ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w26 ফেব্রুয়ারি পৃষ্ঠা ৩২
  • ওবদিয়​—⁠ঈশ্বরের প্রতি ভয় গড়ে তুলেছিলেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ওবদিয়​—⁠ঈশ্বরের প্রতি ভয় গড়ে তুলেছিলেন
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৬
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বিশ্বাস ও ঈশ্বরীয় ভয়ের দ্বারা সাহসী হওয়া
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কেন যিহোবাকে ভয় করবেন?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৩
  • ওবদিয়, যোনা ও মীখা বইয়ের প্রধান বিষয়গুলো
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবার ভয়েতে আনন্দ খুঁজে পাওয়ার ক্ষেত্রে শিক্ষালাভ করা
    ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৬
w26 ফেব্রুয়ারি পৃষ্ঠা ৩২

বাইবেল চরিত্র

ওবদিয়—ঈশ্বরের প্রতি ভয় গড়ে তুলেছিলেন

ওবদিয় ছিলেন দুষ্ট রাজা আহাবের রাজপ্রাসাদের অধ্যক্ষ। এই রাজা পুরো ইজরায়েলে বাল উপাসনার অনুমতি দিয়েছিলেন। এইরকম পরিবেশ থাকা সত্ত্বেও ওবদিয় “যুবকবয়স থেকেই” যিহোবার প্রতি সশ্রদ্ধ ভয় গড়ে তুলেছিলেন। (১ রাজা. ১৮:১-১৩) তাই, রানি ঈষেবল যখন যিহোবার সমস্ত ভাববাদীকে হত্যা করার আদেশ দেন, তখন তাদের সাহায্য করার জন্য ওবদিয়ের অনেক সাহসের প্রয়োজন ছিল। যেখানে এক জন ভাববাদীকে লুকিয়ে রাখা বিপদজনক ছিল, সেখানে ওবদিয় ১০০ জন ভাববাদীকে শুধু লুকিয়েই রাখেননি, সেইসঙ্গে দুর্ভিক্ষের সময় তাদের খাবারও জুগিয়েছিলেন। একবার চিন্তা করে দেখুন, সেইসময় মিথ্যা ভাববাদীরা যারা রাজা ও রানির সেবা করছিল, তাদের নজর এড়িয়ে ওবদিয়ের পক্ষে সেই ১০০ জন ভাববাদীকে লুকিয়ে রাখা কতই-না কঠিন ছিল!—১ রাজা. ১৮:১৯.

এই ঈশ্বরভয়শীল ব্যক্তির কাছ থেকে আমরা কী শিখতে পারি? ওবদিয় যদিও রাজা আহাবকে ভয় করতেন, কিন্তু ঈশ্বরের প্রতি ভয় তার আরও বেশি ছিল। ঈশ্বরের প্রতি ভয়ই তাকে তার জীবনকে ঝুঁকির মুখে ফেলে ভাইদের রক্ষা করার সাহস জুগিয়েছিল। আমরা যেখানে বাস করি, সেখানে যদি সত্য উপাসনার উপর নিষেধাজ্ঞা থাকে, তা হলে আমরাও নিজেদের মধ্যে ঈশ্বরের প্রতি ভয় গড়ে তুলতে পারি। আমাদের ভাই-বোনেরা যখন কোনো পরীক্ষার সঙ্গে মোকাবিলা করে, তখন তাদের সাহায্য করার জন্য এই ধরনের ভয়ই আমাদের শক্তি জোগাবে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার