ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১২/১৫ পৃষ্ঠা ১
  • ভাববাদীদের অনুকরণ করুন —হবক্‌কূক

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ভাববাদীদের অনুকরণ করুন —হবক্‌কূক
  • ২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিহোবার উপর আস্থা রাখুন এবং বেঁচে থাকুন!
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৮
  • আমাদের ত্রাণেশ্বরে উল্লাসিত
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • দুষ্টেরা আর কতদিন থাকবে?
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবা দেরি করবেন না
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১২/১৫ পৃষ্ঠা ১

ভাববাদীদের অনুকরণ করুন —হবক্‌কূক

১. কেন আমরা হয়তো ভাববাদী হবক্‌কূকের পরিস্থিতি বুঝতে পারি?

১ আমাদের চারপাশের জগতে দুষ্টতা দিন দিন বেড়েই চলছে আর তাই আমাদের হয়তো হবক্‌কূকের মতো একইরকম অনুভূতি হতে পারে, যিনি যিহোবাকে জিজ্ঞেস করেছিলেন, “তুমি কেন আমাকে অধর্ম্ম দেখাইতেছ, কেন দুষ্কার্য্যের প্রতি দৃষ্টিপাত করিতেছ [“কেন তুমি অন্যায় সহ্য করছ,” বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন]?” (হবক্‌. ১:৩; ২ তীম. ৩:১, ১৩) আমরা যদি হবক্‌কূকের বার্তা এবং তার বিশ্বস্ত উদাহরণ নিয়ে ধ্যান করি, তা হলে এটা আমাদের যিহোবার বিচার দিনের জন্য অপেক্ষা করার সময় টিকে থাকতে সাহায্য করবে।—২ পিতর ৩:৭.

২. কীভাবে আমরা দেখাতে পারি, আমরা বর্তমানে বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করছি?

২ বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করুন: নিজের খারাপ পরিস্থিতি নিয়ে অতিরিক্ত চিন্তা করার পরিবর্তে, হবক্‌কূক সেইসময় আধ্যাত্মিকভাবে সতর্ক এবং সক্রিয় ছিলেন। (হবক্‌. ২:১) যিহোবা তাঁর ভাববাদীকে আশ্বস্ত করেছিলেন যে, তাঁর বাক্য সঠিক সময়ে পরিপূর্ণ হবে এবং “ধার্ম্মিক ব্যক্তি আপন বিশ্বাস দ্বারা বাঁচিবে।” (হবক্‌. ২:২-৪) যে-খ্রিস্টানরা শেষ সময়ের শেষ মুহূর্তে বাস করছে, তাদের জন্য এই আশ্বাস কোন অর্থ রাখে? শেষ কখন আসবে, সেটা জানার চেয়ে বরং এই বিষয়ে নিশ্চিত হওয়া আরও গুরুত্বপূর্ণ যে, শেষ অবশ্যই আসবে। বিশ্বাস আমাদের সজাগ থাকতে এবং পরিচর্যাকে আরও বেশি গুরুত্ব দিতে পরিচালিত করে।—ইব্রীয় ১০:৩৮, ৩৯.

৩. কেন আমাদের যিহোবার সেবায় আনন্দ বজায় রাখতে হবে?

৩ যিহোবাতে আনন্দ করুন: মাগোগ দেশীয় গোগ যখন যিহোবার লোকেদের আক্রমণ করবে, তখন আমাদের বিশ্বাস পরীক্ষিত হবে। (যিহি. ৩৮:২, ১০-১২) যেকোনো লড়াই কষ্ট নিয়ে আসে আর এমনকী শেষ পর্যন্ত যারা জয়ী হয়, তাদের বেলায়ও এটা সত্য। খাদ্যের অভাব দেখা দিতে পারে, সহায়সম্পদ হারিয়ে যেতে পারে আর জীবনযাত্রার মান নিম্ন হয়ে যেতে পারে। তবে, কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে আমরা কেমন প্রতিক্রিয়া দেখাব? হবক্‌কূক জানতেন যে, কষ্ট আসবে আর তাই তিনি যিহোবার সেবায় আনন্দ বজায় রাখার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ হয়েছিলেন। (হবক্‌. ৩:১৬-১৯) “সদাপ্রভুতে যে অনন্দ,” সেটা আমাদেরও ভবিষ্যতের বিভিন্ন পরীক্ষা সহ্য করতে সাহায্য করবে।—নহি. ৮:১০; ইব্রীয় ১২:২.

৪. আমরা বর্তমানে এবং ভবিষ্যতে কোন আনন্দ উপভোগ করতে পারব?

৪ যিহোবা যাদেরকে তাঁর আসন্ন বিচার দিনে রক্ষা করবেন, তারা জীবনের জন্য ঈশ্বরের পথ সম্বন্ধে ক্রমাগত শিক্ষা লাভ করবে। (হবক্‌. ২:১৪) পুনরুত্থিত ব্যক্তিরাও যিহোবা সম্বন্ধে শিক্ষা লাভ করবে। এমনকী এখনই আমরা যেন যিহোবা এবং তাঁর আশ্চর্য কাজগুলো সম্বন্ধে বলার জন্য প্রতিটা সুযোগকে ব্যবহার করি।—গীত. ৩৪:১; ৭১:১৭.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার