নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
রাজ্য সংবাদ নং. ৩৮
“আমি বিশ্বব্যাপী এক গুরুত্বপূর্ণ বার্তা জানানোর অভিযানে অংশগ্রহণ করছি। এই কপিটা আপনার জন্য।”
নোট: এলাকা শেষ করার জন্য আপনার উপস্থাপনা সংক্ষিপ্ত রাখুন। তবে, মাঝে মাঝে গৃহকর্তা সত্যিকারের আগ্রহ দেখাতে পারেন এবং আরও কথা বলার ইচ্ছা প্রকাশ করতে পারেন। যদি তা-ই হয়, তাহলে আপনি প্রথম পৃষ্ঠাতেই তুলে ধরা প্রশ্নের বিষয়ে তার মতামত জিজ্ঞেস করতে পারেন, ভিতরের পৃষ্ঠায় বাইবেল থেকে তুলে ধরা উত্তর পড়ে শোনাতে পারেন এবং সময় থাকলে ট্র্যাক্টের বিষয়বস্তুর কোনো একটা অংশ আলোচনা করতে পারেন। চলে আসার আগে, গৃহকর্তাকে পিছনের পৃষ্ঠায় তুলে ধরা “চিন্তা করার মতো বিষয়” থেকে প্রশ্ন দেখান এবং তার কাছে আবারও এসে আলোচনা করার জন্য সময় নির্ধারণ করুন।