৭ ডিসেম্বর সপ্তাহের তালিকা
৭ ডিসেম্বর থেকে যে-সপ্তাহ শুরু
গান ২৪ এবং প্রার্থনা
মণ্ডলীর বাইবেল অধ্যয়ন:
‘ঈশ্বরের প্রেম’ পরিশিষ্ট পৃষ্ঠা ২৪৬-২৪৯ (৩০ মিনিট)
ঐশিক পরিচর্যা বিদ্যালয়:
বাইবেল পাঠ: ২ বংশাবলি ১০-১৪ (৮ মিনিট)
নং ১: ২ বংশাবলি ১৩:১৩-২২ (৩ মিনিট বা এর চেয়ে কম)
নং ২: ঈশ্বরের কাছ থেকে পাওয়া উপহারকে আপনি কীভাবে ব্যবহার করবেন?—বাইবেল শিক্ষা দেয় পৃষ্ঠা ১১৩ অনু. ১৯-পৃষ্ঠা ১১৪ অনু. ২১ (৫ মিনিট)
নং ৩: ইব্রীয় শাস্ত্র-এর বিভিন্ন বইয়ে কী রয়েছে? (৫ মিনিট)
পরিচর্যা সভা:
এই মাসের মূলভাব: “অনেক ক্লেশের মধ্য দিয়া আমাদিগকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে হইবে।”—প্রেরিত ১৪:২২.
১০ মিনিট: “অনেক ক্লেশের মধ্য দিয়া আমাদিগকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে হইবে।” এই মাসের মূলভাবের উপর ভিত্তি করে বক্তৃতা। প্রেরিত ১৪:২১, ২২ পদ ও ১ পিতর ৪:১২-১৪ পদ পড়ুন এবং ব্যাখ্যা করুন। (২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর প্রহরীদুর্গ পত্রিকার ১৩ পৃষ্ঠার ৩-৬ অনুচ্ছেদ দেখুন।) এই মাসের পরিচর্যা সভার কিছু অংশ সংক্ষেপে উল্লেখ করুন আর দেখান যে, কীভাবে সেগুলো মূলভাবের সঙ্গে সম্পর্কযুক্ত।
১০ মিনিট: আপনি কীভাবে উত্তর দেবেন? (কল. ৪:৬) ২০০৯ সালের সেপ্টেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ১ পৃষ্ঠার উপর ভিত্তি করে বক্তৃতা। দুটো বৈসাদৃশ্যমূলক নমুনা তুলে ধরুন। প্রথম নমুনায় গৃহকর্তা একটা রূঢ় মন্তব্য করেন আর প্রকাশক কোনো কিছু চিন্তা না করেই উত্তর দেন আর এর ফলে, গৃহকর্তা নেতিবাচক প্রতিক্রিয়া দেখান। দ্বিতীয় নমুনায় গৃহকর্তা একই রূঢ় মন্তব্য করেন কিন্তু এ-বার প্রকাশক একটু থেমে চিন্তা করেন, নম্রভাবে উত্তর দেন আর এর ফলে, গৃহকর্তা ভালো প্রতিক্রিয়া দেখান।
১০ মিনিট: “ভাববাদীদের অনুকরণ করুন—হবক্কূক।” প্রশ্নোত্তর।
গান ১৪ এবং প্রার্থনা