প্রথম শনিবারে বাইবেল অধ্যয়ন শুরু করার ওপর জোর দিন
২০১১ সালের মে মাস থেকে শুরু করে, প্রকাশকদের প্রত্যেক মাসের প্রথম শনিবারে বাইবেল অধ্যয়ন শুরু করতে চেষ্টা করার জন্য উৎসাহিত করা হয়েছিল। তা করতে আমাদেরকে সাহায্য করার জন্য প্রহরীদুর্গ পত্রিকার জনসাধারণের সংস্করণে এক নিয়মিত বৈশিষ্ট্য, যেটির শিরোনাম “বাইবেলের প্রশ্নের উত্তর,” প্রস্তুত করা হয়ে আসছে। তাই, প্রথম শনিবারে অনুষ্ঠিত ক্ষেত্রের পরিচর্যা সভায়, বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য কীভাবে এই বৈশিষ্ট্যটি ব্যবহার করা যেতে পারে, তা তুলে ধরা উচিত আর সেইসঙ্গে উপস্থাপনার একটা নমুনাও অন্তর্ভুক্ত করা উচিত।
প্রাচীনরা ঠিক করতে পারে যে, প্রথম শনিবারে ক্ষেত্রের পরিচর্যার প্রত্যেকটা দল আলাদা আলাদাভাবে মিলিত হবে অথবা তারা স্থির করতে পারে যে, একাধিক দল একসঙ্গে মিলিত হবে আর তারা হয়তো কিংডম হলে মিলিত হতে পারে। কিন্তু, যদি বেশ কয়েকটা মণ্ডলী একই কিংডম হল ব্যবহার করে, তাহলে কোনো মণ্ডলীরই, একসঙ্গে ক্ষেত্রের পরিচর্যা সভা করার জন্য বাইবেল অধ্যয়ন শুরু করার এই বিশেষ দিনটাকে অন্য দিনে নিয়ে যাওয়া উচিত হবে না।