ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৮/১৩ পৃষ্ঠা ৩
  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা
  • ২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৮/১৩ পৃষ্ঠা ৩

ঐশিক পরিচর্যা বিদ্যালয় পুনরালোচনা

নীচের প্রশ্নগুলো ২০১৩ সালের ২৬ আগস্ট থেকে যে-সপ্তাহ শুরু হবে, সেই সপ্তাহের ঐশিক পরিচর্যা বিদ্যালয়-এ আলোচনা করা হবে। প্রতিটা বিষয় যে-তারিখে আলোচনা করার জন্য তালিকাভুক্ত রয়েছে, সেই তারিখটা অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে প্রতি সপ্তাহে বিদ্যালয়ের প্রস্তুতি নেওয়ার সময় গবেষণা করা যেতে পারে।

১. রাজা হেরোদের স্বেচ্ছায় লোকেদের কাছ থেকে অযৌক্তিক প্রশংসা ও গৌরব লাভ করা থেকে আমরা কোন গুরুত্বপূর্ণ শিক্ষা পেতে পারি? (প্রেরিত ১২:২১-২৩) [জুলাই ১, প্রহরীদুর্গ ০৮ ৫/১৫ পৃষ্ঠা ৩২ অনু. ৭]

২. কীভাবে অল্পবয়সি খ্রিস্টানরা, তীমথিয়ের উদাহরণ বিশ্লেষণ ও অনুসরণ করে নিজেদেরকে উপকৃত করতে পারে? (প্রেরিত ১৬:১, ২) [জুলাই ৮, প্রহরীদুর্গ ০৮ ৫/১৫ পৃষ্ঠা ৩২ অনু. ১০]

৩. ইফিষের সমাজগৃহে আপল্লোকে “সাহসপূর্ব্বক কথা কহিতে” শুনে, আক্বিলা ও প্রিষ্কিল্লা কীভাবে প্রেমের সঙ্গে তাকে সাহায্য করেছিল? (প্রেরিত ১৮:২৪-২৬) [জুলাই ১৫, প্রহরীদুর্গ ১০ ৬/১৫ পৃষ্ঠা ১১ অনু. ৪]

৪. যিহোবার সাক্ষিরা প্রচার করার তাদের অধিকারকে রক্ষা করার জন্য দেশের আদালতগুলোর যে সাহায্য নিতে পারে, এই সম্বন্ধে কোন শাস্ত্রীয় ভিত্তি রয়েছে? (প্রেরিত ২৫:১০-১২) [জুলাই ২২, প্রহরীদুর্গ ০৩ ১০/১ পৃষ্ঠা ১৫ বাক্স]

৫. প্রেরিত পৌল যখন রোমে বন্দি ছিলেন, তখন কীভাবে সাক্ষ্য প্রদান করার জন্য ক্রমাগত বিভিন্ন উপায় বের করেছিলেন এবং কীভাবে আজকে যিহোবার দাসেরা তার উদাহরণ অনুসরণ করে থাকে? (প্রেরিত ২৮:১৭, ২৩, ৩০, ৩১) [জুলাই ২৯, প্রহরীদুর্গ ১২ ১/১৫ পৃষ্ঠা ১২, ১৩ অনু. ১৮, ২১]

৬. কেন আমরা সুসমাচার প্রচার করি? (রোমীয় ১:১৪, ১৫) [আগস্ট ৫, প্রহরীদুর্গ ০৮ ৬/১৫ পৃষ্ঠা ৩০ অনু. ২]

৭. “খ্রীষ্ট যীশুতে প্রাপ্য মুক্তি” বা মুক্তির মূল্য ৩৩ খ্রিস্টাব্দে প্রদান করার আগেই, কীভাবে তা ‘কৃত পাপ সকল’ ঢেকে দিতে পারত? (রোমীয় ৩:২৪, ২৫) [আগস্ট ৫, প্রহরীদুর্গ ০৮ ৬/১৫ পৃষ্ঠা ২৯ অনু. ৬]

৮. আমরা যখন চরম হতবুদ্ধিকর পরিস্থিতিগুলোর মুখোমুখি হই এবং ঠিক কী প্রার্থনা করতে হবে তা জানি না, তখন সেই সময়ের জন্য যিহোবা কোন প্রেমময় ব্যবস্থা করেছেন? (রোমীয় ৮:২৬, ২৭) [আগস্ট ১২, প্রহরীদুর্গ ০৮ ৬/১৫ পৃষ্ঠা ৩০ অনু. ১০]

৯. “অতিথি-সেবায় রত হও” এই পরামর্শটি কী ইঙ্গিত দেয়? (রোমীয় ১২:১৩) [আগস্ট ১৯, প্রহরীদুর্গ ০৯ ১০/১৫ পৃষ্ঠা ৫-৬ অনু. ১২-১৩]

১০. প্রেরিত পৌলের পারমর্শ অনুযায়ী, কীভাবে আমরা ‘প্রভু যীশু খ্রীষ্টকে পরিধান করিতে’ পারি? (রোমীয় ১৩:১৪) [আগস্ট ২৬, প্রহরীদুর্গ ০৫ ১/১ পৃষ্ঠা ১১-১২ অনু. ২০-২২]

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার