন্তানদের শিক্ষা দিচ্ছেন।

যিশুর কাছ থেকে শিখুন

হিংসার পথে সমস্যার সমাধান করা যায় না

আজ অনেক মানুষ মনে করে, হিংসার পথ বেছে নেওয়া ছাড়া লড়াই-ঝগড়া মেটানো যায় না অথবা সমস্যার সমাধান করা যায় না। কিন্তু যিশু যা শিক্ষা দিয়েছিলেন এবং যেভাবে জীবনযাপন করেছিলেন, তা এই ধরনের চিন্তাভাবনার একেবারে বিপরীত ছিল। আসুন আমরা দেখি, তিনি কী বলেছিলেন এবং কী করেছিলেন।

যিশু যা বলেছিলেন

যিশু জৈতুন পর্বতের উপরে যে-শিক্ষা দিয়েছিলেন, তা অনেকের কাছেই সুপরিচিত। সেখানে তিনি শিখিয়েছিলেন যে, রাগ দেখিয়ে, কাউকে আঘাত করে কিংবা হিংসার পথ বেছে নিয়ে মতবিরোধ মেটানো সম্ভব নয়। কয়েকটা উদাহরণ লক্ষ করুন।

  • “সমস্ত ক্ষেত্রে লোকেরা তোমাদের প্রতি যা করুক বলে তোমরা চাও, তোমরাও তাদের প্রতি তা-ই কোরো।” (মথি ৭:১২; লূক ৬:৩১) অনেকে এই নীতিকে সুবর্ণ নীতিa বলে উল্লেখ করে। এটা আমাদের উৎসাহ দেয়, আমরা যেন অন্যদের সঙ্গে সেই ভাবে আচরণ করি, যেমনটা আমরা তাদের কাছ থেকে পেতে চাই। কেউই চায় না, অন্যেরা তার সঙ্গে হিংস্র আচরণ করুক। তাই, আমরা যখন অন্যদের সঙ্গে একমত হই না, তখনও কি আমাদের তাদের প্রতি সম্মান ও দয়া দেখিয়ে আচরণ করা উচিত নয়?

  • “যে তোমার ডান গালে চড় মারে, তার দিকে অন্য গাল ফিরিয়ে দিয়ো।” (মথি ৫:৩৮, ৩৯; লূক ৬:২৯) এখানে যিশু আমাদের এমনটা শেখাচ্ছিলেন না যে, আমরা যেচে পড়ে অপমানিত হতে চাইব। এর পরিবর্তে, তিনি একটা ভ্রান্ত ধারণাকে শুধরানোর জন্য এই কথাটা বলেছিলেন কারণ সেই সময়কার কিছু ধর্মীয় গুরু এমনটা শিক্ষা দিত যে, প্রতিশোধ নেওয়া ভুল কিছু নয়। তিনি তাঁর অনুসারীদের বলেছিলেন, তারা যেন প্রতিশোধ না নেয়। এর পরিবর্তে, তাদের প্রতি খারাপ আচরণ করা হলে তারা যেন শান্ত থাকে।b

  • “সবসময় তোমার শত্রুদের ভালোবেসো।” (মথি ৫:৪৩, ৪৪; লূক ৬:২৭) যিশু শিখিয়েছিলেন, যারা আমাদের ঘৃণা করে কিংবা আমাদের সঙ্গে খারাপ আচরণ করে, আমরা যেন তাদের সঙ্গে ভালো আচরণ করি। তিনি এটা বলতে চাননি, তাদের মন্দ আচরণকে আমাদের সমর্থন করতে হবে।c তবে, যারা আমাদের ঘৃণা করে, আমরা যদি তাদের সঙ্গে সদয় আচরণ করি, তা হলে আমাদের এই আচরণ দেখে তারা হয়তো শান্ত হবে আর এমনকী আমাদের প্রতি ভালো আচরণও দেখাবে।

যিশু অতীতে কী করেছিলেন এবং ভবিষ্যতে কী করবেন

যিশু শিখিয়েছিলেন, হিংসার পথে স্থায়ীভাবে সমস্যার সমাধান করা যায় না আর তিনি যেমনটা শিক্ষা দিতেন, সেই অনুযায়ী কাজও করতেন। যে-রাতে যিশুকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই রাতে তাঁর এক অনুসারী তাকে রক্ষা করার জন্য হিংসার আশ্রয় নিয়েছিল। কিন্তু যিশু তাকে বলেছিলেন, “তোমার খড়্গ খাপে ভরে রাখো, কারণ যারা খড়্গ ব্যবহার করে, তারা সেটার আঘাতেই মারা যাবে।” (মথি ২৬:৫২) যিশু তাঁর শত্রুদের প্রতি ভালোবাসা দেখিয়েছিলেন। যারা তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, তাদের তিনি ক্ষমা করে দিয়েছিলেন আর এমনকী তাদের জন্য প্রার্থনাও করেছিলেন।—লূক ২৩:৩৩, ৩৪; ১ পিতর ২:২৩.

বাইবেল প্রতিজ্ঞা করে যে, যিশু হলেন শান্তির রাজা আর তিনি খুব তাড়াতাড়ি সমস্ত ধরনের হিংসাত্মক কাজ শেষ করে দেবেন। (যিশাইয় ৯:৬, ৭) এই অপূর্ব ভবিষ্যৎ সম্বন্ধে আরও জানার জন্য “যেভাবে যুদ্ধ ও দৌরাত্ম্য শেষ হবে” শিরোনামের প্রবন্ধটা পড়ুন।

a এই বিষয়ে আরও জানার জন্য “What Is the Golden Rule?” শিরোনামের প্রবন্ধটা পড়ুন।

b এই বিষয়ে আরও জানার জন্য “‘চোখের পরিবর্তে চোখ,’ এই কথার অর্থ কী?” শিরোনামের প্রবন্ধটা পড়ুন।

c এই বিষয়ে আরও জানার জন্য “What Does It Mean to ‘Love Your Enemies’?” শিরোনামের প্রবন্ধটা পড়ুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার