ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mrt প্রবন্ধ ১৩২
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধ—এই সম্বন্ধে বাইবেল কী বলে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • মধ্যপ্রাচ্যে যুদ্ধ—এই সম্বন্ধে বাইবেল কী বলে?
  • অন্যান্য বিষয়
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পৃথিবীর সরকারগুলো কি মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ বন্ধ করতে পারবে?
  • মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কি ভবিষ্যদ্‌বাণীর পরিপূর্ণতা?
  • মধ্যপ্রাচ্যেই কি আরমাগিদোন শুরু হবে?
  • আতঙ্কের সময় কীভাবে আমরা শান্ত থাকতে পারি?
  • যুদ্ধ কি কখনো শেষ হবে?—এই বিষয়ে বাইবেল কী বলে?
    অন্যান্য বিষয়
  • আরমাগিদোন—এক আনন্দময় সূচনা
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যেভাবে যুদ্ধ ও দৌরাত্ম্য শেষ হবে
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২৫
  • আরমাগিদোনের যুদ্ধ কী?
    বাইবেলের প্রশ্নের উত্তর
আরও দেখুন
অন্যান্য বিষয়
mrt প্রবন্ধ ১৩২
মধ্যপ্রাচ্যের একটা শহরে মিসাইল হানার পর এক জায়গা থেকে কালো ধোঁয়া উঠছে।

Photo by Stringer/Getty Images

জেগে থাকুন!

মধ্যপ্রাচ্যে যুদ্ধ—এই সম্বন্ধে বাইবেল কী বলে?

যুক্তরাষ্ট্র, ইজরায়েল এবং ইরানের মধ্যে যে-যুদ্ধ হচ্ছে, তা দেখে সারা পৃথিবীর লোক খুবই চিন্তিত ও উদ্‌বিগ্ন। এই যুদ্ধ কি আরও ভয়ানক আকার ধারণ করবে এবং অন্যান্য দেশেও ছড়িয়ে পড়বে? পৃথিবীর সরকারগুলো কি এই যুদ্ধ বন্ধ করে শান্তি আনতে পারবে?

যারা বাইবেল পড়েছে, তারা জানে প্রকাশিত বাক্য বইয়ে আরমাগিদোনের যুদ্ধ সম্বন্ধে লেখা রয়েছে। তারা ভাবতে পারে, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের মাধ্যমেই হয়তো আরমাগিদোন শুরু হয়ে যাবে।

এই সম্বন্ধে বাইবেল কী বলে?

পৃথিবীর সরকারগুলো কি মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ বন্ধ করতে পারবে?

বাইবেল জানায়: “উচ্চপদস্থ ব্যক্তিদের কিংবা অন্য কোনো মানুষের উপর আস্থা রেখো না, যারা পরিত্রাণ করতে পারে না।”—গীতসংহিতা ১৪৬:৩.

আমরা জানি না, সরকারগুলো এই অঞ্চলে কিছুটা হলেও শান্তি আনতে পারবে কি না। কিন্তু বাইবেল স্পষ্টভাবে জানায়, কোনো সরকার, রাজনৈতিক নেতা কিংবা কোনো দল যুদ্ধ পুরোপুরিভাবে বন্ধ করে চিরস্থায়ী শান্তি আনতে পারবে না। “সারা পৃথিবীতে যুদ্ধ শেষ” করার ক্ষমতা একমাত্র ঈশ্বরেরই রয়েছে।—গীতসংহিতা ৪৬:৯.

  • এই বিষয়ে আরও জানার জন্য “যুদ্ধ শেষ হয়ে যাবে—কীভাবে?” শিরোনামের প্রহরীদুর্গ পত্রিকাটা পড়ুন।

মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কি ভবিষ্যদ্‌বাণীর পরিপূর্ণতা?

বাইবেল জানায়: “তোমরা যুদ্ধের আওয়াজ এবং যুদ্ধের খবর শুনবে। … এক জাতি আরেক জাতিকে এবং এক রাজ্য আরেক রাজ্যকে আক্রমণ করবে।”—মথি ২৪:৬, ৭.

এখন মধ্যপ্রাচ্যে যে-যুদ্ধ হচ্ছে, সেটা “বিধিব্যবস্থার শেষ সময়ের” চিহ্নের একটা অংশ আর এটা প্রমাণ দেয় যে, আমরা “শেষকালে” বাস করছি। (মথি ২৪:৩; ২ তীমথিয় ৩:১) আমরা এখন যে-যুদ্ধ দেখতে পাচ্ছি, সেটা ইঙ্গিত দেয় যে, ঈশ্বর খুব তাড়াতাড়ি যুদ্ধ শেষ করবেন। এ ছাড়া, তিনি মানুষের অন্য সমস্ত সমস্যাও দূর করে দেবেন।

  • এই বিষয়ে আরও জানার জন্য “‘শেষকাল’ বা ‘অন্তিমকালের’ চিহ্ন কী?” শিরোনামের প্রবন্ধটা পড়ুন।

মধ্যপ্রাচ্যেই কি আরমাগিদোন শুরু হবে?

বাইবেল জানায়: “[তারা] সেই রাজাদের … যে-জায়গায়কে হর্‌মাগিদোন বলা হয়, সেখানে একত্রিত করল।”—প্রকাশিত বাক্য ১৬:১৬.

মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের মধ্যে যে-যুদ্ধ হচ্ছে, সেটা হর্‌মাগিদোন বা আরমাগিদোন নয়। আরমাগিদোন হল পৃথিবীব্যাপী একটা যুদ্ধ, যেটা মানুষের সরকার এবং ঈশ্বরের মধ্যে হবে।

  • এই বিষয়ে আরও জানার জন্য “আরমাগিদোনের যুদ্ধ কী?” শিরোনামের প্রবন্ধটা পড়ুন।

আতঙ্কের সময় কীভাবে আমরা শান্ত থাকতে পারি?

বাইবেল বলে: “তোমরা কোনো বিষয়ে উদ্‌বিগ্ন হোয়ো না, বরং সমস্ত বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা আর সেইসঙ্গে ধন্যবাদ সহকারে তোমাদের অনুরোধ ঈশ্বরকে জানাও।”—ফিলিপীয় ৪:৬.

যিহোবাa ঈশ্বর আমাদের তাঁর কাছে প্রার্থনা করার জন্য আমন্ত্রণ জানান। যেহেতু ঈশ্বর আমাদের জন্য চিন্তা করেন, তাই তিনি আমাদের প্রার্থনা শোনেন এবং আতঙ্কের সময় শান্ত থাকতে সাহায্য করেন। (১ পিতর ৫:৭) তা করার জন্য তিনি আমাদের এটা বুঝতে সাহায্য করেন যে, কেন আজ যুদ্ধগুলো হচ্ছে আর সেইসঙ্গে এটাও বুঝতে সাহায্য করেন, কীভাবে এগুলো শেষ হবে। আমরা এও জানতে পারি, আমাদের দুঃখকষ্ট ও ব্যথা দূর করার জন্য তিনি কী করবেন।—প্রকাশিত বাক্য ২১:৩, ৪.

  • ঈশ্বর আমাদের কীভাবে সাহায্য জোগান, সেই বিষয়ে আরও জানার জন্য “You Can Find Words of Comfort in the Bible” প্রবন্ধটা পড়ুন।

a যিহোবা হল ঈশ্বরের ব্যক্তিগত নাম।—গীতসংহিতা ৮৩:১৮.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার