Thomas Jackson/Stone via Getty Images
জেগে থাকুন!
২০২৪ সালে নতুন এক আশার খোঁজ—এই সম্বন্ধে বাইবেল কী বলে?
২০২৪ সালে যে-সমস্যাগুলো আসতে চলেছে, অনেকেই মনে করে, সেগুলো থেকে আমাদের কোনো নিস্তার নেই। তবে, আমাদের জন্য একটা আশার আলো আছে। সেটা কী?
বাইবেল আমাদের আশা দেয়
বাইবেল থেকে আমরা জানতে পারি, ঈশ্বর সেই সমস্ত সমস্যার সমাধান করবেন, যেগুলো বর্তমানে আমাদের জীবনকে হতাশায় ভরিয়ে তোলে। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, খুব তাড়াতাড়িই তিনি আমাদের “চোখের সমস্ত জল মুছে দেবেন এবং মৃত্যু আর থাকবে না; শোক বা আর্তনাদ বা ব্যথা আর থাকবে না।”—প্রকাশিত বাক্য ২১:৪.
ভবিষ্যতের বিষয়ে বাইবেলে লেখা প্রতিজ্ঞাগুলো সম্বন্ধে আরও জানতে “উত্তম ভবিষ্যতের জন্য এক প্রকৃত আশা” শিরোনামের প্রবন্ধটা পড়ুন।
যেভাবে বাইবেল বর্তমানে আপনাকে সাহায্য করতে পারে
ভবিষ্যতের বিষয়ে বাইবেলে যে-প্রত্যাশার কথা লেখা আছে, সেটা আপনাকে এখনই হতাশার সঙ্গে লড়াই করতে আর সেইসঙ্গে খুশি থাকতে সাহায্য করতে পারে। (রোমীয় ১৫:১৩) দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা, সেটা হতে পারে দরিদ্রতা, অবিচার কিংবা অসুস্থতা, সেগুলোর সঙ্গে আপনি কীভাবে মোকাবিলা করতে পারেন, সেই বিষয়েও বাইবেল খুব ভালো পরামর্শ দেয়।
দরিদ্রতার মধ্যে বড়ো হওয়া সত্ত্বেও বাইবেলের প্রত্যাশা একজন ব্যক্তিকে কীভাবে শান্তি ও সুখ পেতে সাহায্য করেছিল, সেটা জানতে জুয়ান পাবলো জেরেমিও: যিহোবা আমাকে এক অর্থপূর্ণ জীবন দিয়েছেন শিরোনামের ভিডিওটা দেখুন।
অপরাধবোধ, দুঃখ, প্রিয়জনকে হারানোর কষ্ট এবং দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে কীভাবে বাইবেল আপনাকে সাহায্য করতে পারে, তা জানতে “Can I Find Words of Comfort in the Bible?” শিরোনামের প্রবন্ধটা পড়ুন।
একজন অভিজ্ঞ মহিলা সৈনিক, যিনি “রুক্ষ ও বেপরোয়া” ছিলেন, তিনি কীভাবে বাইবেল থেকে আশার আলো খুঁজে পেয়েছিলেন, সেটা জানতে I Put Down My Rifle শিরোনামের ভিডিওটা দেখুন।
২০২৪ সাল আপনার ও আপনার পরিবারের জন্য একটা শান্তির বছর হয়ে উঠতে পারে। কীভাবে বাইবেল এই বিষয়ে আপনাকে সাহায্য করতে পারে? আপনি একজন যিহোবার সাক্ষির সঙ্গে বিনা মূল্যে বাইবেল অধ্যয়ন করে দেখতে পারেন। তা করলে আপনি জানতে পারবেন, ঈশ্বর কীভাবে আপনাকে এখনই শান্তি দিতে পারেন। আর একই সঙ্গে আপনাকে “একটা ভবিষ্যৎ, একটা আশা” দেওয়ার বিষয়ে ঈশ্বর যে-প্রতিজ্ঞা করেছেন, সেই সম্বন্ধেও আপনি জানতে পারবেন।—যিরমিয় ২৯:১১, জুবিলী বাইবেল.