ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/১৫ পৃষ্ঠা ২
  • অভিজ্ঞ প্রকাশকদের কাছ থেকে শেখা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অভিজ্ঞ প্রকাশকদের কাছ থেকে শেখা
  • ২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনি কি আমন্ত্রণ জানাতে পারেন?
    ২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যেভাবে নতুন ব্যক্তিদের প্রচার করতে প্রশিক্ষণ দেওয়া যায়
    ২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—নতুন ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া
    ২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • প্রচার কাজের প্রতি আপনার উদ্যোগ বজায় রাখুন
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/১৫ পৃষ্ঠা ২

অভিজ্ঞ প্রকাশকদের কাছ থেকে শেখা

মণ্ডলীর অভিজ্ঞ প্রকাশকদের আমরা সত্যিই মূল্যবান বলে মনে করি। কেউ কেউ দীর্ঘদিন ধরে বিশ্বস্তভাবে যিহোবার সেবা করছেন। অন্যেরা আবার অল্প দিনের মধ্যেই পরিচর্যায় বেশ দক্ষতা অর্জন করেছেন। এইসমস্ত অভিজ্ঞ প্রকাশকরা দেখেছেন, কীভাবে যিশু এই শেষ কালে প্রচার এবং শিষ্য তৈরির কাজকে বৃদ্ধি করার মাধ্যমে খ্রিস্টীয় মণ্ডলীকে পরিচালনা দিয়ে চলেছেন। (মথি ২৮:১৯, ২০) পরিচর্যায় রত থাকার সময়, যখন তারা ব্যক্তিগতভাবে প্রতিদ্বন্দ্বিতা এবং পরীক্ষার মুখোমুখি হয়েছেন, তখন তারা “পরাক্রমের উৎকর্ষ [“অসাধারণ মহাশক্তি,” বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন]” লাভ করেছেন। (২ করি. ৪:৭) এই পরিপক্ব প্রকাশকদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তাদেরকে সুযোগ দিলে, তারা যা শিখেছেন, তা অন্যদের শেখাতে পেরে আনন্দিত হন। (গীত. ৭১:১৮) তাই, তাদের কাছ থেকে শেখার জন্য আমাদের সুযোগ করে নেওয়া উচিত। কীভাবে তা করা যেতে পারে?

পরিচর্যায়। পরিচর্যায় দক্ষ হয়ে ওঠার জন্য নতুন অথবা কম অভিজ্ঞ প্রকাশকদের প্রশিক্ষণের প্রয়োজন। অভিজ্ঞ প্রকাশকরা যেভাবে তাদের পরিচর্যা সম্পন্ন করেন, তা ভালোভাবে লক্ষ করার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি। (২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি প্রহরীদুর্গ পত্রিকার “প্রচার কাজের প্রতি আপনার উদ্যোগ বজায় রাখুন” শিরোনামের প্রবন্ধের অন্তর্ভুক্ত “তুলনামূলকভাবে কম অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তিদের সাহায্য করুন” উপশিরোনামের তৃতীয় অনুচ্ছেদটা দেখুন।) অভিজ্ঞ প্রকাশকদের সঙ্গে পরিচর্যায় কাজ করে আপনি কীভাবে উপকৃত হয়েছেন?

আপনি কি একজন যোগ্য প্রকাশককে আপনার সঙ্গে পরিচর্যায় কাজ করার জন্য আমন্ত্রণ জানাতে পারেন? সেই প্রকাশক যদি শারীরিকভাবে দুর্বল হন, তাহলে আপনি হয়তো মাঝেমাঝে তার বাড়িতে আপনার কোনো বাইবেল ছাত্রকে নিয়ে গিয়ে অধ্যয়ন পরিচালনা করতে পারেন। অধ্যয়নের পর সেই প্রকাশকের মতামত এবং পরামর্শ চান।

তাদের সঙ্গে সময় কাটান: অভিজ্ঞ প্রকাশকদের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে তাদেরকে জানুন। আপনাদের পারিবারিক উপাসনার সময় তাদের একজনকে আমন্ত্রণ জানান এবং সাক্ষাৎকার নিন। সেই প্রকাশক যদি শারীরিকভাবে দুর্বল হন, তাহলে তার বাড়িতে কি পারিবারিক উপাসনার ব্যবস্থা করা যেতে পারে? তিনি কীভাবে সত্যে এসেছেন, তা জিজ্ঞেস করুন। তিনি কোন কোন আশীর্বাদ উপভোগ করেছেন? স্থানীয়ভাবে তিনি কোন কোন বৃদ্ধি লক্ষ করেছেন? যিহোবাকে সেবা করে তিনি কোন আনন্দ লাভ করেছেন?

অতিরিক্ত আশা না করে তাদের অবস্থা বোঝার চেষ্টা করুন। পরিচর্যায় আমাদের সকলের মতো অভিজ্ঞ প্রকাশকদেরও ভিন্ন ভিন্ন বর বা দক্ষতা রয়েছে। (রোমীয় ১২:৬-৮) কেউ কেউ বৃদ্ধ হয়ে গিয়েছেন আর তাই তারা হয়তো আমাদের সঙ্গে আগের মতো সময় কাটাতে পারেন না। তা সত্ত্বেও, বিশ্বস্তভাবে যিহোবাকে সেবা করার ফলে তারা যে-অভিজ্ঞতা লাভ করেছেন, তা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার